Dr. Shaikh Salman Salam- Dermatologist

Dr. Shaikh Salman Salam- Dermatologist Dr. Shaikh Salman Salam
MBBS, DDV (BSMMU)
MCPS (Dermatology)
Assistant Professor & Head (GMCH)

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।১৯৫২ সালের এই দিনে, ২১শে ফেব্রুয়ারি, মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা নিজের জীবন উ...
21/02/2026

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৯৫২ সালের এই দিনে, ২১শে ফেব্রুয়ারি, মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার চিরন্তন প্রেরণা।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মার বন্ধন।
চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি আমরা যেন সবসময় মানবিকতা, সম্মান ও নিজের ভাষার প্রতি ভালোবাসা ধারণ করি—এই হোক আজকের অঙ্গীকার।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি ভাষা শহীদদের।
তাঁদের ত্যাগেই আমাদের বাংলা ভাষা আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে।

#একুশে_ফেব্রুয়ারি #ভাষা_শহীদ #মাতৃভাষার_মর্যাদা

রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা 🌙পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য সময়। মহান আল্লাহ আমাদ...
19/02/2026

রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা 🌙

পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য সময়। মহান আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন এবং জীবনে শান্তি ও বরকত দান করুন—এই কামনা করি।

রোজার সময় ত্বককে সুস্থ রাখতে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং অতিরিক্ত রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

সবার জন্য রইল দোয়া ও শুভকামনা।
রমজান হোক রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।

আজ ছিলো GPL এর ১১ তম আসরের ফাইনাল ম্যাচ 🏏প্রতি বছরের ন্যায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টুডেন্ট ও ডাক্তারদের অংশগ্র...
17/02/2026

আজ ছিলো GPL এর ১১ তম আসরের ফাইনাল ম্যাচ 🏏

প্রতি বছরের ন্যায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টুডেন্ট ও ডাক্তারদের অংশগ্রহণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় ছিলো টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা এবং অসাধারণ স্পোর্টসম্যানশিপ।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল GMC WARRIORS — অভিনন্দন চ্যাম্পিয়নদের এই গৌরবময় জয়ের জন্য। 🏆
এছাড়া Runners up দল Rythm Smashers কেও আন্তরিক অভিনন্দন, এত দারুণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচ উপহার দেওয়ার জন্য।

পুরো ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করেন Gazi Medical College Hospital-এর মাননীয় চেয়ারম্যান ডা: গাজী মিজানুর রহমান স্যার ।
স্যারের উপস্থিতি আজকের ফাইনাল ম্যাচকে করে তোলে আরও প্রাণবন্ত ।

আলহামদুলিল্লাহ।আমার স্ত্রী বাংলাদেশ সিভিল সার্ভিসে তার প্রথম কর্মস্থল হিসেবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা...
11/02/2026

আলহামদুলিল্লাহ।
আমার স্ত্রী বাংলাদেশ সিভিল সার্ভিসে তার প্রথম কর্মস্থল হিসেবে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা-তে পদায়ন পেয়েছে। খুলনা অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় সে আরও আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখতে পারবে—এই প্রত্যাশা রাখি।
ইতোমধ্যে সে ইএনটি বিষয়ে এফসিপিএস পার্ট–১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা তার পেশাগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে তার সরকারি চাকরির কর্মস্থল ছিল ইনমাস, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস ,যেখানে তিনি বিশেষায়িত সেবা প্রদান করেছেন। সেখানে তিনি ইউএসজি ও থাইরয়েড ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার এই পথচলায় সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।

আজও নিয়মিত চেম্বার চালু আছে, ইনশাআল্লাহ।রোগী দেখা যেমন দায়িত্ব, তেমনি সংসারের দায়িত্বও তো আছে। তাই চেম্বারে যাওয়ার পথেই ...
11/02/2026

আজও নিয়মিত চেম্বার চালু আছে, ইনশাআল্লাহ।

রোগী দেখা যেমন দায়িত্ব, তেমনি সংসারের দায়িত্বও তো আছে। তাই চেম্বারে যাওয়ার পথেই সাপ্তাহিক বাজারটাও সেরে নিলাম।

“যে রোগী দেখে, সে বাজারও করে” — জীবনটা এমনই ব্যালান্সের নাম।
দায়িত্ব, পেশা আর পরিবার—সবকিছুর সমন্বয়েই এগিয়ে চলা।
সবাই দোয়া করবেন 🤲🤲

ডাঃ শেখ সালমান সালাম
এমবিবিএস, ডিডিভি (বিএসএমএমইউ)
এমসিপিএস (ডার্মাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(চর্ম ও যৌনরোগ বিভাগ)
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
চেম্বার : পপুলার ডায়োগনস্টিক সেন্টার , খুলনা
শনি থেকে বৃহস্পতি : সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
সিরিয়ালের জন্য : 09666787821

৭ বছরের একটি কিউট শিশু আজ আমার চেম্বারে এসেছিল মুখে ত্বক খোসা ওঠা, ক্ষত ও মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থা নিয়ে। শুরুতে মুখে ...
09/02/2026

৭ বছরের একটি কিউট শিশু আজ আমার চেম্বারে এসেছিল মুখে ত্বক খোসা ওঠা, ক্ষত ও মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থা নিয়ে। শুরুতে মুখে ফাঙ্গাল ইনফেকশন ছিল, কিন্তু পরবর্তীতে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু টপিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার কারণে তার মুখের ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

সতর্কভাবে পরীক্ষা করে সঠিক চিকিৎসা দেওয়ার পর—আলহামদুলিল্লাহ—আজ সে আবার আমার চেম্বারে এসেছে একটি সুন্দর হাসি নিয়ে 😊
এই হাসিটাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি।

👉 অনুগ্রহ করে মনে রাখবেন:
ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ধরনের ওষুধ বা ক্রিম ত্বকে ব্যবহার করবেন না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

সহকর্মীদের সাথে আলোচনা করলে জ্ঞান বাড়ে, আত্মবিশ্বাস দৃঢ় হয়, আর দক্ষতা আরও শানিত হয়। 👨‍⚕️🤝
31/01/2026

সহকর্মীদের সাথে আলোচনা করলে জ্ঞান বাড়ে, আত্মবিশ্বাস দৃঢ় হয়, আর দক্ষতা আরও শানিত হয়। 👨‍⚕️🤝


আলহামদুলিল্লাহ 🤲সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার জন্য।অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার স্ত্রী Tasmia Shahid...
22/01/2026

আলহামদুলিল্লাহ 🤲
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার জন্য।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার স্ত্রী Tasmia Shahid Somprity ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)–এ গেজেটভুক্ত হয়েছেন।
এই অর্জনের পেছনে তাঁর কঠোর পরিশ্রম, ধৈর্য্য ও আল্লাহর অশেষ রহমত রয়েছে।

আমার স্ত্রীর জন্য রইল হৃদয় নিংড়ানো অভিনন্দন ও শুভকামনা 🌸
তিনি যেন দেশ ও মানুষের সেবায় একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন—এই দোয়াই করি।

সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের জন্য দোয়া রাখবেন 🤍

🌸 চিকেন পক্স (Chicken Pox) সম্পর্কে জানুন 🌸🔹 চিকেন পক্স কী?চিকেন পক্স একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি মূলত শিশুদের বেশ...
19/01/2026

🌸 চিকেন পক্স (Chicken Pox) সম্পর্কে জানুন 🌸

🔹 চিকেন পক্স কী?
চিকেন পক্স একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি মূলত শিশুদের বেশি হয়, তবে বড়দের হলেও সমস্যা বেশি গুরুতর হতে পারে।



🔹 কারণ (Cause):
চিকেন পক্স হয় Varicella Zoster Virus (VZV) দ্বারা।



🔹 রোগের বিস্তার / Epidemiology:
✔ খুবই সংক্রামক রোগ
✔ হাঁচি, কাশি, কথা বলা বা ফোসকার তরল থেকে ছড়ায়
✔ স্কুল, পরিবার বা ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত ছড়ায়
✔ একবার হলে সাধারণত সারাজীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়



🔹 ইনকিউবেশন পিরিয়ড (Incubation Period):
👉 ভাইরাস শরীরে ঢোকার ১০–২১ দিন পর লক্ষণ দেখা দেয়
(গড়ে ১৪–১৬ দিন)



🔹 ইনফেকশাস পিরিয়ড (Infectious Period):
👉 ফুসকুড়ি ওঠার ১–২ দিন আগে থেকে ৩ দিন পর পর্যন্ত ।
👉 সব ফোসকা শুকিয়ে খোসা না পড়া পর্যন্ত
এই সময় রোগী অন্যকে সংক্রমিত করতে পারে



🔹 লক্ষণ:
✔ জ্বর
✔ শরীর ব্যথা
✔ মুখ, শরীর ও মাথার ত্বকে পানিভরা ফোসকা
✔ প্রচণ্ড চুলকানি



🔹 চিকিৎসা (Treatment):
✔ জ্বরের জন্য প্যারাসিটামল
✔ চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন
✔ ত্বক পরিষ্কার ও শুকনো রাখা
✔ প্রয়োজনে ডাক্তারের পরামর্শে Acyclovir
❌ নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক নয়



🔹 জটিলতা (Complications):
⚠ ফোসকায় ইনফেকশন
⚠ দাগ পড়ে যাওয়া
⚠ নিউমোনিয়া (বিশেষ করে বড়দের)
⚠ গর্ভবতী মায়ের ক্ষেত্রে শিশুর ঝুঁকি
⚠ কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগীদের জটিলতা বেশি



🔹 কি করবেন (Do’s):
✅ রোগীকে আলাদা রাখুন
✅ নখ ছোট করে কাটুন
✅ ঢিলা সুতি কাপড় পরুন
✅ প্রচুর পানি পান করুন
✅ ডাক্তারের পরামর্শ নিন



🔹 কি করবেন না (Don’ts):
❌ ফোসকা খোঁচাবেন না
❌ ঝাল, অস্বাস্থ্যকর খাবার নয়
❌ ঠান্ডা লাগানো বা অতিরিক্ত গরম নয়
❌ ঘরোয়া ভুল চিকিৎসা নয়



🔹 মিথ ও সত্য (Myths & Facts):

❌ মিথ: চিকেন পক্স হলে গোসল করা যাবে না
✅ সত্য: হালকা কুসুম গরম পানিতে গোসল করা যাবে

❌ মিথ: শুধু শিশুদের হয়
✅ সত্য: বড়দেরও হতে পারে এবং জটিলতা বেশি হয়

❌ মিথ: দাগ পড়বেই
✅ সত্য: ঠিকমতো চিকিৎসা নিলে দাগ নাও পড়তে পারে



📌 পরামর্শ:
চিকেন পক্স সাধারণ রোগ হলেও অবহেলা করলে জটিল হতে পারে।
👉 সময়মতো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ শেখ সালমান সালাম
এমবিবিএস, ডিডিভি (বিএসএমএমইউ)
এমসিপিএস (ডার্মাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(চর্ম ও যৌনরোগ বিভাগ)
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
চেম্বার : পপুলার ডায়োগনস্টিক সেন্টার , খুলনা
শনি থেকে বৃহস্পতি : সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
সিরিয়ালের জন্য : 09666787821

সালমান্স স্কিনোলজিকা বাই ডা: শেখ সালমান সালাম।
বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসাল্টেশন সেন্টার -এ নিয়মিত রোগী দেখেন। (প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)
যোগাযোগ :০১৯১১৭৪০২৬৭
০১৬১৬৬৮১৩৯৭.
৫৯/১ শামসুর রহমান রোড (অপজিট সিভিল সার্জন অফিস) খুলনা।

ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতাল গেট, দেদারতলার পশ্চিম পাশে, নড়াইল সদর।

প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

অগ্রিম সিরিয়ালের জন্য ০১৭১২-০২৯২২২

আজ পবিত্র জুম্মাবার।এই বরকতময় সকালে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি—তিনি যেন আমাদের সবাইকে সুস্থতা, মানসিক প্রশান্তি ও ঈ...
16/01/2026

আজ পবিত্র জুম্মাবার।
এই বরকতময় সকালে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি—
তিনি যেন আমাদের সবাইকে সুস্থতা, মানসিক প্রশান্তি ও ঈমানের দৃঢ়তা দান করেন।

ইসলামে যেমন শরীরের পবিত্রতা ও সুস্থতার গুরুত্ব রয়েছে,
তেমনি আত্মার পরিচ্ছন্নতা ও নৈতিক চরিত্র গঠনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুস্থ দেহে সুন্দর ইবাদত—এই উপলব্ধি আমাদের জীবনে ধারণ করি।

সবাইকে জুম্মামোবারক।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। 🤲

সোরিয়াসিস (Psoriasis) একটি সাধারণ কিন্তু দীর্ঘমেয়াদী চর্মরোগ।সঠিক সময়ে ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্টের পরামর্শ নিলে এই র...
15/01/2026

সোরিয়াসিস (Psoriasis) একটি সাধারণ কিন্তু দীর্ঘমেয়াদী চর্মরোগ।
সঠিক সময়ে ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্টের পরামর্শ নিলে এই রোগটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নড়াইলের এই রোগীর শরীরের বিভিন্ন অংশে সোরিয়াসিসের ক্ষত ছিল।
নিয়মিত চিকিৎসার মাধ্যমে মাত্র ১ মাসের মধ্যেই তার ত্বকের অবস্থা অনেক ভালো হয়েছে।
বর্তমানে তিনি খুবই ন্যূনতম মেইনটেন্যান্স ট্রিটমেন্টে আছেন।

👉 সোরিয়াসিস মানেই আজীবন কষ্ট নয়
👉 সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবন সম্ভব

ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন
সোরিয়াসিস নিয়ন্ত্রণে রাখুন

ডাঃ শেখ সালমান সালাম
এমবিবিএস, ডিডিভি (বিএসএমএমইউ)
এমসিপিএস (ডার্মাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান(চর্ম ও যৌনরোগ বিভাগ)
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
চেম্বার : পপুলার ডায়োগনস্টিক সেন্টার , খুলনা
শনি থেকে বৃহস্পতি : সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা
সিরিয়ালের জন্য : 09666787821

সালমান্স স্কিনোলজিকা বাই ডা: শেখ সালমান সালাম।
বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসাল্টেশন সেন্টার -এ নিয়মিত রোগী দেখেন। (প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত)
যোগাযোগ :০১৯১১৭৪০২৬৭
০১৬১৬৬৮১৩৯৭.
৫৯/১ শামসুর রহমান রোড (অপজিট সিভিল সার্জন অফিস) খুলনা।

ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতাল গেট, দেদারতলার পশ্চিম পাশে, নড়াইল সদর।

প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

অগ্রিম সিরিয়ালের জন্য ০১৭১২-০২৯২২২

শুভ সকাল 🌿নতুন দিনের আলো যেন নিয়ে আসে সুস্থ ত্বক, সুন্দর মন আর ইতিবাচক ভাবনা।ত্বকের যত্ন নিন প্রতিদিন, কারণ সুস্থ ত্বকই...
14/01/2026

শুভ সকাল 🌿
নতুন দিনের আলো যেন নিয়ে আসে সুস্থ ত্বক, সুন্দর মন আর ইতিবাচক ভাবনা।
ত্বকের যত্ন নিন প্রতিদিন, কারণ সুস্থ ত্বকই আত্মবিশ্বাসের প্রথম ধাপ।
সবার জন্য রইল শুভকামনা—ভালো থাকুন, সুস্থ থাকুন।

Address

Khulna

Telephone

+8801400181935

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shaikh Salman Salam- Dermatologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shaikh Salman Salam- Dermatologist:

Share