Wreetu

Wreetu Now, Wreetu Comic Book can be collected from rokomari.com
https://www.rokomari.com/book/279596/reetu-komic-book

Wreetu offers comprehensive puberty and menstrual education to girls, boys and community through interactive session & Comic Book, manufacture reusable sanitary napkins and provide consultancy to organizations onMHM and SRHR Wreetu offers comprehensive menstrual education, sustainable menstrual hygiene management products and services like eco-friendly reusable sanitary napkin, books, online doctor consultation at affordable prices.

Post-10 আমরা অনেক সময় শুধু লক্ষণ দেখি, কিন্তু শরীরের গল্পটা শুনি না।মাসিকের সময় শরীর ভেতরে ভেতরে অনেক পরিবর্তনের ভেতর দি...
28/02/2026

Post-10



আমরা অনেক সময় শুধু লক্ষণ দেখি, কিন্তু শরীরের গল্পটা শুনি না।

মাসিকের সময় শরীর ভেতরে ভেতরে অনেক পরিবর্তনের ভেতর দিয়ে যায়। হরমোনের ওঠানামা, শক্তি কমে যাওয়া, ঘুমের ছন্দ বদলে যাওয়া - সব মিলিয়ে যে অস্বস্তি আসে, তা হঠাৎ বা অযথা নয়।

গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রায় ৭০ শতাংশের বেশি মাসিক হওয়া ব্যক্তিরা মাসিকজনিত ব্যথা বা অস্বস্তি অনুভব করেন। তবুও এই অভিজ্ঞতাগুলো নিয়ে খোলামেলা কথোপকথন এখনো খুব সীমিত। এই রমজানে, চলুন শরীরের কথাগুলো একটু বেশি মন দিয়ে শুনি - নিজেরটাও, অন্যেরটাও।

Post-9 সব ক্লান্তি চোখে দেখা যায় না।কিছু ক্লান্তি শরীর চুপচাপ বহন করে - কেউ খেয়াল করার আগেই।মাসিকের সময় শরীর ইতিমধ্যেই ব...
27/02/2026

Post-9



সব ক্লান্তি চোখে দেখা যায় না।কিছু ক্লান্তি শরীর চুপচাপ বহন করে - কেউ খেয়াল করার আগেই।

মাসিকের সময় শরীর ইতিমধ্যেই বাড়তি কাজ করে যাচ্ছে। তার সঙ্গে যখন যোগ হয় দীর্ঘ সময় না খাওয়া, কম পানি, আর বদলে যাওয়া ঘুমের ছন্দ - তখন ক্লান্ত লাগাটা অস্বাভাবিক নয়, বরং প্রত্যাশিত।

তবু এই ক্লান্তিকে আমরা কত সহজে ‘আলসেমি’ বলে পাশ কাটিয়ে দিই। হয়তো এখন সময় ক্লান্তিকে নতুন চোখে দেখার।
আর শরীর যখন ধীরে বলে ‘বিশ্রাম চাই’, তখন সেটা সত্যি করে শোনার।

Post-8 আমরা অনেক সময় যা দেখি না, শরীর তখনও নিজের ভেতরে অনেক কাজ করে যায়।মাসিকের সময় হরমোনের ওঠানামা, জরায়ুর সংকোচন, আর শ...
26/02/2026

Post-8



আমরা অনেক সময় যা দেখি না, শরীর তখনও নিজের ভেতরে অনেক কাজ করে যায়।

মাসিকের সময় হরমোনের ওঠানামা, জরায়ুর সংকোচন, আর শক্তির বাড়তি ব্যবহার - সব মিলিয়ে শরীর আগেই চাপের মধ্যে থাকে।

রমজানে যখন ঘুমের সময় বদলে যায়, খাবারের বিরতি দীর্ঘ হয়, আর পানির ঘাটতি হয়, তখন ক্লান্তি বা মাথা ঘোরা আরও বেশি অনুভূত হওয়াটা অস্বাভাবিক নয়।

এটা দুর্বলতা নয়। এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া।এই সপ্তাহে আমরা শরীরের কথাই একটু বেশি মন দিয়ে শুনব।

Post-7 এই সপ্তাহে আমরা সামাজিক চাপের সেই নীরব দিকগুলো নিয়ে কথা বলেছি। এখন আমরা শুনতে চাই আপনাদের কথা। কারণ বাস্তব পরিবর্...
25/02/2026

Post-7



এই সপ্তাহে আমরা সামাজিক চাপের সেই নীরব দিকগুলো নিয়ে কথা বলেছি। এখন আমরা শুনতে চাই আপনাদের কথা। কারণ বাস্তব পরিবর্তন শুরু হয় তখনই, যখন অভিজ্ঞতাগুলো শুধু ব্যক্তিগত না থেকে কথোপকথনের অংশ হয়ে ওঠে।

আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন।আগামী সপ্তাহে আমরা কথা বলব মাসিকের সময় শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায়।

Post-6 নারীরা প্রতিদিন কী কী নীরবে সামলে চলে? আমরা কি সত্যিই শুনি? এই রমজানে আমরা প্রতি সপ্তাহে চিঠির মাধ্যমে তুলে ধরব ন...
24/02/2026

Post-6



নারীরা প্রতিদিন কী কী নীরবে সামলে চলে? আমরা কি সত্যিই শুনি?

এই রমজানে আমরা প্রতি সপ্তাহে চিঠির মাধ্যমে তুলে ধরব নারীদের দৃষ্টিভঙ্গি, তাদের অভিজ্ঞতা, আর সেই নীরব জায়গাগুলো - যেগুলো আমরা অনেক সময় দেখেও দেখি না।

এটা শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। কারণ পরিবর্তন শুরু হয় তখনই, যখন আমরা মন দিয়ে শুনি।

Post-5 টেবিল সাজানো, ইফতারের প্রস্তুতি শেষ। বাইরে থেকে দেখলে সবকিছু একদম স্বাভাবিক।কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে অনেক মেয়...
23/02/2026

Post-5



টেবিল সাজানো, ইফতারের প্রস্তুতি শেষ। বাইরে থেকে দেখলে সবকিছু একদম স্বাভাবিক।

কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে অনেক মেয়েই মাসিকের সময় চুপচাপ নিজের অস্বস্তি সামলে কাজ করে যায়। শরীর ক্লান্ত থাকলেও ঘরের দায়িত্ব থামে না।

এই রমজানে একটু খেয়াল করি। না বললেও সাহায্যের হাত বাড়াই। কারণ যত্ন তখনই সত্যি হয়, যখন সেটা একা বয়ে নিতে না হয়।

ঋতুর প্রতিষ্ঠাটা শারমিন কবীর আপু নিজে এই ধরণের ইভেন্ট গুলোতে সব সময় থাকার চেষ্টা করেন। যত ছোট আয়োজনই হোক আপু নিজে গিয়ে স...
23/02/2026

ঋতুর প্রতিষ্ঠাটা শারমিন কবীর আপু নিজে এই ধরণের ইভেন্ট গুলোতে সব সময় থাকার চেষ্টা করেন। যত ছোট আয়োজনই হোক আপু নিজে গিয়ে সবার খোঁজ নেন, জানার চেষ্টা করেন তাদের জন্য আরো কি করতে পারেন, তাদের আর কি কি প্রয়োজন? তাইতো আপুকে পেয়ে সবার এমন উচ্ছ্বাস সাথে নিজেদের মনের কথা গুলোও জানানোর চেশ্তা।

Post-4 অনেক সময় মানসিক চাপ কোনো বড় কিছু থেকে আসে না। আসে ছোট ছোট, প্রতিদিনের প্রশ্ন থেকে।একটা হালকা মন্তব্য। না ভেবে করা...
22/02/2026

Post-4



অনেক সময় মানসিক চাপ কোনো বড় কিছু থেকে আসে না। আসে ছোট ছোট, প্রতিদিনের প্রশ্ন থেকে।

একটা হালকা মন্তব্য। না ভেবে করা একটা প্রশ্ন। বিশেষ করে স্কুল বা কর্মস্থলের মতো যৌথ জায়গায়, এসব মুহূর্ত হঠাৎ করেই কাউকে অস্বস্তিতে ফেলে দিতে পারে।

আমরা যদি একটু বেশি বোঝার চেষ্টা করতাম? যদি প্রশ্ন করার আগে একটু থামতাম, আর ব্যাখ্যা চাইবার বদলে সহায়তার হাত বাড়াতাম? চলুন, আমরা সবাই মিলে এমন জায়গা তৈরি করি যেখানে মানুষকে নিজেকে ঢাকতে না হয়।

22/02/2026

মেয়ের বাড়িতে ঢোকার ভালো রাস্তা নেই !

এমন কারনে আগেকার দিনে অনেক বিয়ে ভেংগে যেতো। আবার ছেলের বাড়িতে টয়লেট নেই এটাও কারন ছিল।
আপনারা জেনে অবাক হবেন যে ঢাকা শহরে দ্বিতীয় কারনটি এখনো বিয়ে ভাংগার জন্য খুব স্ট্রং একটা কারন। মিরপুরের কালশী বস্তিতে স্যানিটেশন ব্যবস্থা কতটা ভয়াবহ তা কেবল যারা সরেজমিনে দেখেছে তারাই বুঝবে।
ভিডিওতে কালশী বস্তির কিশোর-কিশোরীরা নাটিকার মাধ্যমে ঋতু থেকে টয়লেট ও গোসলখানা পাওয়ার পর বিয়ের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝানোর চেষ্টা করেছিলেন।

হাতে কলমে রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন তৈরি করা শিখছেন পিছিয়ে পড়া নারী ও কিশোরীরা। ঋতু এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং গুল...
22/02/2026

হাতে কলমে রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন তৈরি করা শিখছেন পিছিয়ে পড়া নারী ও কিশোরীরা। ঋতু এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং গুলোর মাধ্যমে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও কিছু করার সাহস যোগানোর কাজটা করতে পেরে গর্বিত।

Post-3 She smiles. She says she is fasting. She keeps the moment moving.For many menstruating women and girls, these sma...
21/02/2026

Post-3


She smiles. She says she is fasting. She keeps the moment moving.

For many menstruating women and girls, these small answers are not casual. They are protective. In spaces where not fasting invites questions, many choose the response that attracts the least attention, even when it is not the full truth. Why should someone be shamed for their own health?

This Ramadan, let support be simple. Avoid interrogation and speculation. Protect privacy, offer kindness, and make it easier for women to care for their bodies without fear.

Address

226/2/Ta/4, West Agargaon, Stripling Daisy (2nd Floor), Flat/B2, Agargaon, Dhaka-1207
Kazipara

Telephone

01777660652

Alerts

Be the first to know and let us send you an email when Wreetu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Wreetu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram