Nutritionist Fouzia Israt Flora

Nutritionist Fouzia Israt Flora Online Consultation :

Obesity diet
Underweight diet
Cardiac diet
Diabetes diet
Renal diet
Hypertens

07/04/2022


13/02/2022

বিষয়ঃ থাইরয়েডে খাদ্য ব্যবস্থাপনা।
থাইরয়েডে খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
আপনার প্রশ্নের উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত অতিথি। আমাদের সাথেই থাকুন।
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন - https://cutt.ly/vvr79IU
----------------------------------------------------------
অতিথি হিসেবে থাকছেন-
ফৌজিয়া ঈশরাত ফ্লোরা
নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালট্যান্ট
ময়মনসিংহ ডায়াবেটিস হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার,ময়মনসিংহ
এক্স লেকচারার,খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ
ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ
অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন-
আনিকা নওরিন অন্তি
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান

আমরা ব্রোকলির সাথে এখন অনেকটাই পরিচিত।ক্রুসিফেরাস এই সবজিটির রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা।এই সবজিটি কাঁচা অবস্থা...
01/02/2022

আমরা ব্রোকলির সাথে এখন অনেকটাই পরিচিত।ক্রুসিফেরাস এই সবজিটির রয়েছে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা।

এই সবজিটি কাঁচা অবস্থায় সালাদে দিয়ে বা রান্না করে যেকোনো ভাবে গ্রহন করা যায়।তবে গবেষণায় দেখা গেছে এটি ভাপে সেদ্ধ করে গ্রহণ করলে এর পুষ্টি উপাদান গুলো সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।

ব্রোকলি তে ক্যালরির পরিমাণ খুবই কম।এক কাপ ব্রোকলিতে মাত্র ৩১ ক্যালরি রয়েছে।সাথে রয়েছে ২.৪ গ্রাম ফাইবার।তাই যারা ওজন কমাতে চান তারা নির্দ্বিধায় ব্রোকলি খেতে পারেন।

ব্রোকলিতে থাকা ভিটামিন-সি এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের দেহের ইমিউনিটি বৃদ্ধি করে এবং ত্বক সুন্দর রাখে।

ব্রোকলিতে থাকা ভিটামিন-কে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো করে।তবে যেহেতু ভিটামিন-কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তাই যারা এসপিরিন বা ওয়ারফারিন জাতীয় ঔষধ Blood thinner হিসেবে গ্রহণ করছেন তারা ব্রোকলি এড়িয়ে চলবেন।

ব্রোকলিতে রয়েছে ভালো পরিমাণ পটাশিয়াম।যা উচ্চরক্তচাপ ও হৃদরোগীদের জন্য খুবই উপকারী।তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা ক্রিয়েটিনিন লেভেল বাড়তি তারা অবশ্যই একজন পুষ্টিবিদ এর পরামর্শ ছাড়া এ সবজিটি গ্রহণ করবেন না।

ব্রোকলিতে রয়েছে ভিটামিন-বি৯ বা ফোলেট।যা গর্ভাবস্থায় গ্রহণ বাচ্চার জন্য খুবই উপকারী।

এছাড়াও ব্রোকলিতে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যারোটিনয়েড,কুয়ারসেটিন এবং ক্যাম্পফেরল নামক দুটি এন্টি অক্সিডেন্ট রয়েছে।যাদের রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা।

ব্রোকলি ক্যান্সার প্রতিরোধে,কোলেস্টেরল এর মাত্রা কমাতে,চোখের স্বাস্থ্য ভালো রাখতে,ত্বক ভালো রাখতে,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে যারা হাইপোথাইরডিজম এর রোগী তারা এই সবজিটি গ্রহণ করবেন না।কারণ ক্রুসিফেরাস এ সবজিটি হাইপোথাইরডিজমে সৃষ্ট হরমোনাল ইমব্যালেন্সকে আরো বাড়িয়ে দেয়।

26/01/2022

০৬ থেকে ২৪ মাস বয়সী শিশুদের পুষ্টি বিষয়ক প্রাথমিক কোর্স
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সুখবর সুখবর সুখবর !!!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ০২,০৩ ও ০৪ মার্চ,২০২২ সেশনে (প্রস্তাবিত) "হ্যালো পুষ্টিবিদ ” গুগল মিট প্লাটফর্ম এর মাধ্যমে অনলাইনে ০৩ দিনব্যাপী ট্রেনিং কোর্সের আয়োজন করেছে।

👩‍🏫 মোট ০৩ দিনব্যাপী এই ট্রেনিং দেয়া হবে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার।

🕗ট্রেনিং সময়: ০২ ঘন্টা ।
রাত ৮টা থেকে ১০টা

▶️অনলাইন ট্রেনিং এর গুগল মিট লিংক রেজিস্টার্ডকৃত অংশগ্রহণকারীদের মাঝে প্রেরণ করা হবে ।

🌹অংশগ্রহণকারীঃ
শিশুর মা-বাবা, গর্ভবতী মা ,ভবিষ্যতে আগত শিশুর বাবা বা পরিবারের কেউ, শিশুর যত্নকারী যেমনঃ- খালা-ফুপু, দাদা-দাদী বা সংশিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারেন ।

অংশগ্রহণকারীদের ট্রেনিং শেষে সার্টিফিকেটের সফট কপি প্রদান করা হবে।

💯অংশগ্রহণকারীদের কি কি প্রয়োজন হবে?

যেহেতু অনলাইন কোর্স তাই ইন্টারনেট কানেকশন, এবং মোবাইল ফোন/পিসি/ল্যাপটপ লাগবে। গুগল মিট এ্যাপটি ডাউনলোড করতে হবে। বাংলা জানতে হবে ।

💥রেজিস্ট্রেশন ফিঃ ৩১০ টাকা।

রেজিস্ট্রেশন সময়: ২৫ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত।

💥রেজিস্ট্রেশনের নিয়ম:

✅ধাপ ১: পেমেন্ট
01304445668 (personal) এই নাম্বার এ ৩১০টাকা রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে হবে বিকাশ ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে।

✅ধাপ ২: ভর্তি ফর্ম পূরণ পেমেন্টর পর (বিকাশ ট্রানজেকশন আইডিসহ) এই ফর্মটি পুরণ করতে হবে-
https://forms.gle/HLzjkZSLFD1C4YfC6

💥বিষয়ঃ

👉 শিশুর সঠিক বিকাশে পুষ্টির গুরুত্ব।
👉 শিশুর সঠিক বৃদ্ধিতে যেসব খাবার ও পুষ্টি প্রয়োজন!
👉ঘরের তৈরি পরিপূরক খাবার কী এবং শিশুকে পূর্ণ ৬ মাস (১৮০ দিন) বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানোর গুরুত্ব, খাবারের ধরন,পরিমাণ,ঘনত্ব
👉শিশুর বয়স ৬ মাস হয়েছে কি খাবার প্রথম খাওয়াবো? কোন ধরণের বাড়তি খাবার দিব? কত বার দিব? কত ঘন্টা পর পর দিব? কিভাবে রান্না করব? শিশুর ওজন কিভাবে বাড়বে? শিশুর বয়স অনুযায়ী ওজন, উচ্চতা ঠিক আছে কিনা?

👉স্বাস্থ্যসম্মত উপায়ে শিশুর বাড়তি খাবার তৈরির কৌশল ,শিশুর অসুস্থতার সময়ে ও অসুস্থতার পর খাওয়ানো ।
👉রান্নার সময় ,আগে ও পরে পুষ্টিগুণ বজায় রেখে খাবার তৈরির কৌশল
👉সহজে প্রস্তুত করা যায় এমন কিছু পুষ্টিকর পরিপূরক খাবার প্রস্তুত প্রণালী ,

👉শিশুদের খেতে না চাওয়ার কারণ ও তার সমাধান

👉শিশুকে সফলভাবে সঠিক পদ্ধতিতে মায়ের দুধ খাওয়ানোর নিয়মাবলী । অর্থাৎ মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর অবস্থান (Position )ও শিশুকে স্তনে লাগানোর পদ্ধতি (Attachment ) ও খাওয়ানোর উপকারীতা ইত্যাদি।

👩‍🏫কারা প্রশিক্ষণ দিবেন?

এই প্রশিক্ষণটি পরিচালনায় হ্যালো পুষ্টিবিদ এর পক্ষ থেকে থাকছেন ৩জন বিশেষজ্ঞ পুষ্টিবিদ।

১। ফৌজিয়া ঈশরাত ফ্লোরা
পুষ্টিবিদ ও ডায়েট কনসাল্টেন্ট,
ময়মনসিংহ ডায়াবেটিস হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ময়মনসিংহ ।

২। ফাতেমা তুজ জোহরা, নিউট্রিশন অফিসার, নেশানাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

৩। সাবিহা সুলতানা মুক্তা
পুষ্টিবিদ, লিভ হেলদি বাংলাদেশ

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01304445668

পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা যাই বলি না কেন পুষ্টিগুণের দিক দিয়ে কিন্তু এটি মোটেও কম নয়।
08/01/2022

পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা যাই বলি না কেন পুষ্টিগুণের দিক দিয়ে কিন্তু এটি মোটেও কম নয়।

" শীতকালে বিট খাই          রক্তস্বল্পতা কমাই। "
29/12/2021

" শীতকালে বিট খাই
রক্তস্বল্পতা কমাই। "

UTI বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের সবার কাছেই খুবই পরিচিত।ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আমাদের ইউরিনারি সিস্টেমে...
18/12/2021

UTI বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের সবার কাছেই খুবই পরিচিত।ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আমাদের ইউরিনারি সিস্টেমের যেকোন অংশের ইনফেকশন কে বোঝায়।এটি যে কারোর হতে পারে।তবে পুরুষদের থেকে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়।সাধারণত মূত্রনালী বা মূত্রাশয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করলে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দেখা দেয়।

UTI এর লক্ষণ :

১) পেটের এক পাশে বা পেলভিক এরিয়াতে ব্যাথা।
২) ইউরিন ফ্রিকোয়েন্সী বাড়বে।
৩) প্রস্রাব করার জরুরী প্রয়োজন দেখা দেয় এবং সাথে সাথে টয়লেটে না যেতে পারলে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়ে যায়।
৪) প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দেয়,এমনকি অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও দেখা যায়।
৫) রাতে প্রস্রাবের চাপ বাড়ে।
৬) প্রস্রাবের রঙ অস্বচ্ছ হয়ে যায়।
৭) প্রস্রাবে দুর্গন্ধ দেখা দেয়।
৮) এছাড়া অনেক সময় জ্বর,ঠান্ডা,বমি,পিঠের নিচের দিকে ব্যাথা ইত্যাদিও দেখা যায়।

UTI প্রতিকারে যে খাবার গুলো সহায়ক :

১) পর্যাপ্ত পানি
২) টক দই
৩) আনারস
৪) দারুচিনি
৫) এপল সাইডার ভিনেগার
৬) ধনিয়ার গুড়া
৭) গ্রীন টি
৮) ভিটামিন-সি জাতীয় খাবার
৯) রসুন
১০) শসা

Address

Charpara
Mymensingh
2200

Telephone

+8801737110537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Fouzia Israt Flora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Fouzia Israt Flora:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram