ডা. সোমা

ডা. সোমা আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, আমিন।

28/03/2026

"বাইকের" বিকল্প হিসাবে "ঘোড়া" মন্দ না.....

28/03/2026

তেলের সমস্যা কৃত্রিম সিন্ডিকেট। সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়ার অপেক্ষায় আছে। দাম বাড়ার ঘোষণা দেওয়া মাত্রই তেল অ্যাভেইলেবল হয়ে যাবে।
লজ্জা.. লজ্জা..

তাহার প্রবেশদ্বারে জুড়ে অপেক্ষায় চেয়ে আছে বুনোফুলের দল।🖤ফুলের নাম ভুলে গেছি......
26/03/2026

তাহার প্রবেশদ্বারে জুড়ে অপেক্ষায় চেয়ে আছে বুনোফুলের দল।🖤
ফুলের নাম ভুলে গেছি......

এমন ঈদ যেন আর কখনো না আসে হাসি-খুশির দিনে যখন কিছু মুখে শুধু কষ্ট আর নিরব কান্না তখন সত্যিই মনটা ভেঙে যায়। হে আল্লাহ, তু...
25/03/2026

এমন ঈদ যেন আর কখনো না আসে
হাসি-খুশির দিনে যখন কিছু মুখে শুধু কষ্ট আর নিরব কান্না
তখন সত্যিই মনটা ভেঙে যায়।
হে আল্লাহ, তুমি তাদের উপর রহম করো, সব বিপদ থেকে হেফাজত করো।
সবাইকে দাও সুস্থতা, শান্তি আর দীর্ঘায়ু। 🤲

25/03/2026

জ্বর হলে সব সময় ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু কিছু ক্ষেত্রে ডাক্তার দেখানো জরুরি।
✔ ৩ দিনের বেশি জ্বর
✔ খুব বেশি জ্বর
✔ শ্বাস কষ্ট
✔ খিঁচুনি
✔ বাচ্চার জ্বর
#পরামর্শ: নিজের ইচ্ছামতো ঔষধ না খেয়ে প্রয়োজন হলে ডাক্তারের কাছে যান।
ডা. সোমা #স্বাস্থ্যসচেতনতা

গ্যাস্ট্রিক আমাদের দেশে খুব সাধারণ সমস্যা।কারণগুলো হলো —❌ দেরিতে খাওয়া❌ বেশি চা-কফি❌ ঝাল-তেল বেশি❌ টেনশন❌ না খেয়ে থাকালক...
24/03/2026

গ্যাস্ট্রিক আমাদের দেশে খুব সাধারণ সমস্যা।
কারণগুলো হলো —
❌ দেরিতে খাওয়া
❌ বেশি চা-কফি
❌ ঝাল-তেল বেশি
❌ টেনশন
❌ না খেয়ে থাকা
লক্ষণ
– বুক জ্বালা
– ঢেকুর
– পেট ব্যথা
– পেট ফাঁপা
#পরামর্শ: নিয়মিত খাবেন, বেশি ঝাল কম খাবেন, সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন।
ডা. সোমা #স্বাস্থ্য_কথন

"দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষা নির্মূল করতে।" 🇧🇩আজ বিশ্ব যক্ষা দিবস। যক্ষা কোনো অভিশাপ নয়, বরং এটি এ...
24/03/2026

"দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষা নির্মূল করতে।" 🇧🇩
আজ বিশ্ব যক্ষা দিবস। যক্ষা কোনো অভিশাপ নয়, বরং এটি একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং নিয়মিত পূর্ণ মেয়াদে ঔষধ সেবনই পারে আমাদের যক্ষামুক্ত বাংলাদেশ উপহার দিতে।
আসুন, নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। যক্ষার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। মনে রাখবেন, সরকারি হাসপাতালে যক্ষার পরীক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

#যক্ষামুক্তবাংলাদেশ #স্বাস্থ্যসচেতনতা

অ্যান্টিবায়োটিক সব রোগের ঔষধ না।যখন দরকার....✔ ব্যাকটেরিয়া সংক্রমণ✔ ডাক্তারের পরামর্শেযখন দরকার নেই❌ সর্দি❌ ভাইরাল জ্বর❌...
24/03/2026

অ্যান্টিবায়োটিক সব রোগের ঔষধ না।
যখন দরকার....
✔ ব্যাকটেরিয়া সংক্রমণ
✔ ডাক্তারের পরামর্শে
যখন দরকার নেই
❌ সর্দি
❌ ভাইরাল জ্বর
❌ সাধারণ ব্যথা
ভুলভাবে অ্যান্টিবায়োটিক খেলে ভবিষ্যতে কাজ নাও করতে পারে।
#পরামর্শ: প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না।
ডা. সোমা
#স্বাস্থ্য_কথন

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস অনেক উপকারি।✔ হজম ভালো হয়✔ কোষ্ঠকাঠিন্য কমে✔ শরীর সতেজ থাকে✔ ত্বক ভালো থ...
24/03/2026

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস অনেক উপকারি।
✔ হজম ভালো হয়
✔ কোষ্ঠকাঠিন্য কমে
✔ শরীর সতেজ থাকে
✔ ত্বক ভালো থাকে
✔ কিডনি ভালো কাজ করে
প্রতিদিন সকালে অন্তত ১–২ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন।
#পরামর্শ: যাদের কিডনি বা হার্টের সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খাবেন।
ডা. সোমা

আমার মনের কথা.......একজন চিকিৎসক হিসেবে আমার ভাবনা খুব বেশি জটিল কিছু নয়।আমি প্রতিদিন মানুষের কষ্ট দেখি, ভয় দেখি, আশা ...
24/03/2026

আমার মনের কথা.......
একজন চিকিৎসক হিসেবে আমার ভাবনা খুব বেশি জটিল কিছু নয়।
আমি প্রতিদিন মানুষের কষ্ট দেখি, ভয় দেখি, আশা দেখি।
কেউ আসে ব্যথা নিয়ে, কেউ আসে দুশ্চিন্তা নিয়ে,
আর কেউ শুধু আসে একটু ভরসা পাওয়ার জন্য।

চিকিৎসা শুধু প্রেসক্রিপশন লেখা নয়,
চিকিৎসা মানে একজন মানুষকে সাহস দেওয়া,
চিকিৎসা মানে রোগীর কথা ধৈর্য ধরে শোনা,
চিকিৎসা মানে কখনো কখনো ঔষধের চেয়েও বেশি মানবিক হওয়া।
আমার ভাবনা —
ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার।
কারণ আগে মানুষ, পরে রোগী।
সব রোগ সারানো সম্ভব না,
কিন্তু ভালো ব্যবহার অনেক কষ্ট কমিয়ে দিতে পারে।
— একজন চিকিৎসকের মনের কথা
আপনার....?

 #ঈদের_দিন_যেভাবে_কাটলো ঈদের দিনটা একটু ভিন্নভাবে কাটলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।ছেলের আবদার ছিল—ঈদের দিনে ঢা...
22/03/2026

#ঈদের_দিন_যেভাবে_কাটলো
ঈদের দিনটা একটু ভিন্নভাবে কাটলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

ছেলের আবদার ছিল—ঈদের দিনে ঢাকা শহর ঘুরবে, তাও আবার বাইকে। কিন্তু বাইক আনা হয়নি, তাই চিন্তা করছিলাম কম খরচে কিভাবে ঘোরা যায়। জামাইকে বলতেই সে হাসতে হাসতে বললো, “রেডি হয়ে বের হও, দেখি কি করা যায়।”

হঠাৎ করে জামাই আধা ঘন্টার জন্য উধাও! কিছুক্ষণ পর ফোন দিয়ে বললো, “নিচে নামো।” আমরা বাসা থেকে বের হলাম,
নিচে নেমে দেখি এক অদ্ভুত ব্যবস্থা! রিক্সা আধুনিক ভাষায় যাকে বলে টেসলা।
জামাই বললো, “ওঠো, আজ আমি ড্রাইভার।”

সারাদিন ঘুরলাম ফাঁকা ঢাকার আনাচে-কানাচে।
রিকশা ভাড়া হলো মাত্র ৫০০ টাকা (১দিন)

ঘুরলাম, খেলাম, হাসলাম, গল্প করলাম—
সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের দিন।
ফাঁকা ঢাকা শহরে ছেলেকে নিয়ে কাটানো এই ঈদের দিনটা সত্যিই মনে রাখার মতো।
আলহামদুলিল্লাহ, ছোট ছোট আনন্দই জীবনের বড় সুখ।
"ঈদ মোবারক সবাইকে"
আসল ছবি কমেন্টসে...

Address

Kalapara
ডা.সোমা

Alerts

Be the first to know and let us send you an email when ডা. সোমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. সোমা:

Share

Category