উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী, মৌলভীবাজার

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী, মৌলভীবাজার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী, মৌলভীবাজার উপজেলা সরকারি হাসপাতাল

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে
16/12/2025

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে

অদ্য ৩০ নভেম্বর ২০২৫ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক আয়োজিত "প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য স...
01/12/2025

অদ্য ৩০ নভেম্বর ২০২৫ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক আয়োজিত "প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসবকে উৎসাহিতকরন" সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সারাদেশে সকল কমিউনিটি ক্লিনিকের মধ্য থেকে ২০০ এর অধিক স্বাভাবিক প্রসব করিয়েছেন এমন সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা সিএইচসিপি কে পুরস্কার প্রদান করা হয়। আমাদের জুড়ী উপজেলার ভোগতেরা কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি /সিএসবিএ জনাবা জেলী বেগম ২২০ জনের মধ্যে ৩য় স্থান অধিকার করেন এবং ৩য় পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও অন্যান্য সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এই অর্জন শুধুমাত্র ভোগতেরা কমিউনিটি ক্লিনিক এর নয়, জূড়ী উপজেলাবাসী ও স্বাস্থ্য বিভাগ এই গৌরবের অংশীদার। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভোগতেরা কমিউনিটি ক্লিনিক ও সিএইচসিপি/সিএসবিএ জনাবা জেলী বেগম কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা...
15/11/2025

অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ঔষধ থাকা সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ২০২১ সালে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি টিম ধারাবাহিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করে যাচ্ছে।
উক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে, যার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর সঙ্গে আনা বাধ্যতামূলক। উল্লেখ্য, একই রোগীর একাধিক বই প্রদান করা যায় না। রোগীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে ফলো-আপে স্বশরীরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়।
নিয়মিত ওষুধ গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেয়ে হবে, লবণ কম খেতে হবে, ব্যায়াম করতে হবে ও নিয়মিত হাঁটতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে — এগুলো রোগীদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করবে।

17/10/2025
 #টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর আজ ৫ম দিন। আজ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন শ...
16/10/2025

#টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর আজ ৫ম দিন। আজ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম চলছে।

 #টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫, আজ ৩য় দিন।জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টাইফয়েড টি...
14/10/2025

#টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫, আজ ৩য় দিন।
জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম চলছে।

 #টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। ২য় দিনে পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান...
13/10/2025

#টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।
২য় দিনে পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম চলছে।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ মহোদয়। স্...
12/10/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ মহোদয়। স্থান: মনতৈল কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কতৃক সতর্কবার্তা
09/06/2025

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কতৃক সতর্কবার্তা

Address

Kulaura/Barlekha Highway
Maulvi Bazar
3251

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী, মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী, মৌলভীবাজার:

Share

Category