Dr.Tama Islam - চক্ষু বিশেষজ্ঞ

Dr.Tama Islam - চক্ষু বিশেষজ্ঞ Consultant (eye)

কেমন আছেন সবাই?শীত কাল চলে এসেছে।শীত কেমন উপভোগ করছেন?কারো চোখে কোন সমস্যা হচ্ছে কিনা জানাতে পারেন।
06/12/2025

কেমন আছেন সবাই?শীত কাল চলে এসেছে।শীত কেমন উপভোগ করছেন?কারো চোখে কোন সমস্যা হচ্ছে কিনা জানাতে পারেন।

কঞ্জাংটিভাইটিস খুব বেড়েছে খুলনাতে।আজকে চেম্বারে বেশিরভাগ রোগী কঞ্জাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যা নিয়ে আসছে।যারা আক্রান্ত হ...
19/10/2025

কঞ্জাংটিভাইটিস খুব বেড়েছে খুলনাতে।আজকে চেম্বারে বেশিরভাগ রোগী কঞ্জাংটিভাইটিস বা চোখ ওঠা সমস্যা নিয়ে আসছে।
যারা আক্রান্ত হচ্ছেন সবাই নিচের পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করবেনঃ

১. চোখে হাত দিবেন না, হাত সবসময় সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার রাখবেন।
২.চোখে পানির ঝাপটা লাগাবেন না।
৩.কালো চশমা/সানগ্লাস ব্যবহার করুন।
৪.ধূলাবালি,আগুন ও রোদে কম যাবেন।
৫.পুকুর,নদী নালায় গোসল করবেন না।
৬.তোয়ালে সহ অন্যান্য জিনিস পরিবারের সবাই আলাদা ব্যবহার করুন।
৭.পর্যাপ্ত বিশ্রাম নিবেন।
৮.চোখের লালভাব কমতে ১-২ সপ্তাহ লাগতে পারে।
৯.চক্ষু চিকিৎসকের পরামর্শ ব্যাতিত কোন ড্রপ ব্যবহার করবেন না।সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।
১০.যাদের এলার্জির সমস্যা আছে তারা অবশ্যই এলার্জির খাবার যেমন -চিংড়ি,ইলিশ,পুই শাক ইত্যাদি পরিহার করে চলুন।
১১.চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন।

ডা.তমা ইসলাম
কন্সালটেন্ট (চক্ষু)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?অনেক রোগী আছেন জিজ্ঞেস করেন ছানি অপারেশনের পরে ভালো  দেখবেন কিনা?বাস্তবতা হচ্ছে কিছু রো...
25/09/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?

অনেক রোগী আছেন জিজ্ঞেস করেন ছানি অপারেশনের পরে ভালো দেখবেন কিনা?

বাস্তবতা হচ্ছে কিছু রোগী পুরোপুরি ভালো দেখবেন না।তারা হচ্ছেন--

১.যাদের অনিয়ন্ত্রিত ডায়বেটিস প্রেশার আছে।
২.দীর্ঘদিন ধরে ইনসুলিন ব্যাবহার করেন বা টাইপ ১ ডায়বেটিস আছে।
৩.চোখে আঘাত পেলে।
৪.রেটিনাতে কোন সমস্যা যেমন ম্যাকুলাতে কোন স্কার,হোল ,ডিজেনারেশন থাকলে।
৬.করনিয়া বা চোখের মনিতে কোন দাগ থাকলে।
৭.চোখের কোন রোগ যেমন -গ্লোকমা,রেটিনাইটি পিগমেন্টোসা,বাকা চোখ,এমব্লাইয়োপিয়া থাকলে।

এসব সমস্যা থাকলে পুরোপুরি ভালো না দেখলেও ছানি অপারেশনের পরে কিছুটা ভালো দেখা সম্ভব।তাই ছানি পড়লে অবশ্যই অপারেশন করতে হবে। নাহলে এই ছানি থেকে অন্য সমস্যা চোখে ব্যাথা বা গ্লোকমা হতে পারে।

ডা.তমা ইসলাম
কন্সাল্টেন্ট (চক্ষু)

শুভ সকাল।কেমন আছেন সবাই?যেসব বাচ্চারা চ্শমা ব্যবহার করে তাদের ৩মাস পর পর পাওয়ার পরীক্ষা করা উচিৎ। ভুল পাওয়ারের চশমা পরে ...
04/09/2025

শুভ সকাল।কেমন আছেন সবাই?
যেসব বাচ্চারা চ্শমা ব্যবহার করে তাদের ৩মাস পর পর পাওয়ার পরীক্ষা করা উচিৎ। ভুল পাওয়ারের চশমা পরে থাকলে চোখের আরো ক্ষতি হতে পারে।

চোখের মাংস বৃদ্ধি (Pterygium)আমাদের চোখে অনেক সময় মনির পাশে মাংস বৃদ্ধি পায় যাকে টেরিজিয়াম বলে।বিভিন্ন কারনে চোখে মাংস ব...
03/09/2025

চোখের মাংস বৃদ্ধি (Pterygium)

আমাদের চোখে অনেক সময় মনির পাশে মাংস বৃদ্ধি পায় যাকে টেরিজিয়াম বলে।বিভিন্ন কারনে চোখে মাংস বৃদ্ধি পেতে পারে।নিচে উল্লেখযোগ্য কিছু কারন দেয়া হলো।

কারণ :
১.যারা অতিরিক্ত বাইরে কাজ করেন।রোদ লাগে চোখে।তাদের সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে এই সমস্যা দেখা দিতে পারে।

২.অতিরিক্ত গরমে বা শুষ্ক আবহাওয়াতে থাকলে।

৩.এটা পুরুষদের বেশি দেখা যায় মহিলাদের তুলনায়।

লক্ষন:
১.একটি ত্রিকোনা আকারের মাংস দেখা যায় মনির পাশে।

২.অনেক সময় চোখে জ্বালাপোড়া করে,খচ খচ কবে,লাল হয়।

চিকিৎসা :
১.টেরিজিয়াম এর একমাত্র চিকিৎসা অপারেশন।

২.অপারেশন করে মাংসটা সরিয়ে সেখানে কঞ্জাংটিভাল অটোগ্রাফট করতে হয়।

৩.এটা সঠিক সময়ে অপারেশন না করা হলে মাংস বেড়ে গিয়ে মনি ঢেকে যেতে পারে।তখন দৃষ্টি কমে যেতে পারে।

প্রতিকার:
১.যারা নিয়মিত বাইরে কাজ করেন তারা চোখে সানগ্লাস ব্যবহার করবেন বা ছাতি ব্যাবহার করবেন।

২.অতিরিক্ত গরমে রোদে থাকবেন না।

৩.নিয়মিত চোখ পরীক্ষা করবেন।

ডা.তমা ইসলাম
কন্সাল্টেন্ট (চক্ষু)

আজকে এক রোগী আসলো পেপার হোয়াইট এনিমিয়া,ডায়বেটিস ২৬।পেশেন্ট মাথা ঘুরে পড়ে যাচ্ছে।বলতেছে চোখে ঝাপসা দেখে।শারিরীক এত সমস্যা...
20/08/2025

আজকে এক রোগী আসলো পেপার হোয়াইট এনিমিয়া,ডায়বেটিস ২৬।পেশেন্ট মাথা ঘুরে পড়ে যাচ্ছে।বলতেছে চোখে ঝাপসা দেখে।শারিরীক এত সমস্যা নিয়ে আসলে চোখের ডাক্তার দেখাতে আসা বোকামি।আপনি কিছুটা সুস্থ হয়ে আসবেন যাতে আপনার চোখ পরীক্ষা করতে পারি।এনিমিয়া,ডায়বেটিস কন্ট্রোল না করলে যত পাওয়ারের চশমাই পরেন না কেন ঘোলা দেখবেন।আর র্দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে রেটিনাতে কিছু পারমানেন্ট ড্যামেজ হয় তখন দৃষ্টি যা চলে গেছে তা আর ফেরত আসবে না।

Today is World Ophthalmologist DayI am proud and satisfied to be an ophthalmologist.. Alhamdulillah..
08/08/2025

Today is World Ophthalmologist Day
I am proud and satisfied to be an ophthalmologist.. Alhamdulillah..

জুম্মা মোবারক। কেমন আছেন সবাই?
01/08/2025

জুম্মা মোবারক। কেমন আছেন সবাই?

সেদিন খুব সুন্দর বড় চোখের এই বাবুটা এসেছিল প্রচুর ব্যাথা আর ফোলা নিয়ে।এত ব্যাথা ছিল যে ধরতে দিচ্ছিল না।চিকিৎসার ৭দিন পরে...
26/07/2025

সেদিন খুব সুন্দর বড় চোখের এই বাবুটা এসেছিল প্রচুর ব্যাথা আর ফোলা নিয়ে।এত ব্যাথা ছিল যে ধরতে দিচ্ছিল না।চিকিৎসার ৭দিন পরে সে এসেছে।আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ।ফোলা ব্যাথা কমে গিয়েছে।যাওয়ার সময় আমাকে টাটা দিল।রোগী ভালো হয়ে গেলেই চিকিৎসক হিসেবে আমাদের সার্থকতা।ছবিটা ওর বাবার অনুমতি নিয়ে তোলা হয়েছে।

ডা.তমা ইসলাম
কন্সাল্টেন্ট (চক্ষু)

কেমন আছেন সবাই? অনেকে জানতে চান চোখের জন্য উপকারী কোন কোন খাবার?১.চোখের জন্য উপকারী ভিটামিন-এ জাতীয় খাবার যেমন-গাজর,মিষ্...
17/07/2025

কেমন আছেন সবাই?
অনেকে জানতে চান চোখের জন্য উপকারী কোন কোন খাবার?
১.চোখের জন্য উপকারী ভিটামিন-এ জাতীয় খাবার যেমন-গাজর,মিষ্টি কুমড়া,পাকা কলা,পালং শাক,ছোট মাছ,মাংস ,ডিম ইত্যাদি।

২.যাদের চোখ শুকিয়ে যায় তারা অবশ্যই তৈলাক্ত মাছ,বাদাম খাবেন।কারন এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি এসিড।যা আমাদের চোখকে শুষ্ক হতে দেয় না।

কোন কোন খাবার চোখের জন্য ক্ষতিকর?
১.যাদের চোখ চুলকায় এলার্জী আছে তারা চিংড়ি মাছ,পুই শাক,কচু,গরুর মাংস খাবেন না।

২.যাদের ডায়বেটিস আছে তারা আম,কাঠাল,কলা বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না।তাতে ডায়বেটিস বেড়ে গিয়ে চোখের দৃষ্টি কমে যেতে পারে।

ডা.তমা ইসলাম
কন্সাল্টেন্ট (চক্ষু)

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tama Islam - চক্ষু বিশেষজ্ঞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tama Islam - চক্ষু বিশেষজ্ঞ:

Share