20/04/2026
↗️ সামছুল হুদা জেনারেল হাসপাতাল—মানবিকতা ও সেবার এক সেতুবন্ধন
একটি সফল অস্ত্রোপচার মানে শুধু কিছু সময়ের কাজ নয়, বরং এর পেছনে থাকে নিখুঁত সমন্বয় এবং ত্যাগ। গতরাত ৩:৩০ মিনিটে যখন চাটখিল থেকে আসা একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আমরা লড়ছিলাম, তখন পুরো এলাকা শান্ত। সেই প্রতিকূল সময়েও আমরা সফল হয়েছি, কারণ আমাদের কাছে রোগীর জীবন আগে।
কিছু প্রয়োজনীয় বিষয়:
🔰 আমরা প্রতিটি মুহূর্ত চেষ্টা করি আধুনিক ও দ্রুত সেবা নিশ্চিত করতে।
🔰রাতের আঁধারে যখন জরুরি বিশেষজ্ঞ চিকিৎসক এবং সাপোর্ট স্টাফদের একত্রিত করা হয়, তখন সেটি আর ব্যবসা থাকে না, হয়ে ওঠে মানবিক দায়বদ্ধতা।
🔰 গঠনমূলক সমালোচনা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ভিত্তিহীন কটূক্তি কেবল সেবার পরিবেশকে কলুষিত করে।
✅ সামছুল হুদা জেনারেল হাসপাতাল আপনার পরিবারের অংশ হতে চায়। আমরা আপনাকে সুস্থ করার পাশাপাশি সচেতন জীবনযাপনে উৎসাহিত করি। আপনাদের ভালোবাসা আমাদের পাথেয়।