BCDS Noakhali

BCDS Noakhali বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, নোয়াখালী জেলা শাখা, উকিলপাড়া, মাইজদী, নোয়াখালীর অফিসিয়াল পেইজ!

21/03/2026

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ মোবারক

17/03/2026

জরুরি নোটিশ

বিসিডিএস নোয়াখালী জেলা শাখার আওতাধীন সকল উপ কমিটির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও সমিতির নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকুন।

এছাড়া ওষুধ কোম্পানী বা স্থানীয় কেমিস্টদের সাথে যেকোনো ধরনের ঝামেলা ও অপ্রীতিকার অবস্থা এড়িয়ে চলুন। এই ধরনের কোন অবস্থা সৃষ্টি হলে নিজেরা স্বপ্রণোদিত হয়ে নিষ্পত্তি করতে যাবেন না।

এমতাবস্থায় দ্রুত জেলা বিসিডিএস কর্তৃপক্ষকে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিষয়টি অতীব জরুরি।

নির্দেশক্রমে-
ফরিদ উদ্দিন সবুজ
ভারপ্রাপ্ত সভাপতি
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি
নোয়াখালী জেলা শাখা।

04/03/2026

জরিমানা আরোপ: ১১

সমিতির নির্দেশনা অমান্য করে ঔষধ বিক্রয় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় মাইজদী বাজারস্থ মেডিশপ ফার্মেসীকে ১,০০০/- (এক হাজার) টাকা আর্থিক জরিমানা করা হয়।
এবং ঔষধ বিক্রয় ও বিনিময়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে সচল করে দেওয়া হয়।

সার্বিক ব্যবস্থাপনায়: সংশ্লিষ্ট আহবায়ক কমিটি।
০৪/০৩/২০২৬

03/03/2026

জরিমানা আরোপ: ১০

সমিতির নির্দেশনা অমান্য করে ঔষধ বিক্রয় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় মেইন রোডের বিনোদা ফার্মেসীকে ৫০০/- (পাঁচশত) টাকা আর্থিক জরিমানা করা হয়।

সার্বিক ব্যবস্থাপনায়: সংশ্লিষ্ট আহবায়ক কমিটি।
03/03/2026

03/03/2026

জরিমানা আরোপ: ০৯

সমিতির নির্দেশনা অমান্য করে ঔষধ বিক্রয় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় টাউন হল মোড়স্থ নবীন ফার্মেসীকে ২য় বার হিসেবে ১,০০০/- (এক হাজার) টাকা আর্থিক জরিমানা করা হয়।

সার্বিক ব্যবস্থাপনায়: সংশ্লিষ্ট আহবায়ক কমিটি।
03/03/2026

03/03/2026

জরিমানা আরোপ: ০৮

সমিতির নির্দেশনা অমান্য করে ঔষধ বিক্রয় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় মেইন রোডের প্রমা ফার্মেসীকে ৫০০/- (পাঁচশত) টাকা আর্থিক জরিমানা করা হয়।

সার্বিক ব্যবস্থাপনায়: সংশ্লিষ্ট আহবায়ক কমিটি।
03/03/2026

24/02/2026

একটি সমস্যা নিরসন:-

প্রশ্ন: সার্টিফিকেট নবায়নের আবেদন করলে কাউন্সিলে যেতে হবে?
উত্তর: সার্টিফিকেট নবায়নের আবেদন করে কাউন্সিলে স্বশরীরে গিয়ে মূল রেজি: রশিদ/মূলসনদ জমা দিতে হবে। জমা না দিলে নবায়ন হবে না। সনদ অনলাইন হোক আর অফলাইন হোক।

বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন।

সেনবাগ কানকিরহাট বাজার ঔষধ ব্যবসায়ী কমিটির আয়োজনে কেমিস্টসদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সরকার নির্ধারিত...
23/02/2026

সেনবাগ কানকিরহাট বাজার ঔষধ ব্যবসায়ী কমিটির আয়োজনে কেমিস্টসদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় (MRP) বাস্তবায়নের লক্ষ্যে সমিতির নির্দেশনায় একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় সভায় কেমিস্টসগণ সম্মতি জানান।

এসময় ব্যবসায়ীদের নিকট MRP বাস্তবায়নে লিফলেট ও সমিতির নির্দেশনার চিঠি বিতরণ করা হয়।

২২/০২/২০২৬ইং

19/02/2026

জরিমানা আরোপ: ০৭

সমিতির নির্দেশনা অমান্য করে ঔষধ বিক্রয় সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় মেইন রোডের রিয়েল ফার্মেসীকে ৫০০/- (পাঁচশত) টাকা আর্থিক জরিমানা করা হয়।

সার্বিক ব্যবস্থাপনায়: সংশ্লিষ্ট আহবায়ক কমিটি।

16/02/2026

18/02/2026

অফিসের সময়সূচি:

পবিত্র মাহে রমজানে বিসিডিএস নোয়াখালী জেলা কার্যালয় সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১:১৫ টা থেকে ১:৪৫ টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ৩০ মিনিটের বিরতি থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংগ্রহ ও সেবা গ্রহণের অনুরোধ রইল। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার অব্যাহত থাকবে।

ফার্মাসিস্ট রেজিষ্ট্রেশন, সার্টিফিকেট উত্তোলন, রিনিউ আবেদন সহ যাবতীয় সেবা চালু আছে। যেকোন প্রয়োজনে অফিসে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা-
বিসিডিএস ভবন (২য় তলা), উকিলপাড়া, মাইজদী, নোয়াখালী।
01312 605241 (অফিস টাইমে কল দিন)।

ধন্যবাদ

16/02/2026

আপনি কি ফার্মাসিস্ট ৬৪ তম ভর্তি হয়েছেন?

হাইকোর্টের নির্দেশে দীর্ঘদিন পর ৬৪ তম ব্যাচের স্থগিতকৃত কার্যক্রম অতিসত্ত্বর শুরু হবে। কোর্সের কার্যক্রম শুরু হলে অংশগ্রহণ করতে আপনি প্রস্তুত আছেন?

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ভাটিরটেক চৌমুহনী বাজার ব্লকের আয়োজনে কেমিস্টসদের সাথে বিসিডিএস জেলা ও উপশাখার ন...
04/02/2026

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ভাটিরটেক চৌমুহনী বাজার ব্লকের আয়োজনে কেমিস্টসদের সাথে বিসিডিএস জেলা ও উপশাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় (MRP) বাস্তবায়নের লক্ষ্যে সমিতির নির্দেশনায় একযোগে কাজ করার বিষয়ে মতবিনিময় সভায় কেমিস্টসগণ সম্মতি জানান।

এসময় ব্লকের আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

০৩/০১/২০২৬ইং

Address

Ukilpara, Maijdee, Noakhali
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when BCDS Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share