ডাঃ সুমী

ডাঃ সুমী Dr Sumi Aktar
ultrasound specialist
Labaid Diagnostic center, magura sadar.
(1)

"In nothing do men more nearly approach the gods than in giving health to men."

― Cicero (106 B.

সকালের এলার্ম অফ করে আরেকটু শুয়ে থাকি। ভাবি যে ৫ মিনিট পরই উঠে বাবুকে রেডি করবো কিন্তু চোখ খুলেই দেখি ২০ মিনিট হয়ে গেছে ...
29/04/2026

সকালের এলার্ম অফ করে আরেকটু শুয়ে থাকি। ভাবি যে ৫ মিনিট পরই উঠে বাবুকে রেডি করবো কিন্তু চোখ খুলেই দেখি ২০ মিনিট হয়ে গেছে 🥲

তখন ভাবি --** থাক, আজ আমরা স্কুলে যাবো না,, কিন্তু পরমুহূর্তেই আমার মা'র ভয়ে দ্রুত দুইজনে রেডি হই,, আমার মা'কে দুনিয়ার সব বদনাম দিয়ে সামিনকে খুশি করি আর গান গাইতে গাইতে দৌড় দেয় স্কুলে*****

সবচেয়ে অপছন্দের কাজটাকে আমরা এভাবেই জীবনের অংশ করে রাখি... বেঁচে থাকি......

কি যে প্রশান্তির ঘুম থাকে সকালের এই ২০ টা মিনিট 💝

কিন্তু এই যে ২০ মিনিট পিছিয়ে গেলাম, সারাদিন দৌড়েও এই মুহুর্তটার গ্যাপ আর কাভার হয়না....

সময় এমনই,,আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা......কখনো ফিরে আসেনা।।

আপনাকে কেউ এই সময়টা দিচ্ছে মানে, আপনি অবশ্যই তার জীবনে গুরুত্বপূর্ণ ❤️‍🩹 তাঁকে মূল্যায়ন করুন।

আজকের আবহাওয়া ঠিক এমনই.....বিষন্ন, কার বিরহে যেন আকুল....

আমি বই পড়তে খুব পছন্দ করি।  ছোটবেলায় প্রচুর গল্পের বই পড়তাম। মেডিকেলে যাওয়ার পর গল্পের বই আর সেভাবে পড়া হয়ে উঠে না।। আমি...
28/04/2026

আমি বই পড়তে খুব পছন্দ করি। ছোটবেলায় প্রচুর গল্পের বই পড়তাম। মেডিকেলে যাওয়ার পর গল্পের বই আর সেভাবে পড়া হয়ে উঠে না।।

আমি এখনও নিয়মিত পড়ি। ডেইলি একপাতা হলেও বই পড়ি। না পড়তে পারলে আমি ভীষণ বিরক্ত হই কিন্তু আমার এই হালকার উপর ঝাপসা পড়াতে যে কিছুই হবেনা এটাও জানি।

প্রচুর সময় দরকার, একাগ্রতা দরকার,সব ছেড়ে, কাজ ছেড়ে, সবাইকে ছেড়ে হোস্টেলে যেয়ে পড়া দরকার!!

কিন্তু সেটা কি সম্ভব ?

প্রতিদিন একবার ছেলেদের বলি, "তোদের ছেড়ে চলে যাবো দুরে কোথাও,থাকতে পারবি আমাকে ছাড়া?"
--ওরা কান্না করে এই কথাটা শুনলেই.....

কিছু কিছু বাচ্চা আমাকে ভীষণ প্যারা দেয়😋😋কোনভাবেই মুখ দেখাবে না।আমিও নাছোড়বান্দা।  কতবারে দেখাবি না😜😜৫ বার রোগীকে বেডে আন...
28/04/2026

কিছু কিছু বাচ্চা আমাকে ভীষণ প্যারা দেয়😋😋

কোনভাবেই মুখ দেখাবে না।

আমিও নাছোড়বান্দা। কতবারে দেখাবি না😜😜

৫ বার রোগীকে বেডে আনছি ৩০ মিনিট অপেক্ষা করিয়ে করিয়ে ....

তারপর সে আমাকে দেখা দিছে😁😁

28/04/2026

তার বয়স কিন্তু মাত্র ১০ সপ্তাহ 🥰🥰

সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। আমি ল্যাবএইডে মোটামুটি ৭-৮ ঘন্টা থাকি রেগুলার । এই সময়ে আমার জন্য...
28/04/2026

সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি।

আমি ল্যাবএইডে মোটামুটি ৭-৮ ঘন্টা থাকি রেগুলার ।

এই সময়ে আমার জন্য এই পানিগুলা বরাদ্দ 😎

আমি ল্যাবএইড আসি ১২ টায়আমার এই ১ মাস বয়সী অসুস্থ বাচ্চা আসছে সেই শৈলকূপা, ঝিনাইদহ থেকে সকাল ৯ টায়...বাসায় ছোট ছেলেটা একট...
28/04/2026

আমি ল্যাবএইড আসি ১২ টায়
আমার এই ১ মাস বয়সী অসুস্থ বাচ্চা আসছে সেই শৈলকূপা, ঝিনাইদহ থেকে সকাল ৯ টায়...
বাসায় ছোট ছেলেটা একটু অসুস্থ, তাকে জোর করে রেখে আমাকেও আসতে হলো এই বাচ্চাটাকে দেখতে....

"Hypertrophic pyloric canal stenosis " এর বাচ্চা টা। বমি করতে করতে খারাপ অবস্থা....

27/04/2026

পরপর তিনবাচ্চা ভদ্রমহিলার।
আবারও কনসিভ করেন ভুলবশত।
দেড়মাস হলেই বাচ্চা নষ্ট করার ঔষধ খান। হালকা রক্ত ও যায় তখন।
ভেবেছিলেন হয়তো বাচ্চা পড়ে গেছে তাই নিশ্চিতেই ছিলেন।

এখন একটু তলপেটটা ভারী ভারী লাগছে, কি যেন নড়ে বেড়ায় মনে হয়, তাই আসছেন একখানা সনো করতে!

দুইটা বাচ্চা পেলাম দুইটা থলি এবং ফুল বা প্লাসেন্টাসহ।

আলহামদুলিল্লাহ, বাচ্চা দুইটাই ভালো আছে এখন অব্দি....

ডাক্তারের সিরিয়ালে বসে থাকা আসলেই প্যারাদায়ক 🤔🤔নাবহানকে ডক্টর দেখানোর জন্য ওয়েট করি আমরা🥲
27/04/2026

ডাক্তারের সিরিয়ালে বসে থাকা আসলেই প্যারাদায়ক 🤔🤔
নাবহানকে ডক্টর দেখানোর জন্য ওয়েট করি আমরা🥲

আজকের একটা নিঃশব্দ গল্প… বুকের ভেতর একটু ভার রেখে গেল।মাত্র ৭ সপ্তাহ।হঠাৎ ব্লিডিং শুরু। পরিবার দুশ্চিন্তায় ছুটে এসেছে।আ...
27/04/2026

আজকের একটা নিঃশব্দ গল্প… বুকের ভেতর একটু ভার রেখে গেল।

মাত্র ৭ সপ্তাহ।
হঠাৎ ব্লিডিং শুরু। পরিবার দুশ্চিন্তায় ছুটে এসেছে।
আল্ট্রাসনোগ্রামে দেখা গেল—হার্টবিট নেই।

ডায়াগনোসিস: ইনকমপ্লিট/ missed এবরশন।

মেডিকেল সিদ্ধান্ত নিতে দেরি করা যায় না।
D & C করা হলো—মায়ের নিরাপত্তার জন্য, জটিলতা এড়ানোর জন্য।

প্রসিডিউর শেষের পর…
যখন হাতে নিলাম সেই ছোট্ট অস্তিত্বের অবশিষ্ট অংশ,
মনে হলো—কত ছোট একটা শুরু, আর কত বড় একটা স্বপ্ন ছিল এর সাথে জড়ানো।

আমরা ডাক্তাররা প্রতিদিন এমন অনেক কেস দেখি।
বাইরে থেকে এটা “ম্যানেজমেন্ট” বা “প্রসিডিউর”—
কিন্তু ভেতরে ভেতরে, প্রতিটা এমন ঘটনা একটা পরিবারের নীরব ভাঙন।

একটা মা…
হয়তো ইতিমধ্যেই নিজের মতো করে ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছিল,
হয়তো অজান্তেই সন্তানের জন্য জায়গা করে নিচ্ছিল হৃদয়ে…
আর হঠাৎ করেই সব থেমে গেল।

এই ভিডিওটা কোনো কৌতূহলের জন্য না।
এটা মনে করিয়ে দেওয়ার জন্য—
জীবন কতটা নরম, কতটা অনিশ্চিত…
আর মায়ের অনুভূতি কত গভীর।

ইনকমপ্লিট এবরশন—একটা মেডিকেল টার্ম।
কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য অপূর্ণ গল্প।

যারা এই পথ দিয়ে হেঁটেছেন,
তারা জানেন—এই শূন্যতা ভাষায় বোঝানো যায় না।

আল্লাহ্‌ প্রতিটি মাকে শক্তি দিন
🤍
collected

আমাদের পড়ালেখা শেষ আজ😍😍
27/04/2026

আমাদের পড়ালেখা শেষ আজ😍😍

 #রিপোর্টে_AFI_পানির_পরিমান_কম_এসেছে? Normal, Borderline Oligohydramnios আর Oligohydramnios—কোনটা কত হলে কী বুঝবেন?গর্ভা...
27/04/2026

#রিপোর্টে_AFI_পানির_পরিমান_কম_এসেছে?

Normal, Borderline Oligohydramnios আর
Oligohydramnios—কোনটা কত হলে কী বুঝবেন?

গর্ভাবস্থায় বেবির চারপাশের পানির পরিমাণ (Amniotic Fluid) আল্ট্রাসাউন্ডে AFI (Amniotic Fluid Index) দিয়ে মূল্যায়ন করা হয়। এই AFI অনুযায়ী ঝুঁকির মাত্রা ভিন্ন হয়।

AFI কত হলে স্বাভাবিক?

✅ AFI = ৮–২৪ সেমি → Normal
এই অবস্থায় সাধারণত বিশেষ কোনো সমস্যা থাকে না
শুধু নিয়মিত ফলোআপ এবং fetal movement পর্যবেক্ষণই যথেষ্ট।

AFI কত হলে Borderline Oligohydramnios?
⚠️ AFI = ৫–৮ সেমি → Borderline low

এই অবস্থায় প্রয়োজন হয়-

🔹 পর্যাপ্ত পানি পান
🔹 fetal movement নিয়মিত দেখা
🔹 ১–২ সপ্তাহ পর follow-up ultrasound
🔹 প্রয়োজন হলে Doppler study

কারণ এই গ্রুপে কিছু ক্ষেত্রে পরে AFI আরও কমে যেতে পারে।

AFI কত হলে Oligohydramnios?

🚨 AFI < ৫ সেমি → Oligohydramnios

এই অবস্থায় প্রয়োজন হয়-

🔹 close follow-up
🔹 Doppler study
🔹 NST / CTG monitoring
🔹 fetal growth evaluation
🔹 প্রয়োজন অনুযায়ী সময়ের আগে delivery planning

কেন AFI কমে যায়?
🔹 Placental insufficiency
🔹 Preeclampsia
🔹 পানি আগে ভেঙে যাওয়া (PROM)
🔹 Postdated pregnancy
🔹 বেবির kidney / urinary tract সমস্যা

📌 গুরুত্বপূর্ণ বিষয়

শুধু AFI দেখে সিদ্ধান্ত নেওয়া হয় না।
AFI + fetal growth + Doppler + placenta + maternal condition — সব মিলিয়ে চিকিৎসা পরিকল্পনা করা হয়।

📚 Reference:
ACOG Practice Bulletin
SMFM Consult Series
Williams Obstetrics (26th Edition)

✦collected




মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ"—এই কালজয়ী উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত 'সভ্যতার সংকট' প্রবন্ধে লিখে...
26/04/2026

মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ"—এই কালজয়ী উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত 'সভ্যতার সংকট' প্রবন্ধে লিখেছেন।

চরম হতাশা ও প্রতিকূলতার মধ্যেও মানুষের ভালোত্বের ওপর আস্থা না হারানো এবং মনুষ্যত্বের জয়গান গাওয়াই এই উক্তির মূল দর্শন.....

আর আমি মানুষকে বিশ্বাস করে করে শুধু ঠকেই যাচ্ছি...
বাসায় একটা কাজের মেয়ে নিলাম। তার একটা বাচ্চা সহ সকালে আসে,বিকালে চলে যায়। তিনবেলা দুইজন খাবে। কাজ শুধু আমার বাচ্চা গুলাকে দেখা,ছোটটাকে খাওয়ানো,বাসার টুকটাক কাজ করা যা থাকে এই আর কি...
তিনদিন কাজ করে বললো, "তার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি করবো তিনহাজার টাকা দেন"

মাসের বেতন থেকে কেটে রাখলেই চলবে।।

সে আর কাজে আসে নাই কখনো তিনদিনের বেতন তিনহাজার নিয়ে আমাকে ব্লক করে দিয়েছে ফোনে...

তারপর সামির জন্য একজন লোক ঠিক করলাম। স্কুলে নিয়ে যাবে, আসবে।। ৭ দিনের মাথায় সেও পুরা মাসের বেতন চাইলো তার নানা অসুস্থ গ্রামে যাবে দেখতে....

গ্রাম থেকে আর আসে নাই,আমার ফোনও তুলে না....

এই টাকাগুলা নিয়ে তারা আমাকে ফাঁকি দিয়েছে --টাকার জন্য আমি কষ্ট পাচ্ছি বিষয়টা এমন না,,আমি যে সরল মনে তাদের বিশ্বাস করে ঠকেছি, পরে আর কাউকে এইসব কাজে আর বিশ্বাস করতে পারবো না,ফলে যার আসলেই প্রয়োজন সে হয়তো উপকার টা পাবেনা...

Address

Magura, Khulna
Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ সুমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ সুমী:

Share

Category