Lotus-bud Charity Forum

Lotus-bud Charity Forum Besides, it supports orphans in its area by providing them with proper education, clothes, medication, schoolbooks, and much more.

একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংঘ।
It is a non-partisan social voluntary organization.

প্রতিষ্ঠা: ২রা জানুয়ারি, ২০০৯ খ্রি.

প্রতিষ্ঠাতা: মো. রাকিবুল হাসান

স্লোগান: "আমরা আনিব রাঙা প্রভাত" Lotus-bud Charity Forum is a prominent non-profit benevolence organization for its sensational actions like empowering marginal people and providing nutrition and essential belongings to needy people and street children. It donates funds to poor patients, bears the cost of medicine, and helps people find blood donors in their localities. However, it would not have been possible without your support, so donate now and help us fulfill our purposes.
+8801312122133(Bkash),

Bank account:
Lotus-bud Charity Forum-LCF
Account no: 0111000822777
Al-Wadia Current Deposit
Exim Bank, Narayanpur Branch

আমাদের ভিশনঃ
সৎ , দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে মেধাবীদের উত্তরণের মাধ্যমে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ গঠন করা।


আমাদের কর্মপরিধিঃ
সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবন মানোন্নয়নে লোটাস-বাড দীর্ঘদিন যাবৎ যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্বল্প পরিসরে তা উপস্থাপন করা হলোঃ সমাজের প্রান্তিক সারির মানুষের জীবিকা আহরণের জন্য “সামর্থ্য” নামে একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প চালিয়ে থাকে। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, গৃহপালিত পশুপালন ও কৃষি সরঞ্জামসহ অন্যান্য কাজের ব্যবস্থা করে থাকে। অধিকন্তু, সমাজের অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সহায়তা দেয়া, তাদের মাঝে শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। রোগীর জন্য রক্ত সংগ্রহ, পরিবেশ উন্নয়ণে বৃক্ষরোপন সহ ইত্যাদি কাজ করে। শিক্ষাকে সবার জন্য সহজ করার জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের কে শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান সহ, আপামর শিক্ষার্থীদের জন্য নামে মাত্র ফি এর মাধ্যমে কোচিং করানো ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও অফলাইন ও অনলাইন ভিত্তিক সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে।

অর্থাভাবে থাকা একজন শিক্ষার্থীর ফরম পুরণের ফি প্রদান করলো লোটাস-বাডলোটাস-বাড চ্যারিটি ফোরামের পক্ষ থেকে কালিকাপুর উচ্চ ব...
04/01/2026

অর্থাভাবে থাকা একজন শিক্ষার্থীর ফরম পুরণের ফি প্রদান করলো লোটাস-বাড

লোটাস-বাড চ্যারিটি ফোরামের পক্ষ থেকে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের
একজন সামর্থহীন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ লোটাস বাডের সহ-সভাপতি রিয়াদ ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মো সজিব আহমেদ উপস্থিত ছিলেন।
শিক্ষা হোক সবার অধিকার—এই লক্ষ্যেই লোটাস বাড চ্যারিটি ফোরামের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

YSB
গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

03/01/2026

লোটাস-বাডের ১৭ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত।

মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্নঅদ্য ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রি. লোটাস-বাড চ্যারিটি ফোরামের ১৭...
03/01/2026

মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন

অদ্য ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রি. লোটাস-বাড চ্যারিটি ফোরামের ১৭ বছর পূর্তি উপলক্ষে হাফেজি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

উত্তর কালিকাপুর জামিয়া নূরানিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় প্রায় ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম ধাপে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে পুরস্কার বিতরণ ও খাবারের আয়োজন করা হয়। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে সংগঠনের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

✒️

02/01/2026

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাধারন সম্পাদকের শুভেচ্ছা বার্তা...... 🖤

02/01/2026

আমরা আনিবো রাঙা প্রভাত,
শুভ জন্মদিন লোটাস-বাড।

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান​আজ ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, লোটাস-বাড দৌলতপুর শাখার পক্ষ থেকে একজন অসহায় বৃদ্...
19/12/2025

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান

​আজ ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, লোটাস-বাড দৌলতপুর শাখার পক্ষ থেকে একজন অসহায় বৃদ্ধাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

​সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লোটাস-বাড দৌলতপুর শাখার সভাপতি মো. শাকিল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শুভাকাঙ্ক্ষী মো. নজরুল ইসলাম এবং উক্ত শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

​গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড দৌলতপুর।
✒️

লোটাস-বাড ভিক্টোরি ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো দৌলতপুর শাখা।পশ্চিম কালিকাপুর দারুসসালাম জামে মসজিদ সংলগ্ন...
18/12/2025

লোটাস-বাড ভিক্টোরি ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো দৌলতপুর শাখা।

পশ্চিম কালিকাপুর দারুসসালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে জমজমাট লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট জিতে নিয়েছে লোটাস-বাড দৌলতপুর শাখা। দর্শকদের করতালি ও উল্লাসের মাঝে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি ছিল পুরো টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ।

ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা, দ্রুত র‍্যালি ও নিখুঁত স্ম্যাশের মাধ্যমে ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টা করে উভয় দল। তবে অভিজ্ঞতা ও কৌশলের সমন্বয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে নেয় বিজয়ী দলটি।

খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত দর্শক, খেলোয়াড় ও আয়োজকরা দৌলতপুর শাখাকে অভিনন্দন জানান। আয়োজক কমিটির সদস্যরা জানান, এমন আয়োজন খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লোটাস-বাডের শিক্ষা বিভাগের পরিচালক এবং সমাজকল্যাণ বিভাগের পরিচালকের উপস্থিতে খেলাটি সম্পন্ন হয়।লোটাস বাড ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

YSB
গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

জমজমাট প্রতিযোগিতায় ফাইনালে কালিকাপুর পশ্চিম ও দৌলতপুর। খেলাধুলায়  উৎসবমুখর পরিবেশে লোটাস-বাডের আয়োজনে অনুষ্ঠিত হলো Lotu...
17/12/2025

জমজমাট প্রতিযোগিতায় ফাইনালে কালিকাপুর পশ্চিম ও দৌলতপুর।

খেলাধুলায় উৎসবমুখর পরিবেশে লোটাস-বাডের আয়োজনে অনুষ্ঠিত হলো Lotus-Bud Victory Day Badminton Tournament-2025। উক্ত খেলায় অংশগ্রহণ করে লোটাস-বাড উত্তর,দক্ষিণ, পূর্ব,পশ্চিম, লক্ষীপুর ব্লক এবং দৌলতপুর শাখা সহ ৬ টি দল। তাদের মধ্যকার গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে উঠেছে কালিকাপুর পশ্চিম ও দৌলতপুর। লোটাস-বাডের আয়োজক কমিটি পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের লক্ষ্য ছিল স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো।

আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে। ফাইনালকে ঘিরে লোটাস বাড এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, ফাইনাল ম্যাচটি হবে আরও জমজমাট ও স্মরণীয়।

খেলাধুলার এমন আয়োজন স্থানীয় তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে লোটাস-বাড।

YSB
গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম

২০২৪-২০২৫ কার্য-বছরে লোটাস-বাডের সম্পাদিত কাজের তালিকা সমাজকল্যাণ বিভাগ📊 সারসংক্ষেপ:* মোট ইভেন্ট সংখ্যা: ৭ টি * মোট উপকা...
17/12/2025

২০২৪-২০২৫ কার্য-বছরে লোটাস-বাডের সম্পাদিত কাজের তালিকা

সমাজকল্যাণ বিভাগ

📊 সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ৭ টি
* মোট উপকারভোগী: ৬১৬ জন
* সম্পৃক্ত জনসংখ্যা: ৬১৬ জন
✅ সম্পাদিত প্রধান কার্যাবলী:
* বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ (নোয়াখালী): ৩৫০ জন উপকারভোগী
* ইফতার সামগ্রী বিতরণ: ২ টি ইভেন্টে মোট ১০০ জন (৭০+৩০) উপকারভোগী
* বন্যা দুর্গত অঞ্চলে নগদ অর্থ বিতরণ (ফরিদগঞ্জ): ৭০ জন উপকারভোগী
* শিশুদের ঈদ উপহার (পোশাক): ৫০ জন উপকারভোগী
* শীত বস্ত্র বিতরণ: ৪০ জন উপকারভোগী
* চিকিৎসা সহায়তা: ৬ জন (৪+২) উপকারভোগী

শিক্ষা বিভাগ

📊 সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ১১ টি
* মোট উপকারভোগী: ৫১ জন
* সম্পৃক্ত জনসংখ্যা: ৩৯৪ জন
✅ সম্পাদিত প্রধান কার্যাবলী:
* মেধা অন্বেষণ পরীক্ষা (ইংলিশ অলিম্পিয়াড): ২২৯ জন সম্পৃক্ত
* এসএসসি দিক নির্দেশনামূলক ক্লাস: ২ টি ইভেন্টে ৮০ জন সম্পৃক্ত
* হাফেজী পড়ুয়া শিক্ষার্থীদেরকে অর্থ সহায়তা: ৩০ জন উপকারভোগী
* শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ: ৩০ জন উপকারভোগী
* বৃত্তি প্রদান: ১৯ জন উপকারভোগী
* বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থী: ২ টি ইভেন্টে ৩ জন সম্পৃক্ত
* বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত শিক্ষার্থীকে সংবর্ধণা: ১ জন সম্পৃক্ত
* শিক্ষা সহায়তা বই প্রদান: ১ জন উপকারভোগী
* হাফেজ: ১ জন উপকারভোগী

ব্লাড ব্রিজ

📊 সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ২ টি
* মোট উপকারভোগী: ৩৫৭ জন
* সম্পৃক্ত জনসংখ্যা: ৩৫৭ জন
✅ সম্পাদিত প্রধান কার্যাবলী:
* রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প: ২৬৭ জন উপকারভোগী/সম্পৃক্ত
* রক্তদান কর্মসূচি: ৯০ জন উপকারভোগী/সম্পৃক্ত

মানব সম্পদ উন্নয়ন বিভাগ

📊 সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ৬ টি
* সম্পৃক্ত জনসংখ্যা: ২৫২ জন
✅ সম্পাদিত প্রধান কার্যাবলী:
* মাসিক সভা: ১০ টি সভায় ১৫০ জন সম্পৃক্ত
* ইফতার মাহফিল (সদস্য): ৪ টি ইভেন্টে মোট ১০০ জন (৩০+২৫+৩০+১৫) সম্পৃক্ত
* বর্ষসেরা পুরস্কার ব্লাড: ২ জন সম্পৃক্ত

ক্রীড়া ও সংস্কৃতি বিভাগ

📊 সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ৩ টি
* সম্পৃক্ত জনসংখ্যা: ৫০ জন
* অন্যান্য: ৫০ জন
✅ সম্পাদিত প্রধান কার্যাবলী:
* ঈদ সাংস্কৃতিক আয়োজন: ৫০+ জন সম্পৃক্ত
* বৃক্ষরোপণ: ২ টি ইভেন্টে ৫০ জন সম্পৃক্ত

সাংগঠনিক কাজ ও কোলাবোরেশান
📊 সাংগঠনিক কাজের সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ২ টি
* অন্যান্য সম্পৃক্ততা: ১৫০ জন
✅ সাংগঠনিক প্রধান কার্যাবলী:
* ১৬ বছর পূর্তি উদযাপন
* টিশার্ট তৈরি

📊 কোলাবোরেশান সারসংক্ষেপ:
* মোট ইভেন্ট সংখ্যা: ২ টি (বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ ও ইফতার আয়োজন)
* মোট উপকারভোগী: ৭৭০ জন (২৭০ + ৫০০)
✅ কোলাবোরেশান প্রধান কার্যাবলী:
* ইফতার আয়োজন: ৫০০+ জন সম্পৃক্ত
* বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ: ২৭০ জন উপকারভোগী

-গণমাধ্যম বিভাগ (MRH), লোটাস-বাড চ্যারিটি ফোরাম

🏸 LOTUS BUD VICTORY DAY BADMINTON TOURNAMENT ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য  দারুণ এক প্রতিযোগিতা! 🔥দক্ষতা, গতি আর স্পোর্টসম্...
16/12/2025

🏸 LOTUS BUD VICTORY DAY BADMINTON TOURNAMENT

ব্যাডমিন্টনপ্রেমীদের জন্য দারুণ এক প্রতিযোগিতা! 🔥
দক্ষতা, গতি আর স্পোর্টসম্যানশিপের লড়াই দেখার জন্য প্রস্তুত থাকুন।

তারিখ: ১৬ই ডিসেম্বর ২০২৫(আজ)
স্থান: কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা মাঠ
সময় :বাদ মাগরিব

খেলোয়াড় ও দর্শক—সবাই আমন্ত্রিত

Play Hard. Play Fair. Play with Lotus Bud. 💚

YSB
গণমাধ্যম বিভাগ, লোটাস-বাড চ্যারিটি ফোরাম
🏸

Address

লোটাস-বাড চত্বর
Matlab Bazar
3640

Telephone

+8801312122133

Website

https://t.me/LotusbudCharityForum

Alerts

Be the first to know and let us send you an email when Lotus-bud Charity Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lotus-bud Charity Forum:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

এ সবুজ শ্যামল দেশ, তার ইতিহাস ঐতিহ্য, রক্তক্ষয়ী সংগ্রাম, সংস্কৃতি এবং তাঁর সকল শুভ কাজকে আমরা সম্মান করি।বয়ে চলা নদী,ধান কিংবা সরষে ফুলের হলুদে ভরে উঠা বিল, সমীরণে দুলে উঠা সবুজ পাতা,সুবহে সাদিকের আযান কিংবা গোধূলী বেলায় পাখির কিচিরমিচির আমাদের ভালোবাসার উৎস।আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসি সবাইকে।

স্বপ্নাতুর সমাজ যখন শঙ্কিত,আকাশ তার ঢাকা কোনো অশুভের ছায়ায় , সম্মুখে ছুটে চলা আর বিভ্রান্তির দ্বন্দ্ব যখন চলমান, বুনন হয় কিছু স্বপ্নের বীজ, সূচিত হয় নতুন ধারার। বিকাশের সে পথে ২ রা জানুয়ারী ২০০৯ জন্ম নেয় লোটাস-বাড স্টুডেন্টস ফোরাম।

লোটাস-বাড স্বপ্ন দেখে একটি দারিদ্র্যমুক্ত সমাজ, সত্যের আলোয় প্রস্ফুটিত একটি জনপদ, কুসংস্কারের শিকল ভেঙ্গে উদিত হওয়া নতুন সূর্যের মতো,যার আলোয় উদ্ভাসিত হবে দিগন্ত।লোটাস-বাড চায় এ জনপদের সকল মানুষের চূড়ান্ত উত্তরন, সাহসীরা জেগে উঠুক সকল আস্তরণ ফুঁড়ে,মানুষ জেগে উঠুক তার অধিকারের প্রশ্নে,মুক্তির প্রশ্নে,সুন্দর সত্যের প্রশ্নে।

লোটাস-বাড বলবে সত্যের কথা, নিপীড়িত ও জীবন সংগ্রামে বিপর্যস্ত মানুষের কথা।আঘাত করবে শৃংখলে আটকে থাকা সমাজব্যবস্থা কে,বের করে নিয়ে আসবে মানুষের ভেতরের মানুষকে।আলোয় আলোকিত করবে সমাজ,গড়ে তুলবে মাটি ফুঁড়ে বের হওয়া সতেজ চারা গাছের মত নিষ্কলুষ সমাজ। সেদিন ধ্বনিত হবে সত্যের জয়গান, সমস্ত প্রাঙ্গন কেঁপে উঠবে লোটাস-বাড ধ্বনিতে।আল্লাহ হাফেজ।