Dr.Sajib Bosu

Dr.Sajib Bosu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Sajib Bosu, Doctor, Foyla Hospital Road, Kaliganj.

Dr.Sajib Bosu
MBBS(Mymensingh Medical College)
BCS( Health),44th
PGT( Medicine)
FCPS( Gastroenterology), Final part
Medical Officer
Kaliganj Upazila Health Complex,Kaliganj,Jhenaidah

স্বাস্থ্য কমপ্লেক্স—একটি উপজেলার মানুষের শেষ ভরসার জায়গা।প্রতিদিন  #কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০+ রোগী আউটডো...
15/04/2026

স্বাস্থ্য কমপ্লেক্স—একটি উপজেলার মানুষের শেষ ভরসার জায়গা।
প্রতিদিন #কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০+ রোগী আউটডোরে চিকিৎসা নেয়, ২০০+ রোগী ইমারজেন্সিতে আসে এবং প্রায় ১০০ জন রোগী ভর্তি থাকে। এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে যদি বারবার বিদ্যুৎ না থাকে—তাহলে বিষয়টি কতটা দুঃখজনক, তা সহজেই বোঝা যায়।
এই তীব্র গরমে বিদ্যুৎ না থাকলে #ভর্তি রোগীরা অসহনীয় #কষ্টে দিন কাটায়। অনেক সময় জরুরি চিকিৎসা ব্যবস্থাও ব্যাহত হয়। এটি শুধু একটি সমস্যাই নয়—এটি মানবিক সংকট।
কালীগঞ্জের মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি—আপনার সদয় হস্তক্ষেপে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক।
আমার ফেসবুক তালিকায় কালীগঞ্জের অনেক সম্মানিত ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন। আপনারা সবাই যদি বিষয়টি গুরুত্ব দিয়ে এগিয়ে আসেন, তাহলে আশা করি দ্রুত একটি কার্যকর সমাধান সম্ভব হবে।

60-year-old diabetic male presents with acute epdastric  pain with sweating and vomiting.On examination: pulse 50/min, B...
14/04/2026

60-year-old diabetic male presents with acute epdastric pain with sweating and vomiting.
On examination: pulse 50/min, BP 80/60 mmHg, lungs clear.
Complete ECG diagnosis?
First line management?
What drug shouldn’t be given?

79-year-old female presented with respiratory distress for 1 day.She had a history of three episodes of vomiting at home...
13/04/2026

79-year-old female presented with respiratory distress for 1 day.
She had a history of three episodes of vomiting at home.
She has no history or clinical features suggestive of bronchial asthma, COPD, or heart failure, and she is afebrile.
On auscultation, crepitations were present in the lower and mid zones of the left lung field.
After admission to Kaliganj Upazila Health Complex, Jhenaidah, her oxygen saturation dropped to 57%, and she was referred to Jessore for further management.
What is clinical diagnosis and what are the x ray findings?

মাত্র এক  দিনের জ্বরে অযৌক্তিকভাবে এন্টিবায়োটিক ও  #স্টেরয়েড দেওয়া হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের নীতির সঙ্গে সামঞ্জস্যপ...
12/04/2026

মাত্র এক দিনের জ্বরে অযৌক্তিকভাবে এন্টিবায়োটিক ও #স্টেরয়েড দেওয়া হচ্ছে, যা চিকিৎসা বিজ্ঞানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গতকাল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ একটা রোগী দেখলাম এসব খেয়ে এসেছে। প্রশ্ন জাগে—মাত্র ১ দিনের জ্বরে স্টেরয়েডের ভূমিকা কোথায়?
ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে যেখানে অধিকাংশ রোগী স্বাভাবিকভাবেই সেরে ওঠে, সেখানে অপ্রয়োজনীয় স্টেরয়েড ব্যবহার রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, জটিলতা বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে।
চিকিৎসা নেবার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত, চিকিৎসার নামে কেউ আপনার ক্ষতি করছে কিনা?

11/04/2026

হাম (Measles) ও জল বসন্ত (Chicken pox) এর রেশ থেকে কিভাবে পার্থক্য করবো?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই মিজেলস এর প্রাদুর্ভাব (outbreak) দেখা যাচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীদের ভীড় আবার মিজেলসের অতি সংক্রমিত ( ১২-১৮ জন) করার প্রবণতায় ভীত সন্ত্রস্ত বাবা-মা ও অভিভাবকরা অনেক সময় ফোনেই রেশ এর বর্ণনা করে নিশ্চিত হতে চান বা চিকিৎসা নিতে চান। সে জন্যই আজকের লেখা-

দেশে হাম বা মিজেলস এর পাশাপাশি জল বসন্ত (Chickenpox) শিশুদের এবং বড়দের মাঝে ছড়িয়ে পরেছে।

জেনে নিন হাম (Measles) ও জল বসন্ত (Chicken pox) এর পার্থক্য:

১)‌ কারণ: ‌

হাম 'Measles virus' দ্বারা হয়।
চিকেনপক্স 'Varicella-zoster virus' দ্বারা হয় ।
*উভয়ই ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ।

২) র‍্যাশের ধরণ: মূল পার্থক্য আসলে এটাই (যা দিয়ে অভিভাবকরাও সনাক্ত করতে পারবেন)

হামের র‍্যাশ সমতল, লাল এবং একত্রে মিলে যায়। এটি কানের পেছন বা মুখ থেকে শুরু হয়ে নিচের দিকে নামে ও সারা শরীরে ছড়ায়।

চিকেনপক্সের র‍্যাশ ছোট পানির ফোস্কার মতো হয়, যা 'গোলাপের পাপড়িতে শিশির বিন্দু'র মতো দেখতে।সাধারণত বুক, পিঠ বা পেট থেকে শুরু হয়। ফোস্কাগুলো খোলার পর চুলকানি বাড়ে এবং দাগ পড়ার সম্ভাবনা থাকে।

৩) লক্ষণ:
হামে র‍্যাশের আগে তীব্র জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও মুখে ছোট সাদা দাগ (Koplik spots) দেখা দেয়। নাক দিয়ে অনবরত পানি পরতে থাকে।
চিকেনপক্সে সাধারণত মৃদু জ্বর থাকে তীব্র চুলকানি থাকে এবং ফোস্কাগুলো শুকিয়ে খড়কুটা বা পাপেড়ি হয়

৪) জটিলতা: হাম শিশুদের জন্য বেশি মারাত্মক হতে পারে।(আগের পোস্টে বিশদভাবে লিখেছি)

৫) আইসোলেশন :
উভয় ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশু/ ব্যক্তিকে আলাদা রাখা (Isolation) প্রয়োজন ।

আতঙ্কিত না হয়ে বরং সঠিক নিয়মে, আক্রান্ত ব্যক্তিকে পৃথক করে যত্ন ও পুষ্টিকর খাবার প্রদান করতে হবে।

ডাঃ আফরোজা আকবর সুইটি
সহযোগী অধ্যাপক (২৪ বিসিএস)
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

“This patient presented with severe abdominal pain for 3 hours at Upazila Health Complex  Kaliganj,Jhenaidah . I palpate...
10/04/2026

“This patient presented with severe abdominal pain for 3 hours at Upazila Health Complex Kaliganj,Jhenaidah . I palpated the abdomen and sent the patient for an X-ray. What are the X-ray findings?”

31/03/2026

প্রথম টিকা দেওয়ার সময় একটি টিকা কার্ড দেওয়া হয়। কিন্তু অনেক অভিভাবকই এই কার্ডটি ভালো করে পড়েন না। ফলে সরকারি সব টিকা দেওয়ার পরেও অনেকেই বলতে পারেন না—শিশুকে মোট কয়টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছে।
🔹 শিশু জন্মের পর যত দ্রুত সম্ভব
যক্ষা (BCG) টিকা দিতে হবে। ১৪ দিনের মধ্যে দিলে ভালো, তবে অবশ্যই ১ বছরের মধ্যে দেওয়া উচিত।
🔹 শিশুর বয়স ৬ সপ্তাহ (৪২ দিন) হলে
প্রথম ডোজ দেওয়া হয়—
পোলিও,
ডিপথেরিয়া,
হুপিং কাশি,
ধনুষ্টংকার,
হেপাটাইটিস বি,
হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি,
নিউমোকক্কাল (PCV)

🔹 ১০ সপ্তাহ বয়সে (১ম ডোজের ২৮ দিন পর)
উপরের টিকাগুলোর ২য় ডোজ দেওয়া হয়।

🔹 ১৪ সপ্তাহ বয়সে (২য় ডোজের ২৮ দিন পর)
উপরের টিকাগুলোর ৩য় ডোজ দেওয়া হয়।

🔹 ৯ মাস (২৭০ দিন) বয়সে
হাম ও রুবেলা টিকা দেওয়া হয়।

🔹 ১৫ মাস বয়সে
হাম ও রুবেলার ২য় ডোজ দেওয়া হয়।

📌 বাংলাদেশ সরকার মোট ১০টির বেশি মারাত্মক সংক্রামক রোগের বিরুদ্ধে বিনামূল্যে টিকা প্রদান করে (EPI কর্মসূচির আওতায়)।
⚠️ মনে রাখবেন—
যেসব রোগের টিকা দেওয়া হয়, সেগুলো অত্যন্ত সংক্রামক এবং দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। তাই আপনার শিশুকে সুরক্ষিত রাখতে শুধু নিজের শিশুকেই নয়, আশেপাশের সব শিশুকেও টিকা নিতে উৎসাহিত করুন।

30/03/2026

সব যোদ্ধা অস্ত্র বহন করে না
কিছু যোদ্ধার হাতে থাকে স্টেথোস্কোপ!
এই বীর যোদ্ধাই ডাক্তারগণ 💉

👩‍⚕️Happy doctor's day👨‍⚕️
Proud to be a part of this community.

29/03/2026

হাসপাতাল একটি সংরক্ষিত এলাকা । এখানে অসুস্থ রোগীদের ভর্তি রেখে চিকিৎসা করা হয় ।
এটা কোনো বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র নয় যে, যার ইচ্ছে সে-ই গিয়ে ছবি তোলা শুরু করবে । মেয়ে মানুষ দেখলে কিছু বেতমিজের ছবি তোলার শখ জাগে । তখন অনুমতি না-নিয়েই ভিডিও ক্যামেরা চালু করে দেয় ।
কোনো চিকিৎসক বা নার্সের সাক্ষাতকার নিতে চাইলে অবশ্যই (ক) তার কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, (খ) ওই স্বাস্থ্য সেবা দান কারীর সম্মতি নিতে হবে । (গ) চিকিৎসাকর্মে বিঘ্ন ঘটানো বা সরকারি কাজে বাধা দান করা যাবে না । এহেন কর্ম আইনত অপরাধ হিসাবে গণ্য এবং এটা দণ্ডযোগ্য ।

আবারও বলছি, হাসপাতাল একটি সংরক্ষিত এলাকা । এটা কোনো বিনোদন কেন্দ্র নয়, পর্যটন কেন্দ্রও নয় যে, যার যখন ইচ্ছা সে সেখানে প্রবেশ করে ছবি তুলবে ।

কিছু জানার ইচ্ছা থাকলে অফিস প্রধানের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন ।

আমার কর্মস্থলে কেউ যদি আমার সম্মানহানি ঘটায় বা আমাকে নিরাপত্তাহীন করতে চায়, তাহলে প্রচণ্ড শক্তিতে আমি বাধা দিব ।
@জয়নাল আবেদিন টিটো স্যার❤️

 #স্বাস্থ্য খাতের ব্যয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। স্বাস্থ্য খাতে বরাদ্দ  #জিডিপির মাত্র ১ শতাংশ এবং মাথাপিছু...
26/03/2026

#স্বাস্থ্য খাতের ব্যয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। স্বাস্থ্য খাতে বরাদ্দ #জিডিপির মাত্র ১ শতাংশ এবং মাথাপিছু সরকারি ব্যয় মাত্র ১,০৭০ টাকা।
যেখানে World Health Organization পরামর্শ দেয় কমপক্ষে ৫% বা তার বেশি হওয়া উচিত…
এই ছোট পার্থক্যটাই বাস্তবে হয়ে যায় জীবন আর মৃত্যুর ফারাক।
১১ দিনে ৩৩টি নিষ্পাপ শিশুর জীবন থেমে গেল—কারণ তারা সময়মতো আইসিইউ পায়নি।
সংখ্যাটা শুধু “৩৩” না, এটা ৩৩টা পরিবার, ৩৩টা স্বপ্ন, ৩৩টা ভবিষ্যৎ…
স্বাস্থ্যখাতে ব্যয় বাড়ানো কোনো বিলাসিতা না—
এটা মানুষের বেঁচে থাকার অধিকার।

হাসপাতালে ডাক্তার দেখানোর সম্পূর্ণ সহজ গাইড (আপডেটেড & স্মার্ট টিপসসহ)সরকারি হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসা পাওয়া যায়—তব...
26/03/2026

হাসপাতালে ডাক্তার দেখানোর সম্পূর্ণ সহজ গাইড (আপডেটেড & স্মার্ট টিপসসহ)
সরকারি হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসা পাওয়া যায়—তবে সঠিক নিয়ম না জানলে সময় ও ভোগান্তি বাড়ে। তাই আগে থেকেই প্রস্তুত থাকলে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় 👇
📌 ১. কখন যাবেন?
🕗 বেশিরভাগ সরকারি হাসপাতালে সকাল ৮.৩০-৯.০০ টা থেকে আউটডোর শুরু হয়
👉 ভিড় এড়াতে সকাল ৬:৩০–৭টার মধ্যে পৌঁছানোই বেস্ট
👉 খুব জনপ্রিয় ডাক্তার হলে আরও আগে যাওয়া ভালো
📌 ২. টিকেট / রেজিস্ট্রেশন কিভাবে করবেন?
🎫 হাসপাতালের আউটডোর কাউন্টার থেকে টিকেট নিতে হবে
💰 সাধারণত টিকেট মূল্য: ১০–৩০ টাকা (হাসপাতালভেদে ভিন্ন হতে পারে)
👉 নিয়মটা মনে রাখুন:
টিকেট → সিরিয়াল → ডাক্তার দেখানো

📲 অনেক হাসপাতালে এখন অনলাইন টিকেট / অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন-এর সুবিধাও আছে
📌 ৩. কোন বিভাগে যাবেন বুঝবেন কিভাবে?
আপনার সমস্যার উপর ভিত্তি করে সঠিক বিভাগ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ:

বুকের ব্যথা / প্রেসার → মেডিসিন / কার্ডিওলজি
🧠 মাথা ঘোরা / স্ট্রোক / খিঁচুনি → নিউরোলজি
🍽️ পেটের সমস্যা / গ্যাস্ট্রিক → গ্যাস্ট্রোএন্টারোলজি
🦴 হাড় বা জয়েন্ট সমস্যা → অর্থোপেডিকস
👶 শিশুদের সমস্যা → পেডিয়াট্রিকস
👉 না বুঝলে ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করুন

৪. সিরিয়াল মেইনটেইন করুন
👥 সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি
👉 ধৈর্য ধরুন, নিজের সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করুন

👉 সিরিয়াল ভাঙতে গেলে উল্টো ঝামেলা বাড়তে পারে
📌 ৫. সাথে যা নেবেন
✔️ আগের প্রেসক্রিপশন
✔️ সব রিপোর্ট (Blood test, X-ray, USG, etc.)
✔️ প্রয়োজনীয় টাকা (টেস্ট/ঔষধের জন্য)
✔️ জাতীয় পরিচয়পত্র (কিছু ক্ষেত্রে লাগতে পারে)
📌 ৬. টেস্ট ও রিপোর্ট
🔬 ডাক্তার টেস্ট দিলে হাসপাতালের ভেতরেই অনেক টেস্ট কম খরচে করা যায়
👉 তবে কিছু টেস্টের জন্য আলাদা সিরিয়াল বা সময় লাগতে পারে
📌 ৭. জরুরি হলে কি করবেন?
🚨 অবস্থা গুরুতর হলে দেরি না করে সরাসরি ইমার্জেন্সি বিভাগে যান
👉 এখানে ২৪ ঘণ্টা চিকিৎসা পাওয়া যায়
👉 আগে টিকেট লাগবে না
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা
❗ দালাল / ব্রোকারদের থেকে দূরে থাকুন
❗ নিজের কাগজপত্র নিজের কাছেই রাখুন
❗ কেউ শর্টকাট বলে টাকা চাইলে বিশ্বাস করবেন না
❗ ভিড় এড়াতে সম্ভব হলে সপ্তাহের মাঝামাঝি দিন বেছে নিন

অতিরিক্ত স্মার্ট টিপস
✅ পানির বোতল সাথে রাখুন
✅ মোবাইলে রিপোর্টের ছবি রাখলে সুবিধা হবে
✅ বয়স্ক রোগী হলে একজন সহকারী সাথে নিন

❤️ শেষ কথা
সরকারি হাসপাতালে চিকিৎসা সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রেই খুব ভালো মানের হয়।
তবে একটু ধৈর্য, সচেতনতা আর সঠিক নিয়ম জানলেই—
👉 আপনার সময়ও বাঁচবে
👉 ভোগান্তিও অনেক কমে যাবে
#সরকারি_হাসপাতাল #স্বাস্থ্য_গাইড #বাংলাদেশ_হেলথ

25/03/2026

বাংলাদেশের ৫০%+ ডায়াগনস্টিক সেন্টারে #বালতি টেস্ট( আপনার রক্ত নিয়ে বালতিতে ফেলে দেয় এবং কম্পিউটারে ইচ্ছেমতো রিপোর্ট দিয়ে দেয়) করা হয়।অধিকাংশ জায়গায় মেডিকেল টেকনোলজিস্ট নেই। এভাবেই চলছে যুগ যুগ ধরে।কোথাও টেস্ট করাতে গেলে অবশ্যই খোজ নিয়ে টেস্ট করাবেন, না হলে শুধু টাকাই নষ্ট হবে।

Address

Foyla Hospital Road
Kaliganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sajib Bosu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category