12/01/2026
"একটা সময় ছিল যখন পকেটে পরিচয়পত্র থাকতো—নাম, রোল নম্বর আর স্কুলের নাম। তখন পরিচয় দেওয়াটা খুব সহজ ছিল। কিন্তু সময়ের স্রোতে সেই স্কুলের ড্রেস আর ক্লাসগুলো আজ কেবলই স্মৃতি। আজ জীবন আমাদের অন্য এক ক্লাসরুমে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে কোনো সিলেবাস নেই, শুধু টিকে থাকার লড়াই আছে। কেউ আজ কর্মব্যস্ততায় সফল, কেউ প্রবাসের মাটিতে লড়াকু, আবার কেউ হয়তো নিজের চেনা পথটা খুঁজে পাওয়ার চেষ্টায় মগ্ন। পরিচয় বদলেছে, হয়তো বদলে গেছি আমরাও—কিন্তু লড়াইটা আজ ও থামেনি। একসময়ের সেই রঙিন পরিচয়গুলো আজ ধূসর স্মৃতির পাতায় বন্দি, আর আমরা ব্যস্ত জীবনের কঠিন কোনো সংজ্ঞায় নিজেকে খুঁজে পেতে।"