Natore Physio Care

Natore Physio Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natore Physio Care, Medical and health, Natore.

08/09/2022
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ উপলক্ষে নাটোর ফিজিও কেয়ার এর পক্ষ থেকে সম্মানিত সকল পেশেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ...
08/09/2022

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ উপলক্ষে নাটোর ফিজিও কেয়ার এর পক্ষ থেকে সম্মানিত সকল পেশেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সমাজে সঠিক ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য

একজন স্ট্রোক রোগীর অভিজ্ঞতা এবং কিছু সতর্কীকরণ পরামর্শএই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!গত মার্চের ৬ তারিখ...
18/08/2022

একজন স্ট্রোক রোগীর অভিজ্ঞতা এবং কিছু সতর্কীকরণ পরামর্শ

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!

গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!

পরামর্শ:

যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

ঘাড় ব্যাথা বা neck painবর্তমানে অনেক যুবকদের ক্ষেত্রেই দেখা যায় সারাক্ষন মোবাইল বা ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য ঘাড় ব্যাথা...
24/07/2022

ঘাড় ব্যাথা বা neck pain

বর্তমানে অনেক যুবকদের ক্ষেত্রেই দেখা যায় সারাক্ষন মোবাইল বা ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য ঘাড় ব্যাথায় ভুগতে থাকেন। সাধারণত অনেক কারনেই ঘাড় ব্যাথা হতে পারে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারন হলো

সারভাইকাল স্পন্ডালাইটিস /cervical spondylitis
সারভাইকাল স্পন্ডাইলোলিস/cervical spondylosis
পসচারাল এবনরমালিটি/postural abnormality
মাস্কুলার টাইটনেস/muscular tightness

postural abnormality মানে বিভিন্ন অবস্থায় শরীরের যে নরমাল একটা অবস্থান মেনে চলা উচিত দিনের পর দিন তা যদি না করা হয় তাহলে একটা সময় সেই মাংশপেশি গুলো এবং জয়েন্ট গুলোতে ব্যথা শুরু হয়ে যায়।।। ঘাড়ে বিশেষ করে এই সমস্যা টা বেশি দেখা যায়। দ্র‍ত নিজের পসচার কারেকশন না করলে এই ব্যাথা তিব্র হতে পারে এবং মাথা ও হাত ঝি ঝি ধরার কারণ হিসাবে পরিনত হয়ে যায়। আর মনে রাখতে হবে পসচার কারেকশন এর জন্য কোনো ঔষুধ কাজ করেনা। তাই যাদের অনেকদিন ধরে এই ধরনের সমস্যা রয়েছে তারা একজন ফিজিওথেরাপি চিকিৎসক এর সাথে দেখা করে সঠিক পরামর্শ ও চিকিৎসা নিয়ে ভবিষ্যৎ ঝুকি থেকে নিরাপদ থাকুন।

ডাঃ আশফাকুর রহমান আশিক (পি.টি)
ফিজিওথেরাপিস্ট এন্ড ইনচার্জ
নাটোর ফিজিও কেয়ার
সিসিলি চাইনিজ রেস্টুরেন্টে গেট (শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) বলারীপাড়া,নাটোর

যোগাযোগঃ 01637013380

Natore Physio care er pokkho theke sobaike janai Eid Mubarak
03/05/2022

Natore Physio care er pokkho theke sobaike janai
Eid Mubarak

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :সতর্ক হতে হবে:ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়...
06/04/2022

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :
সতর্ক হতে হবে:
ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট এটাকের ব্যাথা কে ভুল করে এসিডিটির পেইন মনে করে এন্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যাথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সী বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট এটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও।
টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি।
তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান।
নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।

আহলান সাহলান মাহে-রমযান
03/04/2022

আহলান সাহলান মাহে-রমযান

ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিয়ে আরো ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।  এই ৫ মাসে কেউই তাকে ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলে...
30/03/2022

ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা নিয়ে আরো ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

এই ৫ মাসে কেউই তাকে ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলে নাই। সার্জারীর ৫ মাস পর সে আজ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসছে, তাও পাঠিয়েছেন একজন উপ-সহকারী মেডিকেল অফিসার। অথচ এই ৫ মাসে কত জায়গায় ঘুরাঘুরি করেছেন ভালো হওয়ার আকুতি নিয়ে।

সবার শেষ কথা ঔষধ খেয়ে যান আর " বাসায় ব্যায়াম করেন "।

কি ব্যায়াম করবেন, কার কাছ থেকে ব্যায়াম শিখবেন, কোন নির্দেশনা নাই। অথচ এই ডান হাতের উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতে হয়।

একটি কর্মক্ষম হাত অকেজো হওয়া মানে, একটি সংসারে দূর্যোগ নেমে আসা।

দোয়া করি দ্রুত সুস্থতা নিয়ে সংসারের হাল ধরুক, আপনারা ও দোয়া করবেন।

(সংগৃহীত)


Mob:01883055774

 যে কোন ধরনের ফিজিওথেরাপী চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুনঃ 01883055774
11/01/2022


যে কোন ধরনের ফিজিওথেরাপী চিকিৎসা সেবা পেতে যোগাযোগ করুনঃ 01883055774

Address

Natore
6400

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore Physio Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram