20/01/2026
সকাল সকালে আবার বিস্মিত হলাম!
আপনাদের প্রতি গত চিঠিতে আমি বলেছিলাম – আমাদের বহুসংখ্যক কোয়ালিফাইড ব্যক্তি হতাশ হয়ে আছেন যথাযথ সুযোগ ও পরিবেশ না দেখতে পেয়ে। কথাটা বলেছিলাম আংশিক পর্যবেক্ষণ ও আংশিক অনুমান করে। কিন্তু আজ সকালে কথাটার সত্যতা এত জলজ্যান্তরূপে দেখতে পাচ্ছি যে, বিস্মিত না হয়ে পারছি না।
আমাদের রিসার্চ ট্রেইনিং প্রোগ্রামে যে বিপুল সংখ্যক ব্যক্তি আবেদন করেছেন, তাদের মধ্যে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? আমি নিচে তাদের পদ বা ডিগ্রির একটা আংশিক নমুনা দিচ্ছি: BHMS, DHMS এবং এর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ছাড়াও -
HSC, M.Sc. in Chemistry, BSc in Engineering, B.Com (Pass), M.A. in English, BSc in Health, MSc (1st Class), MPH, B.A. (Honors), MS, MSS, Diploma in Civil Engineering, Kamil Pass, MS Microbiology, M.Sc. (Botany), M.Phil., B.Ed, M.Ed, Doctor of Veterinary Medicine, M.Sc. (Physics), M.Sc. in Chemistry, Pharmacist in Allopathy, B.Sc. Hons, M.Sc. (Math) - Both 1st Class, BSc: Microbiology, BUMS Passed, DUMS 1st Stand, BBA, M.Sc. in Statistics (Jn.U), MBS Accounting, Fazil Pass, PhD, Marine Affairs, LHMP, MA in Applied Mathematics, M.Sc. Physiology, Masters of Arts, M.Phil. in Biotechnology, Master’s in Philosophy, PhD, (Distinction).
লেখার প্রসেসিংয়ে কারো কারো ডিগ্রি বাদ পড়তে পারে, তাছাড়া বেশ একটা সংখ্যা এখনো দেখা হয়নি। এজন্য বলেছি আংশিক প্রদর্শন। তবে ডিগ্রিটা এখানে বড় কথা নয়। বড় কথা হচ্ছে, এরা যদি সংশ্লিষ্ট বিষয়গুলোর জ্ঞান আংশিকভাবেও ধারণ করে থাকেন – তাহলেও কী বিপুল সংখ্যক জ্ঞান আমাদের দেশেই রয়েছে – যে মেধাকে কাজে লাগানো যায়! এমনকি যদি আমরা হোমিওপ্যাথিক প্রাসঙ্গিকতা থেকেও বিচার করি – এর কোন আঙ্গিক থেকে রিসার্চ করা না যায়? কোন বিষয়টা আমাদের হোমিওপ্যাথির কোনো না কোনো কনটেক্সটের সাথে জড়িত নয়? আপনি দর্শন দিয়ে হোমিওপ্যাথিকে বুঝতে চান এখানে দর্শনে মাস্টার্স আছেন, আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো আঙ্গিককে ধর্মতাত্বিক মনস্তত্ব বা সংস্কৃতির প্রেক্ষাপটে গবেষণা করতে চান এখানে ফাজেল ও কামেল পাশ ব্যক্তিগণ আছেন। আপনি ভেটেরিনারি ট্রিটমেন্টে হোমিওপ্যাথির সক্ষমতা নিয়ে গবেষণা করতে চান এখানে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন আছেন, প্রকৃতি বিজ্ঞানের কোনো আঙ্গিক থেকে দেখতে চান তো ম্যাথমেটিশিয়ান, কেমিস্ট, ফিজিসিস্ট আছেন। আছেন এম ফিল, পিএইচডি ব্যক্তিবর্গ। যাকে বলে সর্বাঙ্গ সুন্দর! হোমিওপ্যাথিক দিক থেকেও যদি আমরা বিবেচনা করি, এই প্রতিটা জ্ঞান আমাদের প্রয়োজন এবং আমরা এতদিনেও ঠিক রসায়নটা ঘটাতে পারিনি।
আমি অত্যন্ত আনন্দিত হয়েছি – উপরে উল্লেখকৃত বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ ছাড়াও আমাদের হোমিওপ্যাথিক কম্যুনিটির বহুসংখ্যক শিক্ষক যোগদান করতে দ্বিধা করেননি। যে শিক্ষকগণ নিজের অবস্থানের গুরুত্বকে গভীরভাবে অনুভব করেন – তিনি জানেন, তার কাজটিই হচ্ছে শিক্ষার সর্বোচ্চ কর্তৃপক্ষ – অতীতের সর্ব যুগে, সর্ব কালে। জাতি ঘুমিয়ে গেলেও শিক্ষকদের জাগ্রত থাকার কথা। তাদের এই বিপুল সাড়া আমাদেরকে অত্যন্ত উৎসাহিত ও আশাবাদী করে তুলেছে। যে হোমিওপ্যাথিক শিক্ষকগণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার প্রত্যয় যে, আমাদের পরিবেশে তারা অনুভব করবেন – জ্ঞানের চর্চা কীভাবে আত্মপ্রত্যয় ও প্রকৃত বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করে।
এখন প্রশ্ন হচ্ছে, আবেদনকারীগণ তাদের জ্ঞানের গুরুত্ব ও তাদের মর্যাদা বুঝতে পারেন কিনা। দুর্নীতি, অসদুপায়ে ভরা পরিবেশে মানুষ তার নিজের মর্যাদাটাই ভুলে যায়- কারণ সেটা ভুলে যাওয়াই তখন থাকে চল বা ফ্যাসান। তখন ব্যক্তি তার জ্ঞানকে কেবল রোজগারের হাতিয়ার বানিয়ে ফেলে; জ্ঞানগুলো সব ভোঁতা হয়ে যায়। অন্য মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, জাতির কল্যাণের চিন্তা তখন আর মাথায় থাকে না। কাজেই, অন্তত ব্যক্তিতে সেই ভোঁতা জ্ঞানের বিকাশ তখন একেবারেই রূদ্ধ হয়। এজন্যই বলা হয়, বিদ্যাদানে বিদ্যা বাড়ে।
আমি অনুভব করি, আবেদনকারীগণ যদি তাদের জ্ঞানের গুরুত্ব অনুভব করে, তাকে বিকাশের ও অজানাকে জানার, সত্যের সন্ধান করার লক্ষ্যে, সত্যিকারের বিজ্ঞানী হিসাবে আবিষ্কারের লক্ষ্যে আবেদন করে থাকেন, আমাদের প্রশিক্ষণ গ্রহণ করে তাদের জ্ঞান ও শক্তিকে কাজে লাগান; আগামীতে আমাদের জ্ঞানের ক্ষেত্রটিতে অভূতপূর্ব বিপ্লব আসতে যাচ্ছে!
আমরা এতটা ব্যাপক সাড়া ও উৎসাহ পেয়েছি যে, যদিও আমাদের ডেডলাইন বিগত ১০ তারিখে ছিলো। আমরা ১৪ তারিখ রাত বারোটা পর্যন্ত এক্সটেন্ডেড সময়ে আসা এপ্লিকেশনগুলোও গ্রহণ করবো। নয়তো তাদের অন্তত ২ মাস অপেক্ষা করতে হবে। ১৫ তারিখে আমাদের এডমিশন সেরেমনি হবার কথা। সবকিছু ফাইনাল হলে আবার সবাইকে জানিয়ে দেয়া হবে। আমি হোমিওপ্যাথিক কম্যুনিটির প্রত্যেককে ব্যক্তিগতভাবে বলতে চাই, ভালো কিছু করা ও হওয়ার চেষ্টায় আপনি কেন পিছিয়ে থাকবেন?!!!
এবং আবেদনকারীগণের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আমরা আপনাদের সম্মানের সাথে গ্রহণ করছি। সামনে আপনাদের সেই সম্মানকে প্রমাণ ও রক্ষা করার পালা।
ডা. শাহীন মাহমুদ
Orchid ID: 0009-0005-4295-7710
ফ্যাকাল্টি প্রধান: হোমিওডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি, বাংলাদেশ
রিসার্চার: ইন্টারন্যাশনাল একাডেমি অব ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, গ্রিস
লেকচারার কাম ক্লিনিক্যাল ট্রেইনার, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, মালয়েশিয়া
Email: dr.shaheen.mahmud@gmail.com
Cell: +8801734077111