Dream-Voluntary Blood Donation Society of KUET

Dream-Voluntary Blood Donation Society of KUET Dream have a vision for the world where no one will die in need of blood. Dream works on the motto of "Donate Blood, Save Life".

Dream, managed by the students of KUET, works to encourage the humane activity by providing blood donors. “Dream" a voluntary blood donation organization in KUET. Dream started its
activities in 2005 intending to ensure that no one's life goes endangered for
the lack of a single drop of blood.

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
26/03/2026

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

🌙 এক মাসের ধৈর্য, ত্যাগ আর সংযমের পর এলো খুশির দিন! ✨‎“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”‎অর্থ: আল্লাহ্‌ আমাদের ও আপনা...
21/03/2026

🌙 এক মাসের ধৈর্য, ত্যাগ আর সংযমের পর এলো খুশির দিন! ✨

‎“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”
‎অর্থ: আল্লাহ্‌ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন।

ঈদ মানে শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবার নয়, ঈদ মানে একসঙ্গে থাকা, ভালোবাসা ভাগাভাগি করা, আর ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে অনুভব করা। 💖

DREAM পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা! 💖🕌✨
ত্যাগ, আনন্দ আর রহমতের এই দিনে মহান রবের সন্তুষ্টি অর্জন হোক আমাদের সবার জীবনের লক্ষ্য।

ঈদ মোবারক! 🌸🎊

খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মাসুদ স্যারকে DREAM-Voluntary Blood D...
16/03/2026

খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মাসুদ স্যারকে DREAM-Voluntary Blood Donation Society of KUET এর পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও অভিনন্দন । স্যার আমাদের DREAM কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আমাদের মানবসেবামূলক স্বেচ্ছাসেবী কাজের অগ্রগতি বাড়াতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

গত ১২/০৩/২০২৬ তারিখ, বৃহস্পতিবার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং...
14/03/2026

গত ১২/০৩/২০২৬ তারিখ, বৃহস্পতিবার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আল নাহিয়ান স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার এই আকস্মিক মৃত্যুতে ড্রিম পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা তার বিদেহী আত্মাকে শান্তি ও মাগফিরাত দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।

ব্লাড ডোনেশনের মান্থলি আপডেট।আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারি,২৬ মাসে সর্বমোট ব্লাড ডোনেট করা হয়েছে  ২৪ ব্যাগ৷ Appreciated Vo...
11/03/2026

ব্লাড ডোনেশনের মান্থলি আপডেট।
আলহামদুলিল্লাহ।
ফেব্রুয়ারি,২৬ মাসে সর্বমোট ব্লাড ডোনেট করা হয়েছে ২৪ ব্যাগ৷

Appreciated Volunteers of the month:

Akhinoor ESE'23
Shuvo CE'23

Mahin BECM'24
Rahi TE'24

উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে রমজান মাস হওয়ায় ব্লাড ডোনেশন তুলনামূলক কম হয়েছে।

ধন্যবাদ সকল ভলান্টিয়ারদের সবার অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে মুমূর্ষু রোগীর পাশে থাকতে পারছে Dream.

জানুয়ারি ২০২৬ ব্লাড ডোনেশন আপডেট:আলহামদুলিল্লাহ, এই মাসে মোট ৫৮ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। এই মহৎ কাজে অংশগ্রহণকারী স...
13/02/2026

জানুয়ারি ২০২৬ ব্লাড ডোনেশন আপডেট:
আলহামদুলিল্লাহ, এই মাসে মোট ৫৮ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। এই মহৎ কাজে অংশগ্রহণকারী সকল ডোনার এবং ভলান্টিয়ারদের প্রতি ড্রিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
Appreciated Volunteers of the Month from batches:

2k23
Turabi
Akhinoor

2k24
Mahin (BECM'24)
Durjoy (ChE'24)

আলহামদুলিল্লাহ 🤍‎‎ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এবং তাদের ভর্তি কার্যক্রমকে আরও সহজ করতে খুলনা প...
08/02/2026

আলহামদুলিল্লাহ 🤍

‎ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এবং তাদের ভর্তি কার্যক্রমকে আরও সহজ করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৫ স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম উপলক্ষে Dream-Voluntary Blood Donation Society of KUET এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

‎প্রতিবছর দেখা যায়, অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রয়োজনীয় ব্লাড গ্রুপ রিপোর্ট সঙ্গে না আনায় ক্যাম্পাসে এসে বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হয়। এছাড়া আশেপাশের কিছু ডায়াগনস্টিক সেন্টার এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। এসব বিষয় মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ড্রিমের পক্ষ থেকে গত বছরের মতো এ বছরও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

‎ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমরা অনুপ্রাণিত। মানবতার সেবায় আমাদের এই ছোট্ট প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

‎সার্বিক সহযোগিতার জন্য প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক স্যার, পরিচালক (ছাত্রকল্যাণ), কুয়েট এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।

‎ইভেন্টটি বাস্তবায়নে নিরলস পরিশ্রম করা আমাদের সকল ভলান্টিয়ারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

‎📍 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
‎🗓️ ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার)

আজ রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বি...
13/01/2026

আজ রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ক২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক রোল: ২১২৭0৫১ আকস্মিক মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার এই আকস্মিক মৃত্যুতে ড্রিম পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার শোকাবহ পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধারনের শক্তি দান করুন।

ডিসেম্বর  ২০২৫ ব্লাড ডোনেশন আপডেট:আলহামদুলিল্লাহ, এই মাসে মোট ৫০ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। এই মহৎ কাজে অংশগ্রহণকারী স...
09/01/2026

ডিসেম্বর ২০২৫ ব্লাড ডোনেশন আপডেট:
আলহামদুলিল্লাহ, এই মাসে মোট ৫০ ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে। এই মহৎ কাজে অংশগ্রহণকারী সকল ডোনার এবং ভলান্টিয়ারদের প্রতি ড্রিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
Appreciated Volunteers of the Month from batches:
➡️2k22
Khaled
Zidan
Naser
Tonmoy

➡️2k23
Abu Sayed
Shuvo

Dream-Voluntary Blood Donation Society of KUET এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।এক সাগর ও রক্তের ...
15/12/2025

Dream-Voluntary Blood Donation Society of KUET এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

এক সাগর ও রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনা সকল বীর শহীদদের ও মা-বোনদের ত্যাগের প্রতি জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা।

বিজয়ের ৫৫ তম বছরে এসে এই আশা ব্যক্ত করি,
বিজয়ের চেতনা-গৌরব যেন ধারাবাহিকভাবে সকলের মাঝে জীবিত থাকে।
প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক বিজয়ের চেতনা।
🇧🇩🇧🇩🇧🇩

Dream-Voluntary Blood Donation Society of KUET এর রক্তদান প্রক্রিয়ার প্রসার ও খুলনার প্রত্যন্ত অঞ্চলে Dream এর সেবা পৌছে...
15/12/2025

Dream-Voluntary Blood Donation Society of KUET এর রক্তদান প্রক্রিয়ার প্রসার ও খুলনার প্রত্যন্ত অঞ্চলে Dream এর সেবা পৌছে দেয়ার লক্ষ্যে আমাদের ভলান্টিয়ারদের ফোন নাম্বারসহ যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন মেডিকেলে ড্রিমের পোস্টার লাগানো হয়েছে।
ধন্যবাদ সকল কুয়েটিয়ান রক্তদাতাদের, আপনাদের রক্তদানের মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রম সর্বাত্মকভাবে পরিচালনা করতে পারছি। আশা করি সামনে আরও বৃহৎ পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ।

নিম্নোল্লিখিত স্থানে আমাদের পোস্টার লাগানো হয়েছেঃ
১৷ ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স
২। আবু নাসের হাসপাতাল
৩। খুলনা মেডিকেল (২৫০ বেড)
৪। গাজী মেডিকেল
৫। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল
৬। ইসলামি ব্যাংক হাসপাতাল
৭। খুলনা সদর হাসপাতাল
৮। খুলনা শিশু হাসপাতাল
৯। আদ্বদীন হাসপাতাল
১০। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দিঘলিয়া
১১। মমতা ক্লিনিক,ফুলবাড়িগেট
১২। কুয়েট মেডিকেল

Address

KUET Medical Center, KUET Road
Khulna
9203

Telephone

+8801623415169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream-Voluntary Blood Donation Society of KUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dream-Voluntary Blood Donation Society of KUET:

Share