Mymensingh College of Physiotherapy and Health Sciences

Mymensingh College of Physiotherapy and Health Sciences We try to create a healthy environment where students find their brightest future.

28/04/2026

শিক্ষা, দক্ষতা আর ভবিষ্যতের নিশ্চয়তা—
স্বাগতম ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস-এ 💙

🎓 গত ১৭ই এপ্রিল ২০২৬ তারিখ, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের  চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত ...
21/04/2026

🎓 গত ১৭ই এপ্রিল ২০২৬ তারিখ, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও একই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসটি ছিল প্রাণবন্ত এবং উদ্দীপনাময়।

পরীক্ষা পরবর্তী শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, পুনর্বাসন সাস্থসেবায় উচ্চশিক্ষার সুযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা পেশায় সম্ভাবনা এবং কর্মসংস্থানের বিভিন্ন দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। একইসঙ্গে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় কলেজের শিক্ষা কার্যক্রম, ল্যাব সুবিধা, দক্ষ শিক্ষক মণ্ডলী, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও কলেজের তিনটি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আকর্ষণীয় স্টলসমূহ পরিদর্শন করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা: রোকসানা আক্তার, অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, পিএইচডি, সাবেক ডিন, অণুজীববিজ্ঞান অনুষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড. মো. ফিরোজ কবির, পিএইচডি, সাবেক ফাউন্ডার চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, ফিজিওথেরাপি এণ্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কলেজ কোঅর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ডা: এম এ কদ্দুস (জাহিদ), পিটি, এবং কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তারা শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা, একাডেমিক কার্যক্রম, এবং পেশাভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন ও উৎসাহ প্রদান করেন। 🌟

এই সফল আয়োজন শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবকদের আস্থা, এবং প্রতিষ্ঠানটির মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসে বিশ্ব কণ্ঠ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
16/04/2026

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসে বিশ্ব কণ্ঠ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিশ্ব কণ্ঠ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘আপনার কণ্ঠ থাকুক উচ.....

আপনার কণ্ঠই আপনার শক্তি—এই কণ্ঠেই প্রকাশ পায় ভাবনা, অনুভূতি আর পরিচয়।আসুন, আমরা আমাদের কণ্ঠের যত্ন নিই, সচেতন হই এবং সঠি...
16/04/2026

আপনার কণ্ঠই আপনার শক্তি—
এই কণ্ঠেই প্রকাশ পায় ভাবনা, অনুভূতি আর পরিচয়।

আসুন, আমরা আমাদের কণ্ঠের যত্ন নিই, সচেতন হই এবং সঠিক ব্যবহার নিশ্চিত করি। 💙

🗣️ সুস্থ কণ্ঠ, আত্মবিশ্বাসী প্রকাশ।

16/04/2026

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইয়েন্সেস কলেজের বিশ্ব কন্ঠ দিবস পালিত হচ্ছে।।

16/04/2026

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইয়েন্সেস কলেজের বিশ্ব কন্ঠ দিবস পালিত হচ্ছে।

15/04/2026

⚡️ ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের ছাত্রছাত্রীদের এক অনন্য উদ্যোগ 🌿

☘️ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুধু একটি বিষয় নয়, এটি মানুষের জীবনে পরিবর্তন আনার একটি দায়িত্বশীল পথ। যত্ন, সহানুভূতি আর দক্ষতার মাধ্যমে অন্যকে সহায়তা করার পাশাপাশি নিজেকেও গড়ে তোলার একটি দারুণ সুযোগ।

✨ যারা মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং একটি অর্থবহ ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি সত্যিই একটি সুবর্ণ সুযোগ।

15/04/2026

নতুন বছরের নতুন উৎসবে মাতোয়ারা আমাদের ক্যাম্পাস! 🎉🍎
​সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। একই সাথে আজ আমাদের ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্স প্রাঙ্গণে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব। 🥇🏅
​খেলার মাঠে লড়াই শেষে আজ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। আনন্দ আর উদ্দীপনার এই মুহূর্তগুলোই আমাদের আগামীর প্রেরণা। 💫
​ #শুভ_নববর্ষ #বার্ষিক_ক্রীড়া_প্রতিযোগিতা #ময়মনসিংহ_ফিজিওথেরাপি
Music Obtained from : Musdo
✅Link : https://bit.ly/3CbIXCz

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন
14/04/2026

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি : ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, নতুন আশা-আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা আ....

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!!
একই সাথে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সের নিজস্ব ক্যাম্পাসে।।

Address

26/A, Maskanda (Natun Bazar)
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh College of Physiotherapy and Health Sciences posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mymensingh College of Physiotherapy and Health Sciences:

Share