Dr. Md. Ismail Chowdhury

Dr. Md. Ismail Chowdhury Dr. Md. Ismail Chowdhury
BHMS-DU-43(studying)
DHMS-35533
DMF- D12158
BA-NU, MSS- NU.
{08-10}

ছবিতে হাতে যে সমস্যা দেখা যাচ্ছে তা হ্যান্ড একজিমা (Hand Eczema / Dermatitis)।👉 লক্ষণগুলো:ত্বক খুব শুষ্কসাদা সাদা খোসা ও...
06/05/2026

ছবিতে হাতে যে সমস্যা দেখা যাচ্ছে তা হ্যান্ড একজিমা (Hand Eczema / Dermatitis)।

👉 লক্ষণগুলো:
ত্বক খুব শুষ্ক
সাদা সাদা খোসা ওঠা
চামড়া ফেটে যাওয়া
আঙুলে রুক্ষতা ও স্কেলিং

- কখনও কখনও এটি ফাঙ্গাল ইনফেকশন (Tinea manuum) বা সোরিয়াসিসও হতে পারে।

🤔 সাধারণ কারণ:
বেশি সাবান/ডিটারজেন্ট ব্যবহার
বারবার হাত ধোয়া
স্যানিটাইজার
কাপড়/বাসন ধোয়া
এলার্জি
শীতকালে শুষ্কতা

👌 করণীয় (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
১. বারবার ময়েশ্চারাইজার লাগান
ভ্যাসলিন বা ঘন ময়েশ্চারাইজার দিনে কয়েকবার লাগান।
২. সাবান কম ব্যবহার করুন। ক্ষার সাবান ও ডিটারজেন্ট এড়িয়ে চলুন।
৩. পানি বা ডিটারজেন্টে কাজ করলে গ্লাভস ব্যবহার করুন।
৪. চুলকানো বা খোঁচানো বন্ধ করুন।

💊 হোমিওপ্যাথিক চিকিৎসা:-
°লক্ষণ অনুযায়ী নির্বাচন করা হয়, তাই চিকিৎসকের পরামর্শে ঔষুধ সেবনবকরুন।

🚑 দ্রুত ডাক্তার দেখাবেন যদি:
পুঁজ হয়
খুব ব্যথা/ফুলে যায়
রক্ত পড়ে
ছড়িয়ে পড়ে
২–৩ সপ্তাহেও না কমে।

Dr. Md. Ismail Chowdhury
BHMS (ON COURSE)
DHMS- 35533
DMF- D12158
B.A., M.S.S.
Trained on maternal & child health. Shishu hospital, Dhaka.
Phone/WhatsApp - 01723-649851

Dr. Mahbuba Chowdhury
DHMS- 35716
B.S.S., M.S.S.
Trained on Maternal & Child health. Shishu hospital, Dhaka.

🍁 আলহামদুলিল্লাহ 🍁💎 হোমিওপ্যাথিক চিকিৎসাকদের ডাক্তার পদবী -হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির পক্...
17/12/2025

🍁 আলহামদুলিল্লাহ 🍁
💎 হোমিওপ্যাথিক চিকিৎসাকদের ডাক্তার পদবী -
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির পক্ষে ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক (অবঃ) সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর।
ও ডাঃ নুরুজ্জোহা , সভাপতি - হোমিওপ্যাথিক ঔষধ আমদানিকারক সমিতি, এমডি - স্কাই ভিউ ফাউন্ডেশন।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার পদবী বিষয়ে যে রিট পিটিশন দায়ের করেছিলেন সেটি একটানা চার দিন শুনানি শেষে আজ ১৭ ডিসেম্বর, জনাকীর্ণ আদালতে তাদের পক্ষে স্থগিতাদেশ দিয়েছে।
মামলাটি পরিচালনা করেছেন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আশিকুর রহমান।

আপনারা সবাই অবগত আছেন যে, ২০২৩ সালে জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন পাস হয়েছে তার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল যে হোমিওপ্যাথিক চিকিৎসক গণ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না!

আজ হাইকোর্টের এই স্থগিতাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী ব্যবহার আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারবে না।

আসসালামুয়ালাইকুম -

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
১৭.১২.২৫

゚ Bangladesh Online Homeopathic Forum -BOHF

21/09/2025
আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক আইন ২০২৩ অনুযায়ী হোমিওপ্যাথিক ডাক্তারগন নামের পূর্বে( ডা.) পদবী ব্যবহারের বিষয়ে আইনগত মতা...
08/09/2025

আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক আইন ২০২৩ অনুযায়ী হোমিওপ্যাথিক ডাক্তারগন নামের পূর্বে( ডা.) পদবী ব্যবহারের বিষয়ে আইনগত মতামত প্রদানের নির্দেশ দিয়েছেন উপসচিব রাহেলা রহমত উল্লাহ।

Warts (আঁচিল) কী?Human Papilloma Virus (HPV) দ্বারা সৃষ্ট এক ধরনের চামড়ার বৃদ্ধি।প্রকৃতি: ছোট, শক্ত, খসখসে বা মসৃণ গুটি...
04/09/2025

Warts (আঁচিল) কী?

Human Papilloma Virus (HPV) দ্বারা সৃষ্ট এক ধরনের চামড়ার বৃদ্ধি।
প্রকৃতি: ছোট, শক্ত, খসখসে বা মসৃণ গুটি; শরীরের যেকোনো স্থানে হতে পারে।

সংক্রমণ: সরাসরি স্পর্শ, অথবা কারো ব্যবহৃত জিনিস (তোয়ালে, রেজার) ব্যবহারে ছড়াতে পারে।
ব্যথাহীন হলেও অনেক সময় চুলকানি বা সৌন্দর্যের সমস্যা তৈরি করে।

আঁচিলের ধরনঃ
১. Common warts – হাতে, আঙুলে বেশি দেখা যায়; খসখসে ও উঁচু।
২. Plantar warts – পায়ের পাতায় হয়, ভেতরের দিকে বেড়ে ব্যথা করতে পারে।
৩. Flat warts – মসৃণ ও ছোট, মুখ বা হাতের পিঠে দেখা যায়।
৪. Ge***al warts – যৌনাঙ্গে হয়, যৌন সংস্পর্শে ছড়ায়।

পরামর্শঃ
# আঁচিল খোঁটাখুঁটি করবেন না → ছড়াতে পারে।
# পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
# ইমিউনিটি শক্ত রাখা জরুরি।
# প্রয়োজনে চিকিৎসকের শরনাপন্ন হবেন।

© Dr. Md. Ismail Chowdhury
BHMS - DU (Studying)
DHMS, DMF.
CHOWDHURY PHARMACY
Balora, Harirampur, Manikganj.

জিহ্বার ধারে কালো দাগ বা ছিদ্রের মতো দাগ ?!? # # সম্ভাব্য কারণসমূহঃ  # #১. স্বাভাবিক রঞ্জন (Physiological pigmentation) ...
04/09/2025

জিহ্বার ধারে কালো দাগ বা ছিদ্রের মতো দাগ ?!?

# # সম্ভাব্য কারণসমূহঃ # #

১. স্বাভাবিক রঞ্জন (Physiological pigmentation) → অনেকের জিহ্বার ধার প্রাকৃতিকভাবে কালচে হয়, বিশেষ করে গায়ের রঙ শ্যামলা হলে। ক্ষতিকর নয়।
২. ঘর্ষণ বা চাপে সৃষ্ট রঞ্জন → দাঁতের ধারালো অংশ, কৃত্রিম দাঁত, বা সুপাড়ী/তামাক খাওয়ার কারণে।
৩. Lingual melanotic macule → জিহ্বায় ছোট কালো দাগ, সাধারণত ক্ষতিকর নয়।
৪. ফাঙ্গাল বা ইস্ট সংক্রমণ → যদি সাদা আস্তরণ (coating) এর সঙ্গে থাকে।
৫. তামাক, ধূমপান বা পান খাওয়া → দীর্ঘদিন খেলে জিহ্বা ও মুখে কালচে দাগ হয়।
৬. পুষ্টির ঘাটতি → বিশেষ করে Vitamin B12, Iron, Folic acid কম থাকলে জিহ্বায় কালচে দাগ বা দাগচিহ্ন দেখা দিতে পারে।
৭. কম হলেও গুরুতর কারণ → যেমন Oral lichen planus, Amalgam tattoo (ডেন্টাল ফিলিং থেকে), বা খুব কম ক্ষেত্রে precancerous lesion।

# # কি খেয়াল রাখতে হবে? # #

১) দাগ কি নতুন করে এসেছে?

২) দাগ কি ধীরে ধীরে বড় হচ্ছে?

৩) সেখানে ব্যথা, জ্বালা বা ঘা হচ্ছে কি না?

৪) ধূমপান/তামাক/পান খাওয়ার অভ্যাস আছে কি না?

৫) শরীরে দুর্বলতা, অ্যানিমিয়া, ওজন কমে যাওয়া আছে কি না?

# # পরবর্তী করণীয়ঃ # #

১) যদি দাগ স্থায়ী, ছোট, সমানভাবে থাকে ও ব্যথাহীন হয় → সাধারণত ক্ষতিকর নয়।

২) যদি নতুন, দ্রুত বড় হয়, রঙ গাঢ় হয় বা ঘা হয় → অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ধূমপান, তামাক, পান ত্যাগ করা উচিত।

© Dr. Md. Ismail Chowdhury
BHMS (studying). DHMS.
DMF.
Chowdhury Pharmacy
Balora, Harirampur, Manikganj.

03/09/2025

হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডা. পদবী বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন ডা. মো. নজরুল ইসলাম ভূঁইয়া।

কিছু বিভ্রান্তি ও বাস্তবতাসম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ...
27/06/2025

কিছু বিভ্রান্তি ও বাস্তবতা

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছে, যেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

বিষয়টি এমন দাঁড়িয়েছে, যেন এক চোর জুতা চুরি করল, অথচ মসজিদের সকল মুসল্লিকেই চোর বলা হচ্ছে। চোর হয়তো মুসল্লির বেশে মসজিদে গিয়েছিল। কিন্তু তাই বলে পুরো মুসল্লি সমাজকে দোষারোপ করা কতটা যুক্তিসঙ্গত? এভাবে চিন্তা করলে আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যা যার যার প্রেক্ষাপটে মিলিয়ে দেখা যেতে পারে।

একজনের ভুলের কারণে পুরো একটি চিকিৎসা পদ্ধতির সম্মানহানি করা এক ধরনের তথ্যসন্ত্রাস ও অন্যায়। এটি যেমন বিভ্রান্তিকর, তেমনি অমানবিকও।

আমরা সবসময়ই বলি—চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভুয়া ও অপচিকিৎসকের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটি অত্যন্ত দুঃখজনক। এজন্য যেমন সরকারের ও প্রশাসনের দায়িত্ব আছে, তেমনি আমাদের সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে।

চিকিৎসা গ্রহণের আগে আমরা যেন নিশ্চিত হই—চিকিৎসক রেজিস্টার্ড কিনা, তার নৈতিকতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ কেমন। কারণ একজন প্রকৃত, রেজিস্টার্ড এবং নৈতিক হোমিওপ্যাথ চিকিৎসক কখনোই লোভে পড়ে অপচিকিৎসা করবেন না। ইনশাআল্লাহ, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

সর্বোপরি, একজন চিকিৎসকের (!) জন্য সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করা অন্যায্য ও অগ্রহণযোগ্য। হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন—এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এমন অনেক নজির আছে যেখানে গতানুগতিক চিকিৎসায় সুরাহা না পেয়ে শেষমেশ হোমিওপ্যাথিতেই রোগী আরোগ্য লাভ করেছেন।

সংযুক্ত ছবিটি একটি প্রাসঙ্গিক উদাহরণমাত্র। এরকম শত শত বাস্তব ঘটনা আমাদের চারপাশেই বিদ্যমান। বরং স্কিন ডিজিজেই হোমিওপ্যাথি সবচেয়ে বেশি সফল।

সবার সুস্বাস্থ্য কামনা করছি।

Collect from Sujan Ahmed

১ম পেশাগত বি.এইচ.এম.এস.-২০২৩ এর সময় সুচি...।
15/06/2025

১ম পেশাগত বি.এইচ.এম.এস.-২০২৩ এর সময় সুচি...।

Address

Balora, Harirampur
Manikganj
1830

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 13:00
16:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801723649851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Ismail Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Ismail Chowdhury:

Share

Category