Pharmacy/Drug Store

Pharmacy/Drug Store ফার্মেসি ঔষধ

26/01/2026
02/09/2025

প্রশ্নঃ টাইফয়েড টিকা কর্মসূচি কি শুরু হয়েছে?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়নি। এটি আগামী ১২ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হবে।
প্রাথমিকভাবে এই কর্মসূচিটি ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তারিখটি পরিবর্তন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক। আপনি এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারেন: https://vaxepi.gov.bd/registration/tcv

টিকা দেওয়ার পদ্ধতি:
প্রথম ১০ দিন স্কুলে ক্যাম্পের মাধ্যমে টিকা দেওয়া হবে।
পরবর্তী ৮ দিন যারা স্কুলে টিকা নিতে পারেনি, তারা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন জেনে রাখুন :------------১. ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ...
03/07/2025

কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন জেনে রাখুন :-
-----------
১. ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করতে হবে। অন্যথায় অন্ত্র ফুটো হয়ে যেতে পারে।

২. প্রোটন পাম্প ইনহেবিটর যেমন: ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল ইত্যাদি খাবারের আগে সেবন করতে হবে।

৩. ঠাণ্ডা-সর্দি বা অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, যেমন: লোরাটাডিন, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।

৪. অ্যান্টাসিড খাবারের পর না খেয়ে ৩০ মিনিট পর খেলে ভালো ফল পাওয়া যায়।

৫. সিপ্রোফ্লোক্সাসিন খাবার খাওয়ার ২ ঘণ্টা পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেবন করাই ভালো। সিপ্রোফ্লক্সাসি¬ন গ্রহণের ২ ঘণ্টার মধ্যে দুগ্ধজাত খাবার বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন বা জিংকযুক্ত খাবার খাওয়া উচিৎ না

৬. ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন খাবার কয়েক ঘণ্টা আগে বা পরে সেবন করতে পারেন।

৭. পেনিসিলিন খালি পেটে সেবন করাই ভালো।

৮. কিছু ওষুধ যেমন_ কোট্রিম সেবন করলে বেশি পরিমাণে পানি পান করতে হবে। না হলে এটি কিডনিতে পাথর তৈরি করে সমস্যা করতে পারে।

৯. একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ সেবন করলে ওষুধের মধ্যে প্রতিক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা বাড়তে পারে। এ দুটোই বেশ ক্ষতিকর। তাই এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মানতে হবে।

১০. হাঁপানি আছে এমন ব্যক্তির ব্যথানাশক ওষুধ, বেটা ব্লকার-এটেনোলল, প্রোপানোলল সেবন করা থেকে বিরত থাকতে হবে।

১১. গর্ভাবস্থায় ওষুধ সেবন গর্ভধারণ ও ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। থ্যালিডোমাইড, রেটিনয়েড, ক্যান্সারের ওষুধ সেবন করলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। গর্ভকালীন টেট্রাসাইক্লিন শিশুর দাঁত ও হাড়ের গঠনে বাধা দেয়। গর্ভকালীন ডায়াবেটিসের ওষুধ শিশুর হাইপোগ্গ্নাইসেম¬িয়া করে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এ সময় ইনসুলিন নিতে হয়।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন৷ পোষ্টটা কেমন লেগেছে সংক্ষেপে কমেন্টেস করে জানাবেন৷
T= (Thanks)
V= (Very good)
E= (Excellent)
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভালো পোষ্ট দিতে উৎসাহ পাই।

নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে আমাদের পেইজে লাইক দিন৷
অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন৷

আপনার কি নিঃশ্বাস ছাড়লেই মুখ থেকে দুর্গন্ধ বের হয়?এছাড়াও দাঁত হবে চকচকে সাদামাড়ি শক্ত হবে, ক্ষত দূর করবে, দাঁতের শিরশ...
26/04/2025

আপনার কি নিঃশ্বাস ছাড়লেই মুখ থেকে দুর্গন্ধ বের হয়?
এছাড়াও দাঁত হবে চকচকে সাদা

মাড়ি শক্ত হবে, ক্ষত দূর করবে, দাঁতের শিরশির দূর করবে, দাঁত ক্ষয় ভালো করবে, দাঁতে জমে থাকা খাবার বের করবে, সুগন্ধ ফিরিয়ে দিবে।
🔗https://medex.com.bd/brands/30217/ororinse-02-mouthwash/bn

12/05/2023

৫টি কারণের জন্য বেশি করে

জলপান করুন !!

১. গায়ের রং উজ্জ্বল করে

২. ইমিউন সিস্টেম ও মেটাবলিজম বাড়ায়

৩.প্রাকৃতিক উপায়ে মাথা-যন্ত্ৰণা কমাতে সাহায্য করে

৪. পেশীর শক্তি বাড়ায় এবং জয়েন্টের স্বাস্থ্যোন্নতি ঘটায়

৫.শরীর থেকে টক্সিন দূর করে

Address

Nikli
Kishoreganj
37

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacy/Drug Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram