07/12/2025
আজ শিশুদের Montelukast ব্যবহার বিধি সম্পর্কে একটি একটি ক্লিনিক্যাল আলোচনা করলাম। আশাকরি আপনারা এতে সকলেই উপকৃত হবেন।
🩺 Montelukast কী?
Montelukast হলো একটি Leukotriene Receptor Antagonist (LTRA)—যা দেহের leukotriene নামক রাসায়নিক পদার্থকে ব্লক করে। Leukotriene শ্বাসনালী সংকোচন, অ্যালার্জি, প্রদাহ ও অতিরিক্ত মিউকাস তৈরিতে ভূমিকা রাখে।
🧬 শিশুর দেহে Montelukast কিভাবে কাজ করে?
Montelukast দেহে Cysteinyl leukotriene receptor (CysLT1) ব্লক করে। ফলে—
• শ্বাসনালীর প্রদাহ কমে
• শ্বাসনালীর অতিরিক্ত সংবেদনশীলতা কমে
• অ্যালার্জির প্রতিক্রিয়া কমে
• মিউকাস তৈরির প্রবণতা কমে
• রাতে হুইজিং ও কাশি কমে
Montelukast কিন্তু bronchodilator নয়, তাই এটা acute attack কমাতে পারে না। এটি শুধু long-term asthma control medicine হিসেবে ব্যবহার করা হয়।
👶 শিশুদের কোন কোন রোগে Montelukast ব্যবহার করা হয়?
নিচের রোগ ও লক্ষণ থাকলে Pediatrician প্রয়োজন অনুযায়ী Montelukast দিতে পারেন—
1️⃣ Allergic Rhinitis (Allergy problem)
Allergic Rhinitis এর লক্ষণ:
• নাক বন্ধ
• নাক দিয়ে পানি পড়া
• নাক চুলকানো
• চোখ চুলকানো
• বারবার হাঁচি
• রাতের কাশি
2️⃣ Mild–Persistent Asthma / Recurrent Wheeze
Mild–Persistent Asthma ও Recurrent Wheeze এর লক্ষণ:
• বারবার শ্বাসকষ্ট
• ঘনঘন রাতে কাশি
• ক্রীড়ার সময় সহজে শ্বাসপ্রশ্বাসে কষ্ট
• ঠান্ডায় হুইজিং
• Post-viral wheeze
3️⃣ Exercise-induced bronchospasm
• যে শিশু দৌড়াদৌড়ি/খেলার পর কাশি ও শ্বাসকষ্টে ভোগে।
4️⃣ Adenoid hypertrophy – supportive therapy
• কিছু ক্ষেত্রে নাক বন্ধ, রাতে মুখ দিয়ে শ্বাস—এমন লক্ষণে supportive চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়।
🧒 শিশুদের কোন বয়স থেকে Montelukast নিরাপদ?
বিশ্বব্যাপী গাইডলাইন অনুযায়ী—
• ৬ মাস–৫ বছর: 4 mg chewable / granules
• ৬–১৪ বছর: 5 mg chewable
• ১৫+ বছর: 10 mg tablet
বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিশুর বয়স ২ বছরের পর বেশি লিখে থাকেন।
📅 Montelukast শিশুকে সর্বোচ্চ কতদিন নিরাপদে খাওয়ানো যায়?
• এটি সাধারণত দীর্ঘমেয়াদে (মাস–বছর) ব্যবহার করা যায়।
• তবে নির্দিষ্ট রোগ ও লক্ষণ বিবেচনায় প্রতি ১ মাস পর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রিভিউ করানো উচিত। অযথা দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। কারণ এই ঔষধটি শিশুর নিউরোডেভেলপমেন্টে বিরূপ প্রভাব ফেলতে পারে।
• অনেক দেশে (যেমন USA, UK) শুধুমাত্র প্রয়োজন হলে এবং 1st-line হিসেবে নয়—এভাবে শিশুর জন্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
⚠️ Montelukast-এর সম্ভাব্য ক্ষতিকর পার্শ্বপ্রভাব (Side Effects)
• বিশেষ করে নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট নিয়ে FDA সতর্কতা দিয়েছে।
🧠 Montelukast শিশুর মস্তিষ্ক ও মনোবৃত্তির ক্ষতিকর প্রভাব (Neuropsychiatric effects) যেভাবে ফেলতে পারে -
• শিশুর মনোআচরণগত পরিবর্তন (aggression, irritability) করতে পারে
• শিশু ঘন ঘন দুঃস্বপ্ন দেখতে পারে
• শিশুর ঘুমের সমস্যা হতে পারে
• শিশুর উদ্বেগ (Anxiety) বেড়ে যায়
• শিশুদের হতাশা (Depression) করতে পারে
• কমন নয় তবে সম্ভব: শিশুর মনোজগতে আত্মহত্যা নিয়ে চিন্তা (older children) তৈরি করতে পারে
কোনো শিশুর মধ্যে যদি এসব কোনো লক্ষণ দেখা দেয়—তাৎক্ষণিকভাবে ওষুধ বন্ধ করতে হবে।
Montelukast শিশুর দেহে অন্যান্য যেসব পার্শ্বপ্রভাব ফেলতে পারে -
• পেট ব্যথা
• মাথাব্যথা
• ক্লান্তি বোধ
• গলা ব্যথা
• এলার্জিক র্যাশ (Rare)
🩺 কারা শিশুর জন্য Montelukast প্রেসক্রাইব করতে পারেন?
Montelukast শুধুমাত্র নিচের যেকোনো বিশেষজ্ঞ দিতে পারেন—
• Pediatrician (শিশু বিশেষজ্ঞ)
• Pediatric Pulmonologist
• Allergy Specialist / Immunologist
সেজন্য এই ঔষধ নিজে নিজে বা দোকান থেকে কিনে ইচ্ছে স্বাধীন শিশুকে খাওয়ানো নিষেধ।
📝 সারমর্ম
Montelukast হলো একটি anti-inflammatory অ্যালার্জি ও asthma control medicine, যা leukotriene ব্লক করে শ্বাসনালী ও অ্যালার্জির উপসর্গ কমায়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে শিশুর ২ বছর বয়স থেকে শিশুকে নিরাপদে দেয়া যায় এবং দীর্ঘমেয়াদেও ব্যবহারযোগ্য, তবে ১ মাস অন্তর অন্তর শিশু বিশেষজ্ঞ শিশুর নিউরো-ডেভেলপমেন্টাল এসেসমেন্ট রিভিউ দরে দেখবেন। নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট এক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা। তাই শিশু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ঔষধ শিশুকে খাওয়ানো উচিত নয়।
দয়াকরে আপনারা সবাই সচেতন হবেন।
মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।
পোস্টটি শেয়ার করুন। অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী।
ধন্যবাদ 🙏
ডা. মানিক মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী স্বাস্থ্য বিশেষজ্ঞ
নবজাতক, শিশু পুষ্টি ও শিশু নিউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত
কনসালটেন্ট (শিশু)
ময়মনসিংহ।
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ/Child Specialist
মোবাইল নম্বর: ০১৭১১০৪৯৬২০