04/02/2026
রামাদানে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে রোজা রাখা সহজ হয়, শক্তি থাকে, আর অসুস্থতাও কম হয়।
তাই রামাদানে খাবার এর ব্যাপারে সতর্ক হয়ে নিচের বিষয়গুলো মেনে চলতে পারেন।
🌙 সেহরিতে কী খাবেন:
*জটিল কার্বোহাইড্রেট: লাল চালের ভাত/আটা রুটি/ওটস → দীর্ঘ সময় শক্তি দেয়
*প্রোটিন: ডিম, ডাল, দই, মাছ বা চানা → ক্ষুধা কমায়
*আঁশযুক্ত খাবার: শাকসবজি, ফল (আপেল, পেঁপে)
*পর্যাপ্ত পানি: ২–৩ গ্লাস, ধীরে ধীরে
❌ খুব লবণাক্ত, ঝাল বা ভাজাপোড়া এড়িয়ে চলুন—পিপাসা বাড়ায়
🌅 ইফতারে কীভাবে শুরু করবেন
*খেজুর ১–২টা + পানি → সুন্নাহ ও দ্রুত শক্তি দেয়
*এরপর হালকা খাবার: ফল, শরবত (চিনি কম) বা লেবু পানি
*একেবারে ভারী খাবার দিয়ে শুরু করবেন না
🍽️ ইফতারের মূল খাবার
সুষম প্লেট বানান:
*½ শাকসবজি
*¼ প্রোটিন (মাছ/মুরগি/ডাল)
*¼ ভাত বা রুটি
*ভাজা আইটেম (পিয়াজু, বেগুনি, পুরি) → অল্প পরিমাণে
💧 পানি ও তরল
*ইফতার থেকে সেহরি পর্যন্ত ৮–১০ গ্লাস পানি
*চা-কফি কমান (ডিহাইড্রেশন করে)
🍰 মিষ্টি ও ফল
*প্রতিদিন ভারী মিষ্টি না খাবার চেষ্টা করুন।
*ফল খান—তরমুজ, কমলা, পেয়ারা ভালো
💤 জীবনযাপন
*ইফতারের পর হালকা হাঁটা
*পর্যাপ্ত ঘুম
*অতিভোজন নয়—ধীরে ধীরে খান
রামাদান সংযমের মাস।
কাজেই সব ব্যাপারেই আমাদের সংযম সাধনের চেষ্টা করা উচিত।