Phulpur Upazila

Phulpur Upazila Phulpur thana was turned into an upazila in 1983. Main rivers are Kharia and Kangsha. Phulpur (Town) consists of 6 mouzas.

The upazila consists of 20 union parishads, 377 mouzas and 411 villages.As of 1991 Bangladesh census, population 459046; male 50.98%, female 49.02%; Muslim 95.21%, Hindu 4.29%, Buddhist 0.05%, Christia. Phulpur Upazila of Mymensingh district with an area of 580.21 sq km, is bounded by Haluaghat and Dhobaura upazilas on the north, Mymensingh sadar upazila on the south, Gauripur and Purbadhala upazilas on the east, Nakla upazila on the west. The geographic coordinates of Phulpur town are 24.94775N 90.3591615E degree. The town has a population of 12292; male 52.63%, female 47.37%; literacy rate among the town people is 36.7%. The upazila consists of 20 union parishads, 377 mouzas and 411 villages. As of 1991 Bangladesh census, population 459046; male 50.98%, female 49.02%; Muslim 95.21%, Hindu 4.29%, Buddhist 0.05%, Christian 0.23% and others 0.22%; notable ethnic nationals: Garo. Average literacy 20.90%; male 25.90% and female 15.60%. Educational institutions: college 6, high school 48, madrasa 188, government primary school 133, non-government primary school 94, community school 5, satellite school 10. Religious institutions: Mosque 326, temple 40, church 5 and tomb 5, most noted of which are Phulpur Bus Stand Jami mosque, Tarakandha Jami mosque,

Main occupations: Agriculture 53.76%, forestry and fishing 2.19%, agricultural labourer 23.82%, wage labourer 2.67%, commerce 5.99%, service 2%, others 9.57%. Land use: Total cultivable land 51299.03 hectares; fallow land 91.50 hectares. Land control: Among the peasants 28.60% are landless, 36.40% small, 26.42% intermediate and 8.58% rich. Fisheries, dairies, poultries Fishery 70, dairy 16, poultry 25, hatchery and nursery 142. Manufactories Rice mill 76, ice cream factory 5, saw mill 15, biscuit factory 5 and bidi factory 1. Cottage industries Weaving 6, goldsmith 40, wood work 150, tailoring 300, welding 20, bamboo work 3000. Health centres: Upazila health complex 1, satellite clinic 3 and health and family welfare centre 12. Communication facilities Roads: pucca 33 km, semi pucca 49 km, railways 2 km. NGO activities Operationally important NGOs are World Vision, Caritas, Brac, Asa, Ahsania Mission, Grameen bank, CIDA, TSS, Sujani, SS, Grameen Manabik Unnayan Sangshta, Palli Unnayan Prayas.

29/10/2013

অগ্নি-দুর্ঘটনা, উদ্ধার ও আহত সেবাঃ

দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার স্টেশন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে।
সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীগণ সাজ-সরঞ্জামাদিসহ দুর্ঘটনাস্থলে গমন করেন।
যেকোন দূর্যোগে ১৯৯ ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়। এছাড়া নিকটস্থ ফায়ারস্টেশনের নম্বর সংগ্রহ করুন।

এ্যাম্বুলেন্স সার্ভিসঃ

অত্র অধিদপ্তর স্থানীয়ভাবে বা আন্তঃ জেলা পর্যায় রোগী পরিবহনের নিমিত্তে জনসাধারনের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে।
এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় শুধুমাত্র রোগীকে বাসা থেকে হাসপাতালে অথবা দুর্ঘটনার স্থান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ সেবার জন্য স্থানীয় পর্যায়ে বা পৌর এলাকায় ফোনের বা বার্তাবাহকের মাধ্যমে এ্যাম্বুলেন্স কল গ্রহণ করা হয়।
আন্তঃ জেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেত্রে রোগী পরিবহনের জন্য নির্ধারিত ফরম পূরণ পূর্বক পূর্ব অনুমোদন নিতে হয়।

29/10/2013

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ,র্কোট ভবন
ফুলপুর,ময়মনসিংহ।
গ্রামীন বাংলাদেশের সুরুক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ,আর্থ-সামাজিক উন্নয়নে শক্তি সঞ্চালন এবং জরুরী/যুদ্ধাবস্থায় সেনাবাহিনীর নিয়ন্ত্রনে আভিযানিক দায়িত্ব পালন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সুবৃহৎ Training oriented শৃংখলা বাহিনী। এ বাহিনীর বিস্তৃতি তৃণমূল পর্যায়ে। বাহিনীর বিপুল স্বেচ্ছাসেবী সদস্য ও সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে সচেতনতা,কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান,স্থানীয় নেতৃত্ব, নারী নেতৃত্ব সৃষ্টি ও নারী উন্নয়নে সারা বছর গ্রাম ,উপজেলা,জেলা ও রেঞ্জসহ বিভিন্ন প্রশিক্ষন প্রতিষ্ঠান এবং আনসার ভিডিপি একাডেমিতে মৌলিক অস্ত্র চালনা, সামরিক ও পেশাভিক্তিক বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম বাস্তবায়ন করছে। আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বিভন্ন সেবা কর্মসূচী সমুহের বিবরণ প্রদত্ত হলোঃ

১। গ্রাম ভিক্তিক মৌলিক প্রশিক্ষণ(ভিডিপি পুরুষ ও মহিলা)



ক) এই প্রশিক্ষনের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটনের সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হন।

খ) সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা সমন্বয়ে গঠিত দুটি প্লাটনকে সরকারী খরচে ১০দিন ব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়।

গ) প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষন শেষে সনদ পত্র প্রদান করা হয়।

ঘ) এই প্রশিক্ষনের মাধ্যমে গ্রামের ভিডিপি পুরুষ ও মহিলা প্লাটন সমুহ পুনরগঠিত করা হয়।

ঙ) প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যগণ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর সরকারী চাকুরীতে নির্ধারীত ১০% কোটায় আবেদন করার সুযোগ পান

২। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ(পুরুষ ও মহিলা)

ক) এই প্রশিক্ষণ গ্রহন করলে সদস্য ও সদস্যগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে স্বক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

খ) জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিক ভাবে আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর,গাজীপুওে চুড়ান্ত পর্বে এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

গ) উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নির্ধারিত কোট অনুযায়ী সদস্য/সদস্যদের বাছাই করে প্রশিক্ষণ শিবিরে প্রেরণ করেন।

ঘ) প্রশিক্ষণ কালীন প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে থাকা,খাওয়া,পোষাক পরিচ্ছেদ প্রদান করা হয়।

ঙ) এই প্রশিক্ষণ সাফল্যজনক ভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী কেপিআই/গুরুত্বপূর্ন সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করেন

চ) প্রশিক্ষণ গ্রহনকারী সদস্য/সদস্যগণ দূর্গা পূজা, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন।

৩।পেশা ভিক্তিক প্রশিক্ষণ (মহিলা পুরুষ)

মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশা ভিক্তিক প্রশিক্ষনের মাধ্যমে একজন আনসার ভিডিপি সদস্য/সদস্যা শ্বনির্ভর হওয়ার সুযোগ পায়। আনসার ভিডিপি সংগঠন প্রতিবছর বিভিন্ন ধরনের পেশাভিক্তিক প্রশিক্ষন দিয়ে থাকে। যেমনঃ-

Ø বেসিক কম্পিউটার প্রশিক্ষণ।

Ø ওয়েলডিং প্রশিক্ষণ।

Ø মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ।

Ø সেলাই প্রশিক্ষণ।

Ø সুয়েটার নিটিং প্রশিক্ষণ।

Ø সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন।

Ø ফ্রিজ এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ্

Ø ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ।

Ø যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ প্রশিক্ষণ।

Ø গবাদি পশু পালন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন।

Ø মৎস্য চাষ প্রশিক্ষণ।

Ø নকশি কাথাঁ তৈরী প্রশিক্ষণ।

Ø ড্রাইভিং প্রশিক্ষণ।

Ø অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণ।

Ø উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ।

Ø আধুনিক ফল চাষ প্রশিক্ষণ।

Ø মাশরুম চাষ প্রশিক্ষণ।

29/10/2013

সমবায় অফিস:

সিটিজেন চার্টার

সমবায় একটি নিবন্ধনকৃত এবং গনতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্ততা রয়েছে।
নিবন্ধক যা অনুমোদন ব্যতিত কোন সংগঠন কিংবা সমিতি বা সংঘের নামে সমবায় বা কো-অপারেটিভ শব্দ ব্যবহার করা যায় না এবং কেউ যদি এই আইনটি লংঘন করেণ তবে দায়ী ব্যক্তি অনধিক এক বৎসরের কারাদন্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হবেন।
একটি প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধকের ক্ষেত্রে নূন্যতম ২০(কুড়ি) জন ব্যক্তি সদস্যের প্রয়োজন।
কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি, যার সদস্য হবে একইরূপ অন্ততঃ ১০(দশ) টি প্রাথমিক সমবায় সমিতি।
জাতীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি, যার সদস্য হবে একই উদ্দেশ্য সম্বলিত১০(দশ)টি কেন্দ্রীয় সমিতি।
সমবায় সমিতি নিবন্ধনের উদ্দেশ্যে নির্ধারিত ফরমে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত ফি, সমিতি প্রসত্মাবিত উপ আইনের তিনটি কপি এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধক ৬০ দিনের মধ্যে নিবন্ধক কার্য সম্পাদন করবেন অথবা ৩০দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় তথ্য দাখিলের পরামর্শ দিতে পারেন।
নিবন্ধন সনদঃ পেশকৃত নিবন্ধনের কোন আবেদন মঞ্জুর হলে নিবন্ধক আবেদনকারীর বরাবরে নির্ধারিত ফরমে একটি নিবন্ধন সনদ ইসু করবেন এবং এ সনদ উক্ত সমিতির নিবন্ধনের ব্যাপারে চুড়ান্ত প্রামান্য দলিল হিসেবে গণ্য হবে।
প্রত্যেক সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা যার স্থায়ী ধারাবাহিকতা আছে।
সমবায় আইন, বিধি উপবিধি পালন শর্তে সমবায় সমিতি চুড়ান্ত কতৃত্ব তার সাধারণ সভার উপর বর্তাবে।
প্রত্যেক সমবায় সমিতির ব্যবস্থাপনার দায়ীত্ব আইন, বিধি, উপবিধি মোতাবেক গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যসত্ম থাকবে এবং সাধারণ সভায় সম্পাদনযোগ্য কার্য উক্ত কমিটি সম্পাদন করবে।
সমবায় আইন অনুযায়ী প্রত্যেক সমবায় সমিতিকে কমপক্ষে ৭(সাত)টি রেজিষ্টার হালনাগাদ সংরক্ষণ করতে হবে।
সাধারণ সভার অনুমতি ব্যতিত কোন সমবায় সমিতির স্থাবর সম্পতি এবং যন্ত্রপাতি বা যানবাহনের ন্যায় সম্পত্তি যা সমিতির মূলধনের অংশ তা বিক্রয়, বিনিময় যা ৫(পাঁচ)বৎসরের অতিরিক্ত সময়ের জন্য ইজারা প্রদানের মাধ্যমে গ্রহন করতে হবে। এর ব্যতয় ঘটলে শাস্তিযোগ্য অপরাধ।
সমিতির হিসাব ও কার্যক্রম নিবন্ধক কর্তৃক মনোনীত বা প্রতিষ্ঠান দ্বারা বাৎসরিক অডিট কার্য সম্পাদন করতে হবে।
সমিতির কার্যক্রমে সংক্ষুব্দ হলে ব্যবস্থপনা কমিটির এক তৃতীয়াংশ সদস্য অথবা সাধারণ সদস্যের ১০% নিবন্ধকের নিকট তদন্তের আবেদন করতে পারেন।
সমিতির কার্যক্রম, অবসায়ন অথবা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে কোন সংক্ষুব্দ ব্যক্তি সংশ্লিষ্ট নিবন্ধক এর নিকট বিধি মোতাবেক সালিশ দাবী করতে পারেন। সালিশের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০দিনের মধ্যে আপিল করতে পারেন।
সমবায় আইন ভঙ্গকারী কোন ব্যক্তি ৫০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা বা ৬ মাসের কারাদন্ড হতে পারে।
সমবায় সংক্রান্ত যেকোন তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে যে কোন সমবায় কার্যালয়ে কোন ব্যক্তি পরামর্শ করতে পারেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসসিটিজেন চার্টার১। প্রশিক্ষন সংক্রান্ত যুব সমাজকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরক...
29/10/2013

উপজেলা যুব উন্নয়ন অফিস
সিটিজেন চার্টার

১। প্রশিক্ষন সংক্রান্ত



যুব সমাজকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের জন্য তাদেরকে উদ্বুদ্ধকরন, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষেযুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর হতে বেকার যুবদের আত্নকর্মসংস্থানের জন্য নিম্ন লিখিত ট্রেডসমূহে প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে।



(ক)প্রাতিষ্ঠানিক ট্রেডঃ

কম্পিউটার বেসিক কোর্স (৬মাস মেয়াদী আনাবাসিক), প্রাফিক ডিজাইনার কোর্স ( ৬ মাস মেয়াদী অনাবাসিক), ইলেকট্রিক্যোল এন্ড হাউস ওয়্যারিং কোর্স (৬ মাস মেয়াদী অনাবাসিক), রেফ্রিজারেশন এন্ডএয়ারকন্ডিশনিং কোর্স (৬মাস মেয়াদী অনাবাসিক ),ইলেকট্রনিক্র কোর্স (৬ মাস মেয়াদী অনাবাসিক), গবাদিপশু ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (২ মাস ১৫ দিন মেয়াদী আবাসিক), দপ্তর বিজ্ঞান কোর্স (১ বছর মেয়াদী অনাবাসিক), পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্স (৪ মাস মেয়াদী অনাবাসিক), উলনিটিং প্রশিক্ষণ কোর্স (৪ মাস মেয়াদী অনাবাসিক), ব্লক প্রিন্টিং কোর্স (৩ মাস মেয়াদী অনাবাসিক), বাটিক প্রিন্টিং কোর্স (৩ মাস মেয়াদী অনাবাসিক), মৎস্যচাষ প্রশিক্ষণ কোর্স (১ মাস মেয়াদী অনাবাসিক)।



অনাবাসিক প্রশিক্ষণ কোর্সের মধ্যে কম্পিউটার বেসিক কোর্সে ভর্তি ফি ১০০০ টাকা, গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি ফি ২০০০ টাকা, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা, ইলেকট্রিক্যাল এন্ড হাইজ ওয়্যারিং কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা, ইলেকট্রনিক্স কোর্সে ভর্তি ফি ৩০০ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে। আবাসিক প্রশিক্ষণ কোর্সের মধ্যে গাবাদিপশু হাঁস-মুরগী পালন, মৎস্যচাষ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি ফি ১০০ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে। তবে এ কোর্সের প্রশিক্ষণার্থীদেরকে জনপ্রতি মাসিক ১২০০ টাকা হারে প্রশিক্ষণভাতা প্রদান করা হয়। অন্যান্য প্রশিক্ষণ কোর্সের জন্য কোন ভর্তি ফি নেই। আবাসিক প্রশিক্ষণসমূহ বিভিন্ন জেলায় কোর্সের জন্য কোন ভর্তি ফি নেই। আবাসিক প্রশিক্ষণসমূহ বিভিন্ন জেলায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং অনাবাসিক প্রশিক্ষণসমূহ জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।



উপরোক্ত প্রশিক্ষণ কোর্সসমূহের জন্য প্রধান কার্যালয়ে পরিচালক (প্রশিক্ষণ), জেলা পর্যায়ে উপ-পরিচালক ও বিভিন্ন জেলায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা পর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।



(খ) অপ্রাতিষ্ঠানিকট্রেডঃ

প্রাণীসম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক), মৎস্য সম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক), কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (৭ দিন মেয়াদী অনাবাসিক) ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স (১৫ দিন ও ৭ দিন মেয়াদী অনাবাসিক)

উপরোক্ত প্রশিক্ষণ কোর্স সমূহের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।







২।যুব ঋণ বিতরণ কার্যক্রমঃ

প্রশিক্ষিত যুবদের উদ্বৃদ্ধকরণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়। অত্র ঋণের বিপরীতে বর্তমানে ক্রমহ্রাসমান হারে (১০%-৬% সরল সুদে) ঋণ প্রদান করা হয়। এ তহবিল থেকে যুবদের দু’ধরনের ঋণ সহায়তা প্রদান করা হয়। যথা-১. একক ঋণ, ২. গ্রুপভিত্তিক ঋণ। একক ঋণের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী ট্রেড ভিত্তিক একজন প্রশিক্ষিত যুবক/যুবমহিলাকে ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা ঋণ প্রদান করা হয় এবং স্বল্প মেয়াদী প্রশিক্ষনের ক্ষেত্রে ৫০০০ টাকা হতে ২৫০০০ টাকা ঋণ প্রদান করা হয়। মাসিক কিস্তিতে এ ঋণ পরিশোধ যোগ্য। এ ঋণের ক্ষেত্রে তিন মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড প্রদান করা হয়ে থাকে।



৩।উপকরণ ঋণঃ

প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদেরকে গভাদি পশু, হাঁস-মুরগী পালন, ছাগল পালন সহ প্রাণী সম্পদ লালন পালনের মাধ্যমে স্বাবলম্বি হওয়ার লক্ষ্যে উপকরণ ঋণ প্রদান করা হয়।



৪।ওয়ার্কিং ক্যাপিটালঃ

যুব সংগঠনের আয় বৃদ্ধির লক্ষ্যে সংগঠনগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করা হয়।



৫।যুব সংগঠন তালিকাভূক্তিকরণ সংক্রান্তঃ

দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এর

সিটিজেন চার্টারউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সফুলপুর, ময়মনসিংহ।১. উপজেলা স্বাস্থ্য প্রকল্পে আগত নারী- পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু...
29/10/2013

সিটিজেন চার্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফুলপুর, ময়মনসিংহ।

১. উপজেলা স্বাস্থ্য প্রকল্পে আগত নারী- পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. দিবা রাত্রী ২৪ ঘন্টা জরম্নরী বিভাগ খোলা এবং আগত রোগিদের জরম্নরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৩. ডায়রিয়া রোগিদের জন্য ওআরটি কর্ণার চালু আছে।

৪. হাসপাতালে আগত ও ভর্তি রোগিদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষাও এক্সরে করা হয়।

৫. দিবা - রাত্রী ২৪ ঘন্টা ই.ও.সি সেবা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হয়।

৬. ভর্তি রোগিদের বিশেষজ্ঞদের তত্বাবধানে মেডিসিন চিকিৎসাসহ জেনারেল সার্জারী ও গাইনীর মেজর ও মাইনর অপারেশন করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. জাতীয় যক্ষাও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষারোগিদের কফ পরীক্ষারজন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষাও কুষ্ঠ রোগীদের বিনামুল্যে ঔসধ সরবরাহ করা হয়।

৮. ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিদিন মা ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৯. আগত রোগিদের স্বাস্থ্য,পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষাদেওয়া হয়।

১০. নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

১১. শিশু বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়(প্রযোজ্য ক্ষেত্রে)।

১২. স্কিল বার্থ অ্যাটেনডেন্টদের প্রশিক্ষনকার্যক্রম পরিচালনা করা হয়।

১৩. আগত কিশোর-কিশোরী ও সক্ষমদম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

১৪. আগত রোগীদের মধ্যে দেশীয় ভেষজ চিকিৎসাকে জনপ্রিয় করার লক্ষভেষজ চিকিৎসাও প্রদান করা হয়।

১৫. বিভিন্ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে রেফার্ডকৃত রোগীদের গুরম্নত্ব সহকারে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং প্রয়োজনবোধে কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা হয়।

১৬. সরবরাহ সাপেক্ষেঔসধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে।
১৭. বিভিন্ন ওয়ার্ড/বিভাগে মজুদ ঔষদের তালিকা, প্রদানকৃত সেবা সমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে।

29/10/2013

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্রের তালিকা:

ভানী স্বাস্থ্য উপকেন্দ্র
মোহনপুর স্বাস্থ্য উপকেন্দ্র
জাফরগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্র
গুনাইঘর স্বাস্থ্য উপকেন্দ্র
বড়শালগর স্বাস্থ্য উপকেন্দ্র
সুবিল স্বাস্থ্য উপকেন্দ্র
ধামতী স্বাস্থ্য উপকেন্দ্র.

বিআরডিবি, ফুলপুর, ময়মনসিংহ।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডউপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ফুলপুর, ময়মনসিংহ।সিটিজেন চার্...
29/10/2013

বিআরডিবি, ফুলপুর, ময়মনসিংহ।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়

ফুলপুর, ময়মনসিংহ।

সিটিজেন চার্টার

উপজেলা পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ
উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়ের মাধ্যমে যেসব সেবা ও সহযোগতিা প্রদান করা হয়ঃ
সমিতি/ দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্তযাবতীয় তথ্য ফরম সরবরাহ;
সদস্যসের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ;
সমিতিরে সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি)
ঋণ প্রদান, (ক) সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক কৃষি ঋণের ব্যাবস্থা করা;
বিভিন্ন প্রকল্প/ কর্মসূচীর আওতায় অনানুষ্ঠিক দল গঠন এবং উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান;
আনুষ্ঠানিক সমিতির নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়:
সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায মূল্য প্রাপ্তিতে সহায়তা;
নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা
সৃষ্টিতে সহায়তা;
সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;
বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা;
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;
গ্রামীন দরিদ্র মানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈকিত
উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ;
উপজেলা অফিসের কোন কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার নিকট
অফিসের উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে;
উপজেলা বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে ও অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

আজই আপন বি আর ডি বি’র উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।
বি আর ডি বি আপনাদের সেবায় নিয়োজিত।

উপজেলা ভূমি অফিস, ফুলপুর, ময়মনসিংহপ্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস রয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূম...
29/10/2013

উপজেলা ভূমি অফিস, ফুলপুর, ময়মনসিংহ
প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিস রয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এর অধীন পরিচালিত। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় একাধিক ভূমি অফিস রয়েছে, যা “সার্কেল ভূমি অফিস” নামে পরিচিত।
উপজেলা ভূমি অফিস,ফুলপুর, ময়মনসিংহ।

কি সেবা কিভাবে পাবেন

2.4 নাগরিক সেবার তথ্য সারণী


ক্রমিক নং বিভাগ/দপ্তর সেবাসমূহ /সেবার নাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম সেবাপ্রদানের পদ্ধতি
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ সংশ্লিষ্ট আইন কানুন/বিধিবিধান নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান Frequency
০১ উপজেলা ভূমি অফিস নামজারী ও জমাভাগ ১। সহঃ কমিশনার (ভূমি)
২।নামজারী সহকারী আবেদনপ্রাপ্তির পর নামজারীর প্রস্তাব/ প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রতিবেদন প্রাপ্তির পর পক্ষগণকে নোটিশ প্রদানক্রমে শুনানী গ্রহণ ওস্বত্ব দখল বিবেচনায় কোন আপত্তি না থাকলে অনুমোদন। সর্বোচ্চ ৪৫ দিন আবেদন ফি(কোর্ট ফি)- ৫ টাকা
নোটিশ জারী ফি-২.০০টাকা (অনধিক ৪ জনের জন্য) ৪ এর অধিক প্রতি জনের জন্য আরো ০.৫০ টাকা হিসেবে আদায়করতে হবে।
রেকর্ড সংশোধন ফি-২০০ টাকা
খতিয়ান ফি-৪৩ টাকা
সর্বমোট=২৫০/- SA&T Act , 1950
প্রজাস্বত্ব বিধিমালা
ভূঃ ব্যঃ ম্যানুঃ।
পরিপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর নামজারী আপীল দায়েরকরণ দিনে ৬০ টি
০২ উপজেলা ভূমি অফিস নামজারী ও জমাভাগকেসেরডুপ্লিকেট পর্চা প্রদান ১। সহঃ কমিশনার (ভূমি)
২।নামজারী সহকারী
০৩।ইউ.ভূ.সক আবেদনপ্রাপ্তির পর ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং পর্চা প্রাপ্তির পর অনুমোদন। সর্বোচ্চ ৫ দিন আবেদন ফি(কোর্ট ফি)- ৫ টাকা
খতিয়ান ফি-৪৩ টাকা
সর্বমোট=৪৮/- SA&T Act , 1950
প্রজাস্বত্ব বিধিমালা
ভূঃ ব্যঃ ম্যানুঃ।
পরিপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিনে ০২ টি
০৩ উপজেলা ভূমি অফিস নামজারী ও জমাভাগ কেসের আদেশের নকল প্রদান ১। সহঃ কমিশনার (ভূমি)
২।নামজারী সহকারী আবেদনপ্রাপ্তির পর নামজারী ও জমাভাগ কেসের আদেশের নকল লিখন ও অনুমোদন। সর্বোচ্চ ২ দিন আবেদন ফি(কোর্ট ফি)- ২০ টাকা SA&T Act , 1950
প্রজাস্বত্ব বিধিমালা
ভূঃ ব্যঃ ম্যানুঃ।
পরিপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিনে ০১ টি
০৪ উপজেলাভূমিঅফিস দেওয়ানীআদালতেররায়/আদেশমূলেরেকর্ডসংশোধন ০১।জেপ্র/অজেপ্র(রা)/উনিঅ/স.ক(ভূ)
০২।ইউ.ভূ.সক আবেদনপ্রাপ্তির পর সরেজমিনে তদন্ত ও রেকর্ডপত্রাদি যাচাই অন্তে প্রস্তাব / প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রস্তাব প্রাপ্তির পর সরকারী স্বার্থ জড়িত না থাকলে জেলা প্রশাসক/অজেপ্র(রা) এর অনুমোদন। বিধিমোতাবেক সর্বমোট=২৫০/- ভূঃ ব্যঃ ম্যানুঃ। জেলা প্রশাসক মাসে ০৫ টি
০৫ উপজেলা ভূমি অফিস ভূমিহীনদেরমাঝেকৃষিখাসজমিবন্দোবস্তপ্রদান ০১।জেপ্র/অজেপ্র(রা)/উনিঅ/স.ক(ভূ)
০২।ইউ.ভূ.সক আবেদনপ্রাপ্তির পর সরেজমিনে যাচাই অন্তে প্রস্তাব / প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং নিষ্কণ্ঠক হিসাবে প্রস্তাব প্রাপ্তির পর উপজেলা ও জেলা কমিটিতে অনুমোদন। বিধিমোতাবেক বিধি মোতাবেক ভূঃ ব্যঃ ম্যানুঃ।
কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ জেলা প্রশাসক বছরে ১০০ টি
০৬ উপজেলা ভূমি অফিস অকৃষিখাসজমিবন্দোবস্তপ্রদান ০১।জেপ্র/অজেপ্র(রা)/উনিঅ/স.ক(ভূ)
০২।ইউ.ভূ.সক আবেদনপ্রাপ্তির পর সরেজমিনে যাচাই অন্তে প্রস্তাব / প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রস্তাব প্রাপ্তির পর ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন। বিধিমোতাবেক বিধি মোতাবেক ভূঃ ব্যঃ ম্যানুঃ।
অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯5 জেলা প্রশাসক বছরে ৪ টি
০৭ উপজেলা ভূমি অফিস অর্পিতসম্পত্তিরনবায়ন ০১।উনিঅ/স.ক(ভূ)
০২।ইউ.ভূ.সক আবেদন প্রাপ্তির পর দখলে থাকা সাপেক্ষে নবায়ন। বিধিমোতাবেক বিধি মোতাবেক পরিপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ভিপি আপীল দায়েরকরণ মাসে ২০ টি
০৮ উপজেলা ভূমি অফিস অর্পিত সম্পত্তির নাম পরিবর্তন সহ নবায়ন ০১।উনিঅ/স.ক(ভূ)
০২।ইউ.ভূ.সক আবেদনপ্রাপ্তির পর সরেজমিনে যাচাই অন্তে প্রস্তাব / প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ এবং প্রস্তাব প্রাপ্তির পর শুনানী অন্তে অনুমোদন। বিধিমোতাবেক বিধি মোতাবেক পরিপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ভিপি আপীল দায়েরকরণ মাসে ০৪ টি
০৯ উপজেলাভূমিঅফিস হাট-বাজারের চ

দর্শনীয় স্থানমাছ চাষে বিভিন্ন উন্নত প্রযুক্তি দেখতে দেশের অন্যান্য এলাকার চাষীরা ফুলপুরে এসে থাকেন
29/10/2013

দর্শনীয় স্থান
মাছ চাষে বিভিন্ন উন্নত প্রযুক্তি দেখতে দেশের অন্যান্য এলাকার চাষীরা ফুলপুরে এসে থাকেন

29/10/2013

প্রখ্যাত ব্যক্তিত্ব
নওয়াব স্যার কে,জি,এম,ফারুকী, প্রতিষ্ঠাতা দেবিদ্বার আর পি উচ্চ বিদ্যালয়- ১৮৯০-১৯৮৪ (জীবনকাল)

29/10/2013

ব্যবসা বাণিজ্য:

ছনধরা বাজার
হাটপাগলা বাজার
রামভদ্রপুর বাজার
চরগুয়াডাংগা বাজার
রামনাথপু বাজার
মিচকীপাড়া বাজার
ভাইটকান্দি বাজার
বাহাদুরপুর বাজার
নারিকেলী বাজার
শ্যামপুর ফকিরের বাজার
মোকামিয়া বাজার
ঢোবারপাড় বাজার
সিংহের বাজার
সরচাপুর বাজার
ডেফুলিয়া বাজার
নিমতলী বাজার
টংগিরঘাট বাজার
বালিখা বাজার
ঢাবিরপাড়া বাজার
দাদরা বাজার
ধলীরবাজার
রুপসী বাজার
বালীয়া বাজার
মইশাকান্দা বাজার
কাইচাপুর বাজার
বোলা বাজার
সূতারপাড়া বাজার
হরিয়াঘাই বাজার
কেন্দুয়া বাজার
ঢাকুয়া বাজার
মাঝিয়ালী বাজার
তারাকান্দা বাজার
মালির বাজার

Address

Phulpur . Mymensingh, Dhaka
Mymensingh
2250

Alerts

Be the first to know and let us send you an email when Phulpur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram