30/03/2026
হাম (Measles) কি?
হাম বা Measles হলো একটি ভাইরাসের কারণে হওয়া সংক্রামক রোগ, যা শিশুদের মধ্যে খুবই সাধারণ।এটি বেশি ছড়ায় হাঁচি, কাশি বা নাক থেকে ছোঁয়া/বাতাসের মাধ্যমে। হামে আক্রান্ত হলে শিশু সাধারণত জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং দেহে লাল দাগ দেখা দেয়।
✅হামের লক্ষণ :
লক্ষণগুলো সাধারণত ১০–১৪ দিন পরে দেখা দেয় :
✍🏻প্রথম ধাপ :
• হালকা বা মাঝারি জ্বর
• নাক দিয়ে পানি পড়া
• হাঁচি ও কাশি
• চোখ লাল বা জল ঝরছে
• ক্লান্তি, ঘুম বা খেতে ইচ্ছা কমে
✍🏻দ্বিতীয় ধাপ (মুখের ভিতরের ছোট দাগ):
• গালে বা মুখের ভিতরে ছোট ছোট সাদা দাগ
• ডাক্তাররা এটাকে “Koplik spots” বলে চিনে
✍🏻 তৃতীয় ধাপ (দেহে লাল দাগ) :
• দেহে লাল ছোট দাগ বা ফুসকুড়ি
• সাধারণত মাথা থেকে পায় পর্যন্ত ছড়ায়
• জ্বর অনেক সময় বেড়ে যায়
✍🏻 ঝুঁকি :
• যদি শিশু ভ্যাকসিন না নেয়, হাম গুরুতর হতে পারে।
• জটিলতা হতে পারে
• নিউমোনিয়া (ফুসফুসে সংক্রমণ)
• কানের সংক্রমণ
• মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
• কিছু ক্ষেত্রে মৃত্যুও হতে পারে
✍🏻প্রতিরোধ :
1. ভ্যাকসিন (MMR) :
• প্রথম ডোজ: ৯–১২ মাস বয়সে
• দ্বিতীয় ডোজ: ১৫–১৮ মাসে
2. সংক্রামিত শিশুর কাছ থেকে অন্যান্য শিশু দূরে রাখা
3. পরিষ্কার-পরিচ্ছন্ন হাত ধোয়া এবং পরিবেশ
✍🏻চিকিৎসা :
• ভাইরাসের কোনো সরাসরি ওষুধ নেই।
• শুধু লক্ষণ কমানো ও সহায়ক যত্ন করা হয়।
• পর্যাপ্ত পানি ও তরল খাওয়ানো।
• বিশ্রাম দেওয়া।
• জ্বর থাকলে ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ানো।
• অবস্থা গুরুতর হলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে।
✍🏻বাড়িতে যত্নের টিপস :
1.শিশুকে আরামদায়ক পরিবেশে রাখুন।
2.নাক পরিষ্কার রাখুন।
3. পর্যাপ্ত দুধ/পানি খাওয়ান।
4.জ্বর থাকলে ঠান্ডা কাপড় দিয়ে সান্ত্বনা দিন।
5.চোখ লাল হলে ডাক্তার দেখান।
Nutritionist Sadiya Smreety