মা ফিজিওথেরাপি এন্ড হোম সার্ভিস

  • Home
  • Bangladesh
  • Monipur
  • মা ফিজিওথেরাপি এন্ড হোম সার্ভিস

মা ফিজিওথেরাপি এন্ড হোম সার্ভিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মা ফিজিওথেরাপি এন্ড হোম সার্ভিস, Medical and health, Gazipur Sadar , Gazipur Dhaka, Monipur.

অত্যাধুনিক ইলেকট্রোথেরাপি মেশিন ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।বি.দ্র: বয়স্ক ও প্যারালাইসিস রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।
01312-464477( imo/what'sapp)

 #পিত্তথলির মারাত্মক প্রদাহ কেন হয়?এটি কি সত্যিই নিরাময়যোগ্য নয়?যারা বছরের পর বছর ভুগছেন—এই লেখা তাদের জন্যঅনেক মানুষ বি...
14/01/2026

#পিত্তথলির মারাত্মক প্রদাহ কেন হয়?
এটি কি সত্যিই নিরাময়যোগ্য নয়?
যারা বছরের পর বছর ভুগছেন—এই লেখা তাদের জন্য

অনেক মানুষ বিশ্বাস করেন—
❝ পিত্তথলির মারাত্মক প্রদাহ হলে আজীবন ভুগতেই হবে ❞
❝ অপারেশন ছাড়া কোনো উপায় নেই ❞
এই ধারণাগুলো সম্পূর্ণ সত্য নয়।
কিন্তু সঠিক চিকিৎসা না হলে এই রোগ ভয়াবহ জটিলতার দিকে নিয়ে যেতে পারে—যা অনেকেই বুঝে উঠতে পারেন না।

পিত্তথলির মারাত্মক প্রদাহ (Cholecystitis) কেন হয়?
পিত্তথলি আমাদের লিভারের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে প্রদাহ হওয়ার প্রধান কারণগুলো হলো—
১- পিত্তথলিতে পাথর জমে পিত্তনালিতে ব্লক সৃষ্টি
২- অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার
৩- দীর্ঘদিন বদহজম ও গ্যাসের সমস্যা
৪- লিভার ও হজমতন্ত্র দুর্বল হয়ে পড়া
৫- সংক্রমণ ও দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন
৬- অনিয়ন্ত্রিত জীবনযাপন ও মানসিক চাপ!

শুরুতে উপসর্গ হালকা হলেও ধীরে ধীরে এটি মারাত্মক আকার ধারণ করে।

সঠিক চিকিৎসা না হলে কী কী ভয়াবহ ক্ষতি হতে পারে?
১- তীব্র পেট ব্যথা (ডান পাশে)
২- বমি, জ্বর, খাবারে অরুচি
৩- পিত্তথলি ইনফেক্টেড হয়ে পুঁজ জমে যাওয়া
৪- পিত্তথলি ফেটে যাওয়ার ঝুঁকি
৫- লিভার ও প্যানক্রিয়াসের উপর মারাত্মক চাপ
৬- বারবার হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি
৭- অপারেশন করলেও সমস্যার পুনরাবৃত্তি।
অনেক ক্ষেত্রে রোগীরা বছরের পর বছর কষ্ট ভোগ করেন—কিন্তু স্থায়ী সমাধান পান না।

তাহলে কেন অনেকে চিকিৎসা নিয়েও ব্যর্থ হচ্ছেন?
কারণ—
১- শুধু উপসর্গ কমানোর চিকিৎসা নেওয়া হয়
২- রোগের মূল কারণ (Root Cause) ধরেই চিকিৎসা করা হয় না
৩- হজমতন্ত্র ও লিভারকে শক্তিশালী করা হয় না
৪- শরীরের ভেতরের প্রদাহ (Inflammation) নিয়ন্ত্রণে আনা হয় না

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য ----------
Holistic Medicine এখানে কীভাবে সহায়তা করে?

Holistic Medicine রোগকে আলাদা করে দেখে না—
পুরো শরীরকে একসাথে বিবেচনা করে।
১- পিত্তথলির প্রদাহের মূল কারণ শনাক্ত করে
২- লিভার ও হজমতন্ত্রকে ধীরে ধীরে শক্তিশালী করে
৩- শরীরের ভেতরের দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন কমায়
৪- প্রাকৃতিকভাবে পিত্ত প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে
৫- বারবার রোগ ফিরে আসার প্রবণতা কমায়
৬- অপারেশন এড়িয়ে সুস্থ থাকার সুযোগ তৈরি করে (যেখানে সম্ভব)।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—
শরীর নিজে যেন নিজেকে সুস্থ করতে পারে, সেই পরিবেশ তৈরি করা।

কারা Holistic Medicine থেকে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন?
১- যারা দীর্ঘদিন ধরে পিত্তথলির সমস্যায় ভুগছেন
২- যাদের অপারেশন করা সম্ভব হয়নি বা করতে চান না
৩- যাদের চিকিৎসা নিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি
৪- যারা প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে সুস্থ হতে চান

বিশেষ দ্রষ্টব্য -------
পিত্তথলির মারাত্মক প্রদাহকে অবহেলা করবেন না।
সময়মতো সঠিক চিকিৎসা নিলে—
১- ভয়াবহ জটিলতা এড়ানো সম্ভব
২- সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব

যারা দীর্ঘদিন ধরে সমাধান খুঁজে পাচ্ছেন না, আপনাদের জন্য Holistic Medicine-এর মাধ্যমে সুস্থ থাকার একটি বাস্তব ও নিরাপদ পথ রয়েছে।
©

Dr.Ammar Hossain
Holistic Health & Natural Medicine Specialist

কিডনি ভালো রাখতে রোজ কত লিটার পানি খাবেন?কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া যে জরুরি, তা সবারই জানা। দেহের ভেতরে চলমা...
14/01/2026

কিডনি ভালো রাখতে রোজ কত লিটার পানি খাবেন?

কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া যে জরুরি, তা সবারই জানা। দেহের ভেতরে চলমান নানা জীবনপ্রক্রিয়া এবং প্রতিদিন তৈরি হওয়া বর্জ্য শরীর থেকে বের করে দিতে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বলা হয়, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি পান করা উচিত। কিন্তু এই নিয়ম কি সবার জন্য এক?

প্রতিদিন শরীরে তৈরি হওয়া বর্জ্য কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। কিডনি ঠিকভাবে কাজ করতে না পারলে এসব বর্জ্য ও অতিরিক্ত পানি শরীরে জমতে থাকে, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সমস্যা জটিল হলে ডায়ালাইসিসের প্রয়োজনও দেখা দিতে পারে। তাই প্রতিদিন কতটা পানি প্রয়োজন, তা জানা খুবই গুরুত্বপূর্ণ।

একজন মানুষের পানির চাহিদা বয়স, দেহের গড়ন, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা ও পরিবেশের তাপমাত্রার ওপর নির্ভর করে। সে কারণে সবার জন্য একটাই পরিমাণ নির্ধারণ করা যায় না।

কম বা বেশি পানি দুটোই ঝুঁকিপূর্ণ
খুব কম পানি খেলে প্রস্রাবে সংক্রমণ, কিডনি বা মূত্রনালিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। আবার অতিরিক্ত পানি খেলে রক্তে লবণের মাত্রা কমে গিয়ে বমিভাব, পেশিতে খিঁচ, খিঁচুনি এমনকি অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

নিজের শরীর থেকেই বুঝুন
আপনার জন্য পানির পরিমাণ ঠিক আছে কি না, তা বুঝতে প্রস্রাবের রং খেয়াল করুন। হালকা খড়ের মতো হলদে রং হলে ধরে নিতে পারেন পানি যথেষ্ট। গাঢ় রং, প্রস্রাবের পরিমাণ কম, দিনে চারবারের কম প্রস্রাব, মুখ শুকিয়ে যাওয়া বা অকারণ ক্লান্তি এসব পানিশূন্যতার লক্ষণ।

অন্যদিকে প্রস্রাব একেবারে স্বচ্ছ, পরিমাণে বেশি বা দিনে আটবারের বেশি হলে বুঝতে হবে আপনি প্রয়োজনের তুলনায় বেশি পানি পান করছেন।
গরম আবহাওয়া, অতিরিক্ত ঘাম, কঠোর শারীরিক পরিশ্রম বা জ্বর হলে পানির চাহিদা বাড়ে। ঠান্ডা আবহাওয়ায় সাধারণত কম পানিতেই শরীর স্বচ্ছন্দ থাকে। কিডনিতে পাথরের ইতিহাস থাকলে, চিকিৎসকের নিষেধ না থাকলে দিনে অন্তত তিন লিটার পানি পান করা উপকারী।

কেবল পানিই নয়
স্যুপ, ডাল, পাতলা ঝোল, ফলমূল ও পানি-সমৃদ্ধ সবজি থেকেও শরীর পানি পায়। তবে কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও অ্যালকোহল কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত ক্যাফেইন প্রস্রাব বাড়িয়ে পানিশূন্যতা তৈরি করতে পারে এই ক্ষেত্রে হারবাল চা বা ডিক্যাফ কফি তুলনামূলক ভালো বিকল্প।

সব মিলিয়ে, শরীরের চাহিদা বুঝে পর্যাপ্ত পানি গ্রহণ করলেই সুস্থ থাকবে আপনার কিডনি।

SOURCE: dr berg
আপনার ফিটনেস জার্নি সঠিক পথে রাখতে আমি দিচ্ছি কমপ্লিট পার্সোনালাইজড গাইডলাইন:
# আপনার লাইফস্টাইল অনুযায়ী কাস্টমাইজড ডায়েট চার্ট
# ম্যাক্রো (কার্ব, প্রোটিন, ফ্যাট) ব্যালেন্সড মিল প্ল্যানিং
# বাসায় কিংবা জিমে করার মতো ইফেক্টিভ ওয়ার্কআউট রুটিন
# ফুল বডি রিকভারি ও স্লিপ গাইডলাইন
# প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ও হাইড্রেশন চার্ট
# Men’s Hormonal Health অপ্টিমাইজেশন ও সল্যুশন
নিজেকে ফিট ও কনফিডেন্ট দেখতে চান? আপনার পার্সোনালাইজড প্ল্যানটি বুঝে নিতে আজই ইনবক্স করুন!

🔴🔴শিক্ষামূলক কিছু উপদেশ👨‍🎓📒 জীবন চলার পথে অবশ্যই এগুলো মেনে চলুনঃ১. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু...
14/01/2026

🔴🔴শিক্ষামূলক কিছু উপদেশ👨‍🎓📒 জীবন চলার পথে অবশ্যই এগুলো মেনে চলুনঃ

১. কাউকে একসঙ্গে দুইবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে ভালো ব্যাবহার করুন।

 #হেপাটাইটিস বি: নেগেটিভ নয়, নিয়ন্ত্রণই আসল চিকিৎসা।  হেপাটাইটিস বি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাহেপাটাইটিস বি স...
13/01/2026

#হেপাটাইটিস বি: নেগেটিভ নয়, নিয়ন্ত্রণই আসল চিকিৎসা।

হেপাটাইটিস বি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা
হেপাটাইটিস বি সাধারণত নেগেটিভ হয় না।
পরিসংখ্যান অনুযায়ী—
প্রায় ২–৪ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের শরীরে ভাইরাস নিজে থেকেই নেগেটিভ হতে পারে।

এটা হতে পারে—
১- চিকিৎসা নেওয়ার পর
২- আবার খুব কম ক্ষেত্রে চিকিৎসা ছাড়াও
কিন্তু এগুলো ব্যতিক্রম, নিয়ম নয়।
এই সত্যটা না বুঝেই মানুষ “ভাইরাস পুরোপুরি দূর করার” গ্যারান্টির পেছনে ছোটে—যেটা বাস্তবসম্মত নয়।

তাহলে চিকিৎসার মূল উদ্দেশ্য কী?
হেপাটাইটিস বি চিকিৎসার প্রধান লক্ষ্য হলো—
১- ভাইরাসের ক্ষতিকর প্রভাব থেকে লিভারকে সুরক্ষা দেওয়া
২- লিভারে যেন প্রদাহ, ফাইব্রোসিস, সিরোসিস বা ক্যান্সার না হয়
৩- রোগী যেন স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।
এই সহজ বিষয়টি যদি রোগী বুঝতে পারেন,
১- তাহলে চিকিৎসা নেওয়া সহজ হয়
২- অপ্রয়োজনীয় ভয়, হতাশা ও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যায়

যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে—তাদের করণীয়
হেপাটাইটিস বি মানেই আতঙ্ক নয়, তবে অবহেলা মারাত্মক ক্ষতিকর।
১- নিয়মিত ফলোআপ করতে হবে
২- সম্ভব হলে ৬ মাসে একবার, না পারলে বছরে অন্তত একবার।
নিচের বিষয়গুলো পরীক্ষা করে দেখা জরুরি—
১- ভাইরাসের অবস্থা
২- লিভারের কার্যক্ষমতা
৩- লিভারে কোনো ক্ষতি হচ্ছে কিনা।
রিপোর্ট অনুযায়ী সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলেই
হেপাটাইটিস বি নিয়ে দীর্ঘ ও সুস্থ জীবন কাটানো সম্ভব।

গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য ----------
হেপাটাইটিস বি–তে Holistic Medicine-এর ভূমিকা কী?

Holistic Medicine কীভাবে কাজ করে?
Holistic Medicine শরীরকে দেখে একটি সম্পূর্ণ সিস্টেম হিসেবে—
শুধু ভাইরাস নয়, বরং
১- লিভার
২- ইমিউন সিস্টেম
৩- হজম শক্তি
৪- জীবনযাপন ও মানসিক চাপ
সবকিছুকে একসাথে বিবেচনায় নিয়ে কাজ করে।

হেপাটাইটিস বি–তে Holistic Medicine-এর বাস্তব ও কার্যকর ভূমিকা

লিভার সুরক্ষা ও পুনর্গঠনে সহায়তা-----
হেপাটাইটিস বি ভাইরাস সরাসরি লিভার কোষকে ক্ষতিগ্রস্ত করে।
Holistic Medicine-এর লক্ষ্য থাকে—
১- লিভারের প্রদাহ কমানো
২- লিভার কোষের ক্ষয় রোধ করা
৩- নতুন সুস্থ লিভার কোষ তৈরিতে সহায়তা করা।
এতে করে লিভার দীর্ঘদিন কার্যক্ষম থাকে।

ইমিউন সিস্টেম শক্তিশালী করা------
ভাইরাস থাকলেও শরীর যদি শক্তিশালী থাকে—
ভাইরাস সাধারণত নিষ্ক্রিয় বা কম ক্ষতিকর অবস্থায় থাকে।
Holistic চিকিৎসার মাধ্যমে—
১- শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়ে
২- ভাইরাল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণে থাকে
৩- হঠাৎ ভাইরাস সক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি কমে

ভাইরাসের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ-------
Holistic Medicine ভাইরাস “মুছে ফেলবে” এমন দাবি করে না, বরং—
১- ভাইরাসের রেপ্লিকেশন (বংশবিস্তার) ধীর করতে সহায়তা করে।
২- লিভার এনজাইম স্বাভাবিক রাখতে সাহায্য করে
৩- দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি কমায়।
এটাই বাস্তব ও নিরাপদ চিকিৎসা দর্শন।

পার্শ্বপ্রতিক্রিয়া নাই, দীর্ঘমেয়াদে নিরাপদ----
অনেক রোগী বছরের পর বছর চিকিৎসা নেন। কিন্তু সেরকম উপকার পাওয়া যাচ্ছে না তাদের জন্য -
Holistic Medicine সাধারণত—
১- পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত
২- লিভার-ফ্রেন্ডলি
৩- দীর্ঘদিন ব্যবহারযোগ্য।
তাই এটি supportive ও complementary therapy হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবনযাপন ও খাদ্যাভ্যাস সংশোধন-----
Holistic Medicine শুধু ওষুধ নয়—
১- খাদ্য নির্বাচন
২- ঘুম
৩- মানসিক চাপ নিয়ন্ত্রণ
৪- ক্ষতিকর অভ্যাস বর্জন।
এসবের মাধ্যমে লিভারকে সুরক্ষিত রাখার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয়।

একটি কথা খুব স্পষ্টভাবে বলা দরকার------
Holistic Medicine কখনোই বলে না—
“৩ মাসে ভাইরাস নেগেটিভ করে দেব”
“১০০% গ্যারান্টি”
বরং বলে—
“ভাইরাস থাকলেও আপনি সুস্থ থাকতে পারবেন, লিভার সুরক্ষিত থাকবে—এইটাই চিকিৎসার সাফল্য।” এবং ভাইরাসের আক্রমণটা ধীরে ধীরে কমিয়ে ফেলবে এবং সেটিকে নিষ্ক্রিয় করে ফেলবে!

যে বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে, তাহলো------
হেপাটাইটিস বি একটি দীর্ঘমেয়াদি ভাইরাল অবস্থা,
এখানে
১- সচেতনতা
২- নিয়মিত ফলোআপ
৩- বিজ্ঞানভিত্তিক চিকিৎসা
৪- এবং সঠিক Holistic Support,
এই চারটি একসাথে থাকলেই রোগী নিরাপদ থাকে

Dr.Ammar Hossain
Holistic Health & Natural Medicine SpecialistSpecialist
©

আপনার এনিমিয়া/রক্তস্বল্পতা তাহলে জেনে নিন কিভাবে খাবারের মাধ্যমে আয়রনের ঘাটতি পূরন করা যায়!!!আয়রন হল এক ধরনের খনিজ যা ম...
13/01/2026

আপনার এনিমিয়া/রক্তস্বল্পতা
তাহলে জেনে নিন কিভাবে খাবারের মাধ্যমে আয়রনের ঘাটতি পূরন করা যায়!!!

আয়রন হল এক ধরনের খনিজ যা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দৈনিক আয়রন প্রয়োজন:
পুরুষ - ৮-৯ মি.গ্রা/ডে
মহিলা- ১৩-১৫ মি.গ্রা/ডে

দুই ধরনের আয়রন পাওয়া যায়:-
১. হিম আয়রন
২. নন-হিম আয়রন

🔴 প্রানী থেকে আমরা যে আয়রন পায় সেটি হিম আয়রন।আমাদের শরীরে হিম আয়রনগুলো সরাসরি শোষিত হয়ে দ্রুত রক্ত বৃদ্ধিতে সাহায্য করে।
আয়রন সমৃদ্ধ এনিম্যাল/প্রানিজ সোর্স:-
১. গরু/মুরগী/খাসি/ভেড়ার মাংস,কলিজা,গিলা ইত্যাদি
২. ডিম
৩. সামুদ্রিক মাছ
শরীরে দ্রুত আয়রনের ঘাটতি পূরন করতে চাইলে এনিম্যাল সোর্সের দিকে মনোযোগ দেওয়া খুব জরুরী।

🔴 উদ্ভিদ থেকে যে আয়রন পায় তাকে নন হিম আয়রন বলে।এটি হিম আয়রনের মত দ্রুত শোষিত হয় না ফলে রক্ত বাড়াতে সময় লাগে
আয়রন সমৃদ্ধ প্ল্যান্ট/উদ্ভিজ্জ সোর্স:-
১. ড্রাই ফ্রুটস (খেজুর/কিসমিস/বিভিন্ন ধরনের বাদাম- কাজু/কাঠ/চিনা ইত্যাদি)
উল্লেখ্য- উদ্ভিজ্জ সোর্সের মধ্যে ড্রাই ফ্রুটস এ সবথেকে বেশি আয়রন থাকে।
বর্তমানে বাজারে/অনলাইনে মিক্সড ড্রাই ফ্রুটস পাওয়া যায়
সেগুলো খেলে শরীরে আয়রনের চাহিদা অনেকাংশে পূরন হবে
২. বিভিন্ন ধরনের ফল( কলা/আনার/আপেল/পেয়ারা/পেপে/অলিভ/টমেটো ইত্যাদি)
৩. বিভিন্ন ধরনের শাকসবজি(কচু/পালং শাক/পুই শাক/লাল শাক ইত্যাদি।
৪. বিভিন্ন ধরনের ডাল(মসুর/মুগ/খেসারী ইত্যাদি)
৫. ওটস

🔴মানবদেহে আয়রন পরিশোষণের জন্য ভিটামিন সি অপরিহার্য। তাই খাদ্যতালিকায় আয়রনযুক্ত খাবারের পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবারও রাখতে হবে।
ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি:-
১. লেবু
২. আমলকি
৩. কমলা
৪. মাল্টা
৫. আনারস
৬. কালোজাম
৭. বরই
৮. জলপাই
৯. কাচামরিচ
১০. ফুলকপি
১১. সজনে
১২. মুলা
১৩. টমেটো ইত্যাদি

🔴যেসব খাবার আয়রন শোষণে বাধা দেয়:-
১. লাল চালের ভাত/রুটি
২. চকলেট
৩. দুধ/কফি/দুধ চা/রং চা (খাওয়ার সাথে সাথে এই খাবারগুলো খাওয়া যাবে না। ঘুমানোর ১ ঘন্টা আগে/স্ন্যাকস হিসেবে খাওয়া যাবে)

~ ইয়াদাহ ক্লিনিক 🏥

13/01/2026

দূর্বল শরীর ভাগ্যের দোষ না
এই ১০ টক ভূল ই তোমাকে দূর্বল রাখছে-

Thread–1: প্রথমে সত্যটা বুঝি
শক্তিশালী শরীর মানে শুধু বড় পেশি না।
👉 শক্তি = ভালো খাবার + নিয়মিত নড়াচড়া + ঘুম + রোদ + পানি + ধৈর্য
এগুলোর একটাও বাদ গেলে শরীর দুর্বলই থাকবে।

Thread–2: প্রতিদিন শরীর নড়াতে হবে (২০–৩০ মিনিট)
কি করবে (রুমেই করা যায়):
১৫–২০টা স্কোয়াট
৫–১০টা পুশ-আপ (না পারলে দেয়ালে ভর দিয়ে)
২০–৩০ সেকেন্ড প্ল্যাঙ্ক
২–৩ মিনিট হাঁটা/জগিং ইন প্লেস
🔬 কেন দরকার?
এগুলো করলে পেশি, হাড় আর নার্ভ একসাথে শক্ত হয়।
Resistance training শরীরের শক্তি বাড়ায় — এটা প্রমাণিত।

Thread–3: খাবার = শরীরের জ্বালানি
প্রতিদিন প্লেটে থাকুক:
🥚 ডিম / ডাল / মাছ → প্রোটিন
🍚 ভাত/রুটি → শক্তির উৎস
🥦 সবজি → ভিটামিন ও মিনারেল
🥜 বাদাম/তেল → ভালো ফ্যাট
❌ শুধু চিপস, ফাস্টফুড = দুর্বল শরীর
🔬 প্রোটিন ছাড়া পেশি তৈরি হয় না — এটা সায়েন্সের বেসিক।

Thread–4: পানি না খেলে শক্তি আসবে না
দিনে ৮–১০ গ্লাস পানি
শরীর ক্লান্ত লাগলে → প্রথমে পানি খাও
🔬 পানিশূন্য হলে পেশি দুর্বল হয়, মাথা ঘোরে, মনোযোগ কমে।

Thread–5: ঘুম = ফ্রি স্টেরয়েড
৭–৯ ঘণ্টা ঘুম
রাত ১১টার আগে ঘুমানোর চেষ্টা
🔬 ঘুমের সময়ই শরীর গ্রোথ হরমোন ছাড়ে → পেশি মেরামত হয়, শক্তি বাড়ে।

Thread–6: প্রতিদিন রোদে বের হও (১০–২০ মিনিট)
সকাল বা বিকেলের নরম রোদ
হাঁটতে হাঁটতে
🔬 রোদ থেকে Vitamin D → হাড় ও পেশি শক্ত হয়।

Thread–7: একটা ভুল ধারণা ভাঙি
❌ “আমি পাতলা, তাই শক্ত হতে পারব না” — ভুল
❌ “জিম ছাড়া শক্তি আসে না” — ভুল
✔️ নিয়মিত ছোট কাজ + সময় = শক্তিশালী শরীর

Thread–8: ৩০ দিনের চ্যালেঞ্জ
আজ থেকে শুধু এই ৫টা জিনিস করো:
1️⃣ প্রতিদিন ২০ মিনিট নড়াচড়া
2️⃣ প্রতিদিন প্রোটিনসহ খাবার
3️⃣ ৮ গ্লাস পানি
4️⃣ ৭–৯ ঘণ্টা ঘুম
5️⃣ ১০ মিনিট রোদ
📌 ৩০ দিন পর নিজেই পার্থক্য বুঝবে।

Thread–9: শেষ কথা
শরীর দুর্বল হওয়া লজ্জার না।
কিন্তু কিছু না করে দুর্বল থাকা — সেটা ভুল।
👉 আজ থেকেই শুরু করো।
👉 এই পোস্টটা রুমে রেখে দাও।
👉 দরকার হলে আবার পড়ো।

সকল ডিপ্লোমা ১০ ম গ্রেড পেলে ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট কেন নয়।  ন্যায্য অধিকার, দ্রুত গেজেট প্রকাশ করা হোক।🤫
11/01/2026

সকল ডিপ্লোমা ১০ ম গ্রেড পেলে ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট কেন নয়। ন্যায্য অধিকার, দ্রুত গেজেট প্রকাশ করা হোক।🤫

07/01/2026

জীবন মানেই এক রঙিন গল্পের নাম নয়। মাঝেমধ্যে তা হয়ে ওঠে নিঃশব্দ কান্না, অজানা প্রতীক্ষা আর হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতিতে ভরা৷ ভেতরের কষ্টগুলো ধোঁয়ার মতো উড়িয়ে দিতে চাই, কিন্তু প্রতিবার শুধু নিজেকেই পুড়াতে হয়।”

06/01/2026

চারিদিকে সব আপন মানুষ,
তবে প্রত্যেকে
নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ!
😞

📛শরীরে যে ৫টি রোগের কারণে আইভিএফ করে সন্তান নিতে হয়!১. ফ্যালোপিয়ান টিউব ব্লক বা ক্ষতিগ্রস্ত থাকাকেন হয়:ফ্যালোপিয়ান টিউবে...
06/01/2026

📛শরীরে যে ৫টি রোগের কারণে আইভিএফ করে সন্তান নিতে হয়!

১. ফ্যালোপিয়ান টিউব ব্লক বা ক্ষতিগ্রস্ত থাকা

কেন হয়:

ফ্যালোপিয়ান টিউবের ব্লক থাকলে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হতে পারে না।

প্রধান কারণ: পুরোনো সংক্রমণ, জরায়ুর বা ফ্যালোপিয়ান টিউবের সিজারিয়ান বা সার্জারি, অথবা এন্ডোমেট্রিওসিস।

লক্ষণ:

গর্ভধারণে বিলম্ব

পেরিটোনিয়াল ব্যথা বা মাসিকের অনিয়ম

চিকিৎসা ও IVF প্রসেস:

সাধারণত সরাসরি IVF করা হয় কারণ টিউব ব্লক থাকলে প্রাকৃতিক গর্ভধারণ কঠিন।

ডিম্বাণু সংগ্রহ, ল্যাবরেটরিতে শুক্রাণুর সঙ্গে মিলিয়ে এম্ব্রিও তৈরি করা হয়।

এরপর এম্ব্রিও সরাসরি জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।

২. এন্ডোমেট্রিওসিস

কেন হয়:

জরায়ুর বাইরের টিস্যু জরায়ুতে লেগে গিয়ে প্রদাহ এবং ক্ষতি সৃষ্টি করে।

এটি ডিম্বাণু এবং এম্ব্রিওর মান ক্ষতিগ্রস্ত করতে পারে।

লক্ষণ:

তীব্র মাসিক ব্যথা

যৌনমিলনের সময় ব্যথা

অস্থির মাসিক বা অতিরিক্ত রক্তপাত

চিকিৎসা ও IVF প্রসেস:

ছোট সার্জারি বা ঔষধের মাধ্যমে এন্ডোমেট্রিওসিস নিয়ন্ত্রণ করা হয়।

তারপর IVF করা হয় যাতে সরাসরি এম্ব্রিও তৈরি করে জরায়ুতে বসানো যায়।

৩. ওভারিয়ান ফেইলিওর / কম ডিম্বাণু মান

কেন হয়:

বয়স, হরমোন সমস্যা বা জেনেটিক কারণে ovaries ঠিকভাবে ডিম্বাণু উৎপাদন করতে পারে না।

লক্ষণ:

মাসিক অনিয়ম

প্রাকৃতিক গর্ভধারণে দীর্ঘ বিলম্ব

কম মানের বা কম সংখ্যক ডিম্বাণু পাওয়া

চিকিৎসা ও IVF প্রসেস:

ওভ্যুলেশন স্টিমুলেশন ও হরমোন থেরাপি দিয়ে ovariesকে সক্রিয় করা হয়।

এরপর IVF প্রক্রিয়ায় ডিম্বাণু সংগ্রহ ও শুক্রাণুর সঙ্গে মিলিয়ে এম্ব্রিও তৈরি করা হয়।

৪. পুরুষদের ফার্টিলিটি সমস্যা

কেন হয়:

শুক্রাণুর সংখ্যা কম বা গুণমান খারাপ

শুক্রাণুর গতিশীলতা কম

লক্ষণ:

দীর্ঘ সময় গর্ভধারণে বিলম্ব

কখনো কখনো পুরুষের কোনো লক্ষণ থাকে না

চিকিৎসা ও IVF প্রসেস:

спер্ম পরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী ICSI (Intracytoplasmic S***m Injection) ব্যবহার করা হয়।

এক এক করে একটি শুক্রাণু সরাসরি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করানো হয়।

৫. অজানা (Unexplained) Infertility

কেন হয়:

সব পরীক্ষা ঠিক থাকলেও গর্ভধারণ হয় না

প্রাকৃতিক বা হরমোনিক সমস্যা শনাক্ত করা যায় না

চিকিৎসা ও IVF প্রসেস:

IVF একটি কার্যকর সমাধান

ডিম্বাণু সংগ্রহ, ল্যাবরেটরিতে শুক্রাণুর সঙ্গে মিলিয়ে এম্ব্রিও তৈরি করা

এম্ব্রিও সরাসরি জরায়ুতে প্রতিস্থাপন করা হয়

IVF প্রক্রিয়ার সংক্ষিপ্ত ধাপ:

ওভ্যুলেশন স্টিমুলেশন (ডিম্বাণু প্রস্তুতি)

ডিম্বাণু সংগ্রহ (Egg Retrieval)

ল্যাবরেটরিতে শুক্রাণুর সঙ্গে মিলিয়ে এম্ব্রিও তৈরি

এম্ব্রিও কালচার এবং মান যাচাই

এম্ব্রিও প্রতিস্থাপন (Embryo Transfer)

গর্ভধারণ পরীক্ষা ও পর্যবেক্ষণIVF (In Vitro Fertilization) প্রক্রিয়া:

ডিম্বাণু সংগ্রহ – ডিম্বাণু জরায়ু থেকে সংগ্রহ করা হয়।

ল্যাবরেটরির প্রক্রিয়া – ডিম্বাণু ও শুক্রাণু মিলিয়ে ভ্রুণ (Embryo) তৈরি করা হয়।

এম্ব্রিও প্রতিস্থাপন – তৈরি ভ্রুণকে সরাসরি জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।

গর্ভধারণ পরীক্ষা – ভ্রুণ প্রতিস্থাপনের পরে গর্ভধারণ হয়েছে কি না পরীক্ষা করা হয়।

01/01/2026

Good night

01/01/2026

Address

Gazipur Sadar , Gazipur Dhaka
Monipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা ফিজিওথেরাপি এন্ড হোম সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share