Khulna Islami Hospital and Diagnostic Ltd

Khulna Islami Hospital and Diagnostic Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khulna Islami Hospital and Diagnostic Ltd, Hospital, 290/1 Ser E Bangla Road, Amtola, Khulna.

A state-of-the-art fully air-conditioned computerized hospital, accurate and precise diagnostic tests, labs run by experienced medical technologists, trusted and reliable facilities for expert doctor consultation and medical care.

26/05/2024

মুত্রনালীর সংক্রমণ নিয়ে চিন্তিত?

আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে একঝাক দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আমরা গড়ে তুলেছি Khulna Islami Hospital & Diagnostic Ltd.

উন্নত চিকিৎসা, সঠিক পরীক্ষা, আন্তরিকতা, সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্টস ও দক্ষ ডাক্তার নিয়ে, আস্থার সাথে সেবা দিতে খুলনা ইসলামি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত কর্মীরা ২৪ ঘন্টাই আপনার প্রয়োজনীয় সমস্ত সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকেন।
আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত!

আপনার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের ডাক্তারের সিরিয়াল দিতে যোগাযোগ করুন: খুলনা ইসলামি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ,
২৯০/১, শের-এ-বাংলা রোড, আমতলা, (হাজী বাড়ির পাশে), নিরালা, খুলনা।
মোবাইল : ০১৯৩৭-১১০ ০০০।

26/05/2024

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে চিন্তিত?
বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিয়ে সম্ভাব্য ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রণে সহায়তা নিন👇

🏠খুলনা ইসলামিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড, খুলনা
☎️01937-110 000

হঠাৎ হার্টের জটিলতা   আমাদের বুকের ভেতর হৃদ্‌যন্ত্র প্রতি মুহূর্তে সারা দেহে রক্ত সঞ্চালন করে দেহকে সচল রেখেছে। হৃৎপিণ্ড...
10/08/2023

হঠাৎ হার্টের জটিলতা

আমাদের বুকের ভেতর হৃদ্‌যন্ত্র প্রতি মুহূর্তে সারা দেহে রক্ত সঞ্চালন করে দেহকে সচল রেখেছে। হৃৎপিণ্ডের ভেতরে তৈরি হওয়া বিদ্যুৎ এবং এর সঙ্গে সংযুক্ত রক্তনালিতে প্রবহমান রক্ত কার্যত হার্ট ও প্রাণকে বাঁচিয়ে রাখে। হার্ট হলো আসলে একটি পাম্প, যা প্রতিদিন প্রায় ১ লাখ বার হার্টবিট তৈরি করে বা হৃৎস্পন্দন তৈরি করে রক্তের প্রবাহকে সচল রাখে। এই হৃৎস্পন্দন তৈরিতে বা প্রবাহে কোনো গোলমাল হলে তাই আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এই পরিস্থিতির নাম অ্যারিদমিয়া।

হৃদ্‌রোগ এখনো মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বয়স, লিঙ্গ, জাতিসত্তা, পারিবারিক ইতিহাস হৃদ্‌রোগের অপরিবর্তনীয় ঝুঁকি। ধূমপান, উচ্চরক্তচাপ, রক্তে অধিক কোলেস্টেরল, ডায়াবেটিস, মেনোপোজ, স্থূলতা, মানসিক চাপ, কায়িক শ্রমহীনতার মতো ঝুঁকি চাইলেই আমরা কমাতে পারি। হার্ট অ্যাটাক ও অ্যারিদমিয়ার কারণে মৃত্যু হয় বেশি। করোনারি আর্টারিতে চর্বির আস্তরণ পড়ে পুরোপুরি বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের পরবর্তী প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। ঠিক সময়মতো আধুনিক চিকিৎসা বা রিপাফিউশনের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া ধমনিতে রক্ত চলাচল পুনরায় চালু করতে না পারলে ৩০ মিনিটের মধ্যে হার্টের মাংসে পচন শুরু হয় এবং ছয় ঘণ্টায় গভীর পচন হতে পারে। রোগীর উপসর্গ শুরু হওয়ার দুই-তিন ঘণ্টার মধ্যে এই রিপাফিউশন করতে পারলে সর্বোচ্চ উপকার পাওয়া যায় ও হার্টকে বাঁচানো সম্ভব হয়। হার্ট অ্যাটাকের সময় প্রাইমারি এনজিওপ্লাস্টির মাধ্যমে করোনারি আর্টারিতে জমাট বাঁধা রক্ত দ্রুত অপসারণ করাই এ রোগের সর্বাধুনিক চিকিৎসা। ক্ষেত্রবিশেষ ফিব্রিনোলাইটিক্স ও অন্যান্য ওষুধ দিয়েও হার্ট অ্যাটাকের চিকিৎসা দেওয়া হয়।

হৃদ্‌যন্ত্রের দ্বিতীয় বড় ঘাতকের নাম অ্যারিদমিয়া। হৃৎপিণ্ডে তৈরি হওয়া স্বাভাবিক বিদ্যুৎ তরঙ্গের কোনো অনিয়ম ঘটলে অ্যারিদমিয়া হয়। হঠাৎ হৃদ্‌রোগে মৃত্যুর অন্যতম কারণ এই অ্যারিদমিয়া। অনেক ক্ষেত্রেই অ্যারিদমিয়ার কারণ জানা যায় না। তবে বেশির ভাগ ক্ষেত্রে অ্যারিদমিয়ার কারণ হলো হৃদ্‌রোগ, মানসিক চাপ, ক্যাফেইন, তামাক, অ্যালকোহল, খাওয়ার বড়ি ইত্যাদি। স্বল্প মাত্রার অ্যারিদমিয়ার চিকিৎসা লাগে না। আধুনিক চিকিৎসার মাধ্যমে অ্যারিদমিয়ায় আকস্মিক মৃত্যু অনেকটাই ঠেকানো সম্ভব।

 #জ্বর নিয়ে যত ভুল ধারণামৌসুম পাল্টাচ্ছে। এই গরম, তো এই বৃষ্টি। এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। কিন্তু জ্বর নিয়ে আম...
09/08/2023

#জ্বর নিয়ে যত ভুল ধারণা

মৌসুম পাল্টাচ্ছে। এই গরম, তো এই বৃষ্টি। এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বরে। কিন্তু জ্বর নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে।

গা গরম মানেই জ্বর-
অনেকে গা গরম লাগা বা শরীর ম্যাজম্যাজ করাকেই জ্বর বলে থাকেন। অনেকে বলেন, আমার তো সব সময়ই গায়ে জ্বর থাকে। কেউ বলেন, জ্বর থাকে, কিন্তু থার্মোমিটারে ধরা পড়ে না! আসলে গা গরম বোধ হওয়া মানেই জ্বর নয়। শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের ওপরে না গেলে তাকে জ্বর বলা ঠিক নয়। জ্বরের সমাধান নিতে চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতে থার্মোমিটারে কয়েকবার জ্বর মাপুন।

জ্বর মানেই খারাপ কিছু-
যেকোনো জীবাণু বা খারাপ কিছুর বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ জ্বর। তাই জ্বর খারাপ কিছু নয়। অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া ও নানা ধরনের জীবাণু প্রতিনিয়ত আমাদের আক্রমণ করছে। এর বিরুদ্ধে লড়াই করার প্রথম পদক্ষেপ হচ্ছে জ্বর। তাই জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জ্বর ওঠামাত্র নামিয়ে ফেলতে হবে-
জ্বর বাড়া ঠিক নয়, অনেকক্ষণ থাকাও ঠিক নয়—এ ধারণা অনেকের। জ্বর ১০১ ডিগ্রির ওপরে ওঠামাত্র যেকোনো উপায়ে জ্বর নামাতে হবে, নইলে সর্বনাশ হতে পারে—এ ধারণারও কোনো ভিত্তি নেই। বেশির ভাগ জ্বর কয়েক ঘণ্টা পরপর আসে, কিছুক্ষণ থেকে আবার নেমে যায়। খুব কম জ্বরই একটানা চলতে থাকে। এটা নির্ভর করে কারণের ওপর। আর জ্বরে খারাপ লাগা ও অস্বস্তি হয় বলে জ্বর নামাতে হয়, কিছু না করলেও ক্ষতি নেই।

জ্বরের জন্য চাই আলাদা পথ্য-
একসময় জ্বর হলে রোগীকে আলাদা পথ্য দেওয়া হতো। এখনো অনেকে রোগীকে স্যুপ, জাউ ইত্যাদি দিয়ে থাকেন। আসলে জ্বরের জন্য কোনো খাবার খেতে নিষেধ নেই। এমনকি ঠান্ডা খাবারও। বরং জ্বরের সময় যথেষ্ট পুষ্টিকর খাবার খাওয়া চাই। আরেকটা কথা, জ্বরের কারণে পানিশূন্যতা হয়। তাই পানি পান করতে হবে প্রচুর।

যতবার জ্বর, ততবার প্যারাসিটামল-
জ্বর দিনের মধ্যে যতবারই ওঠে, ততবারই প্যারাসিটামল দিয়ে নামানোর চেষ্টা করারও দরকার নেই। মাত্রাতিরিক্ত প্যারাসিটামল ক্ষতিকর হতে পারে। অনেকের ধারণা, মুখে খাবার বড়ির মাত্রা নির্দিষ্ট থাকলেও সাপোজিটরির কোনো মাত্রা নেই, যত খুশি দেওয়া যায়। এটাও ঠিক নয়।

জ্বরের চিকিৎসা অ্যান্টিবায়োটিক-
জ্বর মানে সংক্রমণ, আর অ্যান্টিবায়োটিক ছাড়া এর চিকিৎসা অসম্পূর্ণ—এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। নানা কারণেই জ্বর আসতে পারে। এর অনেকগুলোতেই অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। যেমন ভাইরাসজনিত জ্বর, ফ্লু, অ্যালার্জিজনিত জ্বর, ফুড পয়জনিং ইত্যাদি। জ্বর হলে তার কারণ খুঁজে বের করতে হবে। কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

09/08/2023
এভাবে মোবাইল কোম্পানিগুলা প্রতিটা মুহূর্তে গ্রাহকদের সাথে প্রতারণা  করছে। GP যেভাবে তার গ্রাহকদের সাথে প্রতারণা করে।Inte...
06/08/2023

এভাবে মোবাইল কোম্পানিগুলা প্রতিটা মুহূর্তে গ্রাহকদের সাথে প্রতারণা করছে।

GP যেভাবে তার গ্রাহকদের সাথে প্রতারণা করে।
Internet এর মেয়াদ বাড়ানোর জন্য 549 টাকা recharge করলাম। আমার আগের Internet Balance ছিল 8GB। সাথে যোগ হল ১৫ জিবি। মোট জিবি হল ২৩ জিবি। কিন্তু দেখা গেল মেয়াদ বাড়েনি, এমন প্রতারণার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া উচিত।

29/07/2023

#ডিম #কোলেস্টেরল, #হৃদরোগ এবং অকাল #মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

ডিম পছন্দ করেন এমন লোকদের কাছে খবরটি মোটেও সুখের নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, ডায়েটারি কোলেস্টেরলের একটি বড় উৎস ডিম। ফলে এটি হৃদরোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা গত তিন দশক ধরে ৩০ হাজার মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত পৌঁছেছেন।

গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র তিন থেকে চারটি ডিম খেলে হৃদরোগের উচ্চ মাত্রার ঝুঁকি বাড়ে ছয় শতাংশ এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে চার শতাংশ।

গবেষকরা বলেছেন, বার্তাটি আসলে কলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত। আর ডিমে রয়েছে উচ্চ মাত্রার কোলেস্টেরল বিশেষ করে ডিমের কুসুমে। স্বাস্থ্যকর খাবারের অংশ হিসেবে সবাইকে কম পরিমাণ কোলেস্টেরল গ্রহণ করতে হবে। যারা কম কোলেস্টেরল গ্রহণ করে তাদের হৃদরোগের ঝুঁকি কম।

ডিম বিষয়ে এ ধরনের বার্তা এই প্রথম নয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে পুষ্টি, কৃষি এবং পরিবেশ বিশেষজ্ঞদের একটি দল ডিম খাওয়ার পরিমাণ সপ্তাহে চারটিরও কমের ভেতর সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছিল। পরিবর্তে তাঁরা শস্য, বাদাম এবং ফল খাওয়ার কথা বলেছিলেন।

25/07/2023

খুলনা ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড, আমতলা নিরালা,খুলনা - আপনার, আমার,আমাদের হাসপাতাল। সেবা নিন সুস্থ থাকুন। ধন্যবাদ 😃

24-Hour Emergency Care
👉 For serial 01906-293101, 01937110000
👉 Address : 290/1 Ser E Bangla Road,Amtola, khulna.

খুলনা ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, একটি অত্যাধুনিক সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটারাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার। এখানে সব ধরনের সাধারণ এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

▪ উন্নত প্রযুক্তি, 24/7 জরুরী পরিষেবা
▪বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার
▪ল্যাবগুলি অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত
▪আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয়
▪বিদেশী ভ্রমণকারীদের জন্য ব্যক্তিগত মেডিকেল চেক-আপ
খুলনা ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কম খরচে উন্নত স্বাস্থ্য সেবা আপনার নাগালের মধ্যে, সেবা নিন এবং সুস্থ থাকুন। রোগমুক্ত জীবন গড়ি

Khulna Islami Hospital & Diagnostic Limited, a state-of-the-art fully air-conditioned computerized hospital and diagnostic centre. All types of general and specialized health care are provided here.
▪ ADVANCED TECHNOLOGY, 24/7 EMERGENCY SERVICES
▪Specialist Doctors' Chambers
▪Labs manned by experienced Medical Technologists
▪Diagnosis through modern technology
▪Private medical check-ups for foreign travelers

Khulna Islami Hospital and Diagnostic Limited is a trusted and reliable institution. Better health care at low cost is within your reach, Take service and stay healthy. Build a disease-free life.
Location: 290/1 Ser E Bangla Road, Amtola, Khulna

24/07/2023

৫ টি খাবার থেকে সাবধান

১) ডাল ও ডাল জাতীয় খাবার ডাল, বুট, ছোলা, বীণ, সয়াবিন ইত্যাদি ধরণের খাবার গ্যাস উদ্রেককারী খাবার। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না। ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে পেটে।

২) ব্রকলি, পাতাকপি, বাঁধাকপি এইধরনের সবজিগুলোতে রয়েছে ‘রাফিনোজ’ নামক একধরণের সুগার উপাদান যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফারমেন্ট না করা পর্যন্ত হয় হয় না। এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়।

৩) দুধ ও দুগ্ধজাত খাবার দুধ ও দুগ্ধজাত খাবার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি লাক্টোজ ইন্টলারেন্ট অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা রয়েছে। হজম হয় না বলেই এগুলো আপনার পেটে গ্যাস উদ্রেকের জন্য দায়ী।

৪) আপেল ও পেয়ারা আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ ও সরবিটোল নামক সুগার উপাদান যা সহজে হজম হতে চায় না। এতে করেও গ্যাস হয় পেটে।

৫) লবণাক্ত খাবার লবণের সোডিয়াম অনেক বেশি পানিগ্রাহী। অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেহে পানি জমার সমস্যা দেখা দেয়। পাকস্থলীতেও সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না।

Address

290/1 Ser E Bangla Road, Amtola
Khulna

Telephone

+8801906293101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Islami Hospital and Diagnostic Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khulna Islami Hospital and Diagnostic Ltd:

Share

Category