Shafikuzzaman Sajib

Shafikuzzaman Sajib Psychologist I Mental Health Professional

21/02/2026

মানসিক স্বাস্থ্য কী? 🧠

আমরা শরীরের যত্ন নিই, কিন্তু মনের যত্ন কতটা নেই?
মানসিক স্বাস্থ্য আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে।

✔ চাপ মোকাবিলা
✔ সম্পর্ক
✔ জীবনের সিদ্ধান্ত
✔ সুখ ও শান্তি — সবকিছুই এর সাথে জড়িত।

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা খুব জরুরি।

👉 আপনার মতে আমাদের সমাজে mental health নিয়ে সচেতনতা কেমন?


07/01/2026

🌅 সকালের ছোট ছোট জিনিসের প্রতি কৃতজ্ঞতা মানে পুরো দিনের শান্তি 🧠💖

প্রায়শই আমরা বড় বড় স্বপ্নের দিকে তাকাই, কিন্তু ছোট ছোট জিনিসকে উপেক্ষা করি।

আপনার সকালটা শুরু করুন ক্ষুদ্র জিনিসের appreciation দিয়ে—

- প্রিয় চায়ের কাপ ☕
- পাখির গান 🎶
- শুধু সুস্থ থাকা 🧘‍♀️

মনের মধ্যে প্রতিটি বিষয়ের জন্য ধন্যবাদ জানান নিজেকে এবং সৃষ্টিকর্তাকে। এটি মস্তিষ্কে positivity hormones (dopamine & serotonin) প্রবাহিত করে।

💡 Psychological benefits:

- মন ইতিবাচক হয়, স্ট্রেস ১কমে 😌
- ছোট ব্যর্থতাতেও শান্ত থাকা যায় 🕊️
- দিনের প্রতিক্রিয়া ও সম্পর্ক উন্নত হয় 🤝

সুতরাং, সকালে যখন ক্ষুদ্র জিনিসের জন্য কৃতজ্ঞ হবেন,
সেটাই পুরো দিনের মানসিক শান্তি তৈরি করবে। 🌿

"যেদিন মায়া নিজের সাথে দেখা করলো"মায়া শহরের ব্যস্ত জীবনের এক সাধারণ মানুষ। সকাল শুরু হয় ফোনের অ্যালার্মে, আর দিন শেষ হ...
05/10/2025

"যেদিন মায়া নিজের সাথে দেখা করলো"

মায়া শহরের ব্যস্ত জীবনের এক সাধারণ মানুষ। সকাল শুরু হয় ফোনের অ্যালার্মে, আর দিন শেষ হয় সোশ্যাল মিডিয়ার আলোয়।

অফিসে ইমেইল, মিটিং, মেসেজ — সবকিছুতেই সে ছিল অনলাইন। কিন্তু অদ্ভুতভাবে, তার মন যেন অফলাইন হয়ে যাচ্ছিল।

প্রতিদিনই মায়া ক্লান্ত থাকত। বন্ধুর সঙ্গে কফিশপে গেলেও, কথার চেয়ে বেশি সময় কাটত ফোনের পর্দায়।
একদিন তার ছোট ভাই রনি হেসে বলল, “আপু, তোমার চোখে আলো আছে, কিন্তু দৃষ্টি যেন সবসময় স্ক্রিনে আটকে থাকে।” এই কথাটা মায়ার বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছুঁয়ে গেল।

পরের দিন সকালে হঠাৎ সে সিদ্ধান্ত নিল —
একদিনের জন্য ফোন, ল্যাপটপ, টিভি কিছুই ব্যবহার করবে না। একেবারে “ডিজিটাল ডিটক্স ডে”।

প্রথমে সবকিছু অস্বস্তিকর লাগছিল।
বারবার ফোনের দিকে হাত বাড়াচ্ছিল, যেন কিছু একটা হারিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরই সে শুনল— বারান্দার গাছের পাতায় পাখির ডাক, চায়ের কাপে ধোঁয়ার ভাঁজ,
মায়ের কণ্ঠে গান।

সে হঠাৎ বুঝল, এতদিন সে কত কিছু মিস করেছে!
সেদিন দুপুরে সে মায়ের সঙ্গে রান্না করল, বিকেলে বৃষ্টিতে হাঁটল, আর রাতে জানালার পাশে বসে তারাদের গুনল।

বহুদিন পর তার মনে হলো— “জীবন আসলে এত শান্ত, শুধু আমি শব্দে হারিয়ে গিয়েছিলাম।”

রাতে ঘুমানোর সময় মায়া ফোনটা টেবিলের উপর রেখে বলল, “তুমি কাল পর্যন্ত বিশ্রামে থাকো।” সেই রাতে তার ঘুম হলো গভীর, নির্ভার, আর প্রশান্ত।

পরের দিন অফিসে গিয়ে সে অবাক হয়ে দেখল— মাথা পরিষ্কার, কাজের আগ্রহ দ্বিগুণ, মনটা যেন নতুন করে জেগে উঠেছে।

এরপর থেকে মায়া ঠিক করল— প্রতি রবিবার হবে তার “ডিজিটাল নীরবতা দিবস”, যেদিন সে নিজেকে, প্রকৃতিকে, আর প্রিয় মানুষগুলোকে সময় দেবে।

💭 ডিপ্রেশনের লক্ষণ কি চিনতে পারছেন?সব সময় মন খারাপ লাগছে? 😔যা আগে আনন্দ দিত, এখন আর ভালো লাগছে না? 🌱👉 এগুলো শুধু “মন খার...
07/09/2025

💭 ডিপ্রেশনের লক্ষণ কি চিনতে পারছেন?

সব সময় মন খারাপ লাগছে? 😔
যা আগে আনন্দ দিত, এখন আর ভালো লাগছে না? 🌱

👉 এগুলো শুধু “মন খারাপ” নয়, বরং ডিপ্রেশনের সিগন্যাল হতে পারে।

⚠️ সাধারণ কিছু লক্ষণঃ
✨ সারাক্ষণ দুঃখী লাগা
✨ সব কিছুতেই আগ্রহ হারিয়ে ফেলা
✨ ঘুম ও খাওয়ার অভ্যাস বদলে যাওয়া
✨ সবসময় ক্লান্ত থাকা
✨ মনোযোগ ধরে রাখতে না পারা
✨ নিজেকে তুচ্ছ মনে হওয়া
✨ বারবার নেতিবাচক বা মৃত্যুর চিন্তা আসা

💡 যদি এসব লক্ষণ ২ সপ্তাহের বেশি সময় থাকে → অবহেলা করবেন না। অবশ্যই বিশেষজ্ঞের সহায়তা নিন।

06/09/2025

সবাইকে খুশি রাখতে রাখতে অনেক সময় নিজের ভেতরটা ফাঁকা লাগে… 🌱
কারণ আমরা ভুলে যাই—নিজের চাহিদাও গুরুত্বপূর্ণ।
অন্যকে খুশি রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা নিজের কথা ভুলে গিয়ে নয়।

তাই আজ এক মিনিট থামুন ⏸️
নিজেকে জিজ্ঞেস করুন 👉 “এই মুহূর্তে আমার কী দরকার? কোন বিষয়টা আমাকে একটু হলেও ভালো রাখতে পারে?”

নিজের ভালো থাকা এবং ভালো লাগাকে গুরুত্ব দিন।
✨ মনে রাখবেন: নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা অপরিহার্য। 💙

03/02/2025

#আত্মবিশ্বাস এক দিনে গড়ে ওঠে না!!

👉 আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না—এটি একটি Journey!! এটি ধাপে ধাপে গড়ে ওঠে, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার মাধ্যমে।

👉 ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, এবং সামনে এগিয়ে যান।

সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস বাড়বে, আর ফলাফল অবশ্যই আপনাকে গর্বিত করবে!

Tired of toxic relationships? 💔 Learn to spot the red flags and protect yourself.Join the 𝐅𝐑𝐄𝐄 Online Session on 𝑼𝒏𝒅𝒆𝒓𝒔𝒕...
22/12/2024

Tired of toxic relationships? 💔 Learn to spot the red flags and protect yourself.

Join the 𝐅𝐑𝐄𝐄 Online Session on

𝑼𝒏𝒅𝒆𝒓𝒔𝒕𝒂𝒏𝒅𝒊𝒏𝒈 𝑹𝒆𝒅 𝑭𝒍𝒂𝒈𝒔 𝒐𝒇 𝑹𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑.
𝐃𝐚𝐭𝐞: 09.01.2025
𝐓𝐢𝐦𝐞: 9.00 to 10.00 PM
𝐏𝐥𝐚𝐭𝐟𝐨𝐫𝐦: Google Meet

𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤:
https://docs.google.com/forms/d/17cOStAZvyH0IKgC100Qjk1_Q7zRPYBrcGyLBkwjWF3k/edit

05/12/2024

সম্পর্কে কোন কোন বিষয়ে Compatibility check করা উচিত !!

Tired of toxic relationships? 💔 Learn to spot the red flags and protect yourself.Join the 𝐅𝐑𝐄𝐄 Online Session on 𝑼𝒏𝒅𝒆𝒓𝒔𝒕...
04/12/2024

Tired of toxic relationships? 💔 Learn to spot the red flags and protect yourself.

Join the 𝐅𝐑𝐄𝐄 Online Session on
𝑼𝒏𝒅𝒆𝒓𝒔𝒕𝒂𝒏𝒅𝒊𝒏𝒈 𝑹𝒆𝒅 𝑭𝒍𝒂𝒈𝒔 𝒐𝒇 𝑹𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑.

𝐃𝐚𝐭𝐞: 19.12.2024
𝐓𝐢𝐦𝐞: 9.00 to 10.00 PM
𝐏𝐥𝐚𝐭𝐟𝐨𝐫𝐦: Google Meet

𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤:
https://docs.google.com/forms/d/17cOStAZvyH0IKgC100Qjk1_Q7zRPYBrcGyLBkwjWF3k/edit

01/12/2024

জাতি হিসেবে আমরা অসম্ভব রকমের Emotional এবং Impulsive।

বুদ্ধি করে ২/৪ টা Emotional Plot তৈরি করতে পারলে আমাদেরকে দিয়ে যেকোনো কিছুই করানো সম্ভব।

প্যানিক অ্যাটাক একটি অবস্থা যেখানে হঠাৎ করে প্রচণ্ড ভয় ও অস্থিরতা আক্রমণ করে। এর ফলে শরীরে তীব্র শারীরিক লক্ষণ দেখা দেয়,...
06/11/2024

প্যানিক অ্যাটাক একটি অবস্থা যেখানে হঠাৎ করে প্রচণ্ড ভয় ও অস্থিরতা আক্রমণ করে। এর ফলে শরীরে তীব্র শারীরিক লক্ষণ দেখা দেয়, এটি শুধু মানসিক নয়, শারীরিকভাবে ও বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি বারবার হয়।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ প্যানিক অ্যাটাকের শিকার হন, তবে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি। এটি অবহেলা করলে দীর্ঘমেয়াদে আরও গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।

আতঙ্কিত না হয়ে, জানুন—সঠিক চিকিৎসা ও সহায়তা মনের শান্তি ফিরিয়ে আনতে পারে।

Address

10/1, Block C, Dhaka-1219
Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Shafikuzzaman Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shafikuzzaman Sajib:

Share

Category