30/11/2025
কলা খেলে কি ঠান্ডা লাগবে?
পাকা কলা খেলে ঠাণ্ডা লাগবে বা সর্দি-কাশি হবে এটা ভেবে অনেকেই কলা খেতে চান না বা শিশুদের কলা খেতে দেন না। কিন্তু এটা ভুল ধারণা। সর্দি-কাশি হয় ভাইরাস বা ব্যাক্টেরিয়ার আক্রমণের ফলে। কলায় এমন কোনো উপাদান নেই যার কারণে সর্দি হতে পারে। কলাতে যাদের এলার্জি আছে তারা এড়িয়ে চলতে পারেন।
কলা রয়েছে শর্করা, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি কমপেক্স প্রভৃতি পুষ্টিকর উপাদান।যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
বি দ্রঃ কেমিক্যাল ছাড়া কলা খাওয়ানোর চেষ্টা করবেন।