Hahnemann Homeo hall

Hahnemann Homeo hall যার কাছে অন্ধকার থাকে সে আলো নিয়ে খেলতে পারেনা।

আঘাত বা ইনজুরি ও অভ্যন্তরীণ রোগের মধ্যে পার্থক্য কী? এটা বোঝা কেন জরুরি?বেনজির আহমেদ (বিকাশ)৫ম ব্যাচ, হোমওডাইজেস্টগাইডেন...
03/08/2025

আঘাত বা ইনজুরি ও অভ্যন্তরীণ রোগের মধ্যে পার্থক্য কী? এটা বোঝা কেন জরুরি?

বেনজির আহমেদ (বিকাশ)
৫ম ব্যাচ, হোমওডাইজেস্ট
গাইডেন্স প্রোগ্রাম

রোগ আমাদের Organism এ লক্ষণসমষ্টির মাধ্যমে (signs and symptoms) প্রকাশিত হয়, তবে সকল লক্ষণের দ্বারাই রোগের বর্হিঃপ্রকাশ ঘটে না। যেহেতু, জীবনীশক্তির বিচ্যুতিই রোগ সুতরাং একটি লক্ষণ যদি জীবনীশক্তির বিচ্যুতির সাথে সম্পর্কিত না হয় তাহলে সেটিকে রোগের লক্ষণ বলা যাবে না (প্রকৃত রোগ বা অভ্যন্তরীণ রোগ)।

সকল আঘাতই আমাদের মধ্যে লক্ষণ তৈরি করে এবং সেই লক্ষণগুলো হলো সত্যিকারের local malady (স্থানীয় রোগ), যা সাধারণত আক্রান্ত অংশের মধ্যে সীমিত থাকে (রোগ বা জীবনীশক্তিকে প্রভাবিত করতে পারে না)। এবং সেই অবস্থাটি জটিলতা প্রাপ্ত না হলে (চির রোগে রূপান্তরিত না হলে) বেশিরভাগ লক্ষণগুলো সময় এমনিতেই দূর হয়, আবার অনেক সময় তীব্র আঘাতজনিত অবস্থায় ইমারজেন্সি চিকিৎসার প্রয়োজন হয়, যেমন, হাঁড় ভেঙে যাওয়া, জয়েন্ট এর স্থানচ্যুতি, আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্ত বন্ধ না হওয়া, ইত্যাদি। অন্যদিকে, অভ্যন্তরীণ রোগ হলো, একজন ব্যক্তির সম্পূর্ণ অস্তিত্বের রূপান্তর বা তার জীবনীশক্তির রূপান্তর, যেটিকে আমরা সাধারণভাবে চির রোগ বলে উল্লেখ করে থাকি, যার মূলে থাকে মায়াজম বা প্রাপ্ত ও অর্জিত প্রিডিসপোজিশন। একটি রোগে রোগীর তিনটি স্তরের যেকোনো একটি, দুইটি বা তিনটিতেই লক্ষণ প্রকাশ পেতে পারে। এর মধ্যে স্থানীয় লক্ষণও অর্ন্তভুক্ত, তবে সেগুলো জীবীশক্তির দ্বারা সৃষ্ট। সুতরাং, আঘাত বা ইনজুরি ও অভ্যন্তরীণ রোগের মধ্যে পার্থক্য হলো, ইনজুরি কোনো রোগ নয় বা এটি রোগাগ্রস্ত জীবনীশক্তির থেকে সৃষ্ট নয় এবং অভ্যন্তরীণ রোগ জীবনীশক্তির রোগসূচক পরিবর্তন থেকে সৃষ্ট (মায়াজমের কারণে)। তবে উপযুক্ত পরিবেশে বা রোগীর মধ্যে উপযুক্ত প্রিডিস্পোজিশন থাকলে ইনজুরি চিররোগে রূপান্তরিত হয়।

আবার, একটি কেইসে রোগীর লক্ষণসমষ্টি সংগ্রহ করার পর ঔষধ প্রয়োগের জন্য একটি নির্দিষ্ট এপ্র্যোচ বাছাই করতে হয়, তা হতে পারে Recent Injury, Layer or Remote injury, Constitutional, ইত্যাদি। রোগীর বর্তমান অবস্থাটি আঘাতের তরুণ প্রকাশ, আঘাত জনিত সৃষ্ট লেয়ার না আঘাতের ফলে বৃদ্ধিপ্রাপ্ত ধাতুগত অবস্থা, ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করার জন্য ইনজুরি ও অভ্যন্তরীণ রোগের মধ্যে পার্থক্য বোঝা বা নিরুপণ করা অপরিহার্য। অন্যথায় চিকিৎসক ভুল লক্ষণের উপর নির্ভর করে ভুল ঔষধ প্রয়োগ করে বসবেন, যা একই সাথে রোগী, চিকিৎসক এবং হোমিওপ্যাথির জন্য অকল্যাণকর।

একটা ইনজুরি একজন ব্যক্তির স্বাস্থ্যের অবস্থাতে কী কী দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধন করতে পারে? কখন ও কীভাবে এই পরিবর্তন ঘটে?

একটি ইনজুরি একজন ব্যক্তির স্বাস্থ্যের অবস্থাতে কিধরনের পরিবর্তন ঘটাবে, তার স্থয়িত্ব কেমন হবে তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর, ১) ইনজুরি ধরন, তীব্রতা, ইত্যাদি, ২) আঘাপ্রাপ্ত ব্যক্তির জীবনীশক্তির অবস্থা বা প্রিডিসপোজিশন, ৩) ইনজুরির ফলে সৃষ্ট অবস্থাটিকে কিভাবে চিকিৎসা করা হবে তার উপর।

ইনজুরি একজন ব্যক্তির স্বাস্থ্যের অবস্থাতে যেসকল দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধন করতে পারে, যথা,
1. রোগীর মধ্যে নতুন একটি লেয়ার তৈরি — এক্ষেত্রে রোগীর জীবীনশক্তিতে ফ্রিকোয়েন্সির কিছু অংশের পরিবর্তন ঘটে যা নির্দিষ্ট কিছু লক্ষণের দ্বারা প্রকাশ পায়।
2. রোগীর বর্তমান রোগাবস্থার বৃদ্ধি — কিছুক্ষেত্রে রোগীর মধ্যে কোনো লেয়ার তৈরি না হয়ে রোগীর সার্বিক রোগাবস্থা বা জীবনীশক্তির ফ্রিকোয়েন্সিকে সার্বিকভাবে দুর্বল করে ফেলে। ফলে, রোগীর চিররোগের বর্তমান অবস্থাটি বৃদ্ধিপ্রাপ্ত। এখনে সাধারনত সুপ্ত প্রিডিসপোজিশন সচল হয় না, বরং এক্যটিভ প্রিডিসপোজিশনগুলো আরো শক্তিশালী হয়।
3. রোগীর বর্তমান রোগাবস্থা বা constittution এর রূপান্তর ঘটিে একটি নতুন অবস্থা সৃষ্টি — এটি অনেকটা নতুন লেয়ার তৈরি হওয়ার মতোই তবে এখনে রোগীর সার্বিক অবস্থার রূপান্তর ঘটে বা জীবনীশক্তির ফ্রিকোয়েন্সির রেঞ্জ রোগীর সর্বশেষ বিরাজিত রেঞ্জ থেকে অনেক বেশি পরিমাণে বিচ্যুত হয়। রোগীর কিছু প্রিডিসপোজিশন সচল হয় এবং কিছু দুর্বল হয়। সাধারণত, খুব বেশি মাত্রার ইনজুরি কারণে এমনটি ঘটে।

একিউট রোগাবস্থাকে কেন অভ্যন্তরীণ মায়াজমের সাময়িক স্ফূরণ (Flare-up) বলা হয়- ব্যাখ্যা করুন।

আমাদের Organism এর কেন্দ্রবিন্দু হলো জীবনীশক্তি। এটি Organism এর সকল কার্যকলাপ পরিচালনা করে এবং একই সাথে আমাদের Organism -কে বাহ্যিক পরিবেশের সাথে মানিয়ে নেয়। মানিয়ে নেওয়ার প্রয়োজন তখনই হয়, যখন একটি Organism বাহ্যিক কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়, এই প্রভাবের প্রভাবক হলো Initial action। এবং জীবনীশক্তি এই Initial action কে অনুধাবন করে তার মাত্রা অনুযায়ী একটি বিপরীত ক্রিয়া ঘটায় যাকে Counter action বলা হয়। সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থাতে জীবনীশক্তি অবিরত Initial action এর বিপরীতে Counter action ঘটানোর মধ্যে Homeostatis বজায় রাখে। জীবনীশক্তি যখন রোগশক্তির প্রভাবে পরিবর্তিত হয় তখন জীবনীশক্তি দুর্বল হয়, এটির Counter action সৃষ্টি করার প্রবণতার মধ্যে কিছু পরিবর্তন ঘটে। যার ফলে জীবনীশক্তির সুস্থ অবস্থার মতো Initial action বা উত্তেজক কারণ গুলোকে মোকাবেলা করতে পারে না।

জীবনীশক্তি উত্তেজক কারণগুলোকে যথাযথ ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হলে জীবনীশক্তির অবস্থা অনুসারে দুইটি ঘটনা ঘটতে পারে, ১) তরুণ রোগ দেখা দেওয়া, ২) রোগীর চির রোগের বৃদ্ধি ঘটা বা জীবনীশক্তির অবনতি — জীবনীশক্তি খুব বেশি পরিমাণে দুর্বল হলে তা উত্তেজক কারণের প্রভাব গুলো দূর করতে পারে না ফলে Homeostasis রক্ষার্থে rebalance ঘটায়। যখন, অসুস্থ জীবনীশক্তি উত্তেজক করণের প্রভাব গুলো দূর করার জন্য যথেষ্ট শক্তিশালী থাকে তখন উপযুক্ত উত্তেজক কারণের উপস্থিতিতে তার প্রভাব দূর করার জন্য Organism এ একটি সাময়িক, তীব্র rebalance ঘটায়, এটিকে আমরা তরুণ রোগ বলে জানি। যেহেতু, মায়াজম না থাকলে জীবনীশক্তি দুর্বল হতো না এবং তখন উত্তেজক কারণের প্রভাবগুলো স্বাভাবিকভাবে দূর করার মতো শক্তি তার থাকতে, কিন্তু মায়াজম থাকার দরুন তাকে ঐ একই কাজটি তরুণ রোগ সৃষ্টি করার মধ্যমে করতে হচ্ছে, এজন্য তরুণ রোগাবস্থাকে অভ্যন্তরীণ মায়াজমের সাময়িক স্ফূরণ বলা হয়।

কেন অনেক একিউট রোগাবস্থার পরে এন্টিমায়াজমেটিক ঔষধ দেয়া প্রয়োজনীয় কিংবা বাধ্যতামূলক হয়ে পড়ে?

ডাঃ হ্যানিম্যনের মতে তরুণ রোগ হলো মায়াজমের সাময়িক উচ্ছাস। কোনো রোগীরতে তরুণ রোগ দেখা দেওয়ার অর্থ হলো তার জীবনীশক্তি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্য দুর্বল বা সাসেটিবল। এবং রোগীর সেই দুর্বলতা, উত্তেজক কারণের ধরন ও তীব্রতা, ইত্যাদি অনুসারে তরুণ রোগটি একটি নির্দিষ্ট ভোগকাল, তীব্রতা ও লক্ষণসমষ্টি নিয়ে প্রকাশ পায়। একটি তরুণ রোগে ভোগার পরে একটি রোগীর জীবনীশক্তিতে তিন ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে, ১) জীবনীশক্তির উন্নতি, ২) বোধগম্য কোনো উন্নতি বা অবনতি ঘটে না, ৩) জীবনীশক্তির অবনতি।

জীবনীশক্তি যদি তরুণ রোগের সাপেক্ষে পর্যাপ্ত দুর্বল থাকে বা অন্য কোনো উপযুক্ত কারন থাকলে অনেক রোগীরা তরুণ রোগে ভোগার পরে তারদের জীবনীশক্তির দুর্বলতার কারণে তাদের মধ্যে থাকা সুপ্ত সসেপ্টিবিলিটি বা প্রিডিস্পোজিশন সচল হয়ে ওঠ। প্রিডিস্পোজিশন সচল হওয়ার দরুন রোগীর ক্রনিক রোগের বৃদ্ধি ঘটে। এজন্যই অনেক একিউট রোগাবস্থার পরে এন্টিমায়াজমেটিক ঔষধ দেয়া বাধ্যতামূলক হয়ে পড়ে, তবে অবশ্যই এক্ষেত্রে রোগীকে পুনঃমূল্যায়ন করার পরেই তাকে ঔষধ প্রয়োগ করতে হবে।

“Removal of local symptoms results in a heightening of the whole disease.”– ডা. হ্যানিমানের এই কথাটির যৌক্তিকতা ও তাৎপর্য ব্যাখ্যা করুন।

প্রত্যেক লক্ষণ তা যদি indisposition, false chronic disease, uncomplicated injury এর কারণে প্রকাশ না পায়, তখন সেগুলো রোগীর সার্বি রোগের (আভ্যন্তরিন) একেকটি চিহ্ন বহ করে। চির রোগাবস্থায় জীবনীশক্তি তার সার্বিক অবস্থা কিছু অংশে পরিবর্তন ঘটিয়ে রোগশক্তিকে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করে, যার শরীরিক স্তরের ফল হলো এই local symptom গুলো এবং এগুলো আভ্যন্তরীণ রোগের এজেন্ট হিসেবে কাজ করে।

আমরা জানি, আরোগ্য ঘটে জীবনশক্তির উপর থেকে রোগশক্তি প্রভাব দূর হওয়ার মধ্যমে, যা জীবনীশক্তির নিজেই ঘটিয়ে থাকে (ঔষধ শক্তির সাহায্যে)। এই আরোগ্যের প্রবাহ কেন্দ্র থেকে বাইরের দিকে, বা জীবনীশক্তি থেকে পর্যায়ক্রমে শরীরের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের দিকে। এখনে যদি আরোগ্যে ধারাটি এই সঠিক প্রবাহ অনুসরান না করে তখন জীবনীশক্তি পুনরায় একটি rebalance তৈরি করতে হয়, যার ফলে জীবনীশক্তি আরো খারাপ অবস্থা ধারণ করে বা রোগ বৃদ্ধি পায়।

কোনো local symptom যদি সঠিক উপায়ে বা ঔষধ শক্তির সাহায্যে জীবনীশক্তির দ্বারা না দূর করে অন্য উপায় অবলম্বন করা হয়, তখন প্রকৃত রোগটি বা জীবনীশক্তি rebalanced অবস্থা অপরিবর্তিত থাকে কিন্তু জীবনীশক্তি যে উপায়ে নিজেকে একটি অপেক্ষাকৃত সুস্থ ভারসাম্যের মধ্যে ধরে রেখেছিলো local symptom তৈরি করার মধ্যে তার আর সম্ভব হয় না, ফলে জীবনীশক্তিকে পুনরায় অন্য একটি ভারসাম্যযুক্ত অবস্থা তৈরি করতে হয় (homeostatis, alive, অস্তিত্ব), ফলে রোগের লক্ষণ Organism আরোগ গভীরে প্রকাশ পায়, রোগীর জটিলতা বৃদ্ধি পায়। এজন্য ডাঃ হ্যানিম্যান বলেছেন, “Removal of local symptoms results in a heightening of the whole disease.”।

©️ Homeo Digest

06/03/2025

02/03/2025
রোগীর নাম: Aaa, বয়স: ৩১ বছর, সন্তান: ১ জন

স্বাস্থ্য : থলথলে মেদবহুল ফর্সা
প্রকৃতি : ভীতু প্রকৃতির, একা থাকলে ভয় পায়, রাতে একলা বাইরে যেতে ভয় পায়, বজ্রপাতের প্রচন্ড ভয়।

বর্তমান সমস্যা : সন্ধ্যায় মাথাব্যথা হয় বিশেষ করে দিনের বেলায় পরিশ্রম করলে মাথা ব্যথা হয়।
ঋতুস্রাব প্রতিমাসে ১৫ দিন দেরিতে হয়।
ঘাম প্রচুর, ঘামের কারণে পোশাকে কালো দাগ হয়। ঘামে তেমন গন্ধ নেই। ঘন ঘন সর্দি হয়।
শীতকালে তুলনামূলক সর্দি বেশি হয়। শীতকালে কম্বলের নিচে পা সহজে গরম হয় না। পা গরম হতে অনেক সময় লাগে। আবার অত্যাধিক গরমও সহ্য হয়না।
পিপাসা বেশি।
আইসক্রিম খুব পছন্দ করে। মশলা জাতীয় খাবার ও টক জাতীয় খাবার পছন্দ। সিদ্ধ ডিম পছন্দ। মাংস অতিরিক্ত পছন্দ।
ঘুমের মধ্যে কথা বলে।
ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করে। একগুঁয়ে স্বভাবের।
সহজে কান্না করে। জিনিসপত্র গুছিয়ে রাখে না। কাজে কর্মে ধীর। অল্প পরিশ্রমে হাপিয়ে উঠে। মতের অমিল হলে খুব রাগে।
সহবাসে অল্পতেই তৃপ্তি মিটে যায়।

1. Generals:
Flabby, fatty build.
Profuse, non-offensive sweating with staining.
Aversion to both cold (feet slow to warm) and heat (can't tolerate too much).
Thirst: increased, likes ice cream.
Cravings: spicy, sour, meat, eggs.
Menstrual delay (15 days late each month).

2. Mental/Emotional:
Fearful: of being alone, thunderstorms, going out at night.
Obstinate, stubborn.
Disorganized (doesn't tidy up).
Slow in work, lazy.
Easily angered when contradicted.
Cries easily.
Talks in sleep.

3. Physical Symptoms:
Evening headaches after exertion.
Cold susceptibility, worse in winter.
Breathlessness on exertion.

Rubric to consider :

Mind; FEAR; thunderstorm, of (Kent: Mind, Fear, thunderstorm)
Mind; FEAR; alone, of being (Kent: Mind, Fear, alone)
Mind; STUBBORN (Kent: Mind, Obstinate)
Mind; WEEPING, tearful; easily (Kent: Mind, Weeping, easily)
Mind; SLOWNESS (Kent: Mind, Dullness, sluggishness)
Mind; LAZINESS (Kent: Mind, Laziness)
Generals; FOOD and DRINKS; eggs; desire (Generals, Food, Eggs, desire)
Generals; FOOD and DRINKS; meat; desire (Generals, Food, Meat, desire)
Generals; FOOD and DRINKS; spicy; desire (Generals, Food, Spicy, desire)
Generals; FOOD and DRINKS; sour; desire (Generals, Food, Sour, desire)
Generals; FOOD and DRINKS; ice cream; desire (Generals, Food, Ice cream, desire)
Generals; PERSPIRATION; profuse (Generals, Perspiration, Profuse)
Generals; PERSPIRATION; staining linen (Generals, Perspiration, Staining)
Generals; HEAT; intolerance of (Generals, Heat, intolerance)
Head; PAIN; exertion; agg. (Head, Pain, Exertion, agg.)
Head; PAIN; evening (Head, Pain, Evening)
Female; ME**ES; delayed (Female, Me**es, Suppressed, delayed)
Extremities; COLDNESS; feet (Extremities, Coldness, Feet)
Chest; WEAKNESS; exertion, on (Chest, Weakness, Exertion, on)

প্রধান হোমিওপ্যাথিক ঔষধ:
Calcarea Carbonica (ক্যালকেরিয়া কার্বোনিকা)

লক্ষণের সাথে মিল:
শারীরিক গঠন ও সাধারণ লক্ষণ:
1. থলথলে মেদবহুল দেহ (ফর্সা, শিথিল মাংসপেশি) — Calcarea-রোগীর বৈশিষ্ট্য।
2. প্রচুর ঘাম (পোশাকে কালো দাগ) — Calcarea-এর ঘাম সাধারণত মাথা ও ঘাড়ে বেশি হয় এবং লিনেনে দাগ ফেলে।
3. শীত-গ্রীষ্ম অসহিষ্ণুতা — পা ঠাণ্ডা, কিন্তু অতিরিক্ত গরমও সহ্য হয় না (Calcarea-এর "Chilly yet heat-intolerant" বৈশিষ্ট্য)।
4. খাদ্যাভ্যাস:
- আইসক্রিম, মশলা, টক, মাংস, ডিমের প্রতি আসক্তি — Calcarea-এর "Desire for eggs, sour, indigestible things" এবং "Desire for meat" রুব্রিকের সাথে মিলে।
5. ঋতুস্রাব ১৫ দিন দেরি— Calcarea-এর ঋতু অনিয়মিত ও দেরিতে হওয়ার প্রবণতা।
মানসিক লক্ষণ:
1. ভীতু প্রকৃতি— একা থাকার ভয়, বজ্রপাতের ভয় (Calcarea-এর "Fear of misfortune, thunderstorms")।
2. একগুঁয়ে স্বভাব — জিদ্দি, মতের অমলে রাগ (Calcarea-এর "Obstinate, headstrong")।
3. কাজে ধীরগতি— শ্লথ, অলসতা (Calcarea-এর "Sluggishness, mental and physical")।
4. ঘুমে কথা বলা — Calcarea-এর শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এই লক্ষণ দেখা যায়।

অন্যান্য লক্ষণ:
1. সন্ধ্যায় মাথাব্যথা(পরিশ্রমে বৃদ্ধি) — Calcarea-এর "Headache from mental exertion" বা "Evening aggravation"।
2. শীতকালে সর্দি — Calcarea-এর ঠাণ্ডা লাগার প্রবণতা (সার্বিক দুর্বল ইমিউনিটি)।
3. হাঁপিয়ে ওঠা — সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট (Calcarea-এর "Weakness from exertion")।

যুক্তি:
Calcarea Carbonica এই রোগীর **লক্ষণের সামগ্রিকতা** (শারীরিক গঠন, মানসিক বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, ঘাম ও ঋতুস্রাবের সমস্যা) সবচেয়ে ভালো কভার করে।

02/03/2025

1)Calc carb- 1M/5, 3rd, ODM, SD(6 Succ)
2)CP-XV, ODE

20/08/2024

কৃতজ্ঞতা স্বীকার : Homeo Digest

06/10/2023

আইলো জাতীয় নির্বাচন...

Croatia have won it, amazingly Brazil have crashed out at the quarter-final stage, stunning!Bravo! Croatians 👌👌
09/12/2022

Croatia have won it, amazingly Brazil have crashed out at the quarter-final stage, stunning!
Bravo! Croatians 👌👌

√√√"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত ?   # # বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লা...
23/11/2021

√√√"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত ?

# # বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।

# # এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

# # সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!

# #সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।

# #জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।
কপি ডাঃরুজিনা হতে সংগৃহীত।

21/11/2021

#অত্যাধুনিক ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসাব্যবস্থা!!!

দুই তিন দিন জ্বর, ঔষধ না খেলেও চলতো, এমনিতেই আপনি কয়েক দিনের মধ্যেই সুস্থ হতে পারতেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে শুরুতেই তিনটি পরীক্ষা বা টেস্ট দিলেন। টেস্ট রিপোর্টে জ্বরের কারণ খুঁজে পাওয়া না গেলেও কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেল সামান্য একটু বেশি পাওয়া গেল, যা একটু এদিক ওদিক হতেই পারে।

এখন আপনি আর জ্বরের রোগী নন । ডাক্তারবাবু বুঝালেন--আপনার কোলেস্টেরল বেশি আর প্যারা-ডায়বেটিস হয়ে আছে। আপনাকে এখন থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধ খেতে হবে, সঙ্গে অনেকগুলো খাবারে নিষেধাজ্ঞা । আপনি খাবারের নিষেধাজ্ঞা ঠিকঠাক না মানলেও ওষুধ খেতে ভুল করলেন না।

এইভাবে তিন মাস যাওয়ার পর আবার টেস্ট । এবারে দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপ সামান্য বেড়ে গেছে । যেটাকে নিয়ন্ত্রণ করতে তিনি আরেকটি ওষুধ দিলেন। এখন আপনার ঔষধের সংখ্যা হলো ২ টি ।

কখন কী হয়ে যায়, এখনও তো কিছুই গোছানো হয়নি -----
এমন দুশ্চিন্তায় আপনার রাতের ঘুম কমে যাচ্ছে । ফলে ডাক্তারবাবু পরামর্শে আবার ঘুমের ওষুধ খাওয়া শুরু করলেন। এখন আপনার ঔষধের সংখ্যা হলো ৩ টি ।

একসঙ্গে এতগুলি ওষুধ খাওয়ামাত্রই আপনার বুক জ্বালাপোড়া আরম্ভ হলো, ডাক্তারবাবু বিধান দিলেন --- প্রতিবেলা খাওয়ার আগে খালিপেটে দুইটি করে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। ঔষধের সংখ্যা বেড়ে হলো ৪ টি ।

এইভাবে বছরখানেক যাওয়ার পর আপনি বুকে ব্যাথা অনুভব করায় একদিন হাসপাতালের এমার্জেন্সিতে ছুটলেন । ডাক্তার সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে বললেন -- সময়মতো আসায় এই যাত্রায় বেঁচে গেলেন। আরেকটু দেরি করলেই সর্বনাশ হয়ে যেতো । তারপর আরও কিছু বিশেষায়িত পরীক্ষা করতে বললেন ।

অনেক টাকার পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু বললেন ----আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, ওভাবেই চলবে । তবে তার সাথে হার্টের জন্য আরও দুইটি ঔষধ খেতে হবে । আর অবিলম্বে একজন এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন । ঔষধের সংখ্যা বেড়ে হলো ৬ টি ।

আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে দেখা করলেন, সেখানে যাওয়ার পরে তিনি যোগ করলেন ডায়বেটিসের অর্থাৎ সুগারের ওষুধ ১ টি । আর থাইরয়েড হরমোন সামান্য বেশী হওয়ায় তার
জন্য ১ টি । আপনার রোজ ঔষধ খাওয়ার সংখ্যা দাঁড়ালো ৮ টি ।

আর এখন মনে মনে আপনি জানলেন ও ভেবে থাকলেন আপনি একজন বড় রোগী ---
হার্টের রোগী, সুগারের রোগী, অনিদ্রার রোগী, গ্যাসট্রিকের রোগী, থাইরয়েডের রোগী, কিডনির রোগী, ইত্যাদি।

আপনাকে ইচ্ছাশক্তি বাড়িয়ে, মনোবল বাড়িয়ে সুস্থ ভাবে বাঁচার রসদ বাড়িয়ে বেঁচে থাকার পরিবর্তে জানানো হলো, শেখানো হলো --
আপনি রোগী, বড় রোগী, আপনি বড় অসুস্থ ব্যক্তি, একজন অসমর্থ, বিদ্ধস্ত, ভঙ্গুর, নড়বড়ে ব্যক্তি!

এভাবে আরও ছয় মাস চলার পর ঔষধগুলির সাইড এফেক্টস হিসাবে একটু প্রস্রাবের সমস্যা দেখা দেবে । ডাক্তারবাবু সবরকম রুটিন চেকআপ করতে দিলেন ।

রুটিন চেক-আপ করানোয় জানতে পারলেন---
আপনার কিডনিতে সামান্য সমস্যা আছে । ডাক্তারবাবু আবার নানারকম কিডনি ফাংশনের পরীক্ষা দিলেন । রিপোর্ট দেখে তিনি বললেন --ক্রিটিনিন একটু বেশি । তবে নিয়মিত ওষুধ খেলে আর কোনো চিন্তা থাকবে না । আরও ২ টি ঔষধ তিনি যোগ করলেন ।

ফলে বর্তমানে আপনার মোট ওষুধের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ টি ।

আপনি এখন খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছেন, আর সব রকম ঔষধের নানারকম পার্শ্বপ্রতিক্রিয়ায় দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন!

অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি যদি বলতেন ---

চিন্তার কোন কারণ নেই, এই সামান্য জ্বরে কোন ওষুধ খেতে হবে না, কয়েকদিন একটু বিশ্রামে থাকেন , পর্যাপ্ত জল পান করুন, টাটকা শাকসবজি ও ফল বেশি করে খান ।
শরীর ভালো রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাটি করুন, ব্যাস, তাহলেই আপনার শরীর ফিট থাকবে ।
যান, বাড়ী যান--- কোন ঔষধের প্রয়োজন নেই ।

কিন্তু সেটা করলে ডাক্তার সাহেব আর ওষুধ কোম্পানিগুলোর পেট ভরবে কিভাবে ?

তার চেয়েও বড় প্রশ্ন হলো-
কিসের ভিত্তিতে ডাক্তারগণ রোগীদেরকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বিকল বা হৃদরোগী ঘোষণা করছেন?

কি সেই মানদন্ড?

এসব নির্ধারণ করলেন কে বা কারা?

একটু বিশদে জানা যাক----

★ ১৯৭৯ সালে রক্তে শর্করার মাত্রা 200 ml/dl পেলে ডায়বেটিক রোগী হিসেবে গণ্য করা হতো। সেই হিসেবে তখন সমগ্র পৃথিবীর মাত্র ৩.৫ % মানুষ টাইপ-২ ডায়াবেটিক রোগী হিসাবে চিহ্নিত হতেন ।

★ তারপর ১৯৯৭ সালে ইনসুলিন প্রস্তুতকারকদের চাপে সেই মাত্রা এক লাফে কমিয়ে 126 ml করা হয়। ফলে ডায়বেটিস রোগীর সংখ্যা ৩.৫ % থেকে এক লাফে বেড়ে ৮ % হয়ে যায় , অর্থাৎ রোগের কোনরূপ বহিঃপ্রকাশ ছাড়াই স্রেফ ব্যবসায়িক স্বার্থে ৪.৫ % মানুষকে রোগী বানিয়ে ফেলা হলো! ১৯৯৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই মানদন্ডে সায় দেয়।

এদিকে ফুলে-ফেঁপে ওঠা ইনসুলিন প্রস্তুতকারকেরা অঢেল মুনাফা বিনিয়োগ করে সারা বিশ্বে নিত্য-নতুন প্ল্যান্ট বসাতে থাকে। তাদের চাপে নতি স্বীকার করে American Diabetes Association (ADA) ২০০৩ সালে রক্তে শর্করার মাত্রা 100 ml কে ডায়াবেটিস রোগের মানদন্ড হিসেবে গণ্য করার ঘোষণা দেয়। ফলে কোনো কারণ ছাড়াই ২৭% মানুষ ডায়বেটিস রোগী হয়ে যায়,

★ বর্তমানে American Diabetes Association (ADA) কর্তৃক ঘোষিত মানদন্ড হচ্ছে ----

>140 mg P.P) হিসাবে বিশ্বের ৫০ % মানুষকে কৌশলে ডায়বেটিস রোগী বানিয়ে ফেলা হয়েছে, এদের অধিকাংশ ডায়াবেটিস রোগী না হওয়া সত্ত্বেও নিয়মিত ওষুধ খেয়ে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ায় নানা রোগে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে মারা যাচ্ছেন।

অবস্থা এমন দাঁড়িয়েছে যে,
টেস্ট করালেই যে কোনো মানুষ প্রি-ডায়াবেটিক রোগী হিসেবে গণ্য হবেন!

★ প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কনভেনশনে সিদ্ধান্ত হয় যে, প্রচলিত ওষুধ দিয়ে ৪৮টি রোগের চিরস্থায়ী নিরাময় সম্ভব, সেই তালিকায় ডায়াবেটিসও রয়েছে।

এদিকে আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলি ডায়াবেটিসের মানদন্ড হিসেবে রক্তে শর্করার মাত্রা ৬.৫ % থেকে কমিয়ে ৫.৫%-এ নামিয়ে আনার জন্য তাদের এজেন্ট বা প্রতিনিধিদের দ্বারা অবিরাম ডাক্তারদের মগজ ধোলাই করে চলেছেন, এবং অনেকাংশ ক্ষেত্রে সফলও হয়েছেন।

পরিণামে আর কিছু হোক বা না হোক দেশে ডায়াবেটিসের ওষুধ বিক্রিতে মাত্রাতিরিক্ত লাভ বৃদ্ধি সুনিশ্চিত হয়েছে।

যদিও অনেক চিকিৎসক মনে করেন- রক্তে শর্করার মাত্রা সর্বোচ্চ ১১% পর্যন্ত ডায়াবেটিস হিসেবে গণ্য করা যায় না।

প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা যেতে পারে। ২০১২ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট বিশ্ববিখ্যাত এক ওষুধ কোম্পানিকে ৩ বিলিয়ন ডলার জরিমানা করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা ডায়াবেটিস রোগীদের জন্য যে ওষুধ বাজারজাত করছে, তা খেয়ে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যুহার ৪৩% বেড়ে গেছে! পরে জানা যায়, ওই কোম্পানির কর্তৃপক্ষ আগে থেকেই ব্যাপারটি জানতো, এবং তাদের ট্রায়াল থেকেও ঐ একই রিপোর্ট এসেছিল। কিন্তু তারা সেদিকে দৃষ্টিপাত না করে মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়েছিল । মানুষের প্রাণের কোন মূল্য তাদের বিবেচনায় ছিল না। ফলে ঐ সময়ে তারা প্রায় ৩০০ বিলিয়ন মুনাফা করেছিল ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথ ⚫ ডা. রবিন র্মাফি ⚫১৮/১১/২১ আজ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে এবং আমরা একটি উজ...
18/11/2021

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথ
⚫ ডা. রবিন র্মাফি ⚫১৮/১১/২১ আজ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে এবং আমরা একটি উজ্জ্বল নক্ষত্র কে হারালাম । এই মহান হোমিওপ্যাথের মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করছি।

⭕ রবিন মার্ফি
১৯৫০ সালে ১৫ আগষ্ট ,
আমেরিকার Michigan অঙ্গরাজ্যের Grand Papids শহরে জন্ম গ্রহণ করেন ।
' University of Michigan ' থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন ।
ডিগ্রী লাভের পর অস্টিওপ্যাথিক স্কুলে আবেদন করেন ।
চিকিৎসা বিজ্ঞান ইতিহাসেই তিনি সবচেয়ে বেশী অনুরাগী ছিলেন ।

সত্তর দশকের দোড়ার দিকে তিনি বিভিন্ন প্রাচীন চিকিৎসা ব্যবস্থা ও ঔষধ নিয়ে গবেষণা করছিলেন ।

হঠাৎ একদিন , কলেজের হল ঘরের মধ্যে হাঁটছিলেন তখন তার নজরে পরে কিছু পুরাতন বই এবং থমকে যান তিনি ।
কাছে গিয়ে দেখেন সেখানে পুরো দুই সেলফ ভরা অষ্টাদশ শতকের পুরাতন হোমিওপ্যাথিক বই ও জার্নাল ।
এর আগে তিনি কখনও হোমিওপ্যাথির নাম পর্যন্ত শুনেননি ।

এক বছর ধরে বিভিন্ন বই এবং পুরাতন জার্নাল পড়ে জানতে পারেন , তখনও হোমিওপ্যাথি অনেক স্থানেই চালু আছে এবং অনেকেই হোমিওপ্যাথি প্রাকটিস করেন ।

১৯৭৬ সালে National College of Naturopathic Medicine- এ হ্যানিম্যান বৃত্তি নিয়ে ভর্তি হন এবং এন ডি ( Doctor of Naturopathy ) ডিগ্রী লাভ করেন ।
তার জন্য অনেকেই হোমিওপ্যাথির অনুরাগী হয়েছেন ।
১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত NCNM এর হোমিওপ্যাথিক বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন এবং Bastyr University তেও শিক্ষকতা করেন ।
তিনি বহু হোমিওপ্যাথি পুস্তক প্রণেতা ।
এর মধ্যে সবচেয়ে বেশী উল্লেখযোগ্য

🔴 ’ Homeopathic Medical Repertory ’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং
🔴 Lotus Materia Medica ' প্রকাশিত হয় ১৯৯৬ সালে ।
বর্তমানে Hahnemann Accademy of North America এর পরিচালকের দায়িত্ব পালন করছেন ।

ন্যাচারোপ্যাথিক স্কুল থেকে শিক্ষা নিয়ে প্রথমে ক্লিনিক্যাল ও বর্তমানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে হোমিওপ্যাথিকে এগিয়ে নিতে সচেষ্ট ছিলেন । আজকে রবিন মার্ফি না ফেরার দেশে চলে গেছেন।

আমরা সবাই তাঁর আত্নার শান্তি কামনা করছি।

Internationally renowned homeopath
⚫ Dr. Robin Murphy 18/11/21 did not leave our country today and we lost a star. We all deeply sympathize with the death of this great homeopath and wish him peace of mind.

Robin Murphy
August 15, 1950
Born in Grand Papids, Michigan, USA
He graduated from the University of Michigan.
After obtaining the degree, he applied to the Osteopathic School.
He was the most admired person in the history of medical science.

In the late seventies he was researching various ancient medical systems and medicines.

Suddenly one day, as he was walking through the college hall room, he noticed some old books and stopped.
Going closer, he saw two full shelves full of eighteenth century old homeopathic books and journals.
He had never heard of homeopathy before.

You can find out by reading various books and old journals for a year, still homeopathy is practiced in many places and many people practice homeopathy.

Hahnemann was admitted to the National College of Naturopathic Medicine in 1986 on a scholarship and received his ND (Doctor of Naturopathy) degree.
Many have become fans of homeopathy for him.
From 1970 to 1974 he was the director of the homeopathic department at NCNM and also taught at Bastyr University.
He is the author of many homeopathy books.
The most notable of these

🔴 ‘Homeopathic Medical Repertory’ was published in 1993 and
Lotus Materia Medica was published in 1997.
Hahnemann is currently the director of the Academy of North America.

Learning from the Naturopathic School, he sought to advance homeopathy through first clinical and now classical homeopathy. Today, Robin Murphy has left for the land of no return.

We all wish him peace of mind.

রোগীর নামঃ লিলি বেগমস্বামীঃ মোঃ আসাদচট্টগ্রাম। রোগী লিপি শরীর -সুঠামদেহীত্বক-চকচকে, তৈলাক্ত, মসৃণ কাতরতা- ১ম শ্রেণির গরম...
09/11/2021

রোগীর নামঃ লিলি বেগম
স্বামীঃ মোঃ আসাদ
চট্টগ্রাম।

রোগী লিপি
শরীর -সুঠামদেহী
ত্বক-চকচকে, তৈলাক্ত, মসৃণ
কাতরতা- ১ম শ্রেণির গরম কাতর
ঘাম- প্রচুর, সূর্য তাপ অসহ্য, রোদে অস্থিরতা
ঘুম-গভীর, অন্ধকারে ভয়, চোরের ভয়
পিপাসা -বেশি, ঠান্ডা পানীয় পছন্দ
মল-শুষ্ক, ২/৩ অন্তর পায়খানা, কোষ্ঠকাঠিন্য
মন- সহজে কান্না করে, স্পষ্ট বাদী,সহজে রেগে যায়
যৌন মিলনে অনীহা, যোনিপথের শুষ্কতা
হাতের তালুতে, আঙ্গুলে আঁচিল, চুলকায়, ৫/৬ যাবৎ
চুলকালে রক্ত বের হয়।
ইতিহাস -ছোটবেলায় দাদ, মলমে চাপা পড়ে
বংশগত - বাবার হৃদরোগ

০৫/০৮/২১
ঔষধ - Nat m-200 ৩ ডোজ
১ সপ্তাহ পর আবার ৩ ডোজ
চুলকানি বৃদ্ধি হয়েছে কিন্তু আঁচিলের কোন পরিবর্তন হয়নি।

০৩/০৯/২১
১০ দিন অন্তর Nat m -1M ৩ দিন

বর্তমান অবস্থায় আঁচিলের ব্যাপক উন্নতি।

Collected
04/11/2021

Collected

Address

Bibirhat Road, Adarsha High School
Lakshmipur

Opening Hours

Monday 16:30 - 21:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 16:30 - 17:00
Thursday 16:30 - 21:00
Friday 09:00 - 12:30
15:00 - 21:00
Saturday 16:30 - 21:00
Sunday 16:30 - 21:00

Telephone

+8801740889868

Alerts

Be the first to know and let us send you an email when Hahnemann Homeo hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hahnemann Homeo hall:

Share