Khagrachari Physiotherapy And Rehabilitation Centre

Khagrachari Physiotherapy And Rehabilitation Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khagrachari Physiotherapy And Rehabilitation Centre, Physical therapist, আলো অফিসের নিচ তলা, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি, Khagrachari.

খাগড়াছড়ি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টদের দ্বারা পরিচালিত একটি পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যেখানে স্ট্রোক, প্যারালাইসিস এবং নানা ধরনের মাস্কুলোস্কেলিটাল ব্যথার চিকিৎসা দেওয়া হয়।

গত ২৩-০১-২০২৬ইং তারিখে Khagrachhari physiotherapy & rehabilitation centre এর সর্বকনিষ্ঠ ফিজিওথেরাপিস্ট বিপুল চাকমা বিবাহ...
26/01/2026

গত ২৩-০১-২০২৬ইং তারিখে Khagrachhari physiotherapy & rehabilitation centre এর সর্বকনিষ্ঠ ফিজিওথেরাপিস্ট বিপুল চাকমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন😊

22/01/2026

২৪-০১-২০২৬ইং রোজ শনিবার আমাদের ফিজিওথেরাপি সেন্টার বন্ধ থাকবে। রোগীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত 😔

20/01/2026

স্ট্রোক করার পর যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা উচিত

14/01/2026

#সতর্কতামূলকপোস্ট
#ভুয়া_ফিজিওথেরাপিস্ট_থেকে_সাবধান ☠️
আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার পূর্বে অবশ্যই অবশ্যই জেনে নিবেন আপনার ফিজিওথেরাপিস্ট স্নাতক ডিগ্রিধারী কি না।একমাত্র স্নাতক ডিগ্রিধারীরাই ফিজিওথেরাপিস্ট হিসেবে গণ্য। চিকিৎসা নেয়ার পূর্বে চিকিৎসা বা চিকিৎসকের ব্যাপারে জানার আপনাদের পূর্ণাঙ্গ অধিকার রয়েছে। আপনাদের আর আমাদের চারপাশে ভুয়া ফিজিওথেরাপিস্টের অভাব নাই তাই সব জেনে বুঝে চিকিৎসা নিবেন।
ধন্যবাদ সবাইকে 🙂

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের(খাগড়াছড়ি) কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট উক্রাচিং মারমার সাথে খাগড়াছড়ি ফিজিওথেরাপ...
12/01/2026

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের(খাগড়াছড়ি) কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট উক্রাচিং মারমার সাথে খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের ফিজিওথেরাপিস্ট টিমের সৌজন্য সাক্ষাত।
ধন্যবাদ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট উক্রাচিং মারমা আমাদের সিনিয়র হিসেবে সুন্দর গাইড লাইন দেওয়ার জন্য। কিভাবে আরও বেশি করে ফিজিওথেরাপি চিকিৎসার উন্নতি সাধন করা যায় এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করা যায়।

12/01/2026

❄️ শীতকালে হঠাৎ মুখ বাঁকা? হতে পারে Bell’s Palsy ❄️

শীতের সময় অনেকেই হঠাৎ লক্ষ্য করেন—
😮 মুখ একদিকে বেঁকে যাচ্ছে
👁️ চোখ ঠিকমতো বন্ধ হচ্ছে না
💧 মুখ দিয়ে পানি পড়ছে
🗣️ কথা বলতে সমস্যা হচ্ছে

➡️ একে বলা হয় Bell’s Palsy (মুখের স্নায়ু পক্ষাঘাত)

❓ শীতকালে কেন বেশি হয়?

🔹 ঠান্ডা বাতাসে মুখের স্নায়ু (Facial nerve) সরাসরি আক্রান্ত হয়
🔹 হঠাৎ ঠান্ডা-গরম পরিবর্তন
🔹 ভাইরাল ইনফেকশনের পর স্নায়ুতে ফোলা
🔹 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

✅ প্রতিকার কী?

✔️ দ্রুত ডাক্তার ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া
✔️ সময়মতো ফিজিওথেরাপি ও ফেসিয়াল এক্সারসাইজ
✔️ ঠান্ডা বাতাস থেকে মুখ ঢেকে রাখা
✔️ নিয়মিত চোখের যত্ন (চোখ না বন্ধ হলে বিশেষ যত্ন প্রয়োজন)

⏳ ভালো খবর হলো—সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

⚠️ মনে রাখবেন:
দেরি করলে জটিলতা বাড়তে পারে। তাই লক্ষণ দেখামাত্র অবহেলা নয়।

👉 সুস্থ থাকুন, শীতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন।

08/01/2026
07/01/2026

☞ ফিজিওথেরাপি কি?
☞ কেন ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ?
☞ কারা ফিজিওথেরাপিস্ট?
☞ কাদের কাছ থেকে ফিজিওথেরাপি নিবেন?
☞ কখন ফিজিওথেরাপি লাগে?
☞ স্ট্রোক করার পর কেন ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ?
☞ প্যারালাইসিস এর ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কি?
☞ জানতে হলে ভিডিওটি দেখতে হবে।

➤ ধন্যবাদ 🤗

ছবি দেখেই আপনারা হয়তোবা অনেকেই চিনতে পারতেছেন।তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক...
03/01/2026

ছবি দেখেই আপনারা হয়তোবা অনেকেই চিনতে পারতেছেন।তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর।
তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্যার সুধীন কুমার চাকমা।
স্যার আমাদের কাছে আসছিলেন (Vertigo) সমস্যা নিয়ে।উনার প্রায় সময় মাথা ঘুরাতো।সাপোর্ট ছাড়া হাটা চলা করতে পারতেন না।আমরা প্রায় ২ সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা করার পরে উনি এখন মোটামুটি সুস্থ।আমরা খুবই ভাগ্যবান এবং আনন্দিত যে স্যারের মত একজন গুণী মানুষকে চিকিৎসা করার সুযোগ পেয়েছি। তারপরও স্যারের বয়স দেখে আমরা স্যারকে সাজেস্ট করেছি যে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার ফলো আপের মধ্যে থাকার জন্য।আমরা স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

01/01/2026

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আমরা জানাই নতুন বছরের শুভেচ্ছা। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করলাম আমরা উদযাপনের মাধ্যমে। নতুন বছর সবার জন্য নিয়ে আসুক অফুরন্ত সুখ শান্তি ও মঙ্গল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার উপর আস্থা রাখবেন।ধন্যবাদ

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year 2026🤗
01/01/2026

খাগড়াছড়ি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
Happy New Year 2026🤗

Address

আলো অফিসের নিচ তলা, পানখাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি
Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khagrachari Physiotherapy And Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram