Ayman's Day Out

Ayman's Day Out Day to day activities with my little one "Ayman Aqif"

মাশআল্লাহ 😇কি শান্ত ছেলে আমার...!!! 😌আয়মানের স্কুলে "বার্ষিক ক্রীড়া সপ্তাহ" চলে.... আয়মান বাছাই পর্বেই বাদ হয়ে গেল। মা হ...
27/01/2026

মাশআল্লাহ 😇
কি শান্ত ছেলে আমার...!!! 😌

আয়মানের স্কুলে "বার্ষিক ক্রীড়া সপ্তাহ" চলে.... আয়মান বাছাই পর্বেই বাদ হয়ে গেল। মা হিসাবে একটু মন খারাপ হলেও ওকে তেমন কিছুই বলি নি। বাসায় এসে ওকে জিজ্ঞেস করলাম.....

আম্মু: আয়মান, বাসায় তো তুমি অনেক লাফালাফি কর, তো স্কুলে ঠিক মত খেললে না কেন?
আয়মান: আম্মু, তোমার কি বুদ্ধি কোথাও চলে গেল নাকি?
আম্মু: কেন আব্বু?
আয়মান: স্কুলে তো "উঠো-বসো/ উঠো-বসো" এমন করাচ্ছিল।
আম্মু : হ্যা... তো?
আয়মান : স্কুল কি কোনো লাফালাফি দৌড়াদৌড়ির জায়গা যে আমি লাফাবো?

😳😳😳

When someone's body is going to school.,But the soul is in playground...... ☺️( Allahumma barik lahu😇)
22/01/2026

When someone's body is going to school.,
But the soul is in playground...... ☺️

( Allahumma barik lahu😇)

Every morning is not sunny,Every day doesn’t go smoothly,Hope the journey you started today will arrange your life perfe...
08/01/2026

Every morning is not sunny,
Every day doesn’t go smoothly,
Hope the journey you started today
will arrange your life perfectly..... ❤️

আসসালামু আলাইকুম, আমাদের বছরের শুরুটা আয়মান-এর সুবাদে খুব ভালো-ই হল। আলহামদুলিল্লাহ.... 😇আয়মান ওর জীবনের প্রথম পরীক্ষায় ...
02/01/2026

আসসালামু আলাইকুম,
আমাদের বছরের শুরুটা আয়মান-এর সুবাদে খুব ভালো-ই হল। আলহামদুলিল্লাহ.... 😇

আয়মান ওর জীবনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কৃতকার্য হয়েছে (আলহামদুলিল্লাহ)। পরীক্ষা এবং ফলাফল দুটো নিয়েই সে খুব উচ্ছ্বসিত। কেউ একটু জিজ্ঞেস করলেই সে পুরো ঘটনা আদ্যপান্ত শুনিয়ে ছাড়ছে......🤭

দোয়া করি, জীবনের সব পরীক্ষায় এভাবেই নিজগুণে উতরে যাবে ইনশাআল্লাহ। আব্বু-আম্মুসহ, কাছে দূরে আত্মীয় - অনাত্মীয় সবাই তোমাকে অনেক ভালোবাসে, দোয়া করে। সবার ভালোবাসা নিয়ে সামনের দিনগুলোতে আরও অনেকদূর এগিয়ে যাও, খুব ভালো মানুষ হও......🤲

সবাই আব্বুটার জন্য দোয়া করবেন আশাকরি....🤲

( আল্লাহুম্মা বারিক লাহু ❤️ )

23/12/2025

মাশআল্লাহ.... 😇
কী সুন্দর করে বলে! 😘

ইনশাআল্লাহ, একদিন এই কথাগুলো সত্যি হবে। আমি সেই ৩ তারিখ এর অপেক্ষায় থাকব......🥲

আল্লাহুম্মা বারিক লাহু.....😚

Allah bring you two on earth as cousin,May Allah keep you two sweet as friend..... 🧑‍🤝‍🧑Masaa Allah.....😇Allahumma barik...
22/12/2025

Allah bring you two on earth as cousin,
May Allah keep you two sweet as friend..... 🧑‍🤝‍🧑

Masaa Allah.....😇
Allahumma barik lahu....❤️

অবশেষে এক যুগ পর, একসাথে.......💞আলহামদুলিল্লাহ.......... 😇মাশআল্লাহ.......😇আমাদের বাচ্চাদের একটা সুন্দর গোছানো ছবি তুলতে...
09/12/2025

অবশেষে এক যুগ পর, একসাথে.......💞

আলহামদুলিল্লাহ.......... 😇
মাশআল্লাহ.......😇

আমাদের বাচ্চাদের একটা সুন্দর গোছানো ছবি তুলতে আমরা এখনো ব্যর্থ। আরও কিছু বছর এমনই যাবে ইনশাআল্লাহ....... 🥰

Our most latest family photo.....❤️Artist এর নাম নিশ্চই বলে দিতে হবে না! ☺️
05/12/2025

Our most latest family photo.....❤️

Artist এর নাম নিশ্চই বলে দিতে হবে না! ☺️

সন্তান vs  চাকরি.....মা হওয়া মানে — নিজেকে ভেঙে নতুনভাবে তৈরি করা।আর একজন কর্মজীবী নারী হওয়া মানে— নিজের পরিচয়টাকে সময়ের...
26/11/2025

সন্তান vs চাকরি.....

মা হওয়া মানে — নিজেকে ভেঙে নতুনভাবে তৈরি করা।
আর একজন কর্মজীবী নারী হওয়া মানে— নিজের পরিচয়টাকে সময়ের সঙ্গে গড়ে তোলা।

কিন্তু বেশিরভাগ সময় আমাদের সামনে এই দুইটা অপশন আসে একটা কঠিন প্রশ্ন নিয়ে—
“সন্তান নাকি চাকরি?”

একটু খেয়াল করুন....

চাকরি মানে শুধু টাকা নয়। চাকরি মানে নিরাপত্তা, সম্মান, নিজের অস্তিত্ব, দীর্ঘ দিনের একটা স্বপ্নকে বাস্তবায়ন করা।
আর সেই নিরাপত্তা একদিন আপনার সন্তানকেও আগলে রাখবে।

অনেক নারীই মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন—কারণ সামাজিক চাপ, অপরাধবোধ বা সময় মেলাতে না পারা।
কিন্তু আপনি যদি পারেন—চেষ্টা করুন চাকরি ধরে রাখতে।

না, আপনি খারাপ মা হবেন না।
আপনি দায়িত্বহীনও নন। বরং আপনি এমন একজন মা হবেন,যে নিজের পরিচয় ধরে রেখেও সন্তানের জন্য ভালো উদাহরণ হয়ে উঠবেন।

একদিন আপনার সন্তান আপনাকে দেখে বুঝবে—
“আমার মা শুধু আমাকে বড় করেনি, নিজেকেও বড় করেছে।”

🔹 আপনার চাকরি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন রাখে।
🔹 আপনাকে কারো উপর নির্ভরশীল হতে হয় না।
🔹 নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
🔹 দাম্পত্য সম্পর্কেও থাকে এক ধরনের ভারসাম্য ও সম্মান।

হ্যাঁ, সবসময় সহজ হবে না।
ক্লান্ত লাগবে, মাঝে মাঝে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করবে।
কিন্তু শেষ পর্যন্ত—আপনার সেই ছোট্ট ডেস্কটা, ছোট্ট পরিচয় কার্ডটা, মাস শেষে আপনার অর্জিত সেই বেতনটাই আপনার আত্মবিশ্বাস গড়ে তুলবে।

আপনার সন্তান আপনার ভালোবাসা পাবে, আর আপনার চাকরি আপনার শক্তি হয়ে পাশে থাকবে।

সন্তান আর চাকরি—এই দুইয়ের মাঝে যুদ্ধ নয়, দরকার বোঝাপড়া।

একজন মা হিসেবে আপনি সর্বোচ্চটা দেন। চেষ্টা করুন—নিজের পথটা নিজেই গড়ে তুলতে। কখনোই নিজের চাকরি বা স্বপ্নটাকে “বিকল্প” ভাববেন না। সন্তান কে জন্ম দিতে আপনি কষ্ট করেছেন ১০ টা মাস, কিন্তু আপনার স্বপ্নের চাকরিটা পেতে হয়ত কষ্ট করেছেন ১০ বছর বা তারও বেশি। তাই স্বপ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়।

কারণ আপনি শুধু কারো "মা" নন—আপনি নিজেও একজন "পুরো মানুষ"।

আবার আজকের এই আধুনিক যুগে চাকরি মানে শুধু অফিসে গিয়ে ৯টা-৫টা কাজ করা নয়।

🔹 আপনি চাইলে রিমোট জব করতে পারেন—ঘরে বসেই সময় মতো কাজ করে ও সন্তানকে সময় দিয়েও নিজের পরিচয় বজায় রাখা সম্ভব।

🔹 আবার কেউ চাইলে অনলাইন বিজনেস শুরু করতে পারেন—নিজের শখ, দক্ষতা বা আগ্রহকে পেশায় রূপ দিয়ে স্বাধীনভাবে কাজ করা এখন আগের চেয়ে অনেক সহজ। আপনাকে শুধু নিজের জায়গাটা খুঁজে নিতে হবে।

আপনার সন্তান ঠিকই এক সময় বড় হয়ে যাবে, তার আলাদা জগৎ তৈরি হবে।
তখন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনার ভেতরের খালি জায়গাটা আপনি নিজেও আর পূরণ করতে পারবেন না.....❤️

[সংগৃহীত এবং কিছুটা পরিবর্তিত]


24/11/2025

মাশআল্লাহ
মাশআল্লাহ
মাশআল্লাহ......😇

আদিয়ানকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল কাল। জ্বর না আসলেও ব্যথা ছিল সম্ভবত, একটু পরপর কান্না করছিল। তাই ঘুমানোর আগে আয়মান "সুরা ফাতিহা" পড়ে আদিয়ান কে ফুঁ দিয়ে দিল যেন রাতে ছোট্টভাইটার জ্বর না আসে, আর ঘুম ভালো হয়......😍

এমন অকৃত্রিম ভালোবাসা-যত্ন আজীবন অটুট থাকুক....💞

সবাই ওদের জন্য দোয়া করবেন।
আল্লাহুম্মা বারিক লাহু...... 😘😘

18/11/2025

"ভয় পেও না......"👻

মাশআল্লাহ....😇
কবিতাটা কিন্তু বেশ বড়,
উচ্চারণগত কিছু ত্রুটি ছাড়া বেশ ভালোই বলেছে, তাই না.....???

সবাই আয়মান কে দোয়ায় রাখবেন.....❤️

আল্লাহুম্মা বারিক লাহু..... 😇

#কবিতা

আমার বাসায় গরুর মাংসটা বরাবরই বেশ ঝাল ঝাল করে রান্না করা হয়। আয়মান এভাবে খেয়েই অভস্ত্য। সেদিন আয়মানের জন্য গরুর মাংস দিয়...
21/10/2025

আমার বাসায় গরুর মাংসটা বরাবরই বেশ ঝাল ঝাল করে রান্না করা হয়। আয়মান এভাবে খেয়েই অভস্ত্য।
সেদিন আয়মানের জন্য গরুর মাংস দিয়ে ভাত মাখার পর একটু খেয়ে দেখছিলাম ঝাল বেশি হল কিনা। কারণ, সাধারণত ওকে শুধু মাংসের পিছ তুলে দিই, ঝোল মসলা তেমন দিই না। ওই দিন ঝোল দিয়েছিলাম.....
হঠাৎ আয়মান দৌড়ে এসে আমাকে ওর প্লেট থেকে খেতে দেখে বলছে,
–– "আল্লাহ, আম্মুকে মাফ করে দাও। আম্মু আমার ভাত খেয়ে ফেলছে...."
–– 🫣

Alhamdulillah, life is beautiful with kids.....😂😂😂

আল্লাহুম্মা বারিক লাহা......😇

Address

Khalishpur
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayman's Day Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category