সংসার জীবন

সংসার জীবন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সংসার জীবন, Mental Health Service, Khagrachhari.

10/06/2023
আঁশযুক্ত খাবার খাবেন সুস্থ থাকবেন==================খাবারের আঁশ জাতীয় অংশ হল হজম না হওয়া শর্করা । এগুলো আমাদের দেহের জন্য...
01/01/2023

আঁশযুক্ত খাবার খাবেন সুস্থ থাকবেন
==================
খাবারের আঁশ জাতীয় অংশ হল হজম না হওয়া শর্করা । এগুলো আমাদের দেহের জন্য প্রয়োজনীয় ক্যালরি বা শক্তি সরবরাহ করে না, কিন্তু তা অনেক দিক থেকে যথেষ্ট গুরুত্ব বহন করে , যা আমাদের সুস্বাস্থ্যের জন্য বড় শর্ত। খাদ্যের আঁশ অংশটুকু হজম না হওয়ার কারণে এগুলো পরিপাকতন্ত্রের বেশ কিছু জলীয় অংশ শোষণ করে ধরে রাখে এবং এই জলীয় অংশসহ এগুলো মলের সঙ্গে বের হয়ে আসে। এতে মল নরম হয়। ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ হয়। আরামদায়ক মল ত্যাগের জন্য মলদ্বারের বেশ কিছু ঝামেলামুক্ত রোগ প্রতিরোধ হয়। তাদের মধ্যে অন্যতম হল- পাইলস বা অর্শ, ভগন্দর বা এনাল ফিসার, পায়ুপথের ফোঁড়া বা পেরি এনাল অ্যাবসেস ইত্যাদি। যারা বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার খেয়ে থাকেন তাদের পরিপাকতন্ত্রের ক্যান্সার, অ্যাপেনডিসাইটিস, ডাইভারটি-কুলাইটিস হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত কোষ্ঠকাঠিন্যের জন্য হার্নিয়া হওয়ার যথেষ্ট আশংকা থাকে। আঁশযুক্ত খাবারে তা অনেকাংশে প্রতিরোধ সম্ভব।

খাবারের আঁশ পরিপাকনালী থেকে আমাদের খাবারের কোলেস্টেরল শোষণে বাধা দেয়, এর ফলে রক্তে কোলেস্টেরলসহ চর্বির মাত্রা স্বাভাবিক থাকে। ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তনালীর রোগ বা অ্যাথেরোসক্লেরোসিস হওয়ার ঝুঁকি কমে যায়। খাদ্য গ্রহণের পর আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা যাতে হঠাৎ করে বেড়ে যেতে না পারে সে ব্যাপারে আঁশজাতীয় অংশ গুরুত্ব বহন করে। এতে ডায়াবেটিস রোগের ঝুঁকি কমে। ডায়াবেটিস রোগীদের অনেক সময় রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আঁশজাতীয় খাবার সেটির নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা বেশি আঁশজাতীয় খাবার খেয়ে থাকেন তাদের পিত্তথলির রোগ ও লিভারের রোগও কম হয়।

অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে এর প্রভাব মনের ওপর পড়তে পারে। এতে দিনের কাজকর্মের রুটিন ব্যাহত হয়। কাজে-কর্মে মনোসংযোগ সুষ্ঠু হয় না, অশান্তি, উদ্বিগ্নতা, কোনো কঠিন রোগ হয়েছে এমন ধারণা মনে চেপে বসে।

আঁশজাতীয় খাবার
==========
শাক-কচুশাক, মিষ্টি আলুর শাক, কলমিশাক, পুদিনা পাতা, পুঁইশাক, মুলাশাক, ডাঁটাশাক, লাউয়ের ও মিষ্টি কুমড়ার আগা-ডোগা শাকে প্রচুর আঁশ অংশ রয়েছে। অপেক্ষাকৃত বেশি আঁশযুক্ত সবজির মধ্যে রয়েছে সজনে, কলার মোচা, ঢেঁড়স, ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, শিম, পটোল, কচু, বেগুন, বরবটি, মটরশুঁটি।

03/07/2022

পড়ার টেবিলে দীর্ঘ সময় কাটানোর জাদুকরী কিছু কৌশলঃ
=============================
পড়ার টেবিলে যাওয়ার আগে আগের দিন ঠিক করে রাখুন আপনি কি পড়বেন। প্লান করুন, কাজে নেমে পড়ুন। কথায় আছে, ❝A better plan half the done❞

১। গুরুত্বপূর্ণ সব বই থাকবে আপনার টেবিলে। যে বইগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর রুটিনটা চোখের সামনে থাকে যেন।।
২। টেবিলের ওপর দেয়ালে বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র টাঙ্গাবেন। আর টেবিলের ওপর বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র রেখে পড়বেন।
৩। হাতের কাছে পানির বোতল রাখবেন। ক্লান্ত হলেই পানি খাবেন। এটা পড়ায় মনোযোগ ধরে রাখতে খুব কাজে দেয়।
৪। আপনি নিজের কাছে একটা পুরস্কার ঘোষণা করুন ৩/৪ ঘন্টা পড়ার পর নিজেকে একটা চকলেট / প্রিয় কুকিজ খেতে দিবেন।
৫। আপনি নিজেকে কথা দিন ৩ ঘন্টার আগে মোবাইল হাতে নিবেন না। আপনি এমন গুরুত্বপূর্ণ হয়ে যাননি ৩ ঘন্টা ফোন হাতে না নিলে মহা ভারত অশুদ্ধ হয়ে যাবে না। এটা আপনার জন্য কঠিন যুদ্ধ।
৬। পাঁচ নাম্বার আবার পড়ুন।
৭। একটানা এক সাব্জেক্ট পড়বেন না। কঠিন সাব্জেক্ট পড়ার পর সহজ সাব্জেক্ট পড়ুন। যেমন ইংরেজি / গণিত পড়ার পর বাংলা সাহিত্য পড়ুন।
পড়ায় বিরক্ত লাগলে পেপার পড়ুন।
৮। পড়ায় ব্রেক দিন। জানেন তো? ❝বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা❞। যদি মাথা ধরে ১০/১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে ধ্যান করুন।
৯। আমার মতে রাত জেগে পড়ে সারাদিন ঝিমিয়ে পড়ায় আপনার লোকশান। এমন ভাবে পড়ুন আপনার ঘুম যেন ঠিক থাকে। পড়াও ক্ষতি হয়না। ধরুন ২ টায় ঘুমিয়ে ৮ টায় উঠেন। এটা এমন হতে পারে ১২ টায় ঘুমিয়ে ৬ টায় উঠলেন। সকালে পর্যাপ্ত ঘুমে মানুষের মাথা ঠান্ডা থাকে পড়া ক্যাচ করে
বেশি। ব্যক্তিগত মতামত।।
১০। ১০ ঘন্টা মোবাইল টিপে পড়ার চেয়ে ২ ঘন্টা মনযোগ দিয়ে পড়া উত্তম। জানেন তো যে যতো বেশি মনযোগী সে তত বেশি মেধাবী।।

প্রতিদিন অন্তত ১০/১২ ঘন্টা পড়ার ট্র‍্যাকে থাকুন। ৬ মাস পর আপনি হবেন সুপার সাইক্লোন। বই দেখেও কেউ আটকাতে পারবে না। গ্যারেন্টেড।।

শুভ কামনা রইলো সবার জন্য।♥
শাকিল আল আমিন

আপনি ১০০ টাকা ভ্যাট বা ভ্যাট+ট্যাক্স দিলে কে কত টাকা পায় দেখুন -
13/06/2022

আপনি ১০০ টাকা ভ্যাট বা ভ্যাট+ট্যাক্স দিলে কে কত টাকা পায় দেখুন -

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট
13/06/2022

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট

08/06/2022
14/05/2022

বিশ্বাস পয়েন্টে খামারের তাজা দুধ পাচ্ছেন খামারের রেটেই। পানানোর ১ ঘন্টার মধ্যে গরম থাকা অবস্থায়* দুধ সংগ্রহ করতে পারবেন।

যারা স্বাস্থ্যগত কারণে সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে সরিষার তেল খাওয়া শুরু করছেন তারা গরুর ঘানি ভাঙা তেল খেতে পারেন। এটি রান...
14/05/2022

যারা স্বাস্থ্যগত কারণে সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে সরিষার তেল খাওয়া শুরু করছেন তারা গরুর ঘানি ভাঙা তেল খেতে পারেন। এটি রান্নায়, ভর্তায় খাওয়া যায়। ঘানি ভাঙা তেল বরাবরই প্রথম চাপের তেল। বর্তমানে প্রতি লিটার ৩৪০ টাকা। হোম ডেলিভারি ঢাকার মধ্যে ৬০ টাকা, বাইরে ১২০ টাকা।

গরুর ঘানিতে ভাঙ্গা সরিষার সম্পূর্ণ বিশুদ্ধ তেল পাচ্ছেন আমাদের এখানে। বর্তমান বিনিময় মূল্য ৩৪০ টাকা প্রতি লিটার।

Address

Khagrachhari

Telephone

+8801911764670

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when সংসার জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share