Md: Azim Khan

Md: Azim Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md: Azim Khan, Doctor, Noakhali Dream World, Noakhali Sadar Upazila.

27/03/2026
━━━━━━━━━━ ❁﷽❁ ━━━━━━━━━━▪️আমরা প্রতিদিনই ছোট-বড় অসংখ্য গুনাহ করে ফেলি কখনো জানিয়ে, কখনো না জেনে; কখনো গোপনে, আবার কখনো...
13/11/2025

━━━━━━━━━━ ❁﷽❁ ━━━━━━━━━━

▪️আমরা প্রতিদিনই ছোট-বড় অসংখ্য গুনাহ করে ফেলি কখনো জানিয়ে, কখনো না জেনে; কখনো গোপনে, আবার কখনো প্রকাশ্যে। এসব গুনাহ থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর সে-ই ব্যক্তিই সর্বোত্তম, যে ভুলের পরপরই অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে। তাই আসুন, আজকের দিনে অন্তত ১০০ বার আন্তরিকভাবে বলি: "أَسْتَغْفِرُ اللهَ" — আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আসুন ক্ষমা চাই, গুনাহ মুক্ত হই, আর হৃদয়কে করি পবিত্র।🤍🌸

21/10/2025

মানুষ যখন সমাজের গণ্ডি পেরিয়ে কিছু আলাদা ভাবে, তখন অনেকেই তাকে “পাগল” বলে আখ্যা দেয়। কিন্তু এই পাগলামির মধ্যেই লুকিয়ে থাকে সৃজনশীলতা, ভালোবাসা আর সত্যিকারের আবেগের রূপ। পৃথিবীর বহু বিখ্যাত মানুষ একসময় “পাগল” বলে অবহেলিত হলেও পরবর্তীতে তাঁরাই বদলে দিয়েছেন দুনিয়া।

সিজারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।আমার প্রিয় সিজারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।  সেলাই অ...
22/09/2025

সিজারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।

আমার প্রিয় সিজারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।

সেলাই অনেক আগের হলেও, অতিরিক্ত ভার বহন বা ক্লান্তি আপনার পুরনো সেলাই খুলে দিতে পারে বা র.ক্তপা.ত ঘটাতে পারে।

অনেকেই আগে বিষয়টা তেমন গুরুত্ব দেন না। যতক্ষণ না তাদের নিজের সাথে দূর্ঘটনা ঘটে।

এক বোনের হঠাৎ অস্বস্তি লাগলে পেটে হাত রাখলেন।

তারপর নাক ছুঁতেই দেখেন আঙুলে দুর্গন্ধ!

তিনি চিন্তা করে পাচ্ছিলেন না যে, এই দূর্গন্ধ কোথা থেকে এলো। অথচ তিনি শুধু পেট ছুঁয়েছেন।

পরে দেখেন সামান্য রক্ত আর পুঁজের মতো কিছু।

দুর্গন্ধ, জ্বালাপোড়া করা ও ব্যথার কারণ ছিল এটাই।

তিনি দ্রুত জায়গাটা পরিষ্কার করলেন, বিটাডিন লাগালেন এবং ডাক্তারের শরনাপন্ন হলেন।

আল্লাহর রহমতে তিনি তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন এবং অনেকের মতো ভয়ানক কিছু হয়নি।

তাই আপনারা যারা সিজারিয়ান মা, তাদের উচিত—

ভারী জিনিস বহন না করা।
বারবার ক্লান্ত না হওয়া।
নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া।

কারণ এতে সেলাই খুলে যেতে পারে বা রক্তপাত হতে পারে, এটা সত্যি।

আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা যে, এই বোনের বড় কিছু হয়নি।

সতর্ক থাকুন, সচেতন থাকুন। কারণ ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে।

এতগুলো নাপা💊এতগুলো নাপা কেন রে ভাই?কোনটা কি জন্য খাবো? দেখে নিন।1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ্বর, মৃদু...
19/09/2025

এতগুলো নাপা💊
এতগুলো নাপা কেন রে ভাই?
কোনটা কি জন্য খাবো? দেখে নিন।

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা,কানে ব্যথা,পিরিয়ডের সময় ব্যথা,মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশন: সাধারণত সেফ। খুব বেশি খেলে লিভার ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদান: Paracetamol + Caffeine

ব্যবহার: জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশন: অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদান: Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীলে থাকবে)

ব্যবহার: দীর্ঘমেয়াদী ব্যথা (যেমন: আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়

বিশেষত্ব: ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর

রিয়াকশন: ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত সেফ

4. Napa One

উপাদান: Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহার: তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর

শুধু বড়দের জন্য

রিয়াকশন: লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক

5. Napadol

উপাদান: Paracetamol + Tramadol

ব্যবহার: মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)

Tramadol হলো একটি নেশাজাতীয় ব্যথানাশক

রিয়াকশন:
মাথা ঘোরা,ঘুম ঘুম ভাব,বমি বমি ভাব,দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্য:

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহার

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতা:

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।

06/09/2024

মানুষ কেনো নামাজ পরে না!! "" ❤️

Address

Noakhali Dream World
Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: Azim Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category