কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী, Hospital, Kishoreganj.

25/01/2026

অদ্য ২৫/০১/২৬ ইং তারিখ বিশ্ব কুষ্ঠ দিবস /২০২৬ ইং উপলক্ষ্যে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ নীল রতন দেব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বিশ্ব কুষ্ঠ দিবস এর প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন।

গণভোটের পক্ষে ড্রপ ডাউন ব্যানার
15/01/2026

গণভোটের পক্ষে ড্রপ ডাউন ব্যানার

গনভোটের পক্ষে প্রচারকালে সম্মানিত ইউএইচএফপিও মহোদয়। সাথে ছিলেন হাসপাতালের সহকারী ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার(ইউনানী) ...
14/01/2026

গনভোটের পক্ষে প্রচারকালে সম্মানিত ইউএইচএফপিও মহোদয়। সাথে ছিলেন হাসপাতালের সহকারী ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার(ইউনানী) ও স্যানিটারী ইনস্পেক্টর। কমিউনিটি ক্লিনিক ও ইপিআই সেশনে ছিলেন সহকারী স্বাস্হ্য পরিদর্শক।

অদ্য ০৮.০১.২০২৬ ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কিশোরগঞ্জ, নীলফামারীর আয়োজনে ২০২৫- ২০২৬ সেশনে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে...
08/01/2026

অদ্য ০৮.০১.২০২৬ ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কিশোরগঞ্জ, নীলফামারীর আয়োজনে ২০২৫- ২০২৬ সেশনে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থী রওনক সিফাত প্রিতম,জিমিয়া জাহান বিভা, জেবা সামিহা সুগন্ধীকে ক্রেস্ট এবং উপহার তুলে দেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মহোদয় ডাঃ নীল রতন দেব।উক্ত অনুষ্ঠানে সম্মানিত কনসালটেন্ট বৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার,মেডিকেল অফিসার বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী গন উপস্থিত ছিলেন।

অদ্য ০৭/০১/২৬ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ, নীলফামারীর  কনফারেন্স রুমে স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি গন...
07/01/2026

অদ্য ০৭/০১/২৬ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ, নীলফামারীর কনফারেন্স রুমে স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি গনকে নিয়ে জানুয়ারী ২০২৬ ইং মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট (ই পি আই) আমিরুজ্জামান এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,ডা: নীল রতন দেব। পরিসংখ্যানবিদ,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ),সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ ,স্বাস্থ্য সহকারীগন,মোঃ আহম্মেদ আলি শাহ,(SI) এবং সংশ্লিষ্ট সকল CHCP উপস্থিত ছিলেন।

অদ্য ০৬/০১/২৬ ইং তারিখ শালডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা (VIA)ক্যাম্প অনুষ্ঠিত হয়...
06/01/2026

অদ্য ০৬/০১/২৬ ইং তারিখ শালডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা (VIA)ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে দক্ষ এসএসএন এর সহযোগিতায় এ পরীক্ষা করা হয়।এতে ৯৫ জন মহিলার পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩ জন পজিটিভ রোগী শনাক্ত হয়।এসময় সম্মানিত ইউএইচএফপিও, স্যানিটারি ইনস্পেক্টর সহ মাঠ পর্যায়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেনন।

"শোক বার্তা"উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কিশোরগঞ্জ নীলফামারী।
31/12/2025

"শোক বার্তা"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কিশোরগঞ্জ নীলফামারী।

অদ্য ২৩.১২.২০২৫ ইং তারিখ পুষনা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।  উক্ত...
23/12/2025

অদ্য ২৩.১২.২০২৫ ইং তারিখ পুষনা কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে দক্ষ এসএসএন ও সিএইচসিপি মোছাঃ সুরভী আক্তার এর সহযোগিতায়এ পরীক্ষা করা হয়।এতে ৪০ জন মহিলার পরীক্ষা করা হয়। তার মধ্যে ১ জন পজিটিভ রোগী শনাক্ত হয়।এসময় মাঠ পর্যায়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন

আসসালামু আলাইকুম। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস  উপলক্ষে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন  করেন ডাঃ ন...
16/12/2025

আসসালামু আলাইকুম।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ডাঃ নীল রতন দেব, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্য কর্মচারী বৃন্দ। এবং হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নত খাবার এর আয়োজন করা হয়।।

গত ০৯.১২.২০২৫ ইং তারিখ চাদখানা  ইউনিয়নের চাদখানা বগুলাগাড়ী কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।মোট ৭০ জন রোগীর স...
10/12/2025

গত ০৯.১২.২০২৫ ইং তারিখ চাদখানা ইউনিয়নের চাদখানা বগুলাগাড়ী কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।মোট ৭০ জন রোগীর স্ক্রিনিং করা হয়।এ কাজে সিনিয়র স্টাফ নার্স ও সিএইচসিপি রনজিত কুমার সহ সকলকে ইউএইচএফপিও মহোদয় ধন্যবাদ জানান।

অদ্য ০৭/১২/২৫ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ, নীলফামারীর  কনফারেন্স রুমে সিএইচসিপি গনকে নিয়ে ডিসেম্বর ২০...
07/12/2025

অদ্য ০৭/১২/২৫ ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ, নীলফামারীর কনফারেন্স রুমে সিএইচসিপি গনকে নিয়ে ডিসেম্বর ২০২৫ ইং মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট (ই পি আই) আমিরুজ্জামান এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,ডা: নীল রতন দেব, আরও উপস্থিত ছিলেন ,ডা: মোঃ গোলাম মওলা,ICT ফোকাল পার্সন, পরিসংখ্যানবিদ,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ),সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ ,মোঃ আহম্মেদ আলি শাহ,(SI) এবং সংশ্লিষ্ট সকল CHCP উপস্থিত ছিলেন।

অদ্য ০৩.১২.২০২৫ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতাধীন কুষ্ঠ হাসপতাল (কিশোরগঞ্জ থানার গেট সংলগ্ন) এর জায়গায় দখলকৃত জমিত...
03/12/2025

অদ্য ০৩.১২.২০২৫ইং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতাধীন কুষ্ঠ হাসপতাল (কিশোরগঞ্জ থানার গেট সংলগ্ন) এর জায়গায় দখলকৃত জমিতে প্রধান নির্বাহী প্রকৌশলী(HED),রংপুর মহোদ্য় সরজমিনে পরিদর্শন করেন।এবং অতিদ্রুত প্রাচীর নির্মানসহ প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে আসস্ত করেন। এসময় সাথে ছিলেন সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী (HED),নীলফামারী মহোদ্য়। এসময় কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে ডাঃ নীল রতন দেব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ মোঃ ফুয়াদ ইবনে মাহফুজ,আবাসিক মেডিকেল অফিসার, কিশোরগঞ্জ,নীলফামারী এবং অত্র কমপ্লেক্সের প্রধান সহকারী, এমটি (ইপিআই),এসআই,পরিসংখ্যানবিদ,স্টোর কিপারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নীলফামারী:

Share

Category