01/12/2025
৩০/১১/২০২৫ দেশব্যাপী ২ ঘন্টার কর্মবিরতি/ প্রতিকী শাট-ডাউন কর্মসূচী পালন করেন নার্স ও মিডওয়াইফরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভূক্তিকরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে - তারা এ আন্দোলন করে আসছেন।
এর পূর্বে ২৭ নভেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার আন্দোলনের চতুর্থ দিনে সারা দেশব্যাপী "বিক্ষোভ সমাবেশ ও মিছিল" কর্মসূচি পালন করেন।
২৬ নভেম্বর ২০২৫, আন্দোলনের তৃতীয় দিন বুধবার সকাল ১০ টা হতে দূপুর ১২ টা পর্যন্ত দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্টান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কার্যালয়ের সামনে" অবস্থান ধর্মঘট" কর্মসূচি পালন করেছেন দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফ।
গত ২৫/১১/২০২৫ ইং তারিখে রোজ মঙ্গলবার
আন্দোলনের দ্বিতীয় দিনে দেশের সকল হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে "কালো ব্যাচ ধারন" কর্মসূচি সারা দেশব্যাপী পালন করেন ।
২৪/১১/২০২৫ ইং তারিখ রোজ সোমবার আনদোলন শুরু হয় সারাদেশ ব্যাপী জেলা প্রশাসক/বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের মধ্যে দিয়ে।
এর পূর্বে ২২/১১/২০২৫ ইং তারিখ রোজ শনিবার জাতীয় প্রেসক্লাব, ঢাকায় নার্স-মিডওয়াইফ মহাসমাবেশের মাধ্যমে ৮ দফা দাবীতে কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটি (বিএমএস)।
যদি ০১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখের মধ্যে দাবী না মানা হয়, তাহলে ০২/১২/২০২৫ ইং তারিখে সম্পূর্ণ "শাটডাউন" কর্মসূচি পালন করবেন বলে "বিএনএ এবং বিএমএস" এর সাংগঠনিক বিবৃতিতে জানানো হয়।