Dr. Yousuf Ali -Medicine Specialist

Dr. Yousuf Ali -Medicine Specialist FCPS(medicine),MRCP(UK)
MCPS(medicine),MACP(USA)
MBBS(Dhaka),BCS(Health)
Advanced training in Diabetes &Endocrinology
& Stroke -Neurology.

Consultant(Medicine), (EX)Stroke Unite,Neuroscience Hospital Hospital.Agargaon Dhaka

★ সেরাম ক্রিয়েটিনিন: নরমাল রেঞ্জ  মানেই সব সময় নরমাল না ★ সেরাম ক্রিয়েটিনিন (Serum Creatinine) দিয়ে কিডনির স্টেজ নির্ধার...
26/03/2026

★ সেরাম ক্রিয়েটিনিন: নরমাল রেঞ্জ মানেই সব সময় নরমাল না
★ সেরাম ক্রিয়েটিনিন (Serum Creatinine) দিয়ে কিডনির স্টেজ নির্ধারণ সরাসরি করা যায় না—এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো

👉 eGFR (estimated Glomerular Filtration Rate)
তবে সাধারণভাবে ক্রিয়েটিনিনের একটা আনুমানিক রেঞ্জ দিয়ে স্টেজ বোঝানো হয়।

🔬 কিডনি রোগের স্টেজ (CKD Stages)

🟢 Stage 1 (স্বাভাবিক/হালকা ক্ষতি)
eGFR: ≥ 90
Creatinine: প্রায় 0.6 – 1.2 mg/dL (স্বাভাবিক)
সমস্যা: প্রস্রাবে প্রোটিন থাকতে পারে, কিন্তু ক্রিয়েটিনিন নরমাল

🟡 Stage 2 (হালকা কমে গেছে)
eGFR: 60 – 89
Creatinine: 1.2 – 1.5 mg/dL (সামান্য বেশি)

🟠 Stage 3 (মাঝারি ক্ষতি)
দুই ভাগে হয়:

➤ Stage 3A
eGFR: 45 – 59
Creatinine: 1.5 – 2.0 mg/dL

➤ Stage 3B
eGFR: 30 – 44
Creatinine: 2.0 – 3.0 mg/dL

🔴 Stage 4 (গুরুতর ক্ষতি)
eGFR: 15 – 29
Creatinine: 3.0 – 5.0 mg/d
পেসার বাড়ে অনেক এ ধাপে

⚫ Stage 5 (কিডনি ফেইলিউর)
eGFR: < 15
Creatinine: 5.0 mg/dL এর বেশি
এই অবস্থায় অনেক সময় ডায়ালাইসিস দরকার হয়
প্রেসার অনেক বাড়ে, স্ট্রোক, হার্ট এটাক হয়

★ গুরুত্বপূর্ণ বিষয়
একই ক্রিয়েটিনিন সবার জন্য একই অর্থ দেয় না
(বয়স, ওজন, লিঙ্গ অনুযায়ী ভিন্ন হতে পারে)
তাই eGFR বেশি নির্ভরযোগ্য
প্রস্রাবে প্রোটিন (proteinuria) / হাই ACR থাকলে Cardivascular রোগ ( Heart attack, Stroke)দ্রুত বাড়ে

তাই এসপিরিন, কোলেস্টেরল কমানোর ওষুধ লাগে
লাগে ফিনেরেনন ( Finerenon) এর মতো লেটেস্ট ওষুধ

24/03/2026

IBS রোগী দের জন্য:

১. খাদ্যাভ্যাসে পরিবর্তন (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
​আঁশযুক্ত খাবার: কোষ্ঠকাঠিন্য প্রধান সমস্যা হলে ধীরে ধীরে খাবারে আঁশ (Isabgol বা ইসবগুলের ভুষি) বাড়ান। তবে ডায়রিয়া প্রধান সমস্যা হলে অতিরিক্ত আঁশ এড়িয়ে চলাই ভালো।
​Low-FODMAP খাবার: যেসব খাবার পেটে গ্যাস তৈরি করে তা এড়িয়ে চলুন। যেমন: দুধ ও দুগ্ধজাত খাবার, অতিরিক্ত মিষ্টি ফল, বাঁধাকপি, শিম বা ডাল এবং কৃত্রিম চিনি।
​একবারে বেশি না খাওয়া: পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার (দিনে ৫-৬ বার) খাওয়ার অভ্যাস করুন।
​২. বর্জনীয় পানীয় ও অভ্যাস
​কফি ও চা: ক্যাফেইন অন্ত্রের গতি বাড়িয়ে দিতে পারে, যা পেটে মোচড় বা ডায়রিয়ার কারণ হয়।
​সোডা বা কোমল পানীয়: এগুলো পেটে গ্যাস সৃষ্টি করে।
​ধূমপান ও অ্যালকোহল: এগুলো হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়।
​৩. মানসিক চাপ নিয়ন্ত্রণ
​IBS-এর সাথে মস্তিষ্কের সরাসরি যোগসূত্র আছে। মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস বাড়লে পেটের সমস্যাও বেড়ে যায়।
​প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।
​হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি অন্ত্রের স্বাভাবিক চলন বজায় রাখতে সাহায্য করে।
​৪. প্রোবায়োটিক (Probiotics)
​টক দই বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে। এটি অনেক ক্ষেত্রে পেট ফাঁপা বা গ্যাস কমাতে দারুণ কাজ করে।
​৫. ঘরোয়া কিছু প্রতিকার
​আদা চা: আদা হজমে সাহায্য করে এবং পেটের অস্বস্তি কমায়।
​পুদিনা পাতা (Peppermint Oil): এটি অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে, যা পেটে ব্যথা কমাতে কার্যকর।
​সতর্কতা: > যদি আপনার মলের সাথে রক্ত যায়, ওজন দ্রুত কমতে থাকে বা রাতে প্রচণ্ড পেটে ব্যথা হয়, তবে দ্রুত একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist) বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা দীর্ঘমেয়াদী ওষুধ সেবন করবেন না।

মাদারীপুর হইতে ঢাকায় গেছে আমাকে দেখানোর জন্যঅল্প বয়সী, ৩০,  সমস্যা শ্বাসকষ্ট,  দুর্বলতা আমার আন্ডারে এডমিট হলো,  ভালো কর...
18/03/2026

মাদারীপুর হইতে ঢাকায় গেছে আমাকে দেখানোর জন্য
অল্প বয়সী, ৩০, সমস্যা শ্বাসকষ্ট, দুর্বলতা
আমার আন্ডারে এডমিট হলো, ভালো করে শারীরিক পরীক্ষা ও কিছু দরকারি টেস্ট করে, যা ভাবছি তাই.......

ওর হাত, মুখ দেখেই রোগ টা ধরে ফেলেছিলাম,
এমন রোগী এমআারসিপি ইউকে পরীক্ষা র আগে খুজে খুজে দেখতাম, নিউরোসায়েন্স এ ও দেখেছি
নাম : Myotonic dystrophy
এ রোগ এ হার্ট ফেইলর হয় ( Dilated cardiomyopathy)
Echo তেও তাই আাসছে।

দেখা মানে ডাক্তার এর জন্য শুধু দেখা নয়, এটা গভীর পর্যবেক্ষণ।
প্রচুর রোগী দেখার কোন বিকল্প নেই।

ইউরিক অ্যাসিড বেড়ে গেছে? মানেই ওষুধ নয়.....
17/03/2026

ইউরিক অ্যাসিড বেড়ে গেছে?
মানেই ওষুধ নয়.....

17/03/2026
14/03/2026
Normal Chest Xray /CT chest does not exclude this Cancer, a hidden lifethreat....endobrochial growth.... So, my patient ...
07/03/2026

Normal Chest Xray /CT chest does not exclude this Cancer, a hidden lifethreat....endobrochial growth....
So, my patient had Anorexia, Voice change, Weight loss.....
My High suspicion.... As it is....
Endobrochial carcinoma.....
Need 6th sense to be a good clinician....
Read& read

24/02/2026

চিকিৎসা পেশার নৈতিকতার দিকনির্দেশনা:(Medical Ethics)

নতুন চিকিৎসকদের উদ্দেশ্যে এ আমার হৃদয়স্পর্শী ও দায়িত্ববোধ জাগ্রতকারী বক্তব্য যার -
গভীরতায় আছে অনেক বছরের অভিজ্ঞতার নির্যাস।

আমি নতুনদের স্মরণ করিয়ে দিতে চাই-
একজন চিকিৎসক শুধু চিকিৎসা প্রদানকারী ই নন,
তিনি একজন গাইড, একজন উপদেষ্টা, একজন দায়িত্বশীল পেশাজীবী।

রোগীকে জরুরি জীবন রক্ষাকারী স্বল্পমেয়াদি চিকিৎসার পাশাপাশি
দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়াই একজন প্রকৃত চিকিৎসাজীবীর কাজ।

চিকিৎসায় ফাঁক খোঁজা নয়,
জ্ঞানের আলোয় পথ দেখানোই আমাদের সমাজের দায়িত্ব।কিন্তু এ সমাজ আপনার মেধা ও দক্ষতার যথাযথ মূল্য না দিলেও রোগী /রোগী আত্নীয় ঠিকই বুঝতে পারে আপনার মধ্যে নিহিত জ্ঞানের আলো- আপনাকে তাই খুঁজে ফিরবে,কারনে বা অকারণে।

আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি-
নতুন ডাক্তার দের অনেক সমস্যা, অভাব সুনির্দিষ্ট
একটি ক্যারিয়ার রোডম্যাপ এর। তবুও তাদের মাথায় রাখতে হবে : চলমান মেডিকেল শিক্ষার চর্চা(Continuous Medical Education) -গুড মেডিকেল প্রাকটিস এর মূলমন্ত্র।

চিকিৎসা পেশায় টিকে থাকতে জ্ঞান লাগে,
কিন্তু সম্মান অর্জন করতে লাগে সততা ও দক্ষতা।
নতুন সরকারী ডাক্তার (৪৮তম বিসিএস) প্রতি আমার
এই মূল্যবান দিকনির্দেশনা।

ধন্যবাদ সবাইকে

ডা:মো:ইউসুফ আলী
কনসালটেন্ট (মেডিসিন)
এফসিপিএস (মেডিসিন), এমসিপিএস (মেডিসিন)
এমআারসিপি (ইউকে), এমএসিপি
এমবিবিএস (মিটফোর্ড), বিসিএস(স্বাস্থ্য)


profession


24/02/2026

. -সোরিয়াসিস
একটি দির্ঘমেয়াদী চর্মরোগ।
সহজে ভাল হয় না
দির্ঘদিন চিকিৎসা নিতে হয়।
এটি কিন্তু দাদ/দাউদ নয়।
একজিমা নয়।
এটি শুধু মাত্র চর্মরোগ নয়, প্রয়োজন সমন্বিত মেডিসিনের চিকিৎসা।



🌎গ্রামে অনেকেই দাদ বা ইকজিমা বলে
ভুল করেন।
🌎ফলে চিকিৎসাও হয় ভুল।
🌎গ্রাম্য চিকিৎসকের কাছে গেলেই
🌎স্টেরয়েড বড়ি বা অন্য কিছু দেন।
🌎ফলে রোগটি কমে না।
🌎বরং বাড়তে থাকে।

⛔রোগটি সংক্রামক বা ছোঁয়াচে নয়।

⛔শরীরের চামড়া ছাড়াও নখে, মাথার চামড়ায় এই অসুখ দ্বারা আক্রান্ত হয়।
⛔রোগটি নির্মূল করা যায় না,
⛔নিয়ন্ত্রণ করে রাখতে হয়।
⛔বিশেষজ্ঞের পরামর্শ নিলে
⛔সঠিক চিকিৎসা নিলে,
⛔ঠিকমতো ঔষধ গ্রহণ করলে ,
⛔বা ব্যবহার করলে রোগী অনেকদিন ভালো থাকেন।
⛔অনেকেই বছরের পর বছরও ভালো থাকেন।

🥯এই অসুখে মুখে স্টেরয়েড জাতীয় ঔষধ খাওয়া বা ইঞ্জেকশন নেয়া নিষেধ।
🥯অনেকে রোগ থেকে মুক্তি পেতে গ্রাম্য বা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে ভুল
🥯চিকিৎসা বা স্টেরয়েড ইঞ্জেকশন নেন।
🥯এতে রোগটি ভালো তো হয় ই না,
🥯উল্টো সারা শরীরে ছড়িয়ে পরে।
🥯এটাকে বলে এক্সফোলিয়াটিভ ডার্মাটাইটিস।
🥯তখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।
🥯 চামড়ার আবরন নষ্ট হয়,
🥯ইনফেকশনও হয়ে যায়।
🥯 কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হয়।
🥯রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
🥯ভোগান্তি চরম পর্যায়ে যায়।
🥯 সোরিয়াসিস রোগের শর্টকাট
চিকিৎসা নেই । এ রোগী র ইউরিক অ্যাসিড বেড়ে হৃদরোগ ও হতাশায় নিমজ্জিত হন।
অনেক ওষুধ আছে, যা এ রোগীদের খাওয়া নিষেধ।

22/02/2026

ডাঃ মো: ইউসুফ আলী একজন বাংলাদেশী ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, চিকিৎসক । তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজর সাবেক মেধাবী ছাত্র এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের ফেলো ও মেম্বার।

শিক্ষাজীবন:
ডা.মো:ইউসুফ আলী মাদারীপুরের শিরখাড়া ইউনিয়ন এর কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীনগর পাইলট স্কুল থেকে থেকে সর্ব প্রথম জিপিএ ০৫ নিয়ে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি তে ও এপ্লাস নিয়ে পাশ করেন। ২০১৩ সালে তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ২০২০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস থেকে মেডিসিনে মেম্বারশীপ (এমসিপিএস) ও ২০২১ সালে ফেলোশিপ(এফসিপিএস) অর্জন করেন। এরপর ২০২৩, সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ান লন্ডন, যুক্তরাজ্য থেকে এমআারসিপি (ইউকে) ক্লিনিক্যাল ডিগ্রি লাভ করেন। ২০২৪ সনে নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোক নিউরোলজিতে ফেলোশিপ প্রশিক্ষণ লাভ করেন।
তিনি ডায়েবিটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেছেন।

কর্মজীবন:
ডাঃ মো:ইউসুফ আলী ২০১৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস এ ৩৪তম বিসিএস ক্যাডার পদে যোগদান করেন।দক্ষতার সাথে মাদারীপুর, ও মুন্সিগঞ্জে চাকুরী করেছেন ও ২০১৮ সালে তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ,মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার হন। পরবর্তীতে, ২০১৮থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগ এ দায়িত্ব পালন করেন। এরপর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের নিউরোলজি বিভাগের স্ট্রোক ইউনিট এ কনসালটেন্ট পদে ছিলেন । তিনি ম্যাক্সলাইফ ও ম্যাক্সএইড হাসপাতালেও নিয়মিত রোগী দেখেন।

গবেষণা ও প্রকাশনা:
ডাঃ মো: ইউসুফ আলীর দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ৬টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি "An Aid to SAQ,OSPE, IOE & Ethics বই টির এর -লেখক।

Address

Maxlife Hospital
Madaripur
DHAKA-7900

Telephone

+8801827706669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Yousuf Ali -Medicine Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Yousuf Ali -Medicine Specialist:

Share