16/04/2026
সম্প্রতি সময়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হাম বা measles।
বাংলাদেশে সংক্রামকব্যাধি একসময় বেশ প্রকট ছিলো।
পরবর্তীতে ইপিআই ভ্যাক্সিনেশন , আল্লাহর রহমত সবকিছু মিলে সংক্রামক ব্যাধি অনেকটা কমেছে। তবুও মাঝেমধ্যে আমাদের মধ্যে করোনা, হাম ইত্যাদি মহামারি দেখা দিচ্ছে। চলুন আজকে হাম নিয়ে জানি।
💫হাম বা measles কি?
হাম হচ্ছে ভাইরাসজনিত একটি সংক্রামক ব্যাধি। সংক্রামক মানে ছোঁয়াচে।
💫কিভাবে ছড়ায়?
সাধারণত হাঁচি কাশি ইত্যাদি মাধম্যে ছড়ায়।
💫প্রাথমিক লক্ষ্মণ কি?
সাধারণত ভাইসার শরীরে যাওয়ার ৭-১৪ দিনের মাথায় প্রথম দিকে জ্বর, সর্দি,কাশি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ লাল হওয়া।
💫তারপরে কি হবে? র্যাশ বা চামড়ায় ফুসকুড়ি কখন হবে? কিভাবে বুঝবো হাম কিনা?
প্রাথমিক লক্ষণগুলোর ৩-৪ দিন পর চামড়ায় লাল লাল ফুসকুড়ি বা র্যাশ উঠে। তবে অন্যান্য কারনেও এই র্যাশ উঠতে পারে।
হামের র্যাশের বৈশিষ্ট হচ্ছে এটা প্রথমে মুখ,কাধ,ঘাড় এসব জায়গায় আসে,পরবর্তীতে হাতে পায়ে ছড়ায়। মানে শুরুতে শরীরের সেন্টারে আসবে তারপর হাতে পায়ে যাবে।
এছাড়া গালের ভিতরে সাদা দাগ হতে পারে, এটা থাকামানে নিশ্চিতভাবে হাম।
💫💫 হামে আসলে ভয়ের জায়গাটা কি?
হাম হলে এটার সাথেসাথে কিছু জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে, যেটা প্রকৃত ভয়ের জায়গা, যেমন-
* নিউমোনিয়া (মৃত্যুর প্রধান কারন)
*কানের ইনফেকশন ( Otitis media)
*ডায়রিয়া
*চোখের অন্ধত্ব
* ব্রেইনের প্রদাহ ( viral encephalitis )
💫 প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ চিকিৎসা কি?
*হাইড্রেশন( পর্যাপ্ত পানীয় )
*নিউট্রিশন ( পুষ্টিকর খাবার)
*জ্বরের জন্য প্যারাসিটামল।
💫 জটিলতা মনে হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্না হতে হবে।
💫নিউট্রিশন বা পুষ্টিকল খাবার কেমন হবে?
ভিটামিন এ ( Vitamin A) জাতীয় খাবার বেশি বেশি দিতে হবে, কারন যেসব বাচ্চাদের ভিটামিন এ এর ঘাটতি আছে তাদের ইনফেকশন এর জটিলতার হার বেশি বিশেষ করে অন্ধত্ব।
💫 কোন কোন খাবারে ভিটামিন-এ বেশি পাওয়া যায়?
* কলিজা
*ডিম
*ছোটো মাছ
*সবুজ শাকসবজি
* আম ,পেপে, গাজর ইত্যাদি ফল।
ভ্যাক্সিনেশন কাদের করবেন,তা নিয়ে আগ্রহী হলে জানাবেন,পরবর্তীতে সেটা নিয়ে লেখার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
ডা: ওমর আল মাসুদ রাসেল
লাকসাম জেনারেল হসপিটাল প্রা: লি:
রোগী দেখেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার