Primary Treatment1

Primary Treatment1 Primary Treatment একটি স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক পেজ। এখানে নিয়মিত স্বাস্থ্য পরামর্শ, ঘরোয়া চিকিৎসা, ও তথ্যভিত্তিক ভিডিও শেয়ার করা হয়।”

💓 রক্তচাপ মাপার সঠিক নিয়মঃ-রক্তচাপ মাপা শুধু সংখ্যা দেখা নয়, এটি শরীরের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। সঠিকভাবে...
15/10/2025

💓 রক্তচাপ মাপার সঠিক নিয়মঃ-
রক্তচাপ মাপা শুধু সংখ্যা দেখা নয়, এটি শরীরের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। সঠিকভাবে মাপা না হলে ফলাফল ভ্রান্ত হতে পারে।

প্রসেস:

1. প্রস্তুতি:

রক্তচাপ মাপার কমপক্ষে ৫ মিনিট আগে আরাম করুন।

কফি, চা বা ধূমপান থেকে বিরত থাকুন।

হাত ধুয়ে পরিষ্কার রাখুন।

2. পজিশন:

চেয়ার-টেবিল ব্যবহার করুন, পিঠ সমানভাবে সমর্থিত।

পা মাটিতে রাখুন, ক্রস করা যাবে না।

হাত হৃদয়ের উচ্চতায় রাখুন।

3. কফফ বা ম্যানোমিটার ঠিকভাবে ব্যবহার:

ব্যান্ডটি কাঁধের সামনের দিকে, হৃৎপিণ্ডের সমান উচ্চতায় রাখুন।

ব্যান্ডটি খুব ঢিলা বা খুব টাইট করবেন না।

4. মাপার সময়:

সম্পূর্ণ শান্ত থাকুন, কথা বলবেন না।

একবারে ২–৩ মিনিট বিরতি দিয়ে ২–৩ বার মাপা ভালো।

রেকর্ড করুন এবং গড় বের করুন।

👉 মনে রাখবেন:

বাড়তি চাপ বা কম চাপ ধরা পড়লে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

হঠাৎ বাড়তি চাপ বা মাথা ঘোরা হলে তা উপেক্ষা করবেন না।

#রক্তচাপ #স্বাস্থ্য #রক্তচাপমাপারনিয়ম

---
ভিজিট করুন আমাদের প্রোফাইল, পেজ ও ইউটিউব চ্যানেল।👇

Facebook profile:- https://www.facebook.com/share/1Ctw8Ugz2F/

YouTube Channel:- https://youtube.com/?si=oDHg656vfFp2jQeE

page:- Primary Treatment1

Image credit- pixabay

15/10/2025

💉 IV Injection দেওয়ার সহজ গাইড (রগে ইনজেকশন দেওয়ার নিয়ম)

রগে ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই পরিচ্ছন্নতা ও সতর্কতা জরুরি।
প্রথমে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে, এরপর টুর্নিকেট বেঁধে রগ দেখা গেলে সুঁইয়ের মুখ উপরের দিকে রেখে হালকা কোণে ঢোকাতে হয়।
রক্ত টেনে দেখে নিশ্চিত হও যে সুঁই রগে গেছে, তারপর ধীরে ধীরে ওষুধ প্রবেশ করাও।
শেষে টুর্নিকেট খুলে সুঁই বের করে তুলা দিয়ে জায়গাটা ১–২ মিনিট চাপ দাও।

👉 মনে রাখবে, শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তি রগে ইনজেকশন দিতে পারেন। ভুলভাবে দিলে গুরুতর জটিলতা হতে পারে।
সবসময় ব্যবহার করো স্টেরাইল সিরিঞ্জ।

#রগে_ইনজেকশন #ইনজেকশন_দেওয়ার_নিয়ম #ক্যানোলা #বাটারফ্লাই

---

🔗 ভিজিট করুন আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল:👇

📘 page: Primary Treatment1

📺 YouTube: Primary Treatment1

👤 Profile: Facebook Profile

15/10/2025

সুস্থ থাকলে বলুন
💥
আলহামদুলিল্লাহ।

15/10/2025

💉 রগে ইনজেকশন দেওয়ার নিয়ম (IV Injection Guide)

রগে ইনজেকশন দেওয়ার সময় সর্বপ্রথম হাত ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। এরপর টুর্নিকেট বেঁধে রগ স্পষ্টভাবে দেখা গেলে সুঁইয়ের মুখ উপরের দিকে রেখে হালকা কোণে রগে প্রবেশ করাতে হয়। সুঁই ঠিকভাবে রগে ঢুকেছে কিনা দেখতে সিরিঞ্জ টেনে সামান্য রক্ত উঠছে কি না পরীক্ষা করা জরুরি। ঠিক থাকলে ওষুধ ধীরে ধীরে প্রবেশ করাতে হয়। ইনজেকশন শেষে টুর্নিকেট খুলে সুঁই বের করে তুলা দিয়ে জায়গাটা ১–২ মিনিট চাপ দিতে হয়।

👉 সবসময় স্টেরাইল সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং সঠিক প্রশিক্ষণ ছাড়া রগে ইনজেকশন দেওয়া উচিত নয় — এতে গুরুতর জটিলতা হতে পারে।

#ইনজেকশন #রগে_ইনজেকশন #ইঞ্জেকশন #ইঞ্জেকশন_দেওয়ার_নিয়ম #ইনজেকশ_দেওয়ার_নিয়ম #রগে #রগে_ইনজেকশন_দেওয়ার #কেনোলা #ক্যানোলা #বাটারফ্লাই #বাচ্চাদের #এন্টিবায়োটিক

-----------------------------------------------------------------------
ভিজিট করুন আমাদের প্রোফাইল, পেজ ও ইউটিউব চ্যানেল।👇

Facebook profile:- https://www.facebook.com/share/1Ctw8Ugz2F/

YouTube Channel:- https://youtube.com/?si=oDHg656vfFp2jQeE

page:- Primary Treatment1

প্রশ্ন:- জিংক কি? জিংক শরীরে কি কাজ করে? জিংক আমাদের জন্য কেনো এতো গুরুত্বপূর্ণ? Zinc 20🧲 জিংক (Zinc) – সহজ ভাষায়জিংক হল...
14/10/2025

প্রশ্ন:- জিংক কি? জিংক শরীরে কি কাজ করে? জিংক আমাদের জন্য কেনো এতো গুরুত্বপূর্ণ? Zinc 20

🧲 জিংক (Zinc) – সহজ ভাষায়

জিংক হলো শরীরের জন্য ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ খনিজ।
শরীরে খুব অল্প থাকে, কিন্তু কাজের দিক দিয়ে খুব দরকারি।

---

🔹 জিংক আমাদের শরীরে কী করে:

1. রোগ প্রতিরোধ করে:

শরীরকে ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বাঁচায়।

সহজভাবে বললে, এটা শরীরের “সুপারহিরো” ইমিউন সিস্টেমকে শক্ত করে।

2. ত্বক ও চুলের জন্য উপকারী:

চুল পড়া কমায়।

ক্ষত বা ব্রণ দ্রুত শুকাতে সাহায্য করে।

ত্বক সুস্থ রাখে।

3. স্বাদ ও ঘ্রাণ ঠিক রাখে:

যদি জিংক কম থাকে, খাবারের স্বাদ-মজা কমে যায়।

4. শক্তি ও মানসিক ফোকাস বাড়ায়:

মস্তিষ্ক ও স্নায়ু ঠিকভাবে কাজ করতে সাহায্য করে।

5. পুরুষদের জন্য উপকারি:

টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখে।

যৌনস্বাস্থ্যে সাহায্য করে।

---

🔹 জিংকের ঘাটতি হলে:

চুল পড়ে যায়

মুখে ঘা হয়

ক্ষত ধীরে ধীরে শুকায়

রোগ সহজে লাগে

খাবারের স্বাদ কমে যায়

---

🔹 কিভাবে খাওয়া যায়:

প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় ২০ মি.গ্রা। একবার খাবারের পর।

দীর্ঘদিন একটানা না খেয়ে, মাঝে মাঝে বিরতি দেওয়া ভালো।

একসাথে খুব বেশি খেলে অকারণে সমস্যা হয় না, কিন্তু বেশি প্রয়োজন নেই।

---

💡 সারসংক্ষেপ:
জিংক = শরীরের ছোট, কিন্তু শক্তিশালী হিরো

রোগ কমায়

চুল ও ত্বক ঠিক রাখে

শক্তি ও মনোযোগ বাড়ায়

#জিংক #জিংক_২০ #জিংক_ট্যাবলেট #জিংক_ #জিংক_সিরাপ #জিংকসিরাপ
-----------------------------------------------------------------------
ভিজিট করুন আমাদের প্রোফাইল, পেজ ও ইউটিউব চ্যানেল।👇

Facebook profile:- https://www.facebook.com/share/1Ctw8Ugz2F/

YouTube Channel:- https://youtube.com/?si=oDHg656vfFp2jQeE

page:- Primary Treatment1

সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত কল্পনাতীতঃ- সুতরাং সকল মুসলিমের এটি মুখস্থ করা জরুরি।اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إل...
19/09/2024

সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত কল্পনাতীতঃ- সুতরাং সকল মুসলিমের এটি মুখস্থ করা জরুরি।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

সাইয়েদুল ইস্তেগফার হলো— বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা; খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজাম্বি; ফাগফির লি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আন্তা।’

বাংলা অর্থ: ‘হে আল্লাহ, একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার ওপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।’
বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

সায়্যিদুল ইস্তেগফার এর ফজিলত কল্পনাতীতঃ-👇

ফজিলতঃ- রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এ ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বোখারি : ৬৩২৩)।

16/09/2024

বর্তমানে সবচেয়ে জরুরী-👉১/ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ২/ সংবিধান সংশোধন বা পুনর্গঠন করা। ৩/ সংসদে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, এই সিস্টেম বন্ধ করা।

রাস্তাঘাটে সমাবেশ বন্ধ করা। সরকার প্রধানের মেয়াদ ৪+৪=৮ বছরের বেশি নয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

এই প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, শিক্ষার্থীদের উদ্যোগে এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এক বৃহৎ পরিসরের ইস...
12/09/2024

এই প্রথম ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, শিক্ষার্থীদের উদ্যোগে এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় এক বৃহৎ পরিসরের ইসলামিক সীরাত সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

🕒 এই সেমিনারটি আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৪, বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:-👇

- আ ফ ম খালিদ হোসাইন (ধর্মীয় উপদেষ্টা)
- শায়েখ আহামুদুল্লাহ
- প্রফেসর মুখতার আহমেদ
- আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

আলহামদুলিল্লাহ, চার জনই অসাধারণ ব্যাক্তিত্ত্ব।❤️

পাশাপাশি অনুষ্ঠানে "কলরব শিল্পীগোষ্ঠী" ইসলামিক নাত ও সংগীত পরিবেশনার মাধ্যমে সেমিনারের পরিবেশকে আরও সুন্দর ও হৃদয়গ্রাহী করে তুলবেন, ইনশাআল্লহ্ !!

এক সময় আমরা পাঠ্য পুস্তকে এই কবিতা পড়তাম। এখন কি এই কবিতা পড়ানো হয়??শিক্ষাগুরুর মর্যাদা –কাজী কাদের নেওয়াজ - ০১/0৯/20২৪ ...
01/09/2024

এক সময় আমরা পাঠ্য পুস্তকে এই কবিতা পড়তাম। এখন কি এই কবিতা পড়ানো হয়??

শিক্ষাগুরুর মর্যাদা –
কাজী কাদের নেওয়াজ -
০১/0৯/20২৪ ইং

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

Motahar Mahmud

23/06/2024

পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা-মাতার অবাধ্য চলা ||

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ্ ||

শুধু গরুরই বাপ-মা আছে। মহিষ, ছাগল, হাঁস, মুরগি, মাছ বাপ-মা ছাড়াই জন্মাইছে। ওগুলোর বাপ-মা নাই! সারাবছর বিফ কাচ্চি, বিফ কা...
16/06/2024

শুধু গরুরই বাপ-মা আছে। মহিষ, ছাগল, হাঁস, মুরগি, মাছ বাপ-মা ছাড়াই জন্মাইছে। ওগুলোর বাপ-মা নাই!
সারাবছর বিফ কাচ্চি, বিফ কাবাব, চিকেন বারবিকিউ উদযাপন করো, পাঠা বলি দেও– তখন তোমাদের চেতনা কই থাকে। কারো বর্গা দেও নাকি বিবেক?
শুধু কুরবানি এলেই তোমাদের যত মায়াকান্না! যত্তসব!!

06/06/2024

নামাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা আগে শুনিনি!!

নামাজ বা স্বলাতের গুরুত্ব নিয়ে এর আগে এমন জোরালো বক্তব্য কখনো শুনিনি!! আল্লাহু আকবার!!

মুসলিম হলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে।

স্বলাত এমন এক আশ্চর্য এবাদত যা কোনো সময় বা অযুহাত বুঝে না। যখন যে অবস্থানে যেই অবস্থায়ই থাকেন না কেনো, আপনাকে স্বলাত পড়তেই হবে। যার কোনো কাফফারা হয় না!! যে কোনো মূল্যেই হোক ওয়াক্তের স্বলাত ওয়াক্তেই পড়তে হবে। অন্যথায় আপনি হবেন মহাপাপী।

হে আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত স্বলাত সঠিক সময়ে জামায়াতের সাথে পড়ার তৌফিক দিন। আমিন।

আলোচকঃ- শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Primary Treatment1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Primary Treatment1:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram