17/01/2026
হাদি ভাই নিজের বেড়ে ওঠার দিনগুলো নিয়ে ধারাবাহিক আলাপ করতেছিলেন ক্যামেরার সামনে। একটানা ৭ ঘন্টার আলাপের কোন এক ফাঁকে ভিডিওগ্রাফার মাহমুদুল্লাহ ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন৷
আমরা মাঝেমধ্যে তারে বলতাম - এতো পরিশ্রম করলে আপনি তো স্ট্রোক করে মারা যাবেন।
ভাই বলতেন- ৫৪ বছরেও আমরা নিজেদের জন্য একটা ইনসাফের রাষ্ট্র বানাইতে পারি নাই। এই সময়টুকুর অবহেলা করলে আগামী ১০০ বছরেও হয়তো এমন সূযোগ আর নাও আসতে পারে। ১৪০০ শহিদের রক্তের ঋণ মেটানো আমাদের দায়।
আল্লাহ আমাদের দুনিয়াতে শুধু খাওয়া আর ঘুমানোর জন্য পাঠান নাই। মানুষের কাজে না আসলে এই জীবনের আহামরি কোন মূল্য নেই। আমরা ইনসাফের একটা রাষ্ট্র কায়েম না করে ক্লান্ত হবো না,ইনশাআল্লাহ।