Najib Medical & Dental

Najib Medical & Dental This is all about dentistry, and Najib medical & dental team is there to help you with your teeth problems🦷🧑‍⚕️

🦷 দাঁতে পোকা লাগা আসলে কী?অনেকেই মনে করেন দাঁতে সত্যিই “পোকা” লাগে। কিন্তু বাস্তবে দাঁতে কোনো পোকা হয় না। একে বলা হয় ডেন...
01/05/2026

🦷 দাঁতে পোকা লাগা আসলে কী?
অনেকেই মনে করেন দাঁতে সত্যিই “পোকা” লাগে। কিন্তু বাস্তবে দাঁতে কোনো পোকা হয় না। একে বলা হয় ডেন্টাল ক্যারিজ (Dental Caries) বা দাঁতের ক্ষয়।

মুখে থাকা ব্যাকটেরিয়া খাবারের চিনি ও খাদ্যকণা থেকে অ্যাসিড তৈরি করে, যা ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় করে গর্ত সৃষ্টি করে। সময়মতো চিকিৎসা না করলে এটি ডেন্টিন, পাল্প পর্যন্ত পৌঁছে তীব্র ব্যথা, সংক্রমণ এমনকি দাঁত হারানোর কারণ হতে পারে।

🔹 প্রধান কারণসমূহ:
• মুখের সঠিক পরিচর্যার অভাব
• ঘন ঘন মিষ্টি, চকোলেট, সফট ড্রিংকস
• প্লাক ও টারটার জমা
• ঠিকমতো ব্রাশ না করা
• রাতে খাওয়ার পর ব্রাশ না করা
• মুখ শুকিয়ে যাওয়া (Dry Mouth)
• ধূমপান ও অস্বাস্থ্যকর অভ্যাস

🔹 সতর্ক সংকেত:
• দাঁতে ঠান্ডা-গরম লাগা
• মিষ্টি খেলে ব্যথা
• দাঁতে কালো বা বাদামী দাগ
• খাবার আটকে যাওয়া
• মুখে দুর্গন্ধ
• দাঁতে গর্ত হওয়া
• তীব্র দাঁতের ব্যথা
• মাড়ি বা মুখ ফুলে যাওয়া

🔹 প্রতিরোধের উপায়:
✔ দিনে ২ বার ফ্লুরাইড টুথপেস্ট দিয়ে ব্রাশ
✔ নিয়মিত ফ্লস ব্যবহার
✔ চিনি ও জাঙ্ক ফুড কমানো
✔ পর্যাপ্ত পানি পান
✔ প্রতি ৬ মাসে ডেন্টাল চেক-আপ
✔ স্কেলিং ও প্রফেশনাল ক্লিনিং
✔ ধূমপান ও তামাক পরিহার

দাঁতের ছোট সমস্যা অবহেলা করবেন না—শুরুতেই চিকিৎসা নিলে বড় জটিলতা এড়ানো সম্ভব।

🏥 Najib Medical & Dental Hall
📞 01984-347387

‎🦷 ফিলিং করলেই হবে, নাকি রুট ক্যানাল লাগবে?‎দাঁতের সমস্যার সঠিক সমাধান জানুন সময় থাকতে! 💡‎অনেকেই মনে করেন দাঁতে গর্ত হলে...
01/05/2026

‎🦷 ফিলিং করলেই হবে, নাকি রুট ক্যানাল লাগবে?
‎দাঁতের সমস্যার সঠিক সমাধান জানুন সময় থাকতে! 💡
‎অনেকেই মনে করেন দাঁতে গর্ত হলেই ফিলিং করলেই ঠিক হয়ে যাবে —
‎কিন্তু বাস্তবে সব ক্ষেত্রে বিষয়টা এতটা সহজ নয়! 😬
‎━━━━━━━━━━━━━━━
‎✅ যখন ফিলিং-ই যথেষ্ট
‎✔️ ক্যাভিটি দাঁতের উপরিভাগে (এনামেল পর্যন্ত) সীমাবদ্ধ
‎✔️ তীব্র ব্যথা নেই, শুধু ঠান্ডা-গরমে হালকা সেনসিটিভিটি
‎✔️ দাঁতের নার্ভ এখনো আক্রান্ত হয়নি
‎👉 এই অবস্থায় দাঁত পরিষ্কার করে কম্পোজিট বা গ্লাস আয়োনোমার ফিলিং করলেই সমস্যা সমাধান সম্ভব।
‎━━━━━━━━━━━━━━━
‎⚠️ যখন রুট ক্যানাল প্রয়োজন
‎❌ তীব্র বা বারবার ব্যথা অনুভূত হয়
‎❌ ব্যথা কান, মাথা বা চোখে ছড়িয়ে যায়
‎❌ ঠান্ডা-গরমে ব্যথা দীর্ঘসময় স্থায়ী থাকে
‎❌ দাঁত কালচে/ধূসর হয়ে গেছে বা ফোলাভাব রয়েছে
‎👉 এসব ক্ষেত্রে সংক্রমণ দাঁতের নার্ভ (pulp) পর্যন্ত পৌঁছে যায় —
‎তখন রুট ক্যানাল ট্রিটমেন্টই দাঁত বাঁচানোর একমাত্র উপায়।
‎━━━━━━━━━━━━━━━
‎💬 মনে রাখবেন
‎⏰ দেরি করলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে
‎🩺 নিয়মিত ডেন্টাল চেকআপই পারে দাঁতকে রাখতে সুস্থ ও ব্যথামুক্ত
‎━━━━━━━━━━━━━━━
‎তাই আর দেরি না করে আজই আপনার দাঁতের সমস্যা নির্ণয় করুন।

নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল।
‎📍 ভেলানগর কলেজ রোড ঈদগাহ জামে মসজিদ নরসিংদী।
‎📞 মোবাইল: 01974347387
‎📩 অথবা ইনবক্স করুন।

দাঁতে গর্ত বা তীব্র ব্যথা? দাঁত না ফেলেই রুট ক্যানেল ট্রিটমেন্টের (Root Canal Treatment) মাধ্যমে সমাধান! 🦷দাঁতের সংক্রমণ...
23/04/2026

দাঁতে গর্ত বা তীব্র ব্যথা? দাঁত না ফেলেই রুট ক্যানেল ট্রিটমেন্টের (Root Canal Treatment) মাধ্যমে সমাধান! 🦷

দাঁতের সংক্রমণ, শিরশিরানি বা অসহ্য ব্যথায় ভুগছেন? অনেকেই ভাবেন দাঁত নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল -এর আধুনিক ও ব্যথামুক্ত রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে আপনার প্রাকৃতিক দাঁতটিকে আজীবনের জন্য রক্ষা করা সম্ভব!

আমাদের এই Before & After ছবিতে দেখুন, কীভাবে একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ইনফেক্টেড দাঁতকে সফল চিকিৎসার মাধ্যমে পুনরায় সুস্থ, সুন্দর ও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।

📌 কেন আমাদের রুট ক্যানেল চিকিৎসা সেরা?

🔹 ব্যথামুক্ত অভিজ্ঞতা: আধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ পেইনলেস ট্রিটমেন্ট।

🔹 প্রাকৃতিক দাঁত সংরক্ষণ: দাঁত না ফেলেই ইনফেকশন দূর করা।

🔹 দক্ষ ডেন্টিস্ট: অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান।

🔹 সাশ্রয়ী ও নিরাপদ: শতভাগ জীবাণুমুক্ত পরিবেশে সাশ্রয়ী মূল্যে বিশ্বস্ত সেবা।

দাঁতের ব্যথা অবহেলা করলে পরবর্তীতে তা আরও বড় আকার ধারণ করতে পারে। তাই আজই আপনার কাছের যোগাযোগ করুন এবং হাসুন আত্মবিশ্বাসের সাথে!

সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ভিজিট করুন

নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল
ভেলানগর কলেজ রোড ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নরসিংদী।

অথবা কল করুন:
📞 01974-347387 (WhatsApp Available)

চিকিৎসার পরে রোগী অত্যন্ত খুশি। সামনের দাঁতগুলো রুট ক্যানেল এবং ক্যাপ পুরোপুরি ম্যাচিং করা হয়েছে । রোগী নিজেই অবাক হয়ে য...
22/04/2026

চিকিৎসার পরে রোগী অত্যন্ত খুশি। সামনের দাঁতগুলো রুট ক্যানেল এবং ক্যাপ পুরোপুরি ম্যাচিং করা হয়েছে । রোগী নিজেই অবাক হয়ে যাচ্ছে । রোগীর ভাষ্যমতে, উনার নাকি চেহারাই বদলে গেছে। নিচের এবং উপরের মাড়ির দাঁতগুলি এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে। যাদের এরকম সমস্যা আছে , আমাদের চেম্বারে চলে আসুন । কম খরচে বিশ্ব মানের চিকিৎসা ....

🏠চেম্বারঃ
নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল।

অ্যাপয়েন্টমেন্টের জন্য👇

☎️01974347387(WhatsApp)
☎️01634347387

🕒চেম্বার টাইমঃ

সকাল ৯:০০ থেকে রাত ১০ঃ০০ টা (প্রতিদিন)

আচ্ছা এরকম ভাঙ্গাচূড়া অসুন্দর দাঁতকে যখন এরকম সুন্দর করে দেওয়া হয়,পাত্রীপক্ষের আদৌও কি ধরার সামর্থ্য আছে যে, এগুলো নকল দ...
21/04/2026

আচ্ছা এরকম ভাঙ্গাচূড়া অসুন্দর দাঁতকে যখন এরকম সুন্দর করে দেওয়া হয়,পাত্রীপক্ষের আদৌও কি ধরার সামর্থ্য আছে যে, এগুলো নকল দাঁত!

যারা ট্রিটমেন্ট অপশনে mesiodens ফেলে দিতে বলছিলেন, তাদের জ্ঞাতার্থে mesiodens কোনো প্যাথোলজি না, যে এই দাঁতটাকে ফেলতেই হবে। বরং অনেক সময় আপনাকে এই এক্সট্রা দাঁতটাকে কাজে লাগাইতে হবে।

সামনের দাঁতের রুটও আপনার জন্য সৌভাগ্য, যদি এটার উপর আর্কিটেকচারের কাজ করতে পারেন।।

নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল
ভেলানগর কলেজ রোড ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নরসিংদী।
মোবাইল :01974-347387

☝️আপনি কি দাঁত ও মাড়ির রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগছেন?☝️ দিন দিন আপনার দাঁত কি নরম হয়ে যাচ্ছে?☝️ দাঁতের গোড়ায় খাবার জমে ম...
16/04/2026

☝️আপনি কি দাঁত ও মাড়ির রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগছেন?
☝️ দিন দিন আপনার দাঁত কি নরম হয়ে যাচ্ছে?
☝️ দাঁতের গোড়ায় খাবার জমে মাড়ি ব্যাথা করে?

তাহলে নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল আয়োজিত দিন ব্যাপি Scaling polishing Camp আপনার জন্য।

৬০০০/- টাকার এই ৪টি সার্ভিস আপনি পাচ্ছেন মাত্র ১৪৯৯/- টাকায়।
1. প্রফেশনাল স্কেলিং এন্ড পলিশিং
2. কমপ্লিট ওরাল চেকাপ
3. প্রয়োজনীয় এক্স-রে
4. কাস্টোমাইজ ওরাল কেয়ার গাইডলাইন

আগামী ১৮ই এপ্রিল (শনিবার‌) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপনি পাচ্ছেন এই সার্ভিস।

Appointment নিতে Inbox করুন:
অথবা ফোন করুন আমাদের হটলাইন নম্বরে
01974-347387
01634-347387

নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা—সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।শুভ নববর্ষ 🌼
15/04/2026

নতুন বছরে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা—
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শুভ নববর্ষ 🌼

Pic :- COMPLETE DENTURE 🦷😊          Once Again Compromised Ridge 🙄সব শেষে রুগী খুশি হলে…ডাক্তার তো খুশি হবেই 😍
08/04/2026

Pic :- COMPLETE DENTURE 🦷😊
Once Again Compromised Ridge 🙄

সব শেষে রুগী খুশি হলে…ডাক্তার তো খুশি হবেই 😍

Pic:- ROOT CANAL TREATMENT 😊         ZIRCONIA CROWN 🦷🦷🦷
08/04/2026

Pic:- ROOT CANAL TREATMENT 😊
ZIRCONIA CROWN 🦷🦷🦷

☝️আপনি কি দাঁত ও মাড়ির রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগছেন?☝️ দিন দিন আপনার দাঁত কি নরম হয়ে যাচ্ছে?☝️ দাঁতের গোড়ায় খাবার জমে ম...
08/04/2026

☝️আপনি কি দাঁত ও মাড়ির রক্তক্ষরণ জনিত সমস্যায় ভুগছেন?
☝️ দিন দিন আপনার দাঁত কি নরম হয়ে যাচ্ছে?
☝️ দাঁতের গোড়ায় খাবার জমে মাড়ি ব্যাথা করে?
তাহলে চলে আসুন নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল এ আপনার জন্য।
৩০০০/- টাকার সার্ভিস আপনি পাচ্ছেন মাত্র ৯৯৯/- টাকায় আপনি পাচ্ছেন এই ৩ টি সার্ভিস।
1. Deep Curettage & Scaling
2. ⁠Customized Polishing
3. ⁠Fluoride Application
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ১০ টা পর্যন্ত আপনি পাচ্ছেন এই সার্ভিস।
Appointment নিতে Inbox করুন:
অথবা ফোন করুন আমাদের হটলাইন নম্বরে
01974-347387
01634-347387

🦷 দাঁতের ক্ষয় সবচেয়ে বেশি কোন কারণে হয় জানেন❓👉 আমাদের ছোট ছোট কিছু অভ্যাসই দাঁতের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমনঃ✅ অতির...
04/04/2026

🦷 দাঁতের ক্ষয় সবচেয়ে বেশি কোন কারণে হয় জানেন❓

👉 আমাদের ছোট ছোট কিছু অভ্যাসই দাঁতের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমনঃ
✅ অতিরিক্ত মিষ্টি খাওয়া 🍬
✅ কম পানি পান করা 💧
✅ নিয়মিত দাঁত ব্রাশ না করা 🪥

😱 এসব কারণে শুধু দাঁতের ক্ষয় নয়, হতে পারে—
⚡ মাড়ির রোগ
⚡ মুখে দুর্গন্ধ
⚡ দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি!

💡 সমাধান কী❓
👉 প্রতিদিন দুইবার ব্রাশ করুন
👉 পর্যাপ্ত পানি পান করুন
👉 নিয়মিত ডেন্টাল চেকআপ করুন

✨ আপনার সুন্দর হাসিই আপনার আত্মবিশ্বাস।

দাঁতের মাড়ি ফুলে গেলে কি করা উচিত???দাঁতের মাড়ি ফুলে যাওয়া (gum swelling) সাধারণত কোনো সংক্রমণ, প্রদাহ বা মুখের যত্নে ঘ...
03/04/2026

দাঁতের মাড়ি ফুলে গেলে কি করা উচিত???

দাঁতের মাড়ি ফুলে যাওয়া (gum swelling) সাধারণত কোনো সংক্রমণ, প্রদাহ বা মুখের যত্নে ঘাটতির কারণে হয়। এটা হালকা সমস্যা হতে পারে, আবার কখনও গুরুতর রোগ যেমন Gingivitis বা Periodontitis-এর লক্ষণও হতে পারে।

🦷 কি করবেন
১. ভালোভাবে দাঁত ব্রাশ করুন
দিনে অন্তত ২ বার নরম ব্রাশ দিয়ে আলতোভাবে দাঁত ও মাড়ি পরিষ্কার করুন।

২. লবণ পানি দিয়ে কুলি করুন
এক গ্লাস গরম পানিতে অল্প লবণ মিশিয়ে দিনে ২–৩ বার কুলি করলে ফোলা ও ব্যথা কমে।

৩. মাউথওয়াশ ব্যবহার করুন
অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করলে জীবাণু কমে।

৪. ফ্লস ব্যবহার করুন
দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করুন।

৫. ঠান্ডা সেঁক দিন
বাইরের দিকে ঠান্ডা সেঁক দিলে ফোলা কমতে পারে।

৬. ব্যথা বেশি হলে ওষুধ
প্রয়োজনে Ibuprofen বা Paracetamol খেতে পারেন (ডাক্তারের পরামর্শ ভালো)।

❗ কখন ডাক্তারের কাছে যাবেন

➡️ফোলা ৩–৫ দিনের বেশি থাকে

➡️প্রচণ্ড ব্যথা বা পুঁজ বের হয়

➡️দাঁত নড়বড়ে লাগে

➡️জ্বর আসে

🚫 যা এড়িয়ে চলবেন

⛔খুব শক্ত ব্রাশ ব্যবহার

⛔অতিরিক্ত মিষ্টি বা ঠান্ডা খাবার

⛔ধূমপান

👉 যদি সমস্যা বারবার হয়, তাহলে অবশ্যই একজন ডেন্টিস্ট দেখান।

নজিব মেডিকেল এন্ড ডেন্টাল হল
ভেলানগর কলেজ রোড ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন নরসিংদী।
মোবাইল :01974347387

Address

ভেলানগর কলেজ রোড, ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন, নরসিংদী
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najib Medical & Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category