Nangalkot Bhuiyan Hospital

Nangalkot Bhuiyan Hospital When 'I' is replaced by even 'illness' becomes . ❤️

Nangalkot Bhuiyan Hospital 🩺🧑‍⚕️👨‍⚕️

শীগ্রই নতুন ভবনে শুভ উদ্বোধন হচ্ছে- 📢📢📢নাংগলকোট ভুইঁয়া হসপিটাল মীর টাওয়ার, বাইপাস রোড নাংগলকোট, কুমিল্লা যোগাযোগ- 018638...
17/12/2025

শীগ্রই নতুন ভবনে শুভ উদ্বোধন হচ্ছে- 📢📢📢

নাংগলকোট ভুইঁয়া হসপিটাল
মীর টাওয়ার, বাইপাস রোড
নাংগলকোট, কুমিল্লা
যোগাযোগ- 01863809050

13/12/2025

অনেকে বছর পর বছর না-জেনেই
পেটের ভেতর কৃমি নিয়ে ঘুরে বেড়ান।
কিন্তু শরীর
বারবার ছোট ছোট সংকেত পাঠায়, যেন বলতে চায় “আমাকে একটু খেয়াল করো!”

দেহে কৃমি থাকলে যেসব লক্ষণ দেখা দিতে পারে:-

খেতে ইচ্ছে কমে যাওয়া বা অস্বাভাবিক বেশি ক্ষুধা

পেট ব্যথা, গ্যাস, হজমে গোলমাল

ওজন কমে যাওয়া বা খুব ধীরে বাড়া

ত্বকে ফুসকুড়ি, চুলকানি, অ্যালার্জির মতো সমস্যা

রাতে ঘুম কম হওয়া

ছোট শিশুদের ক্ষেত্রে দাঁত ঘষা, ক্ষুধামন্দা, খিটখিটে স্বভাব

শরীরে দুর্বলতা, এনার্জি কমে যাওয়া

রক্তশূন্যতা (বিশেষ করে হুকওয়ার্মে)

অনেকে ভাবেন “এগুলো তো নরমাল!”কিন্তু আসলে এগুলো শরীরের SOS সিগন্যাল।
কৃমি শরীরের পুষ্টি খেয়ে নেয়, রক্ত কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে।

তাহলে মুক্তি কিভাবে মিলবে?

১. নিয়মিত ডিওয়ার্মিং (কৃমির ওষুধ খাওয়া)

বয়স অনুযায়ী সাধারণত ৩-৬ মাসে একবার কৃমির ওষুধ খেতে হয়।
শিশুদের ক্ষেত্রে ওজন ও বয়স অনুযায়ী ওষুধ নির্ধারণ করতে হয়।

২. হাত ধোয়ার অভ্যাস

টয়লেট ব্যবহারের পরে

রান্নার আগে

খাবারের আগে

বাইরে থেকে এসে

সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধোয়া কৃমি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

৩. সবজিগুলো ভালোভাবে ধুয়ে রান্না করা

মাটিতে থাকা ডিম বা লার্ভা অনেক সময় খাদ্যের মাধ্যমে শরীরে ঢুকে যায়।

৪. নখ ছোট রাখা

নখের নিচে কৃমির ডিম জমে থাকে
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।

৫. পরিস্কার-পরিচ্ছন্নতা (বেডশিট, বালিশের কভার পরিষ্কার রাখা)

Pinworm এর মতো কৃমি বিছানা বা পোশাকেও ছড়িয়ে পড়ে।

কেন সচেতনতা জরুরি?
কৃমি
বাচ্চাদের গ্রোথ কমিয়ে দেয়,
রক্তশূন্যতা বাড়ায়,
রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়,
এমনকি মানসিক-শারীরিক বিকাশেও প্রভাব ফেলে।

মাত্র একটি ছোট্ট অভ্যাস
নিয়মিত ডিওয়ার্মিং
শরীরের এনার্জি, ক্ষুধা, ঘুম, ত্বক… সবকিছুতে পরিবর্তন আনতে পারে।

Dr-Abdur Rahman

আর কত পোস্ট করলে মানুষ সচেতন হবে!!!মোকাব্বিরবয়স মাত্র ১৫ বছর।একটা কৈশোর… যে বয়সে ছেলেটার স্কুলে যাওয়ার কথা, মাঠে খেলার ক...
25/11/2025

আর কত পোস্ট করলে মানুষ সচেতন হবে!!!

মোকাব্বির
বয়স মাত্র ১৫ বছর।
একটা কৈশোর… যে বয়সে ছেলেটার স্কুলে যাওয়ার কথা, মাঠে খেলার কথা।

আজ এসেছে
তীব্র শ্বাসকষ্ট
ভয়ানক পেট ব্যথা
পেট হার্ডবোর্ডের মতো শক্ত
৬–৭ দিন পায়খানা হয়নি

অনেক কষ্টে এনজি ক্যাথেটার দেওয়া হলো।
রক্ত রেডি রাখা হলো।
রোগীর পরিবারকে বুঝানো হলো।
অপারেশনের টেবিলে তোলার কথা ছিল…
আর ঠিক তখনই সব থেমে গেল।

এক মুহূর্তে নিভে গেল একটা জীবন।
বাবা-মায়ের একমাত্র ছেলে।

সবচেয়ে বুক ভার হয়ে যায় এই কথায়—
আর দুইটা দিন আগে এলে হয়তো বেঁচে যেতো।

৬ দিন ধরে পায়খানা নেই
পেট ফুলে যাচ্ছে
তীব্র ব্যথা
এই অবস্থায় যদি একটা সাধারণ পেটের এক্স-রে করা হতো!
যদি একটু জোর করে হলেও হাসপাতালে নিয়ে আসা হতো!
যদি ফার্মেসির দেওয়া ব্যথার ইনজেকশন আর শক্ত এন্টিবায়োটিক খেয়েই বাড়ি না ফেরা হতো!

কিন্তু বাস্তবতা হলো—
অনেকেই দেরি করে।
কারণ ভয়, অবহেলা, ভ্রান্ত ধারণা আর ভুল চিকিৎসা।

আর দেরি…
কখনো কখনো জীবন নিয়ে নেয়।

এই পোস্ট কারো বিরুদ্ধে না।
এই পোস্ট একটা ছেলেকে ঘিরে এক চুপচাপ কান্না।
আর বাকিদের জন্য একটা সতর্কতা।

শিশু হোক, কিশোর হোক, বড় মানুষ হোক—
কয়েকদিন পায়খানা বন্ধ
পেট ফুলে যাওয়া
তীব্র ব্যথা
বমি বা শ্বাসকষ্ট
এইগুলো কখনোই সাধারণ বিষয় না।

এই লক্ষণ দেখলে
দেরি না করে
অবিলম্বে হাসপাতালে নিন।
নিজে নিজে ওষুধ বা ইনজেকশন না।
ফার্মেসির পরামর্শে নয়।
প্রাণের প্রশ্ন হলে, ডাক্তার আর হাসপাতালই শেষ ঠিকানা।

মোকাব্বির আর ফিরবে না।
কিন্তু তার গল্পটা যদি
আর দশটা জীবন বাঁচাতে পারে—
তবেই হয়তো তার আত্মা একটু শান্তি পাবে।

আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন
আর তার মা-বাবাকে এই অসম্ভব কষ্ট সহ্য করার শক্তি দেন।

Dr-Abdur Rahman

আপনাদের আর কত সচেতন করবো?  শতশত পোস্ট , ভিডিও আপলোড করে গর্ভবতী নারীর যত্ন ও প্রস্তুতি সম্পর্ক আর কত ধারণা দিব?তবু্ও যদি...
24/11/2025

আপনাদের আর কত সচেতন করবো?
শতশত পোস্ট , ভিডিও আপলোড করে গর্ভবতী নারীর যত্ন ও প্রস্তুতি সম্পর্ক আর কত ধারণা দিব?
তবু্ও যদি এমন প্রতিবন্ধী শিশুর দেখা মেলে তাহলে খুব খারাপ লাগে। শিশুটি পুত্র সন্তান ছিল।

যার গর্ভে এমন শিশুর জন্ম হয় সে বুঝে যন্ত্রণা কি জিনিস।
আর এমন প্রতিবন্ধকতা নিয়ে যে বেঁচে থাকে সে বুঝে যন্ত্রণা কি জিনিস!

কিছু তথ্য সবসময় মনে রাখবেন তাহলে এই যন্ত্রণা থেকে রক্ষে পাবেন-
প্রথমত,
বিয়ের আগে ও গর্ভধারণের আগে দু’জনেরই থ্যালাসেমিয়া, রুবেলা ইমিউনিটি, ব্লাড গ্রুপ, ডায়াবেটিস–থাইরয়েড স্ক্রিনিং করানো জরুরি, কারণ এসব সমস্যা থেকে জন্মগত প্রতিবন্ধকতা হতে পারে।

দ্বিতীয়ত,
গর্ভধারণের অন্তত ৩ মাস আগে থেকে নিয়মিত ফোলিক অ্যাসিড খেলে শিশুর মস্তিষ্ক–মেরুদণ্ডের ত্রুটি কমে।

তৃতীয়ত,
গর্ভবতী অবস্থায় রক্তচাপ, ডায়াবেটিস, সংক্রমণ ঠিকমতো নিয়ন্ত্রণ ও প্রথম–মধ্য–শেষ তিন ধাপে আলট্রাসনোগ্রাফি করালে বেশিরভাগ জন্মগত সমস্যা আগেই ধরা যায়।

শেষত,
ধূমপান, অ্যালকোহল, ক্ষতিকর ওষুধ, অপুষ্টি ও ভাইরাল ইনফেকশন (যেমন রুবেলা) এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন।

পোস্ট লিখেছেন-
মোহাম্মদ জনী
চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক।

#ফব্লিফেস্ত্যলে

নাংগলকোট ভুইঁয়া হসপিটাল
সাদেক চেয়ারম্যান টাওয়ার
শ্রীফলিয়া-বাংগড্ডা রোড
বটতলা, নাংগলকোট, কুমিল্লা
সিরিয়াল নম্বর - 01863809050

আমাদের টিমের নিবেদিতপ্রাণ নার্স Rekha Mozumder কে বিদায় জানানো হলো ভালোবাসা ও  শুভকামনায়। 💐আপনার আন্তরিক সেবা, নিষ্ঠা ও ...
02/09/2025

আমাদের টিমের নিবেদিতপ্রাণ নার্স Rekha Mozumder কে বিদায় জানানো হলো ভালোবাসা ও শুভকামনায়। 💐
আপনার আন্তরিক সেবা, নিষ্ঠা ও সততা চিরস্মরণীয় হয়ে থাকবে। সামনে পথ হোক আরও সুন্দর ও আলোকিত।

নাংগলকোট ভুঁইয়া হসপিটাল
সাদেক চেয়ারম্যান টাওয়ার
শ্রীফলিয়া-বাংগড্ডা রোড
বটতলা, নাংগলকোট, কুমিল্লা

19/07/2025

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ।
এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

©ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ

👉👉ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার: এক হৃদয়বিদারক যাত্রারোগীর অনুমতি না থাকায় রিপোটগুলো দিতে পারিনি।সে একজন সাধারণ মান...
24/06/2025

👉👉ফ্যাটি লিভার থেকে লিভার ক্যান্সার: এক হৃদয়বিদারক যাত্রা

রোগীর অনুমতি না থাকায় রিপোটগুলো দিতে পারিনি।

সে একজন সাধারণ মানুষ ছিল। প্রতিদিনের মতো কাজ করত, পরিবার নিয়ে স্বপ্ন দেখত। হঠাৎ একদিন কিছু লক্ষণ — হালকা পেট ফাঁপা, একটু ক্লান্তি, মাঝে মাঝে ক্ষুধামান্দ্য — তার জীবনের ছন্দকে নষ্ট করে দিল। সে ভাবেনি, এ ছোট ছোট উপসর্গগুলো এক ভয়ঙ্কর রোগের আগাম বার্তা।

প্রথম ধাপে আসে — ফ্যাটি লিভার (NAFLD / MAFLD)

# (USG) Report: Liver is enlarged with increased echogenicity — suggestive of Grade II fatty infiltration.

আমি বললাম — আপনার লিভারে চর্বি জমেছে। নিয়ম মেনে চললে ঠিক হয়ে যাবে।”
সে একটু ডায়েট করল, কখনও করল না। এভাবেই কেটে গেল কয়েকটি বছর।

ব্লাড রিপোর্ট বলছিল, কিন্তু সে শুনল না...

>SGPT (ALT): 118 U/L High
SGOT (AST): 102 U/L High
GGT: 134 U/L
Serum Ferritin: 466 ng/ml
Fasting Insulin: High
HbA1c: 6.3% (Pre-diabetic range)

এসব রিপোর্ট তার ভবিষ্যতের জন্য যে সতর্কবার্তা দিচ্ছিল, তা তার অজানাই থেকে গেল।

নীরব ঘাতক: NASH (Non-Alcoholic Steatohepatitis)

লিভারে চর্বির পাশাপাশি শুরু হলো ইনফ্লেমেশন ও কোষ ক্ষয়। কিন্তু তার কোনও ব্যথা ছিল না, তাই সে টেরও পায়নি।

Liver Biopsy Report:

Features consistent with steatohepatitis with moderate ballooning degeneration, lobular inflammation, and perisinusoidal fibrosis — suggestive of NASH.

এটা ছিল তার যাত্রার দ্বিতীয় ধাপ। কিন্তু সে তখনও জানত না, ভিতরে ভিতরে তার লিভার ক্ষয়ে যাচ্ছে।

Fibrosis -- Cirrhosis -- Then Came the Blow: HCC (Hepatocellular Carcinoma)

বছর কয়েক পর পেটে পানি জমা, মুখ ফোলা, ক্লান্তি আর একদিন বমিতে রক্ত দেখে হাসপাতালে যায়।

Triphasic CT Scan Report:
A 4.5 cm arterial enhancing lesion in segment VII with washout in the venous phase — likely hepatocellular carcinoma.”

AFP (Alpha Fetoprotein): 788 ng/ml

Fibroscan: F4 (Cirrhotic level fibrosis)

Final Diagnosis:
HepatocellulaBBepary
inoma on a background of NASH-related cirrhosis.

এক নিঃশব্দ মৃত্যু

তার চোখে তখন ছিল শুধু অনুশোচনা। যদি সে কিছু বছর আগেই সতর্ক হতো, ফ্যাটি লিভারকে পাত্তা দিত, তবে হয়ত ক্যান্সার তার জীবন কেড়ে নিত না। কেমোথেরাপি আর স্যাপোর্টিভ কেয়ারও শেষ পর্যন্ত তার জীবন ফিরিয়ে দিতে পারেনি।

👉জানি, আপনি এখন সুস্থ আছেন। কিন্তু আপনার SGPT একটু বেশি, কিংবা পেট মাঝে মাঝে ফুলে থাকে, তবুও গুরুত্ব দিচ্ছেন না। দয়া করে থামুন। এখনই চেকআপ করুন। এটা কেবল একটি রোগ না, এটা হতে পারে এক নির্মম ইতিহাস — যেটা আপনার জীবনে আরেকটি হৃদয়বিদারক গল্প লিখবে।

✅সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট শেয়ারে আমাদের অনুপ্রেরণা। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদl



Post by Al Amin Bepary

নিজে চালাকি করার আগে একবার পোস্ট টা দেখেন⚠️⚠️⚠️⚠️⚠️⚠️🚷🚯🚯🚯" ডাক্তারবাবু বাচ্চা নষ্ট করবো। ওষুধ দিন"" এই পেটের ছবিটা করে আ...
23/06/2025

নিজে চালাকি করার আগে একবার পোস্ট টা দেখেন⚠️⚠️⚠️⚠️⚠️⚠️🚷🚯🚯🚯

" ডাক্তারবাবু বাচ্চা নষ্ট করবো। ওষুধ দিন"
" এই পেটের ছবিটা করে আসবেন"
" ডাক্তার পিরিয়ড মিস গেছে ১ সপ্তাহ হয়েছে । বেশি বড়ো হয়নি। আপনি ওষুধ দিন"
ডাক্তার ও নাছোড়বান্দা। USG না করিয়ে ওষুধ দেবে না!!
" ও সালা চামার। ওষুধ টা তো লিখে দিলেই পারতো। আসলে কমিশন পাবে না তো টেস্ট না লিখলে। অশোকের দোকান থেকে এমনিতেই ওষুধ পাওয়া যায়। কিনে খেয়ে নেবো। যত্তসব। কি মরতে ডাক্তার দেখাতে গেলাম! "

৬ দিন বাদে মাঝরাত এ হাসপাতালে ভর্তি হলেন তিনি। মাঝে মাঝে জ্ঞান যাচ্ছে। শ্বাসকষ্ট। পেটে ব্যাথা । ডাক্তার বলল " বাঁচবে কিনা জানিনা। এখুনি অপারেশন করতে হবে। ectopic pregnancy!"( টিউবের ভিতরে বাচ্চা হয়ে টিউব ফেটে গিয়েছে)

অশোকের দোকান থেকে ওষুধ খেয়ে ব্লিডিং না হওয়ায় আরেকজনের পরামর্শে এক গ্রাম্য দাই দিয়ে'wash' করেছিলেন তিনি। বাংলা কোথায় ধোলাই। সেই হাতুরের নাম কোথাও পাওয়া গেলো না।
এদিকে blood bank এ রক্ত নেই। ডাক্তার হতাশ হয়ে অপারেশন শুরু করলো। পেট কাট তেই হুর হুর করে বেরিয়ে এলো রক্ত। প্রেসার পরে গেলো ধপ করে। যাবতীয় চেষ্টা করে ও আস্তে আস্তে বন্ধ হয়ে গেলো হার্ট এর ধুকপুকানি। বাড়িতে ছোট ছোট তিনটে বাচ্চা এর কিছুই জানতে পারলো না।
হাসপাতালের বাইরের জটলা টায় কেউ হালকা করে ভাসিয়ে দিল " ভুল চিকিৎসা আর ডাক্তারের গাফিলতিতে মৃত্যু!!!!"

বিঃ দ্রঃ সত্যি ঘটনা অবলম্বনে। নিচের ছবি গুলোও সত্য।

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক...
09/06/2025

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।

মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক্ত, সাদা অংশ, ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে জিনিসটা আমরা নেহারিতে খাই, সে জিনিসটা পুরোটাই চর্বি। ওতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই। থাকলেও খুবই অল্প। এতে অন্যান্য নিউট্রিয়েন্ট, ভিটামিন আছে কিন্ত চর্বির তুলনায় নগণ্য।

তাই ক্যালসিয়ামের দোহাই দিয়ে বয়স্ক মানুষ বিশেষত দাদু,নানুদের নেহারি বেশি খাওয়া একদমই উচিৎ নয়। শুধু বয়স্ক ব্যক্তিগণ নন, আমাদেরও উচিত এই চর্বি খেতে সতর্কতা অবলম্বন করা।

পায়া খেলে ক্যালিসিয়ামের অভাব তো পূরণ হয়ই না বরং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় বয়স্কদের।

শাদমান আবরার,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,
মিটফোর্ড হসপিটাল, ঢাকা


Edit:

১. কুরবানীতে আমি নিজে সারাদিন একা বসে আস্ত গরু বানানোর পর জন্য কিছু মানুষ এসে আমার পোস্টে কমেন্ট করে "Beef এর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক অপপ্রচারের জন্য পোস্ট দিচ্ছি", তখন মনে হয় বাঙালি আসলেই কবিরাজই ডিজার্ভ করে। ভাই, আমি একা একবসায় যে পরিমাণ গো/শ/ত খাইসি, আপনি ৭ দিনেও খেতে পারবেন না। আরে ভাই আপনি গো/শ/ত খান না। পায়া নিজে খান। বয়স্ক মানুষের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। ডাক্তারই বলবে৷ আপনি তো না জেনে ক্যালসিয়াম মনে করে পায়ার চর্বি খাওয়াবেন। বয়স্ক মানুষকে কম ফ্যাটের অংশগুলো খাওয়ান। আপনিসহ বাড়ির কমবয়সীরা পায়া খান যাদের একটু চর্বি বেশি খেলেও সমস্যা নেই।

২. নেহারী খেলে নাকি রোগ ভালো হয়, নেহারীর দাম বেশি দেখে পোস্ট দিসি। ভাই ন্যূনতম লজ্জা রাখেন। গুগল হাতের কাছেই আছে। গুগলে সার্চ দিন, তাহলেই পাবেন আমি ঠিক বলেছি না ভুল।

৩. হ্যাঁ, হাড়ে কোলাজেন আছে। আরো অনেক ভিটামিন আছে, নিউট্রিয়েন্ট আছে। কিন্ত এরচেয়েও বেশি আছে চর্বি। এখানে হালাল খাবার নিরুৎসাহিত করাতে অনেকে মনঃক্ষুণ্ণ হচ্ছেন। ভাই চর্বিও হালাল খাবার, তাহলে হার্টের রোগীকে চর্বি খাওয়াবেন? চিনিও হালাল খাবার, তাই বলে ডায়াবেটিস রোগীকে চিনি খাওয়াবেন? একটা নির্দিষ্ট বয়সের/রোগীর জন্য খাবার কন্ট্রোলে খেতে হয়। বার বার বলছি কম বয়সীদের জন্য নেহারী অনেক পুষ্টি কর খাবার। কিন্ত বয়স্ক বিশেষত হার্টের রোগীদের জন্য নেহারীর চর্বি ক্ষতিকর।

৩. গরুর মাং /স প্রোটিনের খুব্বই ভালো উৎস। চর্বি ছাড়া গো/শ/ত খান। তেল কম দিয়ে খান। নেহারীতে চর্বি, তাই সতর্ক করেছি। এটাতেও অনেকের সমস্যা।

No wonder ভালো ডাক্তাররা বাংলাদেশে থাকতে চায় না। অন্তত মেধার সম্মানের জন্যও বিদেশে চলে যায়, যাতে তাদের কথা কেউ অন্তত পাত্তা দেয়। স্টুডেন্ট লাইফেই রিয়েলিটি চেক পেলাম।

Share

04/06/2025

আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১. নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।

iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।

vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।

viii). ক্ষুধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

২. এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪. তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি নাসোফ্যারিঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি, এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫. COVID-OmicronXBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কেন COVID-Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে। *

৬. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

[বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এই বিভাগটি শেয়ার করতে ভুলবেন না]।
[এই বার্তাটি নিজে বুকমার্ক করবেন না]।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

-Collected

Address

Sadek Chairman Tower, Shrifolia-Banggodda Road
Nangalkot
3580

Telephone

+8801863809050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nangalkot Bhuiyan Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram