Free Blood Donation Mymensingh -“fbdm”

Free Blood Donation Mymensingh -“fbdm” Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free Blood Donation Mymensingh -“fbdm”, ময়মনসিংহ, পুলিশ লাইন, Mymensingh.
(4)

ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ একটি অরাজনৈতিক সামাজিক রক্তদান সংগঠন
“রক্ত দানে নেই ভয়,করবো এবার মানব জয়”
এটি FBDM অফিসিয়াল পেজ।
ময়মনসিংহ বিভাগের যেকোনো হাসপাতালে বিনামূল্যে রক্তের ডোনার ম্যানেজ করে দেওয়া হয়।

01/02/2026

আলহামদুলিল্লাহ,FBDM সংগঠনে জানুয়ারি ২০২৬ এর সর্বমোট ২৪২ টি রক্তের রিকোয়েস্টে ৯৭ টি রক্তের ব্যাগ ম্যানেজ হয়েছে।

আলহামদুলিল্লাহ 💝Free Blood Donation Mymensingh(FBDM)  -এর জন্য আরও একটি গর্বের অর্জন।২৮ জানুয়ারি ২০২৬, বুধবার—“ #রক্তদান...
29/01/2026

আলহামদুলিল্লাহ 💝
Free Blood Donation Mymensingh(FBDM) -এর জন্য আরও একটি গর্বের অর্জন।
২৮ জানুয়ারি ২০২৬, বুধবার—
“ #রক্তদানে_আমরা_ময়মনসিংহ”-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত
❝স্বেচ্ছাসেবীদের মিলনমেলা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা-২০২৬❞
অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য Free Blood Donation Mymensingh -“fbdm”-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ।
এই সম্মাননা স্মারক গ্রহণ করেন পরিবারের সহ-সাধারণ সম্পাদক Arif Sarkar এবং প্রচার সম্পাদক Tayeb Al Zidan ।
উক্ত আয়োজনে রক্তদান ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে FBDM-কে সম্মাননা প্রদান করা হয় যা আমাদের জন্য অতি গৌরবের বিষয়।
স্থান: শিল্পকলা একাডেমি হল রুম, ময়মনসিংহ।
এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য FBDM-এর পক্ষ থেকে আয়োজক সংগঠন #রক্তদানে_আমরা_ময়মনসিংহ-কে জানাই আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মানবসেবায় তাদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাওয়ার তাওফিক দান করুন—আমিন।

#রক্তদানে_আমরা_ময়মনসিংহ

ময়মনসিংহের স্বেচ্ছায় রক্তদাতাদের বৃহৎ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’-এর মানবসেবামূলক কার্যক্রম ও সাফ...
27/01/2026

ময়মনসিংহের স্বেচ্ছায় রক্তদাতাদের বৃহৎ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’-এর মানবসেবামূলক কার্যক্রম ও সাফল্যের ৮ম বর্ষপূর্তি এবং ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে উক্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই Free Blood Donation Mymensingh -“fbdm” -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদানকে আন্দোলনে রূপ দেওয়ার যে নিরলস প্রচেষ্টা এই সংগঠন দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই পথচলায় সংশ্লিষ্ট সকলের ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিক অবদান সংগঠনটির সাফল্যের মূল ভিত্তি। আগামীতেও যেন ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’ আরও সুদৃঢ়ভাবে মানবসেবায় কাজ করে যেতে পারে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দিতে পারে—এই কামনা রইল।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্ত সফল ও সার্থক হোক, ভবিষ্যৎ পথচলা হোক আরও উজ্জ্বল ও অর্থবহ—এই দোয়া ও প্রত্যাশা কামনা করি।

আলহামদুলিল্লাহ 🥰😍অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনFree Blood Donation Mymensingh(FBDM) -...
26/01/2026

আলহামদুলিল্লাহ 🥰😍
অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন
Free Blood Donation Mymensingh(FBDM) -এর ২০২৬ ইং সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।

প্রতিবারের ন্যায় এবারও সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক Mde Ebne Anas ভাইয়ের দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বে সংগঠন পরিচালিত হবে।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সম্মানিত সিনিয়র এডমিন Rajon Ahmed RaFi ভাই এবং
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন সম্মানিত সিনিয়র এডমিন MD Mahidul Islam ভাই।

এবারের কমিটিতে মোট ২৫ জন কার্যনির্বাহী সদস্য যুক্ত হয়েছেন। এদের মধ্যে অনেকেই নতুন হলেও মানবতার সেবায় কাজ করার দৃঢ় মানসিকতা নিয়ে তারা সংগঠনের সাথে যুক্ত হয়েছেন। দক্ষ ও অভিজ্ঞ সদস্যদের দিকনির্দেশনায় এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।

Free Blood Donation Mymensingh -“fbdm”পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সকল কমিটি সদস্যদের জন্য রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শুভকামনা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতার সেবায় আমাদের এই সংগঠন আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। 🥀❤️

📌 ২০২৬ ইং সালের কার্যনির্বাহী কমিটির তালিকা নিচের ছবিতে সংযুক্ত করা হলো।

একই সঙ্গে জানানো যাচ্ছে যে, ২০২৫ ইং সালের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হলো।

“রক্তদানে নেই ভয়, করবো এবার মানব জয়”
এই স্লোগানকে ধারণ করে সবাইকে সাথে নিয়ে মানবতার সেবায় আমাদের পথচলা অব্যাহত থাকুক।

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।

FBDM পরিবারের জন্য একটি আনন্দের খবর 💝FBDM প্রতিষ্ঠার শুরু থেকেই যাঁদের অবদান সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখ...
25/01/2026

FBDM পরিবারের জন্য একটি আনন্দের খবর 💝
FBDM প্রতিষ্ঠার শুরু থেকেই যাঁদের অবদান সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাঁদের একজন আবার আমাদের পথচলায় যুক্ত হয়েছেন।
আলহামদুলিল্লাহ।
FBDM-এর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদিকা সামিয়া ইসলাম পুনরায় FBDM পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন।
তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানেই FBDM আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। তাঁকে আবার আমাদের মাঝে পেয়ে FBDM পরিবার আনন্দিত ও গর্বিত।
আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবী সদস্যদের জন্য একটি বড় অনুপ্রেরণা ও শেখার সুযোগ হয়ে উঠবে।
সকল সদস্যের প্রতি আমাদের অনুরোধ—
শৃঙ্খলা বজায় রাখুন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন এবং পারস্পরিক সম্মান রক্ষা করুন।
FBDM সবার ভালোবাসার স্থান।
FBDM একটি পরিবার।
ইনশাআল্লাহ, নতুন সদস্যরাও একদিন এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FBDM পরিবারের জন্য একটি আনন্দের খবরFBDM প্রতিষ্ঠার শুরু থেকেই যাঁদের অবদান সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ...
25/01/2026

FBDM পরিবারের জন্য একটি আনন্দের খবর
FBDM প্রতিষ্ঠার শুরু থেকেই যাঁদের অবদান সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাঁদের একজন আবার আমাদের পথচলায় যুক্ত হয়েছেন।
আলহামদুলিল্লাহ।
FBDM-এর সাবেক সহ-সাধারণ সম্পাদিকা নাজমিন নদী পুনরায় FBDM পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন।
তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানেই FBDM আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। তাঁকে আবার আমাদের মাঝে পেয়ে FBDM পরিবার আনন্দিত ও গর্বিত।
আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবী সদস্যদের জন্য একটি বড় অনুপ্রেরণা ও শেখার সুযোগ হয়ে উঠবে।
সকল সদস্যের প্রতি আমাদের অনুরোধ—
শৃঙ্খলা বজায় রাখুন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন এবং পারস্পরিক সম্মান রক্ষা করুন।
FBDM সবার ভালোবাসার স্থান।
FBDM একটি পরিবার।
ইনশাআল্লাহ, নতুন সদস্যরাও একদিন এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনন্দন ও শুভ কামনা নবীন এডমিন Arif Sarkar 💝সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আরিফ সরকার এডমিন পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।আপ...
22/01/2026

অভিনন্দন ও শুভ কামনা নবীন এডমিন Arif Sarkar 💝
সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আরিফ সরকার এডমিন পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

প্রশাসনিক নোটিশফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ (FBDM) সংগঠনের সিনিয়র মডারেটর, সাবেক সহকারী প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কার্য...
20/01/2026

প্রশাসনিক নোটিশ
ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ (FBDM) সংগঠনের সিনিয়র মডারেটর, সাবেক সহকারী প্রচার সম্পাদক (কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ২০২৫ ইং) এবং একজন দায়িত্বশীল ও সক্রিয় স্বেচ্ছাসেবক Tayeb Al Zidan -কে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, সংগঠনের প্রতি অবিচল নিষ্ঠা, সততা ও আন্তরিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক মডারেটর পদ থেকে পদোন্নতি প্রদানপূর্বক এডমিন পদে দায়িত্ব অর্পণ করা হলো।
ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদী যে, তিনি ভবিষ্যতেও এডমিন হিসেবে তার দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে সংগঠনের সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ উপলক্ষে তায়েব আল জিদানকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে।
ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে রইলো তার উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও শুভকামনা 💝

আলহামদুলিল্লাহ, মানবতার ফেরীওয়ালা, ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ সংগঠনের একজন এক্টিভ স্বেচ্ছাসেবক Tayeb Al Zidan  ভাই ৩য়...
17/01/2026

আলহামদুলিল্লাহ, মানবতার ফেরীওয়ালা, ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ সংগঠনের একজন এক্টিভ স্বেচ্ছাসেবক Tayeb Al Zidan ভাই ৩য় বারের মতো একজন মুমুর্ষ রোগীকে B + লাল ভালোবাসা দান করলেন 💝

জয় হোক মানবতার ❤️
জয় হোক রক্ত দাতার❤️
সকলেই রোগী এবং রক্তদাতার জন্য দোয়া করবেন।
❤️






👉 অনুগ্রহ করে সিজারের রোগীর জন্য ইমার্জেন্সি রক্ত চাইবেন না।👉 কমপক্ষে ৭ দিন আগে আমাদের জানাবেন।❌ আগাম জানানো ছাড়া শেষ মু...
11/01/2026

👉 অনুগ্রহ করে সিজারের রোগীর জন্য ইমার্জেন্সি রক্ত চাইবেন না।
👉 কমপক্ষে ৭ দিন আগে আমাদের জানাবেন।

❌ আগাম জানানো ছাড়া শেষ মুহূর্তে অনুরোধ গ্রহণ করা হবে না।
রোগীর জীবন ঝুঁকি এড়াতে সবাই দায়িত্বশীল হোন।

আলহামদুলিল্লাহ,,  মানবতার ডাকে সাড়া দিয়ে,, Free Blood Donation Mymensingh -“fbdm”এর এক্টিভ মডারেটর প্রিয় Afzalur Rahman...
11/01/2026

আলহামদুলিল্লাহ,,
মানবতার ডাকে সাড়া দিয়ে,, Free Blood Donation Mymensingh -“fbdm”এর এক্টিভ মডারেটর প্রিয় Afzalur Rahman ভাই,
১ম বারের মতো সাবেক সহ-সাধারণ সম্পাদিকা নাজমিন নদীকে ডেলিভারি জন্য বি পজিটিভ রক্তদান সম্পুর্ণ করলেন 🥀💖

সকলেই মা ও শিশু এবং রক্তদাতার জন্য দোয়া করবেন 🤲🤲

শুভ জন্মদিন Rajon Ahmed RaFi  🎉আজ আমাদের সংগঠনের সহ সভাপতির জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনে তার জন্য রইল আন্তরিক শুভেচ্...
11/01/2026

শুভ জন্মদিন Rajon Ahmed RaFi 🎉
আজ আমাদের সংগঠনের সহ সভাপতির জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনে তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ সংগঠনের একেবারে শুরু থেকেই রাফি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত। সংগঠনের প্রতিটি কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ও মানবিক মনোভাব আমাদের পথচলাকে আরও শক্তিশালী করেছে।
তার জীবনের আগামীর দিনগুলো হোক সুস্থতা, সাফল্য ও কল্যাণে ভরা। মানুষের সেবায় তার এই সুন্দর পথচলা আরও দীর্ঘ ও দৃঢ় হোক।
ফ্রী ব্লাড ডোনেশন ময়মনসিংহ
এর পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 🎂💝

Address

ময়মনসিংহ, পুলিশ লাইন
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Blood Donation Mymensingh -“fbdm” posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram