Paediatric Cardiac Centre; Bangladesh Shishu Hospital & Institute

  • Home
  • Paediatric Cardiac Centre; Bangladesh Shishu Hospital & Institute

Paediatric Cardiac Centre; Bangladesh Shishu Hospital & Institute Pediatric Cardiology was established in Dhaka Shishu (Children) Hospital since 1987 under the leadership of Professor Manzoor Hussain.

Pediatric Cardiac Centre was Inaugurated by Honorable Prime Minster of Bangladesh on 17th January, 2012.

ব্যাস্ত জীবন থেকে কিছুটা স্বস্তির খোঁজে পেডিয়েট্রিক কার্ডিওলজি বিভাগের সকলে মিলে পদ্মা নদীতে দিনব্যাপী নৌভ্রমণ…
10/01/2026

ব্যাস্ত জীবন থেকে কিছুটা স্বস্তির খোঁজে পেডিয়েট্রিক কার্ডিওলজি বিভাগের সকলে মিলে পদ্মা নদীতে দিনব্যাপী নৌভ্রমণ…

আকিজ বশির গ্রুপের আর্থিক সহায়তায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে শিশু হাসপাতালের আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া...
29/11/2025

আকিজ বশির গ্রুপের আর্থিক সহায়তায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে শিশু হাসপাতালের আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া কার্ডিয়াক আইসিইউ। এই পুনঃনির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ‍্যাপক ডাঃ একেএম আজিজুল হক, চেয়ারম্যান, ম্যানেজমেন্ট বোর্ড, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মাহবুবুল হক, পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ও অধ্যাপক ডাঃ মোঃ মনির হোসেন, একাডেমিক কো-অর্ডিনেটর, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমরা বিশ্বাস করি, এ ধরনের সহযোগিতা স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং শিশুস্বাস্থ্যের উন্নয়নে তা বিশেষ অবদান রাখবে…

Scientific paper presented by Dr. Mohammad Abdullah Al Mamun on "Rising resistance:A PICU's battle against superbugs in ...
23/11/2025

Scientific paper presented by Dr. Mohammad Abdullah Al Mamun on "Rising resistance:
A PICU's battle against superbugs in Bangladesh" in the 5th International Conference on Pediatrics and Neonatology in Paris, France…

Our team have completed volunteer intervention cardiology mission arranged by Voom foundation in Nigeria. We have done 1...
24/10/2025

Our team have completed volunteer intervention cardiology mission arranged by Voom foundation in Nigeria. We have done 11 procedures successfully…

আমাদের টিম সফলভাবে নাইজেরিয়ায় ভুম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছাসেবী ইন্টারভেনশন কার্ডিওলজি মিশন সম্পন্ন করেছে। দেশের সীমানা পেরিয়ে মানবতার সেবায় এই অবদান আমাদের জন্য এক গর্বের ও স্মরণীয় অর্জন হয়ে থাকবে…

গত বছর এপ্রিল মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ সম্পূর্ণভাবে পুড়ে যায়। বহু চেষ্টার পরেও তা আর ...
01/09/2025

গত বছর এপ্রিল মাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ সম্পূর্ণভাবে পুড়ে যায়। বহু চেষ্টার পরেও তা আর চালু করা সম্ভব হয়নি। অবশেষে মাননীয় ম‍্যানেজমেন্ট বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক একেএম আজিজুল হক স্যারের অনুরোধে জনাব শেখ বশির উদ্দিন, মাননীয় উপদেষ্টা, বানিজ্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সহায়তায় রেনোভেশনের প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। আশাকরি অল্পদিনের মধ্যেই আমরা আমাদের কার্ডিয়াক আইসিইউ পুনরায় চালু করতে সক্ষম হবো...

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন মুনতাদা এইড-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্ম...
14/05/2025

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন মুনতাদা এইড-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মুনতাদা এইড বাংলাদেশে জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্জারি ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম নেয়, যাদের অনেকেই অর্থাভাবে পর্যাপ্ত চিকিৎসা পায় না। এই উদ্যোগের ফলে সেইসব শিশু ও তাদের পরিবার আশার আলো দেখতে পাবে এবং উন্নত চিকিৎসাসেবা লাভের সুযোগ পাবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুল হক সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাগণ এবং মুনতাদা এইড-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠান এই সহযোগিতাকে একটি মানবিক অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেছেন…

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের উদ্যোগে এবং মুনতাদা এইড, ইউকের আর্থিক সহায়তায় জন...
10/05/2025

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের উদ্যোগে এবং মুনতাদা এইড, ইউকের আর্থিক সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র শিশুদের আধুনিক ইন্টারভেনশন পদ্ধতিতে চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। গত ৬ মে শুরু হয়ে এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ১২ মে সোমবার পর্যন্ত চলবে। ওয়ার্কশপটিতে জন্মগত হৃদরোগের চিকিৎসায় অত্যাধুনিক “ডিভাইস ক্লোসার” পদ্ধতি নিয়ে অস্ত্রোপচার ছাড়াই মিনিমাল ইনভেসিভ টেকনিক ব্যবহার করে হৃদযন্ত্রের ত্রুটি সারানো সম্ভব, যা দ্রুত সুস্থতা ও কম খরচে চিকিৎসার সুযোগ সৃষ্টি করে। এই ওয়ার্কশপে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পেলে দরিদ্র শিশুদের জন্য মানসম্মত চিকিৎসা সহজলভ্য হবে। ওয়ার্কশপের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুল হক। শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই ওয়ার্কশপের মাধ্যমে প্রচুর শিশু বিনামূল্যে জন্মগত হৃদরোগের চিকিৎসা পাবে।” মুনতাদা এইডের প্রোগ্রাম ম্যানেজার কবীর মিয়া সংস্থার পক্ষে জানান, “দরিদ্র শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা বাংলাদেশ শিশু হাসপাতালের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। এই ওয়ার্কশপ আমাদের যৌথ প্রচেষ্টার আরেকটি ধাপ।” শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডাঃ রেজোয়ানা রিমা গুরুত্ব তুলে ধরে বলেন, “এই প্রশিক্ষণ শুধু চিকিৎসকদের জ্ঞানই বাড়াবে না, সাধারণ মানুষও বিনা খরচে উন্নত চিকিৎসা পাবে।”

Welcome to Drishti 24 – Bangladesher Chokh! 🌍Stay ahead with breaking news, in-depth analysis, and the stories that shape our world. From politics and curre...

https://www.facebook.com/share/p/HDwVYKqXHpHNjzFq/?mibextid=WC7FNe
26/10/2024

https://www.facebook.com/share/p/HDwVYKqXHpHNjzFq/?mibextid=WC7FNe

জন্মগত হৃদরোগ নিয়ে জন্মানো শিশুদের প্রায় অর্ধেকেরই সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে প্রথম জন্মদিন দেখার সুযোগ হয় না। কাজেই দ্রুত রোগ নির্ণয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে…

https://www.facebook.com/share/p/3m4TkC6q3AZyGZfS/?mibextid=WC7FNe
26/10/2024

https://www.facebook.com/share/p/3m4TkC6q3AZyGZfS/?mibextid=WC7FNe

বাংলাদেশে জন্মগত হৃদরোগ নিয়ে জন্মানো শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে এমন সময় রোগ নির্ণয় হয় যখন আর কিছু করার থাকে না…

Address

Mawa Padma River Side

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paediatric Cardiac Centre; Bangladesh Shishu Hospital & Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Paediatric Cardiac Centre; Bangladesh Shishu Hospital & Institute:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram