25/08/2020
"একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্বার বাধন"
প্রায় প্রত্যেক দিন ই দেখছি গ্রুপে কোনো না কোনো ভাই অথবা বোন রক্তের খোজে পোস্ট দিচ্ছেন। রক্ত পাচ্ছেনও । তবে অধিকাংশ ক্ষেত্রেই রক্তের খোজে দেওয়া পোস্ট গুলোর ভিউ বা হাইপ কম থাকছে , মানুষ দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে । এতে করে সঠিক সময়ে রক্ত পেতে সমস্যা হচ্ছে ।
সবার প্রয়োজনের কথা চিন্তা করে গ্রুপের পক্ষ থেকে আমরা একটা ব্লাড ডোনার লিস্ট তৈরীর পদক্ষেপ নিয়েছি । খুবি সিম্পল প্রসেস । আপনারা শুধু এই পোস্টে আপনাদের নাম , ব্লাড গ্রুপ , বর্তমান ঠিকানা আর ফোন নাম্বার লিখে ( কারো ফোননাম্বার দিতে খুব বেশি অসুবিধা হলে নাম্বার না লিখলেও চলবে ) কমেন্ট করবেন । আমরা আপনাদের কমেন্ট থেকে তথ্য সংগ্রহ করে গ্রুপে একটা ফাইল তৈরি করে এটাস্ট করে দেবো। এতে করে কোনো ভাই বা বোনের রক্তের প্রয়োজন হলে গ্রুপে পোস্ট করে মানুষের কমেন্টের আশায় চাতক পাখির মতন বসে থাকা লাগবে না। আপনারা প্রয়োজন হলেই ফাইলে গিয়ে প্রয়োজনীয় রক্তের গ্রুপ এবং ডোনার ভাইকে খুব সহজেই খুজে নিতে পারবেন ।
গ্রপে ৪২ হাজার সদস্য থেকে কি হবে যদি আমরা বিপদে নিজ জেলার ভাইয়ের পাশে না দাড়াতে পারি ? আসুন না ভাই একটা মহৎ কাজে অংশ নি 🙏🙏🙏
বিঃদ্রঃ দয়া করে কেউ নাম, ঠিকানা, রক্তের গ্রুপ ব্যাতীত ভিন্ন কমেন্ট করবেন না । যারা রক্ত দানে আগ্রহী শুধু সেইসকল ভাই বোনেরাই কমেন্ট লিখবেন, শুধু শুধু শো অফ করার জন্য নিজের ব্লাড গ্রুপ লিখে কমেন্ট করবেন না ✋