Dr. Mubin Ahmed

Dr. Mubin Ahmed MBBS(Dhaka),PGT(Medicine),CCD-BIRDEM
MCGP,CMU, DMU
Training on Opthalmology

03/05/2026

আসছে পবিত্র হজ্জে যাচ্ছেন অনেকে...
ভিন্ন দেশ , ভিন্ন আবহাওয়া...
হজের পরিশ্রম.... আমাদের কি কি সমস্যা সাধারণত হয়ে থাকে ও সমাধান কি?!

মক্কায় প্রচন্ড গরম, মরুরদেশ, বাতাসের আদ্রতা কম।
প্রথমেই সমস্যা হয় গরম ও হাটা নিয়ে...

প্রচুর পানি পান করতে হবে, সাথে বোতল ও ছাতা ( সাদা রঙের+ UV Protected, সাদা ছাতায় গরম কম লাগে ) রাখা বাঞ্চনীয়।
পোর্টেবল কিছু ফ্যান আছে, যা গলায় ঝুলানো যায় তা ব্যবহার করলে আরাম হবে।
চোখের জন্য পোলারাইজড সানগ্লাস ব্যবহার করুন।
চোখ জ্বালাপোড়া করলে -- Drylief/Tearfresh/ Aquafresh eye drop ১ফোটা করে দিনে ৪-৬বার ব্যবহার করতে পারেন।

জুতার মাঝে স্যান্ডেল পড়তে হয়, ধর্মীয় কারণেই, প্রচুর হাটতে হয় ( কখনো কখনো ১৫-২৫ কিলোমিটার), নরম জুতা নিতে হবে। একাধিক নেওয়া গেলে ভালো।

স্বাভাবিক ভাবেই হাটলে ব্যথা হবে, এক্ষেত্রে Tab. Napa 500mg, ২+২+২, খাওয়া যেতে পারে। ( লিভারের সমস্যা না থাকলে)

তাও ব্যথা হলে Kefentech Plaster আক্রান্ত স্থানে ব্যবহার করা যায়, এটি খাওয়া লাগে না, তাই সহজে কিডনির কোন ক্ষতি করে না। ওই দেশেও পাওয়া যায়। অথবা Colfenac Gel দিনে ২-৩ বার।
তবে এই ব্যথার জন্য প্রচুর পানি পান, হালকা ম্যাসেজ উত্তম।

মাথা ব্যথা হতে পারে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা পূর্বের ওষুধ নিয়ে নিবেন। সানগ্লাস, পানি উত্তম।
না কমলে-
Cap. Imigra 5mg(1+0+1, ১০দিন)
তাতেও না কমলে--
Tab. Nomi 2.5mg,০+০+১, ১ দিন

ঘামের জন্য শরীরে পানি ও লবণের ঘাটতি পূরণে আবারো পানি, প্রয়োজনে ওরস্যালাইন( বেশি না) ,ফলের জুস( অল্প পরিমাণে) খাবেন।

গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দ্রুত আরাম পাবেন
Tab. Entacyd Plus,২ টি বড়ি একসাথে চুষে খাবেন।
পাশাপাশি Cap. Seclo 20mg( ১+০+১, খাবার আগে, ১০-৩০দিন)

পায়খানা কষা হলে, উত্তম ইসপগুলের ভুষি খাওয়া।
খাবার পরপর ২চামচ ১/২গ্লাস পানিতে গুলে সাথেসাথে খাবেন ৩বেলা করে।
সাথে খেতে পারেন- Tab. Domin 10mg(১+১+১, খাবার আগে,৭দিন)

পাতলা পায়খানা, পেট খারাপ হলে---
Tab. Zithrin 500mg, ২টি বড়ি একসাথে, তারপরদিন হতে ০+০+১, ৫দিন
বেশি হলে সাথে Tab. Filmet 400mg (১+১+১,৫দিন)
সাথে অবশ্যই খাবার স্যালাইন (( ORS))) ( ১টি স্যাচেট ২গ্লাস পানিতে মিশিয়ে) প্রতিবার পায়খানার পির ১গ্লাস করে খাবেন।

বমি হলে – Tab. Emistat 8mg--- ১+১+১, খাবার আগে ২ দিন

জ্বর আসলে(১০১•ফারেনহাইট এর উপর) , Tab. Napa 500mg, ১+১+১, ৩ দিন
*** ব্যথার জন্য, Napa(( Paracetamol)) সবচেয়ে সেইফ,কিডনির ক্ষতি হয় না।

কোথাও কেটে গেলে
Povisep 10% sol. দিয়ে আক্রান্ত স্থান পরিষ্কার করবেন,
Bactrocin Oint.দিনে ৩ বার লাগাবেন।
মলম দিতে পারেন - Nebanol Plus / Bactrocin Ointment
সাথে কিছু ব্যান্ডেজ, ওয়ান টাইম ব্যান্ডেজ নিবেন।

সর্দি হলে Tab. Fenadin 180mg ( ০+০+১, ৭দিন)
নাক বন্ধ হলে – Afrin 0.05% ND, প্রতি নাসারন্ধ্র ৩-৪ ফোটা, ৩-৪ বার ((( সঠিক নিয়মে, নিয়ম আমার অন্য পোস্টে দেওয়া আছে)) ৩-৫ দিন

পেট ব্যথা হলে---- Tab. Algin 50mg(১+১+১, ৩দিন)

এছাড়া---- ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি,ইত্যাদি রোগিরা নিয়মিত ওষুধ নিয়ে যাবেন।

ডায়াবেটিস রোগীদের জন্য সাথে সবসময় অবশ্যই, অবশ্যই কিছু চিনি/ চিনি জাতীয় খাবার রাখবেন, ডায়াবেটিস কমে( হাইপোগ্লাইসেমিয়া) মৃত্যুর হাত থেকে বাচার জন্য।

পারলে একটি গ্লুকোমিটার ও ডিজিটাল প্রেশার মাপার মেশিন নিবেন।

আরো জানার থাকলে কমেন্ট করুন....
হজের মাঝে যেকোন সমস্যায় পেইজে মেসেজ দিতে পারেন।

ধন্যবাদ।
দোয়া রাখবেন।
ডা: মুবীন আহমেদ
ফালাক ডায়াগনস্টিক & হসপিটাল, চরপাড়া, ময়মনসিংহ

03/05/2026

হজ্ব/ওমরা যাত্রীদের জন্য
স্বাস্থ্য ও সচেতনতামূলক
জরুরী কিছু টিপস !!
🍁🍁🍁🍁🍁🍁

বেশীরভাগ মানুষই হজ্ব বা ওমরায়
গিয়ে, ঠান্ডা, হাঁচি, কাশি, গলা ব্যাথা,
জ্বর, পা ব্যাথা, পা ফাটাসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন !!

তাই, এসব সমস্যা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সমাধানের
উপকারী কিছু টিপস এখানে
দেওয়া হলো !!

💢১. মক্কা-মদিনার ২ মসজিদ এর
ভিতরেই পিলারের গা ঘেঁষে এসির
খুব ঠান্ডা বাতাস বের হয় !!
তাই মসজিদ এর ভিতর সব সময়
পিলার থেকে একটু দুরে বসতে
হবে, তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যাবে !!

💢২. জমজম এর পানি, খাওয়ার জন্য, সাধারণত মসজিদ এর বিভিন্ন স্থানে একসাথে পাশাপাশি কয়েকটি সাদা বড় জার থাকে !! তারমধ্যে অল্প কিছু জার এর উপর নীল কালিতে বড় করে লেখা থাকে- "NOT COLD" অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি !!
সব সময়, এই জার এর পানি খাওয়া
উচিত , অন্য জারগুলির পানি অনেক বেশী ঠান্ডা, ওগুলো থেকে পানি খেলে
সহজেই হাঁচি-কাশি-ঠান্ডা-জ্বর ইত্যাদি
সহজেই হয়ে যায় !!

💢৩. মসজিদ চত্বর এর ভিতর বিভিন্ন
স্থানে, বারান্দায় ও চারিদিকে অনেক অজুখানা ও পানির কল আছে !! অনেকে এর সবগুলোকেই জমজম
এর পানি মনে করে খেয়ে থাকেন !! আসলে, ওগুলোর সব কিন্তু
জমজম এর পানি নয় !!
এগুলো খেয়ে উল্টো, পেট এর
সমস্যা হতে পারে !! নিশ্চিন্তে
জমজম এর পানি পেতে,
মসজিদের সাদা জার থেকে
নেয়াই নিরাপদ ও উত্তম !!
এছাড়া অল্প কিছু নির্দিষ্ট জায়গায়
বড় কন্টেইনারে জমজমের পানি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে,
যেগুলি জেনে ও চিনে নিতে হবে !!

💢৪. পরিধেয় সকল জামা-কাপড় যতটুকু সম্ভব ঢোলাঢালি, নরম ও
সূতি কাপড় এর হতে হবে, তাতে
চলাফেরা ও জীবনযাত্রা
অনেক আরামদায়ক হবে !!

💢৫. বেশি হাঁটতে হয় বিধায়,
পায়ে নরম ও ঠিক মতো ফিটিং
হওয়া আরামদায়ক স্যান্ডেল পরা
উচিত !! উন্নত ও ভালো কোম্পানির
তৈরী স্পন্জ এর স্যান্ডেলই এসময়
উপযুক্ত ও ভালো !! হজ্ব এ কমপক্ষে
৩ জোরা এবং ওমরাতে ২ জোরা
স্পন্জ এর স্যান্ডেল নেওয়া নিরাপদ !! আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, তা হলো >
স্যান্ডেলটি যেন পায়ের ঠিক মাপ
মতো হয়, বড়ও না, ছোটও না !!
ছোট বড় হলে, ভিড়ের ভিতর
অন্যর পায়ের আঘাত বা চাপে
সহজেই পরে যাবার সম্ভবনা থাকে !!

💢৬. বেশী হাঁটাহাঁটি ও বাতাসে আদ্রতা কম থাকার কারণে, অনেকেরই পায়ের তালুর ত্বক খসখসে ও ফাটাফাটা হয়ে যায় !! তাই, সবারই কয়েকটা রং গন্ধহীন ভ্যাসলিন ক্রিম/গ্লিসারিন/
লিকুইড প্যারাফিন অথবা উন্নত ভালো কোম্পানির লোশন নিয়ে
যাওয়া উচিত !! প্রতিবার
অজু করার পর পায়ের তলায় এগুলোর যে কোনোটি ভালোভাবে লাগিয়ে নিলে,এ সমস্যার সমাধান
হয় এবং অনেক আরাম পাওয়া
যায় !!

💢৭. তীব্র গরম ও রোদের দিনে
বাইরে কোথাও বেড়াতে গেলে, অবশ্যই ছাতা ও খাবার পানি সাথে নিয়ে যেতে হবে !! এগুলো সাথে না থাকলে, হিটস্ট্রোক, পানিশূন্যতা
বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার
কারণে হঠাৎ বিপদের সম্ভাবনা থাকে !! আরেকটি জিনিস প্রায় সবারই বাদ পড়ে যায়, আর
তাহলো> একটি সানগ্লাস/
রোদচশমা সাথে রাখা !!
তীব্র রোদে চোখে এটি ব্যবহার
করা খুবই প্রয়োজন আরামদায়ক এবং চোখের ক্ষতিরোধক !!

💢৮. প্রতিদিন সকাল ১০/১১টার
মধ্যেই গোছল সেরে ফেলা উচিত !! কারন, এরপর বেশিরভাগ
হোটেলের বাথরুমে, সাপ্লাই এর
পানি রোদে অনেক গরম হয়ে যায় !!

💢৯. পুরুষদের ইহরাম এর জন্য
সাদা কাপড় এখন, অনেক ধরণের
পাওয়া যায় !! প্রচন্ড গরম ও রোদ
এর কথা মাথায় রেখে, শরীরের
জন্য আরামদায়ক হয়, এমন
কাপড় বেছে নিতে হবে !! লম্বা
ও স্বাস্থ্যবান লোকদের জন্য
কাপড়ের পরিমান একটু বড়
হলে ভালো !!
মহিলাদের অবশ্য কাপড় সাদা
হওয়ার বাধ্যবাধকতা নাই !!!
জীব জন্তুর ছবি মুক্ত হালকা
রং এর ঢোলা ঢালা সূতি
কাপড় এর সেলোয়ার কামিজই
এ সময় উত্তম !! হজ্ব এর সময়
কমপক্ষে ৩ সেট এবং ওমরা-তে
২ সেট সাথে রাখাই নিরাপদ !!
(বিদেশে তো আর, সব সময়
সব পরিবেশে ধোয়া যাবে না ) !!

💢১০. পেট এর সমস্যা থেকে
বাঁচতে এসময় অতিরিক্ত ভুরিভোজন
এড়িয়ে পরিমিত পরিমান খাদ্য
গ্রহন করাই নিরাপদ !! (সব স্থানেই
লাবাং পাওয়া যায়, ইচ্ছে করলে,
রোজ একটু খেতে পারেন, ভালো !!)

💢১১. বড় কোনও স্বাস্থ্য সমস্যা
দেখা দিলে, অবশ্যই অতিসত্বর নিকটস্থ নির্ধারিত স্বাস্থ্য কেন্দ্রে
চলে যেতে হবে !! এব্যাপারে
আশেপাশে থাকা সৌদি পুলিশ
বা যে কোনো দায়িত্বশীলদের
সহযোগিতা নিতে হবে !!

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

যদি আগে থেকেই কারো কোনো রোগের ওষুধ চলমান থাকে,তবে
যার যার নিজস্ব রোগের ওষুধ,
পর্যাপ্ত পরিমানে অবশ্যই দেশ
থেকেই সঙ্গে নিয়ে যেতে হবে !!

এগুলি ছাড়াও, অতিরিক্ত কিছু
অতি প্রয়োজনীয় ওষুধ সবারই
দেশ থেকেই সাথে করে নিয়ে
যাওয়া উচিত !! (যা যে কোনো
সময় দরকার হতে পারে) !!
বিশেষ করে >>

TAB.NAPA / ACE 500mg
(সাধারণ জ্বর ও ব্যাথার জন্য)
TAB.FEXO (180mg) / Tab. billi 20mg
(সাধারণ হাঁচি কাশি ঠান্ডা এলার্জী ও চুলকোনির জন্য)
TAB.LOSECTIL (40mg) / Seclo 40mg
দ্রুত সমাধানে Tab. ENTACYD PLUS
(হঠাৎ বেশি এসিডিটি হলে)
ORS
(হঠাৎ পাতলা পায়খানা বা
অতিরিক্ত ঘাম বা হঠাৎ প্রেশার
কমে গেলে )
এক কোর্স ভালো এন্টিবায়োটিক
(TAB. ZIMAX/ Zithrin 500mg)
১টি ভালো এন্টিবায়োটিক মলম
FACID CREAM/ Bactrocin / Nebanol Plus Ointment
(কাটা, পোড়া, ফোঁড়া, ছুলে
যাওয়া ইত্যাদির জন্য) !!
(বিদ্র: জনস্বার্থে ও সবার
সুবিধার্থে বাজারের পরিচিত
ওষুধের নাম এখানে ব্যবহার
করা হয়েছে !!)

☘️☘️ দুর্বল অসুস্থ বয়োবৃদ্ধ
হাজীদের কারো হুইল চেয়ার
বা ছোট ব্যাটারিগাড়িতে
তাওয়াফ ও সাই করার প্রয়োজন হলে, নির্দিষ্ট স্থান হতে তা বিনামূল্য সংগ্রহ করার ব্যবস্থা আছে !!

☘️☘️ মসজিদে প্রবেশ ও বের
হওয়ার সময়, তাওয়াফের
সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ
স্থানে, ভীড় ও হুড়াহুড়ি
সতর্কভাবে যথাসাধ্য এড়িয়ে
চলতে হবে !! প্রয়োজনে,
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অথবা
কিছুটা এগিয়ে-পিছিয়ে,
ঝুঁকিমুক্ত ফাঁকা স্থান দিয়ে
হাঁটার চেষ্টা করতে হবে !!
কারণ, মাটিতে পড়ে গিয়ে
পায়ের চাপায় পিষ্ট হয়ে
মৃত্যুর ঘটনা প্রায় বছরই
হয়ে থাকে !! এখানে উল্লেখ্য,
জোহরের নামাজের আগে
পরে তাওয়াফ করার জন্য
সবচেয়ে ভালো সময় !!
এ সময় ভীড় অনেক কম
থাকে !!

☘️☘️ আরাফাতের ময়দান
হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ
দোয়া কবুলের স্থান !!
তাই সম্মানিত হাজী
সাহেবগন আরাফাতের
ময়দানে অবস্থানকালীন সময়ে,
আল্লাহর কাছে যাবতীয় চাওয়া পাওয়ার কাজটি সেরে নিতে
পারেন !!
কিন্তু বাস্তবতা হচ্ছে, বেশিরভাগ
তাবুর ভেতরে একান্তে একাগ্রচিত্তে মন ভরে দোয়া ও মোনাজাত করার উপযুক্ত পরিবেশ থাকে না !!
তাই তাবুর বাইরে এসে,
সুবিধাজনক স্থানে ও নিরিবিলি পরিবেশে যার যার ব্যক্তিগত
দোয়া ও মোনাজাতের কাজটি সহজেই সেরে নেয়া যেতে পারে !!
আর এ সময়ে প্রচন্ড গরম
এবং তাপদাহ থেকে বাঁচতে,
আরাফাত ময়দানে থাকা,
নিম গাছ (জিয়া ট্রি নামে পরিচিত ) এর ছায়ার নিচে/পাশে দাঁড়িয়ে এই মহামূল্যবান মোনাজাতের কাজটি
খুব স্বাচ্ছন্দে সেরে নেয়া যায় !!

🏵️ সবশেষ কথা হলো 🏵️
এই পোষ্টটিতে, শুধুমাত্র স্বাস্থ্য
বিষয়ক অল্প কয়েকটি জরুরী টিপস উল্লেখ করা হয়েছে !!
কিন্ত,
১. সময়ে সময়ে সৌদি সরকার
প্রবর্তিত হজ্ব/ওমরাকালীন সর্বশেষ
আইন কানুন এবং
২. হজ্ব/ওমরার সঠিক সহীহ
নিয়ম ও মাছায়ালা-মাছায়েল
গুলো ভাল একজন অভিজ্ঞ
আলেম থেকে নিজ দায়িত্বে
জেনে নিতে হবে !!!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


#জমজম #মদিনা

#পানি
#নামাজ #সালাত
#হজ #ওমরা
#মীনা #আরাফাতেরময়দান
#মুজদালেফা #মক্কা

আজ বাবাকে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসেছিলাম। উনার চোখে Anti- VEGF ইনজেকশন দেওয়া হচ্ছে , Vabysmo( প্রতি ভায়া...
03/05/2026

আজ বাবাকে নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসেছিলাম। উনার চোখে Anti- VEGF ইনজেকশন দেওয়া হচ্ছে , Vabysmo( প্রতি ভায়াল এর দাম প্রায় ৫০ হাজার টাকা) । বাবার সাথে এই ছবিটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে এটা সাধারণ একটা চেকআপ কিন্তু এর পেছনের গল্পটা বেশ দীর্ঘ এবং কিছুটা কষ্টের।

আমার বাবা সারা জীবন বিশ্বাস করে এসেছেন হোমিও চিকিৎসায়। এক সময় আধুনিক চিকিৎসা বা এলোপ্যাথিকে তিনি একদমই সহজভাবে নিতে পারতেন না। কিন্তু বাস্তবতা আজ উনাকে ভিন্ন এক মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। বাবার এখন পায়ের রক্তনালী সরু হয়ে যাওয়ায় রক্ত চলাচলে সমস্যা হচ্ছে যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ।
এর জন্য উনার মাঝে মাঝেই পায়ে মারাত্মক ইনফেকশন হয় এবং জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক খেতে হয় এবং নিয়মিত রক্ত পাতলা রাখার ওষুধ খেতে হচ্ছে যা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি।
২০২৫ সালে কয়েক দফায় প্রায় ১২০ দিন আমার বাবা হাসপাতালের কেবিনে ভর্তি ছিলেন, এবং উনার পায়ের একটা আঙ্গুল কেটে ফেলা হয়েছে গ্যাংগ্রিন হয়ে যাওয়ার জন্য!

সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে উনার চোখের ক্ষেত্রে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের ভেতরে রক্তক্ষরণ জনিত সমস্যার কারণে উনার চোখে ইনজেকশন প্রয়োজন ছিল। শুরুতে কয়েকবার ইনজেকশন দেওয়ার পর তিনি যখন কিছুটা সুস্থ বোধ করলেন তখন আর ডাক্তারের কাছে ফলোআপে আসেননি। মনে করেছিলেন হয়তো এভাবেই ঠিক হয়ে যাবে। কিন্তু এই অবহেলার ফল হয়েছে ভয়াবহ। চোখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার পর এখন আবার উনাকে সেই হাসপাতালের বারান্দায় এবং অপারেশন থিয়েটারে ইনজেকশনের জন্য ফিরতে হয়েছে।

আজ বাবা নিজেও বুঝতে পারছেন যে জটিল রোগের ক্ষেত্রে শুধুমাত্র বিশ্বাসের ওপর ভিত্তি করে চিকিৎসা নিলে চলে না। সঠিক সময়ে সঠিক এবং বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করা কতটা জরুরি সেটা আজ উনার জীবনের বড় এক শিক্ষা।

এই পোস্টটি করার মূল উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা। আপনার পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে তবে দয়া করে সেটিকে হালকাভাবে নেবেন না। ডায়াবেটিসের জন্য হোমিওপ্যাথি,বিভিন্ন গাছ গাছড়ার চিকিৎসা সম্পূর্ণ পরিহার করবেন, বিশেষ করে চোখের সমস্যা, কিডনির ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বা পায়ের ক্ষতের ক্ষেত্রে কখনো অবহেলা করবেন না। ডাক্তার যে সময় ফলোআপে আসতে বলেন ঠিক সেই সময়েই যাবেন। একদিনের দেরি বা একটা ফলোআপ মিস করা সারা জীবনের অন্ধত্ব বা পঙ্গুত্বের কারণ হতে পারে।
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বিজ্ঞান আর সঠিক চিকিৎসার ওপর আস্থা রাখুন সুস্থ থাকুন।

Dr. Duo Insight
Copied

কপলিক স্পট (Koplik spot) হলো হাম (Measles) রোগের একটি খুব গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট লক্ষণ। অনেক ক্ষেত্রে ত্বকের ফুসকুড়ি ও...
14/04/2026

কপলিক স্পট (Koplik spot) হলো হাম (Measles) রোগের একটি খুব গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট লক্ষণ। অনেক ক্ষেত্রে ত্বকের ফুসকুড়ি ওঠার আগেই মুখের ভেতরে এই স্পট দেখা যায়, তাই এটি দেখে আগেভাগে হাম সন্দেহ করা সম্ভব।
🔎 কপলিক স্পট কী?
কপলিক স্পট হলো মুখের ভেতরের গালের অংশে দেখা যায় এমন ছোট ছোট সাদা বা নীলচে-সাদা দানার মতো দাগ, যেগুলো লালচে পটভূমির ওপর থাকে। দেখতে অনেকটা লাল জমিনে লবণের দানার মতো লাগে। �
ncbi.nlm.nih.gov +1
এগুলো সাধারণত:
ওপরের দাঁতের বিপরীতে গালের ভেতরের অংশে দেখা যায়
ত্বকের র‍্যাশ ওঠার ১–২ দিন আগে দেখা দেয়
হাম রোগের একটি pathognomonic sign (অর্থাৎ খুব নির্দিষ্ট লক্ষণ) হিসেবে ধরা হয় �
ncbi.nlm.nih.gov +1
🧪 হাম নির্ণয়ে কপলিক স্পটের গুরুত্ব
হাম রোগ সাধারণত নিচের ধাপগুলোতে হয়:
১️⃣ প্রাথমিক লক্ষণ (Prodromal stage)
এই সময় দেখা যায়:
জ্বর 🌡️
কাশি
নাক দিয়ে পানি পড়া
চোখ লাল হওয়া
এরপর এই পর্যায়ে কপলিক স্পট দেখা যায়।
২️⃣ কপলিক স্পট দেখা দেওয়া
সাধারণত জ্বর শুরুর ২–৩ দিনের মধ্যে
ত্বকের র‍্যাশ ওঠার ১–২ দিন আগে
এই সময় রোগী সবচেয়ে সংক্রমণ ছড়াতে পারে
৩️⃣ ত্বকের র‍্যাশ শুরু
মুখ থেকে শুরু হয়ে শরীরজুড়ে ছড়িয়ে পড়ে
এই ধাপগুলো হাম নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ ক্লু দেয়।

🩺 কখন হাম সন্দেহ করবেন?
নিচের লক্ষণগুলো একসাথে থাকলে হাম সন্দেহ করা উচিত:
জ্বর
কাশি
নাক দিয়ে পানি
চোখ লাল
মুখের ভেতরে কপলিক স্পট
পরে শরীরে লাল ফুসকুড়ি
🚨 কী করবেন যদি কপলিক স্পট দেখা যায়?
রোগীকে অন্যদের থেকে আলাদা রাখুন
দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
শিশু হলে ভিটামিন-A চিকিৎসকের পরামর্শে দেওয়া হয়
আশেপাশের শিশুদের টিকা আছে কিনা যাচাই করুন
🧠 গুরুত্বপূর্ণ তথ্য
সব হাম রোগীতে কপলিক স্পট দেখা যায় না, তবে দেখা গেলে হাম হওয়ার সম্ভাবনা খুব বেশি।
কপলিক স্পট সাধারণত স্বল্প সময়ের জন্য থাকে, তাই খেয়াল না করলে মিস হতে পারে।
দ্রুত শনাক্ত করা গেলে সংক্রমণ ছড়ানো কমানো যায়।

বাচ্চাদের সুপার গ্লু নিয়ে খেলতে দিবেন না!!  না না না!!যদি সুপার গ্লু চোখে চলেই যায়,  অতি দ্রুত ১৫-২০মিনিট চোখে পানি দিন।...
27/03/2026

বাচ্চাদের সুপার গ্লু নিয়ে খেলতে দিবেন না!! না না না!!
যদি সুপার গ্লু চোখে চলেই যায়, অতি দ্রুত ১৫-২০মিনিট চোখে পানি দিন।
দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
যা করবেন না ☞☞☞☞ চোখ খোলার জন্য জোড়াজুড়ি করা সম্পূর্ণ নিষেধ।।।

ডা: মুবীন

14/01/2026

বাংলাদেশ নতুনদের না......
কেনো?!
ঘটনা ১: চক্ষু হাসপাতালে -
ডাক্তার: বলুন কি সমস্যা?
মহিলা রোগী: চোখে সমস্যা!
ডাক্তার : চোখে কি সমস্যা?
মহিলা : স্যার জামাই আমার ভালা না, কইছিলাম গরুটারে চড়াইতে গেলো না, পাঠাইলাম আমার বড় পুতেরে।
ডাক্তার: চোখে কি হইলো?
মহিলা রোগী : হেইডাইতো কইতাছি, কইবার তো দিতাভহুইন না।
ডাক্তার : বলেন, শুনি
মহিলা রোগী : পুতেরে কেইল্লাগগা পাঠাইলাম, বউ করে কাইজ্জা। দিলাম চেলা দিয়া বাড়ি। হেই বাড়ি উইল্ডা লাগলো আমার চোক্ষে!!!
ডাক্তার : চোখ, মেশিনে রাখে দেখি, পরীক্ষা করে দেখা গেলো কোন আঘাত জনিত সমস্যা নাই। শুধু বয়স জনিত চোখের পাওয়ারের সমস্যা।
জিজ্ঞাস করলাম আঘাত কতোদিন আগে পেয়ে ছিলেন?
মহিলা : সাথের নাতি কে দেখিয়ে, এইডা যখন বউ এর পেটে তখন!
ডাক্তার: কিসে পড় তুমি নাতি বেটা?
নাতি: ইন্টার পরীক্ষা দিবো স্যার!!
🤣🤣🤣🤣🤣🤣🤣
ডা: মুবীন

29/12/2025

জনতার মতামত:
ঢাকা-ময়মনসিংহ ডাবল রেললাইন এখন সময়ের দাবি! এই প্রকল্প বাস্তবায়ন হলে পরিবহন খাতের অসাধু সিন্ডিকেটের প্রভাব যেমন দূর হবে, তেমনি সাধারণ মানুষের রেল ভ্রমণে দুর্ভোগ প্রায় ৭০% কমে আসবে।
ডা. মুবিন আহমেদ
​একটি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ের আধুনিকায়ন অত্যন্ত জরুরি।
​আসুন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আমরা একাত্ম হই।

মাওলানা কামরুল আহসান এমরুল
সংসদ সদস্য প্রার্থী ময়মনসিংহ -৪(সদর)!

#উন্নতবাংলাদেশ #রেলওয়ে #জনগণেরমতামত_ময়মনসিংহ #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ

আমরা অনেকসময় নেবুলাইজেশনে Norsol  or N-sol লিখে দেই। অনেকেই জানতে চান, এটার বদলে স্যালাইন প্যাকেটের Normalin বা Normal s...
25/12/2025

আমরা অনেকসময় নেবুলাইজেশনে Norsol or N-sol লিখে দেই। অনেকেই জানতে চান, এটার বদলে স্যালাইন প্যাকেটের Normalin বা Normal saline দিতে পারবেন কিনা?

উত্তর হচ্ছে, হ্যাঁ। অবশ্যই পারবেন। এই দুইটার উপাদান একই 0.9% NaCl.

©

11/12/2025

নিম্মের কোন বৈশিষ্ট্য থাকলে #নবজাতককে #এনআইসিইউ(NICU) তে ভর্তি করতে হবে :

১. নবজাতকের ওজন ১৮০০ গ্রাম বা তার নীচে হলে।

২.নবজাতক ৩৪ সপ্তাহ বা তার আগেই হয়ে গেলে।

৩. শ্বাস কষ্ট হলে।

৪. বাচ্চার হাত-পা নীল হয়ে গেলে।

৫. গর্ভাবস্থায় বাচ্চার মায়ের আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকলে।

৬. বাচ্চা হওয়ার পর দেরী করে শ্বাস নিলে।

৭. জন্মগত কোন ত্রুটি থাকলে।

10/12/2025

ছানি কেমন জিনিস?
এটি চোখের লেন্সের ঝাপসা হয়ে আসা

আজ ২৮ সেপ্টেম্বর "World Rabies Day" এর প্রতিপাদ্য হলো- “Act now: You, Me, Community”. এর অর্থ হলো আপনি, আমি সবাই মিলে রে...
28/09/2025

আজ ২৮ সেপ্টেম্বর "World Rabies Day" এর প্রতিপাদ্য হলো- “Act now: You, Me, Community”. এর অর্থ হলো আপনি, আমি সবাই মিলে রেবিস সম্পর্কে সচেতন হই, রেবিস ও এর চিকিৎসা সম্পর্কে জানি ও সময়মত পদক্ষেপ নেই। বিশেষ করে ডাক্তার হিসেবে আমাদের সবাইকে রেবিস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। নিচে রেবিস সংক্রান্ত গাইডলাইনের সারসংক্ষেপ শেয়ার করছি।

১. কোন প্রাণীর কামড়ে রেবিস হয়?
- কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর ও বাদুড়। এছাড়া যেকোন বন্য মাংসাশী প্রানীর (wild animals/ carnivores) কামড়ে রেবিস হতে পারে।
- আমাদের দেশে ৯৫% এর বেশি ক্ষেত্রে রেবিসে আক্রান্ত কুকুরের কামড় বা আচড় থেকে রেবিস হয়।
- কুকুরের কামড়ে রেবিসে আক্রান্ত গরু, ছাগলের লালা থেকেও রেবিস হতে পারে।
- ইঁদুর, চিকা, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ও মানুষের কামড়ে রেবিস হয় না। এগুলোতে এখন পর্যন্ত হিউম্যান ট্রান্সমিশন প্রমানিত হয় নি। তারপরও সেফ সাইডে থাকতে চাইলে ভেক্সিন দিতে পারেন। যেহেতু রেবিসে মৃত্যুহার ১০০%।
- কোন প্রাণী কামড় দিয়েছে অন্ধকারে দেখা যায় নি, কি করবেন? কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর বা বন্য প্রাণীর (wild animals/ carnivores) কামড় হওয়ার সম্ভাবনা থাকলে রেবিস ভেক্সিন দিতে হবে।

২. রেবিসের লক্ষণ কতদিনের মধ্যে শুরু হয়?
- সাধারণত রেবিড এনিমেল কামড় দেয়ার ৫ দিন পর থেকে ৩ মাসের ভিতরে রেবিসের লক্ষণ শুরু হয়। তবে কিছু ক্ষেত্রে ১ বছরের বেশি বা কয়েক বছর সময় লাগতে পারে।

৩. রেবিস এর লক্ষণগুলো কি?
1. Classic form (80%): Headache, widespread excitation, violant behavior, hydrophobia, aerophobia, intolerant to noise and light, increased salivation, perspiration, lacrimation, anger, irritability.
2. Paralytic form (20%): Acute ascending paralysis resembling Guillain-Barre syndrome.

৪. রেবিড এনিমেল কামড়ালে চিকিৎসা কি?

চিকিৎসার কয়েকটি অংশ আছে:
- ক্ষত স্থান ক্ষার যুক্ত সাবান দিয়ে ধুয়ে ১৫ মিনিট রানিং টেপ ওয়াটার দিয়ে ধৌত করতে হবে। তারপর ইথানল (৭০%) বা পভিডন আয়োডিন দিয়ে জীবানুমুক্ত করতে হবে। ক্ষত স্থানে সেলাই না দেয়াই উত্তম। যদি একান্ত দিতেই হয় লুজ ভাবে সেলাই দিতে হবে। সাথে Immunoglobulin ক্ষতস্থানে ইনফিলট্রেট করে দিতে হবে। সরাসরি ক্ষতস্থানে হাত দেয়া যাবে না, গ্লাভস পড়তে হবে।
- বাইট ক্যাটাগরী অনুযায়ী এন্টি রেবিস ভেক্সিন, রেবিস ইমিউনোগ্লবিউলিন দেয়া।
- টিটেনাসের প্রফাইলেক্সিস দেয়া।
- ইনফেকশন প্রিভেন্ট করতে এন্টিবায়োটিক দেয়া। যেমন- Amoxicillin+Clavulunate 8 hourly for 7-10 days, or Doxycycline 100mg bd for 7-10 days, or Cefuroxim (bd)+ metronidazole (qds) for 7-10 days.

৫. কামড় বা আঁচড়ের ক্ষত কত ধরনের ও কি কি?

ক্যাটাগরি ১ঃ স্পর্শ, রেবিড এনিমেলকে খাওয়ানো, অক্ষত চামড়ায় লালার সংস্পর্শ। এই সব ক্ষেত্রে চিকিৎসা লাগবে না। শুধু পানি দিয়ে ধুলেই হবে।

ক্যাটাগরি ২ঃ হালকা কামড়, আঁচড়, ছিলে যাওয়া (এব্রেশন) রক্তপাত ছাড়া। ক্যাটাগরি ১ ও ২ পার্থক্য করার সহজ উপায় হচ্ছে ক্ষতস্থান পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর পভিসেফ লাগালে যদি জ্বালাপোড়া করে তাহলে ক্যাটাগরি ২। এইক্ষেত্রে এন্টি রেবিস ভেক্সিন দিতে হবে।

ক্যাটাগরি ৩ঃ গভীর কামড়, রক্তপাত হওয়া, ব্রোকেন স্কিনে লালার স্পর্শ, মিউকাস মেমব্রেনে লালার স্পর্শ (যেমন, মুখের ভিতর, নাকের ভিতর ও চোখে লালা লাগা)। বাদুড় এর কামড় বা আঁচড় সব সময় ক্যাটাগরি ৩ হিসেবে গন্য হবে। এইসব ক্ষেত্রে রেবিস ভেক্সিন ও ইমিউনোগ্লোবিউলিন দুইটাই দিতে হবে। *ক্যাটাগরি ২ ও ৩ এর মধ্যে সন্দেহ হলে ক্যাটাগরি ৩ হিসেবে গন্য করতে হবে।

৬. কুকুর কামড়ানোর পূর্বেই রেবিস প্রতিরোধক ভেক্সিন দেয়া যায় কিনা? কাদের জন্য?

দেয়া যায়। যারা ল্যাবরেটরিতে রেবিস ভাইরাস নিয়ে কাজ করেন বা পেশাগত কারনে রেবিড এনিম্যাল নিয়ে কাজ করেন, যারা রেবিস রোগীদের চিকিৎসা কাজের সাথে জড়িত ও যারা রেবিস আক্রান্ত প্রাণী বা মানুষকে সেবা দেন (কেয়ার গিভার)।

Pre exposure prophylaxis (PrEV):
Inj. Anti-Rabies Vaccine (ARV) ID-RV or IM route on D0 & D7.
Intradermal (ID-RV): 0.1ml/ dose at 2-sites, (2-0-2-0-0) on Day 0 and Day 7.
Intramuscular (IM): 1 vial 1-0-1-0-0 at a 1 site for 1 dose on Day 0 and Day 7.
Site of vaccinatin: Deltoid region (adults), anterolateral area of the thigh (2 yrs) or antero lateral thigh (2 yrs) or anterolateral thigh (

একই ওষুধ দুইটি প্রতিষ্ঠিত কোম্পানির দামে পার্থক্য একটির ২৫৳ প্রতি পিছ, অন্যটি ১৫৳,গড়ে বছরে পার্থক্য ৩৬৫০৳,...!!! তাও ডায়...
24/09/2025

একই ওষুধ দুইটি প্রতিষ্ঠিত কোম্পানির দামে পার্থক্য
একটির ২৫৳ প্রতি পিছ, অন্যটি ১৫৳,
গড়ে বছরে পার্থক্য ৩৬৫০৳,...!!!
তাও ডায়াবেটিস এর মতো রোগের দরকারি ওষুধ...

Empaglifzoline এর Empa/ Adempa/ Emjard/ Jardian / Emazid 10mg == ২৫ টাকা পিছ
একই জিনিস ভালো কোম্পানি যেমন ইবনে সিনা, ডেল্টা এর টা == Glipatab / Empazin 10mg== ১৫-১৬৳

শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন...
অনেকে এই টাকার পার্থক্য এর জন্য ও কিনতে পারে না...
ডা.মুবীন

Address

Mymensing
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mubin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mubin Ahmed:

Share

Category