Dr. Amran's Physiotherapy & Research Center

Dr. Amran's Physiotherapy & Research Center যশোরে অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, প্রোস্থেটস্ট ও অর্থোটিস্ট এর সমন্বয়ে সমন্বিত রিহ্যাবিলিটেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র।

আসসালামু আলাইকুম, আমার চেম্বার-
📍 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার; শনি- বুধ, সকাল ১০টা- ৪টা
📍নূরুল ইসলাম অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যশোর; প্রতিদিন, বিকেল ৫.৩০- রাত ৮টা
📍পেইন কিউর সেন্টার, সেক্টর ৭,উত্তরা, ঢাকা; প্রতি শুক্রবার

29/04/2026

PLID নিয়ে এ সপ্তাহের প্রশ্নোত্তর ও বিনামূল্যে চিকিৎসা পাওয়ার নিয়ম

ঢাকায় বৃষ্টির সকালটা কাটলো অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এর চেয়ারম্যান, অধ্যক্ষ ও ফ্যাকাল্টিদের সাথে। ...
29/04/2026

ঢাকায় বৃষ্টির সকালটা কাটলো অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এর চেয়ারম্যান, অধ্যক্ষ ও ফ্যাকাল্টিদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাদের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক আয়োজন মুগ্ধ করার মত, ACPHS এর জন্য শুভকামনা।

এটি কোন প্রমোশনাল পোস্ট নয়, ACPHS এর ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রকৃয়া শেষ হয়েছে, সীট ফাকা নেই। আমি আশা করি ACPHS আগামী ৫ বছরে বাংলাদেশের শীর্ষ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান হবে, তাদের জন্য শুভকামনা।

Shout out to my newest followers! Excited to have you onboard! Rakib Raihan, Ashiqul Ashiq, Khandakar Mizanur Rahman, En...
29/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Rakib Raihan, Ashiqul Ashiq, Khandakar Mizanur Rahman, Engr Main Uddin, Anuran Biswas, Subho Das, Monir Hossain, Nurul Islam, Rasel Emon, Iskender Ali Mollah, Md Jamal Hossain, Sajjat Hosain, Mk Repon, Mohammad Anisul Islam, MD Nur Ali, Abdul Hamid, Habibur Habib, Fatema Tuj Johora, Alok Naskar, Musa Sheikh, AH Bhuiyan, Asadujjaman Firoj, M Hasan, Ajit Barman, Mubasher Hasan, আমাদের গ্রাম বাবলু মিয়া, Hussain Ahmed Hamidi, Nobel Saha, Moumita Ghosh, Jnana Jyoti Chakma Chakma, Ahmmed Fahad, Md Mamun, Md. Muslimullah, Azit Roy, Md Saidur Rahman, Fokrul Islam Chowdhury, Arif Hossain, Mahbuba Akter, Md Shahin, Soma Chandana, Baneswar Shil, Matiur Rahaman, Jahirul Chowdhury, Physio Sujon Ali, Md Riyaz Hossain, Shima-e Fathema, Imran Khan, Tahsan Shakil, Shiuly Sultana, MD Eshat

বুধবারের ফেসবুক লাইভে জানাবো কোমর ব্যথায় কিভাবে আমাদের আল্ট্রাসনোগ্রাফি আর চিকিৎসা বিনামূল্যে পাবেন, এছাড়া আর কি নিয়ে কথ...
28/04/2026

বুধবারের ফেসবুক লাইভে জানাবো কোমর ব্যথায় কিভাবে আমাদের আল্ট্রাসনোগ্রাফি আর চিকিৎসা বিনামূল্যে পাবেন, এছাড়া আর কি নিয়ে কথা বলতে পারি?

28/04/2026

ক্রনিক হ্যামস্ট্রিং স্ট্রেইনে শক-ওয়েভ থেরাপি

ভদ্রমহিলাকে PLID ডায়াগনোসিস করে নিউরোসার্জন সার্জারির পরামর্শ দিয়েছেন কিন্তু রোগী অপারেশন ছাড়া চিকিৎসার আশায় চেম্বারে এল...
27/04/2026

ভদ্রমহিলাকে PLID ডায়াগনোসিস করে নিউরোসার্জন সার্জারির পরামর্শ দিয়েছেন কিন্তু রোগী অপারেশন ছাড়া চিকিৎসার আশায় চেম্বারে এলেন৷ আমরা দেখলাম তার উপসর্গ ও MRI ঠিক ক্লাসিক ডিস্ক প্রোলাপ্স বা স্পাইনাল স্টেনোসিসের মত নয়। তার বেশ কিছু প্যাথলজিক্যাল রেড ফ্ল্যাগ আছে।

আমরা ফিজিওথেরাপি ও অর্থোপেডিক সার্জন মিলে দেখলাম, ভদ্রমহিলার MRI তে স্পন্ডাইলোডিসকাইটিস আছে, এর মানে ডিস্কে প্রদাহ ও ভার্টিব্রা কোন ট্রমা ছাড়াই কোলাপ্স করেছে। আমরা সিদ্ধান্ত নিলাম ভদ্রমহিলাকে কিছু প্যাথলজিক্যাল স্ক্রীনিং করাই যার মধ্যে স্পাইন টিবি অন্যতম।

PLID তে ফিজিওথেরাপি নেয়ার আগে এটা নিশ্চিত করতে হবে রোগীর স্পেসিফিক ডায়াগনোসিস কি, উনার আসলে কোন ধরনের ফিজিওথেরাপি দিতে হবে কিনা বা আদৌ নিতে পারবে কিনা;

ফিজিওথেরাপি নেয়ার জন্য অন্য ফিজিশিয়ানের প্রেসক্রিপশনে 'সিল মেরে টিক চিহ্ন দেয়া' ফিজিওথেরাপি দেয়া বন্ধ করুন। এ রোগী যদি ট্রাকশন দিতো তাহলে তো ভার্টিব্রা পুরাই কোলাপ্স করতো, আর যদি স্পাইন টিবি রোগীকে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট না করে ডিস্কের সার্জারি করা হয় তাহলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ।

আপাতত আমরা তাকে ফিজিওথেরাপি দিচ্ছি না, ডায়াগনোসিসের পর মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা চলবে। ভদ্রমহিলার সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

PLID রোগীদের ফিজিওথেরাপি দিলে কি প্রোলাপ্সড ডিস্ক ভেতরে যায়? উত্তর: যদি ফ্রেশ ম্যাকানিক্যাল কারনে PLID হয় তাহলে যায়, আর ...
26/04/2026

PLID রোগীদের ফিজিওথেরাপি দিলে কি প্রোলাপ্সড ডিস্ক ভেতরে যায়?

উত্তর: যদি ফ্রেশ ম্যাকানিক্যাল কারনে PLID হয় তাহলে যায়, আর যদি এর সাথে ডিজেনারেটিভ, মেটাবোলিক ও ইনফ্লামেটরি ইস্যু যুক্ত থাকে তাহলে ডিস্কের বায়োমেকানিক্স ঠিক হয় (স্পাইনাল মোশন সেগমেন্ট কারেকশনের মাধ্যমে) আর রিজেনারেটিভ এপ্রোচের মাধ্যমে এনুলার ফিশারে কোলাজেন জমে বন্ধ হয় এবং বের হওয়া নিউক্লিয়াস পালপোসাস রক্ত কনিকা খেয়ে ক্লিন করে নেয়।

ছবিতে ফিজিওথেরাপি নেয়ার ৬ মাসে ডিস্কের পরিবর্তন দেখা যাচ্ছে। বিস্তারিত মূল পোস্টের ১ম কমেন্টে আছে।

PLID ডায়াগনোসিস করতে কি MRI করাই লাগবে? Xray করলে কিছু বোঝা যায়না? PLID যদি শুধুমাত্র MRI দেখে ডায়াগনোসিস করা হয় তাহলে ভ...
25/04/2026

PLID ডায়াগনোসিস করতে কি MRI করাই লাগবে? Xray করলে কিছু বোঝা যায়না?

PLID যদি শুধুমাত্র MRI দেখে ডায়াগনোসিস করা হয় তাহলে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি। বিখ্যাত নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এর গবেষণা মোতাবেক ৯৮ জন সুস্থ্য মানুষের ৭৬% এর এক বা একাধিক লেভেলে ডিস্ক প্রোলাপ্স পাওয়া গেছে, কারো কারো সিকোয়েস্ট্রেশন পাওয়া গেছে! আমি মূল পেজের কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি।

তাহলে PLID বা Lumbar Disc Herniation (LDH) এর ডায়াগনোসিস কিভাবে হবে? World Federation of Neurosurgical Societies (WFNS) ও North American Spine Society (NASS) এর রিকোমেন্ডেশন অনুযায়ী, PLID রোগ নির্নয়ের শর্ত হলো-

(১) কোমর ব্যথা ও/বা পায়ের দিকে ব্যথা/রেডিকুলার উপসর্গ যদি এক বা একাধিক ডার্মাটোম অনুসরণ করে তবে সে ডার্মাটোমের সেন্সরি ও মায়াটোমের মোটর টেস্ট MRC ( অক্সফোর্ড মাসল গ্রেড ০-৫) এ দেখে কোথাও সমস্যা থাকতে হবে।
(২) ডুরাল সাইন, লিসগু সাইন (SLR 0-75) বা ক্রস লিসগু সাইন থাকবে বা/এবং SLUMP বা ডুরাল বা/এবং নিউরাল টেনশন টেস্ট পজিটিভ থাকবে।
(৩) মোটর লস (ফুট ড্রপ) ও কর্ডা ইকুইনা সিন্ড্রোম (পেশাব বা পায়খানা ধরে রাখতে বা/এবং বুঝতে সমস্যা হলে ইমিডিয়েট ডিকমপ্রেশন সার্জারি বিবেচনায় নিতে হবে।

লক্ষ্য করুন WFNS বা NASS কোথাও শুরুতেই MRI করতে বা MRI করে ডায়াগনোসিস কনফার্ম করতে বলেনি। অথচ বাংলাদেশে রোগীর গায়ে হাত না দিয়ে MRI দিয়ে ডায়াগনোসিস আর চিকিৎসা বা সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়!

গাইডলাইন অনুযায়ী যদি ফিজিক্যাল টেস্টে ডায়াগনোসিস এর পর যদি মোটর ডেফিসিট বা পায়ে দূর্বলতা না আসে তবে MRI লাগবে না, তবে চিকিৎসার ৬-১২ সপ্তাহ পর্যন্ত যদি উন্নতি না হলে MRI করতে হবে। কিন্তু যদি শুরুতেই পায়ে অক্সফোর্ড গ্রেডে নুন্যতম ০-৩/৫ দূর্বলতা থাকে তবে রেড ফ্ল্যাগ নির্নয়ের উদ্দেশ্যে MRI করতে হবে।

তাহলে Xray L/S Spine B/V দিয়ে কি আমরা PLID ডায়াগনোসিস করতে পারি। উত্তর হলো হ্যা, যদি ক্লিনিক্যাল ফাইন্ডিংস (ডুরাল সাইন, SLR, সেন্সরি, মোটর, ইত্যাদি) পজিটিভ থাকে ও ইন্টারভার্টিব্রাল স্পেস কম থাকে, নিউরাল ফোরামেন নেরো থাকে তাহলে সেটি PLID হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।

PLID হলে ফিজিওথেরাপি নিলে বের হওয়া ডিস্ক ভেতরে যায়? আমাদের ভাই এর PLID, DDD ও স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে। এখানে ৬ মা...
24/04/2026

PLID হলে ফিজিওথেরাপি নিলে বের হওয়া ডিস্ক ভেতরে যায়?

আমাদের ভাই এর PLID, DDD ও স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে। এখানে ৬ মাসের ব্যবধানে দুইটি MRI করা, দুইটি MRI এর সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্থক্য হলো L5/S1 এ ডিস্ক বের হয়ে স্পাইনাল ক্যানেলটি যে পরিমান স্টেনোসড ছিলো সেটা প্রায় তিন ভাগের দুই ভাগ কমেছে, আলহামদুলিল্লাহ। তাহলে ঐ ডিস্ক টা কি ভেতরে চলে গেছে?

না, যায়নি। বের হওয়া অংশ কিছুটা বায়োমেক্যানিক্যাল কারেকশন হয়ে ডিকমপ্রেশন হয়েছে, আর বেশির ভাগ অংশ রিজেনারেটিভ এপ্রোচের মাধ্যমে শরীরের কিছু রক্তকণিকা ও মেটাবোলিক ফাংশন নিজেই খেয়ে ভ্যানিশ করে দিয়েছে।

শুধু তাই নয়, ডিস্ক প্রোলাপ্স ও ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের ক্ষেত্রে অনেক সময় এনুলার ফিশারের কন্টেন্ট সামনের ডুরামেটার বা ডুরাল স্লিভের সাথে আঠার মত আটকে থাকে, এখানে তিনটি লেভেলে এবড়োথেবড়ো ডুরা এলাইনড হয়েছে, আর L5/S1 এ প্রেসার কমলেও ডুরাল এডহেশন আছে।

এর ফলে রোগী S1 স্কেলেরোটোমাল মাইল্ড টু মডারেট পেইনে ভুগছেন, ছয় মাসে এ চমৎকার পরিবর্তনের পর আশা করি বাকী উপসর্গও ঠিক হয়ে যাবে।

PLID + Degenerative Disc Disease একটি ম্যাকানিক্যাল, মেটাবোলিক ও বায়ো-কেমিক্যাল সমস্যার সমন্বিত রোগ, এখানে প্রয়োজন ধৈর্য ধরে প্রতিটি সমস্যা মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচে সমাধান করা।

ভাইয়ের সম্পূর্ণ সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থী।

আগামীকাল শুক্রবার PainCure উত্তরায় দেখা হবে, ইনশাআল্লাহএপয়েন্টমেন্ট 01613-261969
23/04/2026

আগামীকাল শুক্রবার PainCure উত্তরায় দেখা হবে, ইনশাআল্লাহ
এপয়েন্টমেন্ট 01613-261969

23/04/2026

PLID এবং মাস্কুলোস্কেলিটাল ব্যথা নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর

বুধবার ফেসবুক লাইভে কি নিয়ে কথা বলবো?
21/04/2026

বুধবার ফেসবুক লাইভে কি নিয়ে কথা বলবো?

Address

Nil Roton Dhor Road Or Bhola Tank Road (West Of Fire Service Office)
Jessore
7400

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 22:00 - 21:00
Wednesday 22:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801735661492

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amran's Physiotherapy & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Amran's Physiotherapy & Research Center:

Share

Category