14/07/2025
ডায়াবেটিস নিয়ন্ত্রণে "4 D".......
ঔষধ নিয়মিত খাচ্ছেন, তবুও কি আপনার রক্তে শর্করা নিয়ন্ত্রণে আসছে না? তাহলে জেনে নিন, এই সমস্যা শুধু আপনার একার নয়!
তবে আশার কথা হলো, সঠিক নিয়ম মেনে চললে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর জন্য প্রয়োজন কিছু জীবনযাপন পদ্ধতির পরিবর্তন। আমরা আজকে জানব রক্তে শর্করা নিয়ন্ত্রণের ৪টি গুরুত্বপূর্ণ 'D' ফর্মুলা!
এই ৪টি 'D' আপনার ডায়াবেটিস ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জানতে চান সেগুলো কী কী?
ডায়াবেটিস ব্যবস্থাপনায় “৪টি D” খুবই গুরুত্বপূর্ণ, যা রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে:
🍽️ ১. ডায়েট (Diet)
সঠিক খাদ্যাভ্যাস:
কম চিনি ও কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার
উচ্চ ফাইবার ও পর্যাপ্ত সবজি ভিত্তিক খাবার
সময়মতো ও পরিমাণমতো খাওয়া, একেবারে বেশি না খেয়ে অল্প করে বারে বারে খাওয়া(৩ বেলা খাবার+৩ বেলা হালকা স্ন্যাকস)
গ্লাইসেমিক ইনডেক্স কম এমন খাবার বেছে নেওয়া
🏃 ২. ডিসিপ্লিন-Discipline (শৃঙ্খলা / দৈনন্দিন ব্যায়াম)
নিয়মিত অভ্যাস গড়ে তোলা:
প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম(হাঁটা, জগিং)
প্রতিদিন অন্তত ৬-৮ ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম
ওষুধ ও খাবারের সময় মেনে চলা
মানসিক চাপ নিয়ন্ত্রণ
ধূমপান ও অ্যালকোহল এড়ানো
💊 ৩. ড্রাগস -Drugs (ওষুধ)
ওষুধ সঠিকভাবে গ্রহণ:
ডাক্তার প্রদত্ত ওষুধ (ইনসুলিন বা মুখে খাওয়ার ওষুধ) নিয়মিত নেওয়া
ওষুধ মিস না করা
পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা
সময়মতো ডোজ অ্যাডজাস্টমেন্ট
🩸 ৪. ডায়াবেটিস মনিটরিং-Diabetes Monitoring (রক্তে সুগার পরিমাপ ও ডাক্তার ফলো-আপ)
নিয়মিত পর্যবেক্ষণ:
গ্লুকোমিটার দিয়ে নিজে নিজে রক্তে সুগার পরীক্ষা (SMBG বা CGM)-সপ্তাহে ১ থেকে ২ দিন (১ বেলা খালি পেটে +৩ বেলা খাবার ২ ঘন্টা পর।
৩ মাস পরপর HbA1c পরীক্ষা
রক্তচাপ, কোলেস্টেরল, চোখ ও পায়ের পরীক্ষা
নিয়মিত চিকিৎসকের ফলোআপ
বছরে ১ বার চক্ষু পরীক্ষা ও ডেন্টাল চেকআপ করান।
ডা. মেহেদী হাসান (হীরা)
এম.বি.বি.এস (ময়মনসিংহ মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি (ডায়াবেটিস) (বারডেম)
ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (ডিএমইউ)
চেম্বার- ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার
এরশাদ হোসেন রোড, পাটবাজার, রামগঞ্জ।