02/05/2026
গতকাল শুক্রবারের চেম্বারে, দুইজন পেশেন্টের সিজারিয়ান ডেলিভারি করার পূর্বে রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা গেল তাদের হিমোগ্লোবিন কিছুটা কম।
গর্ভাবস্থায় ডেলিভারি পূর্ববর্তী ও পরবর্তী সময়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পর্যাপ্ত পরিমানে রাখা অত্যন্ত জরুরী।
এজন্য খাদ্যতালিকায় পালং শাক, বিটরুট, ছোলা, ডাল, এবং খেজুর অন্তর্ভুক্ত করুন।
প্রাণীজ উৎস থেকে আয়রন পেতে চর্বিহীন লাল মাংস, মুরগি, মাছ এবং ডিমের কুসুম খান।
আয়রন শোষণে সাহায্য করার জন্য আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও সবজি যেমন কমলা, লেবু, আমলকী, পেয়ারা এবং টমেটো খান।
সবুজ শাকসবজি, বাদাম, এবং চিয়া বীজ নিয়মিত খাদ্যতালিকায় রাখুন যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।
আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের অন্তত ১-২ ঘণ্টা আগে বা পরে চা বা কফি খাবেন না, কারণ এগুলো আয়রন শোষণে বাধা দেয়।