Dr.Abdul Awoal

Dr.Abdul Awoal MBBS(SZMC)
FCPS MEDICINE (Final part)
CMU(Ultra)
Medical Officer
Shaheed Ziaur Rahman Medical College
Hospital,Bogura

কাচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকুন। অন্যকেও নিষেধ করুন কারন এর মাধ্যমে নিপাহ ভাইরাসে সংক্রামিত হতে পারে।। আর নিপাহ ভা...
04/12/2025

কাচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকুন। অন্যকেও নিষেধ করুন কারন এর মাধ্যমে নিপাহ ভাইরাসে সংক্রামিত হতে পারে।। আর নিপাহ ভাইরাসে সংক্রামিত ব্যাক্তির মৃত্যু প্রায় ১০০%।এর কোন প্রতিশষেধক এখনও আবিষ্কার হয় নি।।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন              ১৫ মার্চ, ২০২৫
10/03/2025

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
১৫ মার্চ, ২০২৫

10/03/2025
09/03/2025

*ডায়াবেটিসে রোজা রাখা কাদের জন্য ঝুঁকিপূর্ণ?*

"পরিসংখ্যান বলছে, পৃথিবীতে ১৫০ মিলিয়ন (১৫ কোটি) মুসলমান ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে বিশালসংখ্যক ডায়াবেটিক রোগী পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। রোজা রাখলে যেসব ডায়াবেটিক রোগীর জীবনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের রোজা না রাখাই উত্তম।"

কারা ঝুঁকিতে আছেন??

√যাঁরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন, তাঁদের রোজা রাখার ঝুঁকি, যাঁরা ইনসুলিন ছাড়া চিকিৎসা করছেন, তাঁদের তুলনায় স্বাভাবিক কারণে বেশি। কারণ, ইনসুলিনের অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হলো, রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া।

√যাঁরা টাইপ-১ ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের ঝুঁকি টাইপ-২ ডায়াবেটিসের তুলনায় বেশি। যাঁরা ১০ বছরের বেশি ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি

√রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলেও যাঁদের এ–সংক্রান্ত উপসর্গ উপলব্ধি করার ক্ষমতা কমে যায়, তাঁরাও ঝুঁকিতে থাকা ব্যক্তি।

√যারা বারবার হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত হন বা রক্তে চিনির মাত্রা কমে যাওয়ায় যাঁরা সাম্প্রতিক সময়ে অচেতন হয়েছেন কিংবা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁরা রমজানে রোজা রাখার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যক্তি।

√ডায়াবেটিসের পাশাপাশি যাঁদের অন্যান্য ব্যাধি, বিশেষ করে কিডনি বিকল রয়েছে, তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেশি ওঠানামা করে। সে কারণে তাঁরা ঝুঁকিপূর্ণ।

√গত তিন মাসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কতটা রয়েছে, সেটি নির্ণয়ে রক্তের একটি পরীক্ষা রয়েছে। এটিকে বলা হয় এইচবিএ-১সি। এর মাত্রা যদি শতকরা ৯–এর বেশি থাকে, তবে তিনি ঝুঁকিতে থাকা ব্যক্তি।

√সাহ্‌রি থেকে ইফতার পর্যন্ত সময় ১৬ ঘণ্টার বেশি হলে ডায়াবেটিক রোগীদের জন্য রোজা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ।

√যাঁরা কায়িক পরিশ্রমের ওপর নির্ভরশীল, তাঁদের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।

আসন্ন রমজানে রোজা রাখার আগে ডায়াবেটিক রোগীদের এসব ঝুঁকি নির্ণয় করে নিতে হবে। যাঁদের ঝুঁকি রয়েছে, তাঁরা অবশ্যই রোজা রাখতে চাইলে চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র সামঞ্জস্যপূর্ণ করে নিন।

হিম হিম শীতের সকালে গাছ থেকে নামানো খেজুরের কাঁচা রস খাওয়ার  লোভ সামলানো বেশ কষ্টকর।। তবে এই লোভ সামলাতে না পারার ফলে হ...
30/12/2024

হিম হিম শীতের সকালে গাছ থেকে নামানো খেজুরের কাঁচা রস খাওয়ার লোভ সামলানো বেশ কষ্টকর।।
তবে এই লোভ সামলাতে না পারার ফলে হতে পারে
বাদুড়ের লালা থেকে সংক্রমিত মারাত্মক রোগ নিপাহ ভাইরাস।।
বাংলাদেশে গত ২৩ বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৩২৮জনের মধ্যে জীবিত আছে মাত্র ৮৬জন।।
একে মোটেও অবহেলা করা উচিত নয় কেননা এই সংক্রামক রোগ বৈশ্বিক মহামারী ঘটানোর ক্ষমতাসম্পন্ন।।

তাই নিজের ও আপনজনের সুস্থতায় খেজুরের কাঁচা রস খাওয়া থেকে নিজে বিরত থাকুন অন্যকেউ নিরুৎসাহিত করুন।।
ভালো থাকুন সুস্থ থাকুন🩺

আসসালামু আলাইকুম সবাইকে।।বাংলাদেশে এই বছরেও  এই মৌসুমটাই ডেঙ্গুর উপদ্রব  বেড়েছে এবং এটা শুধু ঢাকার মধ্যেই  সীমাবদ্ধ নেই...
05/10/2024

আসসালামু আলাইকুম সবাইকে।।
বাংলাদেশে এই বছরেও এই মৌসুমটাই ডেঙ্গুর উপদ্রব বেড়েছে এবং এটা শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা বাংলাদেশের অনেক জেলাতেই দেখা যাচ্ছে। ফলে প্রতিদিন অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী হসপিটালে ভর্তি হচ্ছে।।এজন্যই এই সময়টাই একটু সচেতন থাকা প্রয়োজন।। সচেতনেতায় পারে আমাদেরকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুহার কমাতে।।
সবাইকে সচেতন থাকতে অনুরোধ করছি।
ধন্যবাদ সবাইকে
ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকেও সুস্থ রাখুন।।

Address

Natore
6420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdul Awoal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category