MIND CARE

MIND CARE আপনার যে কোন মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে কাউন্সিলিং ও সাইকোথেরাপী সেবা নিন। আপনার সমস্যা লিখে পাঠান, সেবা নিতে হোয়াইটএপে মেসেজ দিন ০১৮ ৪২ ৭৫৬ ৭০৫

ভাংগাচোরা, চেরাফাটা, ট্যাপখাওয়া, মরচেপড়া, জংধরা, আঁকাবাকা, দুর্বল, ভোতা, অলস মন মেরামত করা হয়

০১৭১৭ ৭৫৬ ৭০৫ হোয়াইট এপে যোগাযোগ করুন

🙀একগুঁয়ে ও জেদী নারীঃ___________________________________🦂❒ একগুঁয়ে ও জেদী নারীরা দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দ...
18/01/2026

🙀একগুঁয়ে ও জেদী নারীঃ
___________________________________
🦂❒ একগুঁয়ে ও জেদী নারীরা দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসস্পর্ক গড়তে ব্যর্থ।
যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ-ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত ও জিদকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশী ব্যর্থ হয়েছে। কেন?

🚫⦁(১) কেননা তখন সে স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে। বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে। আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদী হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদী স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরো বেশী কঠোর ও জেদপ্রবণ হয়ে উঠে। কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল।

🚫⦁(২) জেদী নারী ধারণা করে, সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে, নিজের মতের ক্ষেত্রে জিদ করে যদি একটা বিজয় পেয়েও যায় কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভালোবাসতো।

🚫⦁(৩) অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ-সরল নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন। যে নারী নম্রতার সাথে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বুঝে, তাকেই স্বামী অধিকভালোবাসে ও তাকে আঁকড়ে রাখে।

🚫⦁(৪) ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে নুয়ে পড়ে, সেই বুদ্ধিমান ও জ্ঞানী, তার পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব। কিন্তু যে নারী শুকনো গাছের মত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সে মচকে যায় বা এমনভাবে ভেঙ্গে যায়- যা আর জোড়া লাগে না।

🚫⦁(৫) নিজের মতের উপর অটল জেদী নারীর বিশ্বাস হচ্ছে.. আমিই বিজয়ী হব, তুমি পরাজিত হবে। এ নারী মূলত: অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেকেই ধ্বংস করে। সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে। যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখেরাতে।

🚫⦁(৬) পারিবারিক কনসালটেন্সি বিভাগে কাজ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে: একগুঁয়ে ও জেদী নারীদের পরিণাম শেষ হয় তালাকের মাধ্যমে। ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ।

🚫⦁(৭) বেদুঈন মহিলা তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল। তা অত্যন্ত চমৎকার প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরিক্ষীত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবাতাকে প্রমাণ করেছেন। উপদেশটি হচ্ছে: “তুমি স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত কর। দেখতে পাবে অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে।”
ভালো পুরুষরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে, কিন্তু নির্বোধ ও একগুঁয়ে-জেদী নারীরা তাদেরকে শত্রুতে পরিণত করে।

💫 আপনার পরিচিত / পরিবারে কোনো জেদী নারী থাকলে তাকে জানার সুযোগ করে দেন। জাযাকাল্লাহু খাইরন 🤍

©️

#হাদিস #حديث

15/01/2026

📌আসলে 'স্বপ্নদোষ' শব্দটির মধ্যে 'দোষ' শব্দটা থাকলেও এটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কোনো অপরাধ বা শারীরিক ত্রুটি নয়। বরং এটি বয়ঃসন্ধিকালে বা তার পরবর্তী সময়ে ছেলেদের শরীরের একটি অত্যন্ত স্বাভাবিক এবং জৈবিক প্রক্রিয়া।

🤔এটি কেন দোষের নয়, তা নিচের পয়েন্টগুলো থেকে পরিষ্কার হবে:

১. এটি শরীরের একটি স্বাভাবিক ভারসাম্য
শরীরে যখন বীর্য উৎপাদিত হয় এবং তা বীর্যথলিতে জমা হয়, তখন একটি নির্দিষ্ট সময় পর শরীর নিজে থেকেই অতিরিক্ত অংশটি বের করে দেয়। এটি অনেকটা গ্লাসে জল ভরতে থাকলে উপচে পড়ার মতো একটি স্বাভাবিক বিষয়।

২. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়
অনেকে মনে করেন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায় বা মেধা কমে যায়। চিকিৎসকদের মতে এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে শারীরিক কোনো ক্ষতি হয় না এবং এটি কোনো রোগ নয়।

৩. অনিচ্ছাকৃত প্রক্রিয়া
স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এটি ঘুমের গভীর অবচেতন স্তরে ঘটে। যেহেতু এতে ব্যক্তির কোনো হাত নেই, তাই একে নৈতিকভাবে বা সামাজিকভাবে 'দোষ' বলা যুক্তিহীন।

৪. বয়ঃসন্ধির লক্ষণ
এটি মূলত একজন কিশোরের পুরুষ হিসেবে বড় হয়ে ওঠার একটি লক্ষণ। এটি প্রমাণ করে যে তার প্রজননতন্ত্র ঠিকমতো কাজ করছে।

কখন সচেতন হওয়া প্রয়োজন?
যদিও এটি স্বাভাবিক, তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হতে পারে:

যদি এটি অতিরিক্ত মাত্রায় (যেমন প্রতি রাতেই বা দিনে একাধিকবার) হতে থাকে এবং এর ফলে আপনি মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

যদি এর সাথে প্রস্রাবে জ্বালাপোড়া বা অন্য কোনো শারীরিক অস্বস্তি থাকে।

👍করণীয়:
দুশ্চিন্তামুক্ত থাকুন: একে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। মন থেকে অপরাধবোধ ঝেড়ে ফেলুন।

সুস্থ জীবনযাপন: রাতে ঘুমানোর আগে ভারী খাবার না খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং ঘুমানোর আগে মোবাইল ফোন বা উত্তেজনাকর কিছু না দেখা ভালো।

পরিচ্ছন্নতা: স্বপ্নদোষের পর ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

পরিশেষে: এটি কোনো পাপ বা চারিত্রিক স্খলন নয়। এটি সৃষ্টিকর্তা প্রদত্ত শরীরের একটি প্রাকৃতিক মেকানিজম মাত্র। তাই এ নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই।

15/01/2026

আমরা অনেকেই মনে করি, বাচ্চাকে বেশি শাসন না করলে সে “বিগড়ে যাবে”। তাই ছোট ভুলেও রাগ, বকা, চিৎকার—এটাই যেন আমাদের স্বাভাবিক অভ্যাস।
কিন্তু আপনি কি জানেন, এই বারবার বকা খাওয়ানো শিশুর মস্তিষ্কের গঠনে স্থায়ী পরিবর্তন ঘটাতে পারে?

এটা শুধু মানসিক কষ্ট নয়—এটা সরাসরি শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে আঘাত করে।
---

🧠 ১. শিশুর মস্তিষ্কে ‘ভয়’ এর হরমোন বেড়ে যায়

বারবার বকা, চিৎকার ও অপমানের ফলে শিশুর শরীরে বেড়ে যায় কর্টিসল (Stress Hormone)। এই হরমোন দীর্ঘদিন বেশি থাকলে—

শিশুর স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়

শেখার আগ্রহ কমে যায়

সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে

অর্থাৎ, শিশুটি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে।
---

💔 ২. শিশুর আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায়

যে শিশুকে প্রতিদিন বলা হয়—

“তুই কিছু পারবি না”

“তুই ভালো না”

“তোর দ্বারা কিছু হবে না”

সে ধীরে ধীরে এগুলোই নিজের পরিচয় হিসেবে বিশ্বাস করতে শুরু করে।
ফলাফল—

শিশু নিজেকে তুচ্ছ মনে করে

নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়

বড় হয়েও সিদ্ধান্ত নিতে ভয় পায়

এই ভয় তাকে সারাজীবন পিছু তাড়া করে।
---

😞 ৩. উদ্বেগ ও বিষণ্ণতায় (Anxiety & Depression) ভোগে

গবেষণায় দেখা গেছে—
যেসব শিশু নিয়মিত বকা ও মানসিক চাপের মধ্যে বড় হয়, তাদের ভেতরে—

ডিপ্রেশন

অতিরিক্ত ভয়

ঘুমের সমস্যা

অকারণ রাগ
এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়।

অনেক সময় তারা নিজের কষ্ট কাউকে বলতেও পারে না—ভেতরে ভেতরে ভেঙে পড়ে।
---

🗣️ ৪. শিশু সত্য বলা বন্ধ করে দেয়

বারবার বকা খাওয়া শিশুরা ধীরে ধীরে শেখে— “সত্য বললে শাস্তি, মিথ্যা বললে বাঁচা।”

ফলে তারা—

মিথ্যা বলা শিখে যায়

বাবা–মার সাথে দূরত্ব তৈরি করে

নিজের অনুভূতি গোপন রাখতে শেখে

একসময় বাবা–মা আর সন্তানের মধ্যে বিশ্বাসটাই হারিয়ে যায়।
---

🌱 ৫. শিশু ভয়ে নয়, ভালোবাসায় বদলায়

শিশুর সবচেয়ে বড় চাহিদা হলো— ✅ নিরাপত্তা
✅ ভালোবাসা
✅ বোঝাপড়া

যে শিশু ভালোবাসা ও উৎসাহ পায়, সে ভুল করলেও শেখে, সামনে এগোতে পারে।
কিন্তু যে শিশু শুধু ভয় পায়, সে শুধু ভুল লুকাতে শেখে—ভালো মানুষ হতে শেখে না।
---

✅ তাহলে একজন সচেতন অভিভাবক হিসেবে আমরা কী করবো?

চিৎকার নয়, শান্তভাবে বোঝাবো

ভুলে শাস্তি নয়, শিক্ষা দেবো

তুলনা নয়, উৎসাহ দেবো

অপমান নয়, আত্মবিশ্বাস গড়ে তুলবো

11/01/2026

ASD, ADHD: ছোট বয়সে ধরা পড়লে কি শিশুর ব্রেইন বদলানো সম্ভব?
part 1

অনেক বাবা–মায়ের সবচেয়ে বড় ভয়,“আমার শিশুর যদি ASD বা ADHD হয়, সে কি কখনো স্বাভাবিক জীবন পাবে?”

বিজ্ঞানের উত্তর এক কথায় হ্যাঁ, সম্ভব।
কারণ শিশুর মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি হলো Neuroplasticity। যা জাদুর মতন এক ক্ষমতা।

Neuroplasticity মানে কী?
Neuroplasticity হলো মস্তিষ্কের সেই অসাধারণ ক্ষমতা, যার মাধ্যমে ব্রেইন নিজের সংযোগ (neural connections) নতুন অভিজ্ঞতা, অনুশীলন ও পরিবেশ অনুযায়ী নিজেকে বদলে নিতে পারে। হা পরিবর্তন করে।

এই ক্ষমতা শিশুর ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় থাকে ০–৬ বছর বয়সে, বিশেষ করে ০–৩ বছর সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ “brain rewiring window”।
ASD (Autism Spectrum Disorder) ক্ষেত্রে বাস্তবতা ও আশা। ASD কোনো রোগ নয়, এটি একটি neurodevelopmental difference। বিজ্ঞান “সম্পূর্ণ cure” শব্দ ব্যবহার না করলেও গবেষণায় স্পষ্ট দেখা গেছে যদি ১৮ মাস–৩ বছরের মধ্যে সমস্যা ধরা পড়ে
এবং নিয়মিত early intervention শুরু হয় তাহলে শিশুর ভাষা, সামাজিক যোগাযোগ, sensory regulation ও adaptive skills উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। অনেক শিশুই পরবর্তীতে mainstream স্কুলে পড়ে, স্বনির্ভর জীবনযাপন করে।

ADHD ক্ষেত্রে Neuroplasticity আরও বেশি কাজ করে। ADHD মূলত প্রিফ্রন্টাল কর্টেক্স, মনোযোগ ও impulse control-এর সাথে জড়িত। Early stage-এ সঠিক রুটিন, executive function training, sensory regulation ও parent-guided intervention দিলে মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে, আবেগ নিয়ন্ত্রণ শেখে। অনেক শিশু বয়স বাড়ার সাথে সাথে ওষুধ ছাড়াও কার্যকর জীবনযাপন করতে পারে।

21/10/2025

ADHD শিশুর আচরণ নিয়ন্ত্রণে বাবা-মা য়ের জন ১০টি গুরুত্বপূর্ণ করনীয়ঃ

ADHD
(Attention Deficit Hyperactivity Disorder) শিশুদের আচরণ নিয়ন্ত্রণ করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়, কিন্তু সঠিক উপায় জানা থাকলে বাবা-মা শিশুর বিকাশ ও আচরণ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন।

নিচে ADHD শিশুদের আচরণ নিয়ন্ত্রণে বাবা-মার করণীয় বিস্তারিতভাবে দেওয়া হলো।

🤹‍♂️ ১. শিশুর আচরণ বুঝতে শেখা

ADHD শিশু ইচ্ছে করে “অমনোযোগী” বা “দুষ্ট” আচরণ করে না, বরং তাদের মনোযোগ নিয়ন্ত্রণ, ধৈর্য ও ইমপালস কন্ট্রোল কম থাকে।

তাই শাস্তি না দিয়ে বুঝে নিতে হবে কখন ও কেন শিশুটি আচরণ নিয়ন্ত্রণ হারাচ্ছে।

🤹‍♂️ ২. নির্দিষ্ট রুটিন তৈরি করুন

প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন (ঘুম, খাওয়া, পড়া, খেলা ইত্যাদি)।

ADHD শিশুদের জন্য পূর্বানুমেয় রুটিন তাদের মনোযোগ বাড়ায় ও উদ্বেগ কমায়।

ভিজুয়াল রুটিন চার্ট ব্যবহার করতে পারেন (ছবিসহ সময়সূচি)।

🤹‍♂️৩. ইতিবাচক আচরণে প্রশংসা করুন

ভালো আচরণ করলে সঙ্গে সঙ্গে প্রশংসা বা পুরস্কার দিন।

যেমন – “তুমি খুব সুন্দরভাবে কাজটা করেছো”, “আমি গর্বিত তোমার জন্য”।

ছোট পুরস্কার (স্টিকার, অতিরিক্ত খেলার সময় ইত্যাদি) খুব কার্যকর।

🤹‍♂️ ৪. নেতিবাচক আচরণে তাৎক্ষণিক ও শান্ত প্রতিক্রিয়া দিন

বকা না দিয়ে ছোট ও পরিষ্কার নিয়ম দিন, যেমন –
“এখন বসে থাকতে হবে”, “চিৎকার করা যাবে না”।

অতি আবেগী প্রতিক্রিয়া এড়িয়ে চলুন।

🤹‍♂️ ৫. কাজ ছোট ছোট ভাগে ভাগ করুন

একসাথে অনেক নির্দেশ না দিয়ে একটি নির্দেশ একবারে দিন।

বড় কাজকে ছোট ধাপে ভাগ করে দিন এবং প্রতিটি ধাপের পর প্রশংসা করুন।

🤹‍♂️ ৬. সময় নিয়ন্ত্রণ শেখান

টাইমার বা ক্লক ব্যবহার করে কাজের সময় নির্ধারণ করুন।
যেমন: “এই কাজটা ১০ মিনিটে শেষ করতে হবে।”

এটি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

🤹‍♂️ ৭. অতিরিক্ত শক্তি (hyperactivity) নির্দিষ্ট পথে ব্যবহার করুন

খেলাধুলা, দৌড়ানো, নাচ, সাঁতার বা শারীরিক কার্যক্রমে উৎসাহ দিন।

শারীরিক কার্যকলাপ ADHD শিশুর মনোযোগ ও ঘুম দুটোই উন্নত করে।

🤹‍♂️ ৮. শিথিলকরণ অনুশীলন (Relaxation) শেখান

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, সহজ যোগ, শান্ত সংগীত শুনে বিশ্রাম নিতে শেখান।

এটি ইমপালস কন্ট্রোল বাড়াতে সাহায্য করে।

🤹‍♂️ ৯. স্কুল ও থেরাপিস্টের সাথে যোগাযোগ রাখুন

শিশুর শিক্ষক, মনোবিজ্ঞানী বা বিহেভিয়ার থেরাপিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।

প্রয়োজনে Behavior Therapy, CBT, ABA বা Parent Management Training নিন।

🤹‍♂️ ১০. ধৈর্য, সহানুভূতি ও নিয়মিততা বজায় রাখুন

পরিবর্তন একদিনে আসবে না — সময় দিন।

শিশুকে “ভালোবাসা ও নিরাপত্তা” অনুভব করান।

ADHD শিশুর জন্য সবচেয়ে বড় ওষুধ হলো — বাবা-মায়ের সহানুভূতি ও ধারাবাহিক সমর্থন।

সাব্বির আহমদ
কনসালট্যান্ট (সাইকোলজি)
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র অটিজম ও এনডিডি যশোর
সমাজ কল্যান মন্ত্রনালয়

♨️বর্তমানে স্ত্রীর আদর থেকে বঞ্চিত হাজারো পুরুষ♨️ 🏢ডিজিটাল দেয়াল: অদৃশ্য বাস্তবতাআজকের ডিজিটাল যুগে স্বামী-স্ত্রীর সম্পর...
05/10/2025

♨️বর্তমানে স্ত্রীর আদর থেকে বঞ্চিত হাজারো পুরুষ♨️

🏢ডিজিটাল দেয়াল: অদৃশ্য বাস্তবতা

আজকের ডিজিটাল যুগে স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে গেছে এক অদৃশ্য দেয়াল। সেই দেয়ালের নাম—স্মার্টফোন।
একই ছাদের নিচে, একই বিছানায় থেকেও দু’জন যেন আলাদা দ্বীপে পরিণত হয়েছে। চোখে চোখ রাখার সময় নেই, অথচ স্ক্রিনে চোখ আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

🙊স্বামী-স্ত্রীর দূরত্বের দৃশ্য

স্বামী দিনের পরিশ্রম শেষে বাসায় ফিরে স্ত্রীর হাসি, গল্প আর স্নেহ খুঁজে পায় না।
স্ত্রী তখন ব্যস্ত ফেসবুকের নিউজফিডে।
অন্যদিকে স্ত্রী চায় স্বামী তার পাশে বসুক, কথা বলুক।
কিন্তু স্বামী তখন ডুবে থাকে ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়ার ভিড়ে।

এই অদৃশ্য দেয়াল কাঁচের মতো স্বচ্ছ হলেও, ভাঙা ইস্পাতের মতো কঠিন।

🙀স্ত্রীর মনোযোগ হারানোর কারণ

সোশ্যাল মিডিয়ার মায়াজালে আটকে গিয়ে স্বামীর উপস্থিতির চেয়ে ভার্চুয়াল জগৎ বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

ফেসবুকে অন্যদের ছবি দেখে তুলনা শুরু হয়: “ওর স্বামী এত কিছু করে, আমার স্বামী কেন পারে না?”

অজান্তেই তৈরি হয় হতাশা, অসন্তোষ ও দূরত্ব।

💩স্বামীও সমান দায়ী

অনেক স্বামী স্ত্রীর প্রতি সময় ও মনোযোগ দিতে না পেরে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন।

সোশ্যাল মিডিয়ার কৃত্রিম উত্তেজনা ধীরে ধীরে স্ত্রীর প্রতি স্বাভাবিক আকর্ষণ কমিয়ে দেয়।

ফলাফল: স্ত্রী সাজলেও, অপেক্ষা করলেও, স্বামী উদাসীন থেকে যায়।

❤️‍🔥এক ছাদের নিচে বিচ্ছিন্ন দ্বীপ

একই বিছানায় থেকেও যেন দূরত্ব বাড়তে থাকে।

নেই স্পর্শের উষ্ণতা, নেই চোখে চোখ রাখা, নেই আন্তরিক আলাপ।

ভালোবাসা সীমাবদ্ধ হয়ে যায় কেবল লাইক, কমেন্ট আর শেয়ারে।

❤️ সমাধান: সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনা

এখনো সময় আছে এই ডিজিটাল দেয়াল ভাঙার।

❤️‍🩹ফোনটা একপাশে রাখুন।

❤️‍🩹সঙ্গীর চোখে তাকান—হয়তো সেখানে জমে আছে অভিমান আর একাকিত্ব।

❤️‍🩹হাতটা ধরুন, কিছুক্ষণ গল্প করুন, শুনুন আর বোঝার চেষ্টা করুন।

❤️‍🩹একসাথে সময় কাটান—চা খেতে খেতে, হাঁটতে হাঁটতে, কিংবা নীরবতায়ও।

❣️শেষকথা

স্মার্টফোন হতে পারে আপনার বিনোদনের সঙ্গী, কিন্তু জীবনের সঙ্গী নয়।
কারণ প্রিয়জনের হাসি, তার স্পর্শ, তার কণ্ঠস্বর—এসবের বিকল্প কোনো অ্যাপ বা নোটিফিকেশন দিতে পারবে না।

একটা সম্পর্ক ভেঙে গেলে তা কোনো সফটওয়্যারের মতো রিকভার করা যায় না।
তাই সময় থাকতে সম্পর্ককে বাঁচান।
💞 ফোনটা রাখুন, সঙ্গীর দিকে তাকান
💕কারণ হাজারো নোটিফিকেশনের আওয়াজের চেয়ে প্রিয় মানুষের একটি আন্তরিক শব্দ অনেক বেশি মূল্যবান।

04/10/2025

৭ ধরণের পুরুষকে নারী সম্মান করে না.......!!

🔥০১. মিথ্যেবাদী
যে-পুরুষের কথায়-কাজে মিল নেই, নারী তাকে বিশ্বাস করে না; বিশ্বাস উঠে গেলে আকর্ষণ উবে যায়; আকর্ষণ নেই তো সম্মান নেই।

🔥০২. দায়িত্ববোধহীন
যে-পুরুষ তার রোজগার, স্বাস্থ্য, অঙ্গীকার রক্ষা করতে পারে না, তার উপর থেকে নারীর আস্থা উঠে যায়; অতএব উঠে যায় সম্মান।

🔥০৩. সিদ্ধান্তহীন
অস্থির, ইতস্তত, কনফিউজড, অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল পুরুষকে নারী ঘৃণা করে; জীবনে এরকম পুরুষ থাকার চেয়ে একা চলাই বেটার─ সে মনে করে।

🔥০৪. লক্ষ্যহীন
যে-পুরুষের অ্যামবিশন নেই, আত্ম-উন্নয়নের আগ্রহ নেই, ঘরকুনো স্বভাব, তাকে জীবনে জড়াতে চূড়ান্তভাবে অনাগ্রহী যে-কোনো নারী; সম্মানের প্রশ্নই আসে না।

🔥০৫. মেরুদণ্ডহীন
অন্যের অনুমতির জন্য বসে থাকে, কারণে-অকারণে ক্ষমা চেয়ে ফেলে নির্দ্বিধায়, অন্যের মতামতকেই যথেষ্ট ভেবে নেয় যে-পুরুষ, সেই দুর্বলকে নারী প্রত্যাখ্যান করে; এসব দুর্বলতা ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, মেরুদণ্ডহীনতা─ নারী জানে।

🔥০৬. ব্যক্তিত্বহীন
যে-পুরুষকে সহজেই কন্ট্রোল করে ফেলা যায়, বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন-সোশ্যালমিডিয়ার কথায় ও ইচ্ছেয় ও প্রেশারে চলে যে-পুরুষ, তার উপর থেকে নারীর শ্রদ্ধাবোধ উঠে যায় তৎক্ষনাৎ।

🔥০৭. পরিশ্রমবিমুখ
পুরুষের দায়িত্ব অসীম, কিন্তু মানব-সমাজে পুরুষকে দায়িত্বের ভার নিতেই হবে। এই ভার নিতে হবে একটিমাত্র উপায়ে─ পরিশ্রম। পরিশ্রমে অনীহ পুরুষ চিরকাল ব্যর্থ, অযোগ্য, জীবনহীন, সামাজিক-সম্মানহীন। পরিবারেও সে বোঝা। সে অজুহাত-ধারী, আত্মসমালোচনাহীন। এরকম পুরুষ আজীবন ঘৃণ্য, যে-কোনো নারীর কাছেই।

এবং....
সত্যটি হলো─ উপরোল্লিখিত সাত-কারণে হোক বা অন্য যেকোনো কারণেই হয়, নারী যদি একটিবার শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে কোনো পুরুষের উপর থেকে, সেই পুরুষের সাথে সেই নারীর সম্পর্ক ওখানেই শেষ, চিরতরে। একই ঘরে আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ না, সম্পর্কহীন-সম্মানহীন দু'টি জড়-জীবন ওটা। শ্রদ্ধাবোধ গন্‌= আকর্ষণ শেষ= প্রেম ফিনিশড= সম্পর্কে চিড়= বিদায়।

"আপনার মনের লুকানো শক্তি: সাইকোলজির আশ্চর্য কৌশল"আপনার কি জানা আছে, আপনার মনের ৯৫% কাজ করে অবচেতনভাবে? আপনি যদি এই অবচেত...
03/10/2025

"আপনার মনের লুকানো শক্তি: সাইকোলজির আশ্চর্য কৌশল"

আপনার কি জানা আছে, আপনার মনের ৯৫% কাজ করে অবচেতনভাবে?

আপনি যদি এই অবচেতন মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে জীবনে অবিশ্বাস্য সাফল্য অর্জন করতে পারবেন! ড. জোসেফ মারফির বিখ্যাত বই "The Power of Your Subconscious Mind" থেকে সাইকোলজির কিছু গোপন তথ্য ও কৌশল শেয়ার করছি, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

✅১. আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে

👉 আপনার অবচেতন মন সব সময় আপনার চিন্তার প্রতিফলন তৈরি করে। যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, জীবনে নেতিবাচক ফল পাবেন।

টিপস: প্রতিদিন ইতিবাচক বাক্য বলুন, যেমন: "আমি সফল হতে পারব।"

✅২. চিত্রায়নের মাধ্যমে স্বপ্নপূরণ

👉 অবচেতন মন ছবি এবং আবেগ দিয়ে কাজ করে। যদি আপনি একটি লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করতে পারেন, তবে অবচেতন মন সেটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে।

কৌশল: প্রতিদিন ৫ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন।

✅৩. নেতিবাচকতাকে পরিণত করুন শক্তিতে

👉 ভয় বা সন্দেহ অবচেতন মনের শক্তিকে আটকে দেয়। ভয়কে ইতিবাচক বিশ্বাসে পরিণত করলে আপনি শক্তি ফিরে পাবেন।

টিপস: যখনই ভয় কাজ করে, তখন বলুন, "আমি শক্তিশালী এবং আমি সফল হব।"

✅৪. ঘুমের আগে অবচেতন মনের প্রোগ্রামিং

👉 ঘুমানোর আগে আপনার অবচেতন মনের সাথে কথা বলুন। এটি আপনার সমস্যার সমাধান খুঁজে দেবে।

কৌশল: ঘুমানোর আগে নিজের কাছে বলুন, “আমি শান্তিতে ঘুমাচ্ছি, এবং আগামীকাল সফল হব।”

✅৫. ধন্যবাদ জানানোর শক্তি

👉 কৃতজ্ঞতা আপনার অবচেতন মনকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে।

টিপস: প্রতিদিন সকালে তিনটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন।

আপনার জীবনে এই কৌশলগুলো প্রয়োগ করলে কী হবে?

আত্মবিশ্বাস বাড়বে।
ভয় ও হতাশা দূর হবে।
সম্পর্ক, ক্যারিয়ার এবং মানসিক শান্তিতে উন্নতি হবে।
আপনার স্বপ্ন বাস্তব হবে।

👉 আপনি কি কখনও আপনার অবচেতন মনের শক্তি ব্যবহার করেছেন? এটা কি আপনার জীবনে কোনো পরিবর্তন এনেছে? নিচে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

📝💚 লেখাটি ভালো লাগলে আমার MIND CARE পেইজটি ফলো করুন এবং সাইকোলজি ও আত্মউন্নয়ন নিয়ে আরও পোস্ট পড়ুন। 🌟

পেউজটিকে প্রিয়জনদের কাছে শেয়ার করুন, ইনভাইট করুন....

26/09/2025

👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন💏💏

✅✅ রা'গ কমান:
দুইজন কখনো একসাথে রে'গে যাবেন না। একজন রে'গে গেলে আরেকজন শান্ত থাকবেন।

✅✅ সঙ্গ কাটান:
একসাথে সময় কাটানোর জন্য পরিকল্পনা করুন—মুভি দেখা, রান্না করা, শপিং করা। দিনেও এক বেলা টেবিলে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

✅✅ ক্ষমাশীল হোন:
ইগোকে দূরে রেখে ক্ষমা চাওয়াটা শিখুন। ক্ষমা মন থেকে হবে, এতে সম্পর্ক মজবুত হয়।

✅✅ অতীত ভুল ভুলবেন:
অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা করবেন না, খোঁ'টা দিবেন না। বর্তমান সুন্দর করলে ভবিষ্যতও হবে সুন্দর।

✅✅ পরস্পরের সম্মান করুন:
পার্টনারকে ছোট করে কথা বলা বা মানুষের সামনে মজা করেও আ'ঘাত দেওয়া যাবে না। বরং বেশি বেশি প্রশংসা করুন।

✅✅ একটি টিম হোন:
আপনারা এক টিম। একে অপরের স্বপ্ন ও কাজকে সাপোর্ট করুন, সাহায্য করুন। তার সাফল্য আপনার সাফল্য।

✅✅ ঝ'গড়া স্বাভাবিক:
রা'গারা'গি ও ঝ'গড়া হবে, এটাকে স্বাভাবিক ভাবুন। দিনের শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষ করুন।

✅✅ ব্লেম গেম নয়:
নিজের ভুল আগে স্বীকার করুন, নিজের কোথায় ভুল আছে খুঁজে বের করুন।

✅✅ ইচ্ছাশক্তি:
একই মানুষটির সঙ্গে দীর্ঘকাল কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি অন্যদিকে যায়, তবে সম্পর্ক সফল হবেনা।

✅✅ স্বচ্ছতা বজায় রাখুন:
গোপনীয়তা নয়, দুইজনের মাঝে খোলা বইয়ের মতো স্বচ্ছতা থাকুক।

শেষ কথা.....💚❤️❤️💚
সুখী দাম্পত্যের চাবিকাঠি — ভালোবাসা, বিশ্বাস আর সম্মান।

😊💖

26/09/2025

🚷স্ত্রীর কাছে অবহেলিত পুরুষ বাইরের প্রশংসায় আশ্রয় খুঁজে
– এভাবেই জন্ম নেয় পরকীয়া।

একজন পুরুষ সারাদিন বাইরে যুদ্ধ করে।
অফিসের চাপ, ব্যবসার দুশ্চিন্তা, সমাজের প্রতিযোগিতা—সবকিছু সামলিয়ে যখন সে ঘরে ফেরে, তখন তার প্রত্যাশা খুব সাধারণ।
সে চায় স্ত্রীর একটি মিষ্টি হাসি, দুইটা সান্ত্বনার কথা, আর সামান্য সম্মান।
এটাই তার ক্লান্ত শরীর ও মনের জন্য শ্রেষ্ঠ আশ্রয়।
কিন্তু যদি ঘরে ফিরেই শুনতে হয়—
“তুমি কিছুই পারো না।”
“তুমি আমাকে সুখ দিতে পারো না।”
“অমুকের স্বামী তোমার চেয়ে ভালো”—
তাহলে সেই পুরুষ কোথায় শান্তি খুঁজবে?

☢️ বাস্তবতা হলো, অবহেলিত পুরুষ ভেতরে ভেতরে ভেঙে যায়।
সে হয়তো কিছু বলে না, মুখে হাসিও রাখে, কিন্তু তার বুকের ভেতর জমে ওঠে হাহাকার।
আর তখনই যদি বাইরের কোনো নারী তাকে বলে—
“তুমি খুব পরিশ্রমী।”
“তুমি আসলেই স্পেশাল।”
“তুমি ছাড়া আমি কল্পনাই করতে পারি না”—
তাহলে সেই পুরুষের হৃদয় গলে যায় মুহূর্তেই।
কারণ যেটা সে ঘরে পায়নি, সেই সম্মান আর প্রশংসা সে বাইরে পেয়ে যায়।
এভাবেই জন্ম নেয় নিষিদ্ধ সম্পর্ক।
শুরুটা হয় সামান্য কথোপকথনে, তারপর বাড়তে বাড়তে জড়িয়ে যায় আবেগ আর শরীরের বাঁধনে।

♻️ ফলাফল?
– সংসার ভেঙে যায়।
– স্ত্রী হারায় তার স্বামীকে।
– সন্তান হারায় তার বাবাকে।
– আর পুরুষ হারায় তার আসল ঠিকানাকে।

মনে রাখবেন—
প্রশংসা হলো পুরুষের দুর্বলতা।
স্ত্রীর দুটি মিষ্টি বাক্য তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ করে তুলতে পারে।

আবার সেই প্রশংসার অভাব তাকে ঠেলে দিতে পারে পরকীয়ার আগুনে।
আজ প্রশ্ন করুন নিজেকে—
⚠️ আপনার স্বামী কি ঘরে প্রশংসা পান, নাকি অবহেলা?
⚠️ তার হাসি কি আপনার কারণে, নাকি অন্য কারও কারণে?

Address

ঝিনাইদহ
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when MIND CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

নিউজ ঝিনাইদহ ডট কম সম্পূর্ণ ঝিনাইদহ তথ্য ও সংবাদ ভিত্তিক সাইট

প্রিয় ঝিনাইদহবাসী আস-সালামু ওয়ালাইকুম, আশাকরি ভালো আছেন, আমরা অত্যান্ত আনান্দের সাথে জানাচ্ছি যে, শুধুমাত্র ঝিনাইদহ জেলার সংবাদ ভিত্তিক অন লাইন নিউজ www.newsjhenaidah.comদীর্ঘদিন কারিগরী ত্রুটির জন্য বন্ধ থাকার পর গত ২৬ মার্চ থেকে সম্পুর্ন নতুন রুপে, ঝিনাইদহের আনাচে কানাচের, অলি গলির সকল সংবাদ সবার আগে নিয়ে, সত্য ও সঠিক উপস্থাপনায় আত্নপ্রকাশ করেছে। এ ব্যাপারে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনাইদহের সকল মানুষের মতামত, পরামর্শ, সহযোগীতা কামনা করছি। আপনি যদি ঝিনাইদহকে নিয়ে কিছু ভেবে থাকেন, ঝিনাইদহকে নিয়ে কোন স্বপ্ন দেখেন তাহলে আপনার কথা গুলো আমাদেরকে জানান। www.newsjhenaidah.com শুধু মাত্র ঝিনাইদহের তথা ঝিনাইদহবাসীর সংবাদ প্রকাশ করতে প্রতিশ্রুতি বদ্ধ। বিশ্বের যে প্রান্তে ঝিনাইদহবাসী আছে সেখানেই সংবাদ প্রকাশ করতে অথবা সংবাদ খুজতে আমরা বদ্ধ পরিকর। আমাদের সাথে যোগ দিন। ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, কলেজ, স্কুল, মাদ্রাসা, থানা, হাসপাতাল, সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রবাসে আমাদের প্রতিনিধি খুজছি, আপনি যদি আমাদের এই প্রচেষ্টাকে ভালো মনে করেন, যদি আপনার এলাকার যে কোন খবর, তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান তাহলে আমাদের সাথে যোগ দিন, আসুন ঝিনাইদহকে বিশ্বের দরবারে তুলে ধরি, ঝিনাইদহের সকল মানুষের কাছে সকল সংবাদ পৌছে দিই। আপনার মোবাইল নাম্বারসহ আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন ঝিনাইদহের সাথে থাকুন ঝিনাইদহের পাশে থাকুন www.newsjhenaidah.com