Miraculous Quran

Miraculous Quran Prophetic Healing Center

01/06/2026

চেহারার সৌন্দর্য নষ্টের যাদু বাতিলের রুকইয়্যাহ। চোখ বন্ধ করে শুনতে পারেন ইনশাআল্লাহ..

31/05/2026

এখন থেকে আমাদের থেকে পাচ্ছেন আলাদা তাদমির সেশন।
মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট আছেন.. তাদমির কী এই বিষয় বিস্তারিত জানাবো..

30/05/2026

একটা প্রশ্ন দিয়ে শুরু করি।

একটা আমল যদি প্রতিদিন করতে থাকেন, বছরের পর বছর, তাহলে কী হয়?

শায়খ রিয়াদ বাজু হাফিযাহুল্লাহ বলেন, সতেরো বছর আগে এক ব্যক্তি আমার সঙ্গে হজ্জ করেছিলেন। একদিন তিনি বললেন, "আমাকে একটি ওজিফা দিন"।

শায়খ তাঁর অন্তরে দরূদের প্রতি গভীর ভালোবাসা দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, "আপনি কি প্রতিদিন তিন হাজার বার দরূদ পড়তে প্রস্তুত"?
লোকটি বললেন, "ইনশাআল্লাহ প্রস্তুত"।
পাঁচ বছর পর তিনি এসে বললেন, "আমি কি সংখ্যা বাড়াতে পারি"?
শায়খ বললেন, "পাঁচ হাজার করুন"।
দুই তিন বছর পর আবার এলেন। বললেন, "আরও বাড়াতে চাই"।
শায়খ বললেন, "সাত হাজার করুন"।
আরও দুই বছর পর বললেন, "এখন দশ হাজার পড়তে চাই"।

এই মানুষটার সাথে কী হয়েছিল জানেন?
যখন তিন হাজার পড়তেন, অন্তরে নবী করিম ﷺ এর প্রতি মহব্বত ও আকুলতা অনুভব করতেন।
যখন পাঁচ হাজারে পৌঁছালেন, প্রায়ই স্বপ্নে নবী করিম ﷺ কে দেখতেন।
যখন সাত হাজার শুরু করলেন, দরূদ পড়ার সময় মনে হতো নবী করিম ﷺ সামনে আছেন।
আর যখন দশ হাজারে পৌঁছালেন, তখন এমন কিছু হলো যা শায়খ প্রকাশ করতে চাননি। বললেন, সেটা গোপন থাকাই উত্তম।

এখানেই দরূদের রহস্য।

মানুষ যখন দরূদকে শুধু সংখ্যা হিসেবে পড়ে, হয়তো সওয়াব পায়। কিন্তু যখন মহব্বত দিয়ে পড়ে, অন্তর বদলে যায়। ভিতরের কঠোরতা নরম হয়, অশান্তি কমে।

✍️গোলাম কিবরিয়া আযহারী

29/05/2026

আজকে আমাদের হোম সার্ভিস ছিলো সায়দাবাদ, রায়পুরা নরসিংদী।



আগামীকাল আমাদের হোম সার্ভিস টঙ্গী।
ইনশাআল্লাহ

রুকইয়্যাহ এপয়েন্টমেন্ট নিতে ইনবক্সে টেক্সট দিন অথবা 01932-748884 WhatsApp

আমাদের বর্তমান সেন্টার :

১। মিরপুর ১০ নাম্বার, ঢাকা
২। নরসিংদী সদর, নরসিংদী

28/05/2026

ঈদ মোবারক! ❤️

জ্বীন যাদুতে আক্রান্ত পেশেন্টদের কেমন কাটলো কুরবানির ঈদ!

27/05/2026

ঈদ আসলে অনেকের সমস্যা বেড়ে যায় আপনার কোনো সমস্যা হচ্ছে কী?

27/05/2026

ইয়া রব! আজকের বরকতময় দিনের উসিলায় যার যত জরুরত আছে আপনি নিজ কুদরতে পূরণ করে দিন।

যার কোল খালি তাকে মা হওয়ার তৌফিক দিন, যার বিয়েতে দেরি হচ্ছে তাকে একজন চক্ষুশীতলকারী জীবনসঙ্গী মিলিয়ে দিন। কষ্টে আছে এমন প্রত্যেক ভাই-বোনকে নিজের একটা সুন্দর সংসার উপহার দিন। যারা অসুস্থ, বিপদগ্রস্ত এবং মাজলুম তাদের জন্য একমাত্র আপনিই যথেষ্ট হয়ে যান।

ইয়া রহমান! আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দিন। এবং এমন অবস্থায় আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটান যখন আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন।
©

26/05/2026

🟥 কি কি চাইবেন আল্লাহর কাছে মোনাজাতে সিজদায় সালাম ফিরানোর আগে? 🟥

১. নিজের হিদায়াহ ও মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের পথে থাকার তাওফিক।

২. আজীবন শারীরিক মানসিক সুস্থতা,এমন সুস্থতা যেনো শরীরের ভিতর কোনো রোগই অবশিষ্ট না থাকে। সুকুন।

৩. উত্তম, হালাল ও পবিত্র রিযিক্ব।

৪. বাবা মা পরিবারের হিদায়াহ ও তাদের সুস্থতার সাথে নেক লম্বা দীর্ঘ হায়াত।

৫. নেককার চক্ষুশীতলকারী জীবনসঙ্গী ও সন্তান। যারা মুসলিম উম্মাহর উপকারে আসবে।

৬. নিজের ও পরিবারের জন্য কবর-জাহান্নামের আযাব থেকে পানাহ ।

৭. কিয়ামতের দিন পরিবার সহ আল্লাহর আরশের ছায়া
৮. হিসাব সহজ হওয়ার জন্য দোয়া
৯. ডানহাতে আমলনামা পাওয়া
১০. মিযানের পাল্লা নেকি দ্বারা ভারী
১১. চোখের পলকে পুলসিরাত পার হওয়া

১২. রাসূল ﷺ এর হাতে হাউযে কাওসারের পানি পান
১৩. বিনা হিসাবে বিনা আযাবে পরিবারের সাথে জান্নাতুল ফেরদৌস নসীব।

১৪. কিয়ামতের দিন রাসূল ﷺ এর সুপারিশ নসীব।
১৫. জান্নাতে রাসূল ﷺ এর প্রতিবেশী হওয়ার তাওফিক।

১৬. উত্তম সুন্দর শহীদি মৃত্যু, জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ
১৭. আল্লাহর সন্তুষ্টির সাথে পবিত্র আত্মা নিয়ে মৃত্যু
১৮. সকল মুসলিম উম্মাহর জন্য হিদায়াতের, জান্নাতের দোয়া।

১৯. স্বামীর হায়াত ও রোজগারে বারাকাহ
২০. অল্প বয়সে বিধবা ও তালাকপ্রাপ্ত হওয়া থেকে পানাহ

২১. সময়ে বারাকাহ
২২. নেক আমল, ইবাদাত, দোয়াতে বারাকাহ
২৩. কবুলযোগ্য ইবাদাত করার তাওফিক পাওয়া
২৫. অধিকহারে দান সাদাকা করার তাওফিক পাওয়া

২৫. কবুলযোগ্য উমরাহ ও হাজ্জ করার তাওফিক
২৬. মাদীনাবাসী হওয়ার তাওফিক
২৭. মাদিনাতে ঈমানি হালতে মৃত্যুর তাওফিক

২৮. আল্লাহর শোকর গুজার বান্দা হওয়ার তাওফিক
২৯. বিপদে উত্তম সবর করার তাওফিক

৩০. ইখলাস ও আখলাক্বে বারাকাহ
৩১. শির্ক বিদাত মুক্ত জীবন
৩২. জবান হেফাজত করার তাওফিক
৩৩. গীবত মিথ্যা, পরনিন্দা, হিংসা, অহংকার থেকে বিরত থাকার তাওফিক

৩৪. অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্তি হওয়া থেকে পানাহ
৩৫. দিনে রাতে কুরআন ও যিকিরের সাথে লেগে থাকার তাওফিক

৩৬. সিজদাহ্, সালাম ফিরানোর আগে ও মোনাজাতে কবুলযোগ্য দোয়া করার তাওফিক
৩৭. অযথা অহেতুক ঘর থেকে বের হওয়া থেকে পানাহ

৩৮. দিনে রাতের সুন্নাহ আমলের তাওফিক
৩৯. দ্বীনের জ্ঞান অর্জনে বারাকাহ পাওয়া

৪০. বাবা মা ও স্বামী সন্তানের সাথে উত্তম ব্যবহার করার তাওফিক।

৪১. মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে পানাহ। সকল অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়ার তাওফিক।

৪২. ঋণ থেকে মুক্ত থাকার তাওফিক।

৪৩. হালাল রিযিক্বে অনেকবেশি বারাকাহ পাওয়া, হালালে সন্তুষ্ট থাকার তাওফিক। সে সম্পদ বিনাহিসাবে আল্লাহর রাস্তায় দান করার তাওফিক।

৪৪. শয়তান ও অতৃপ্ত নফসের ওয়াসওয়াসা থেকে পানাহ

৪৫. কবুলযোগ্য ইবাদাতকারী, শুকরিয়া আদায় কারী, যিকর ও তিলাওয়াতকারী, তাকওয়াবান হওয়ার তাকফিক।

৪৬. আল্লাহর প্রতি বিনয়ী, আনুগত্যকারী ও বেশি বেশি তওবাকারী হওয়ার তাওফিক।

৪৭. যাদের সাথে থাকলে ইমান আমল ইখলাসে আখলাক্বে বারাকাহ আসবে, তাদের সঙ্গ পাওয়ার তাওফিক।

৪৮. যাদের সাথে থাকলে ইমান আমল দুর্বল ও নষ্ট।হয়ে যায়, তাদের কাছ থেকে পানাহ।

৪৯. আমানত রক্ষা করার তাওফিক। অন্যের সম্মান ও সম্পদ খিয়ানত করা থেকে পানাহ।

৫০. আকস্মিক মৃত্যু থেকে পানাহ।

৫১. কুরআন সুন্নাহভিত্তিক সঠিক দ্বীন প্রচারের তাওফিক।

এই ছোট্ট দুনিয়ার জীবনে দোয়া চাওয়ার কোন শেষ নেই। দুনিয়াবিমুখ হয়ে, আখেরাতমুখী হোন। যেটাই দোয়া করবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে।

নিজের জন্য যা দোয়া করবেন একই দোয়া পরিবার ও প্রিয়জনের জন্য করবেন। সকলের ভালো চেয়ে অন্তরকে প্রশস্ত সুস্থ রাখবেন।

যতবেশি পারেন, দোয়া করতে থাকুন। কবুল হবেই ইন শা আল্লাহ। সাথে সাথে, নাহয় কিছুসময় পর। দুনিয়াতে নাহয় আখেরাতে।

মুমিনের কোন লস নেই!

সংগৃহিত

26/05/2026

বিদায় হজ্জে প্রায় ১ লক্ষ ২৪ হাজার সাহাবী উপস্থিত ছিলেন।

এই সময় অনেকেই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেন, তাঁর কথা শুনেন।

তিনি আরাফার ময়দানে, মসজিদে নামিরাহ'তে বিদায় হজ্জের ভাষণ দেন।

সেই যুগে তো কোনো মাইক ছিলো না।

মাইক ছাড়া ১ লক্ষ+ সাহাবী কীভাবে তাঁর ভাষণ শুনেন?


প্রথমত, এটা ছিলো একটা মুজিযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষণ অনেক সাহাবী দূর থেকেও শুনতে পান।

দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ময়দানে কয়েকজন সাহাবীকে এই দায়িত্ব দেন। তারমধ্যে একজন ছিলেন রাবিআহ ইবনে উমাইয়া ইবনে খালাফ রাদিয়াল্লাহু আনহু।

ওয়েইট এ মিনিট!

উমাইয়া ইবনে খালাফের ছেলে?

সেই উমাইয়া ইবনে খালাফ, যে কি-না বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় অত্যাচার করতো? পিঠে গরম পাথর রেখে অত্যাচার করে বলতো ইসলাম ত্যাগ করতে?

হ্যাঁ, সেই উমাইয়া ইবনে খালাফ, যার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদদু'আ করেন, বদর যুদ্ধে বিলাল রাদিয়াল্লাহু আনহু যাকে হত্যা করেন, সেই উমাইয়া ইবনে খালাফের ছেলে ছিলেন রাবিআহ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু।


যারা বাবা চেয়েছিলো ইসলামের আলো নিভিয়ে দিতে, ইসলাম গ্রহণের কারণে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করেছিলো, তার ছেলে পালন করেন বিদায় হজ্জের 'মাইক' -এর ভূমিকা!

আহাদুন আহাদ...বলার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যে অত্যাচার করে, তার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ হাজারো মানুষের কাছে পৌঁছে দেন!

আল্লাহু আকবার!


তথ্যসূত্র:

সহীহ মুসলিম: ২৮৪০
©

26/05/2026

হে আল্লাহ! আরাফাহর দিনে জ্বীন যাদুতে আক্রান্ত পেশেন্টদের পরিপূর্ণ সুস্থতা দান করুন। যাদুকরদের ধংস করুন..

Address

Narsingdi
1600

Telephone

+8801932738884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miraculous Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share