Dr. Md Jahedul Islam

Dr. Md Jahedul Islam I am Dr. Md.
(1)

Jahedul Islam 👨‍⚕️a dedicated and experienced specialist in Medicine 💊 and Respiratory Diseases 🫁 with over 14 years in the medical profession ⏳
MBBS 🩺 BCS 🇧🇩📘 MD (Chest Medicine) 🫁📚 FCPS (Course) 🎓📖 MACP (Medicine), America 🇺🇸💊 🏅 এমডি ডিগ্রিতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকারী
👨‍⚕️ ডাঃ মোঃ জাহিদুল ইসলাম
🩺 এমবিবিএস | এমডি (চেস্ট মেডিসিন) | এফসিপিএস (কোর্স)

🏥 প্রাক্তন মেডিকেল অফিসার:

ঢাকা

মেডিকেল কলেজ, ঢাকা

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

🌐 সদস্য:

ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি

আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান

🎓 বর্তমানে কর্মরত:
নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াখালী।

🧑‍⚕️ চেম্বার:
📍 রুম নং – ৩৩৫
🏥 প্রাইম হসপিটাল লিঃ
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী।

🕓 সাক্ষাতের সময়:
প্রতিদিন বিকাল ৪টা – রাত ৮টা (শুক্রবার বন্ধ)

📞 যোগাযোগ:
📱 +880 1860-066630

💡 চিকিৎসা প্রদান করা হয় যেসব রোগে:

⚕️ মেডিসিন সংক্রান্ত সকল সমস্যা

😮‍💨 শ্বাসকষ্ট

🤧 সর্দি-কাশি

🌬️ এ্যাজমা

🚬 সিওপিডি (ধূমপানজনিত শ্বাসকষ্ট)

🦠 করোনা পরবর্তী জটিলতা

🤒 দীর্ঘমেয়াদি কাশি

🌾 এলার্জি ও তার প্রভাব

🧫 যক্ষ্মা (টিবি)

❤️ হৃদরোগ

🐄 আইএলডি (খামার সংশ্লিষ্ট রোগ)

🫁 ফুসফুসের দীর্ঘমেয়াদি প্রদাহ

🎗️ ফুসফুসের ক্যান্সার

🧪 স্পাইরোমেট্রি ও ফুসফুসের পরীক্ষাসমূহ

💤 ঘুমের মধ্যে শ্বাসকষ্ট (OSA)

💨 অক্সিজেন মাত্রা বিশ্লেষণ, BIPAP/CPAP পরামর্শ

30/03/2026

হাম, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো ভাইরাস, এন্টারো ভাইরাস, চিকেন পক্সসহ বিভিন্ন ভাইরাল রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

তাই আপনার সন্তানকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকুন।

29/03/2026

অভিভাবক হিসেবে জীবিত থাকা অবস্থায় কিছু কাজ করে যাবেন।

১। বাড়ি এই যুগে কখনো বিশাল করে বানাবেন না। বাড়ির থেকে ফ্ল্যাটকে প্রাধান্য দিবেন। বিশাল বড় বাড়ি বানাবেন সেই বাড়িতে সবাই একসাথে থাকবে এই চিন্তাধারা থেকে বের হন। কারণ, সন্তানরা বড় হলে সেই বিশাল বড় বাড়ি একটা সময় ভূতের বাড়ি মনে হবে। কেউ চলে যাবে পড়াশোনার খাতিরে দূর দেশে, কেউ চান্স পাবে পাবলিকে, মেয়ের বিয়ে হয়ে যাবে। সবাই একসাথে থাকার জন্য বাড়ি বানালে দেখবেন সন্তানদের মাঝে বড় ডিস্পিউট হবে।

২। পরিবারের কে কি পাবে চুপচাপ তার খসরা বানিয়ে রেখে যাবেন। নইলে আপনি মারা গেলে দেখবেন দাফন থামিয়ে দিয়ে সবাই ভাগাভাগিতে বসবে। সম্পদ বাড়ার সাথে সাথেই খসরা বদলাবেন। সব সময় ভাববেন আজ ই শেষ দিন। এইটা ভেবে খসরা বানিয়ে যাবেন।

৩। ধরেন আপনার চার সন্তান। সম্ভব হলে পাচটা ফ্ল্যাট কিনুন বা বাড়ি বানালেও চারটা ফ্ল্যাট পাশাপাশি কিনুন কিংবা উপরে নিচের ফ্লোরে কিনুন চারটা। সন্তানদের সাথে একত্রে থাকার মেন্টালিটি বাদ দিয়ে দিন। এক ঘরে না থেকে একি ভবনে থাকবেন এইটা করুন। ছেলে বিয়ে দিয়েছেন যার বিয়ে হলো ভদ্রলোকের মত তাকে একটা ফ্ল্যাটে শিফট করে দিবেন। এইভাবে চারজনকে ৪ টা ফ্ল্যাটে শিফট করেন। ভদ্রলোকের মত নিজে ওয়াইফের সাথে পাঁচ নম্বর ফ্ল্যাটে থাকুন। সন্তানদের নিজে থেকে আলাদা করবেন। তাদের যেন বলতে না হয়। এর ফলে কলহ কম হবে। বিবাদ কম হবে। সবার বিয়ে হয়ে গেলেও সুসম্পর্ক থাকবে।

৪। ব্যাংকে যেসব অ্যাসেট আছে সেগুলিও কে কত পাবে এইসবের খসরা বানিয়ে রাখুন।

৫। মনে রাখবেন কেয়ারলেস হলে পরের প্রজন্মদের মাঝে সম্পর্ক নস্ট হবে। তারা ওসবের জন্য শত্রুতে রুপান্তর হবে যা আপনার কস্ট করে বানাবো। তাদের কস্ট করে নয়। তাদের জিরো ইনভেস্টের প্রোপার্টির জন্য শুরু হবে কুরুক্ষেত্র। আমার সন্তানরা এমন হবে না। এইসব মান্ধাতা আমলের চিন্তা থেকে বের হন।

৬। যে সন্তান আলাদা হতে চাইবে এক মিনিটও দেড়ি করবেন না। সাথে সাথে আলাদা করে দিবেন। কাউকে আকড়িয়ে ধরতে চাইবেন না। এইটা ভাববেন না যে সম্পদ নস্ট করবে। যা খুশি তাই করুক। ভদ্রলোকের মত আলাদা করে দিবেন।

৭। অভিভাবক হিসেবে ইমোশনাল হওয়া যাবে না। খুব প্র‍্যাক্টিক্যাল থাকবেন। স্ত্রীকে নিয়ে ঘুরবেন, ফিরবেন, ভাল পোশাক পরবেন, লাক্সারিতে কাটাবেন। সন্তানদের শুধু উচ্চশিক্ষিত বানাবেন। আয়ু যদি ভাগ্যক্রমে অনেক বেশি হয়ে যায়। শেষ বয়সে সন্তানদের ভরসায় থাকার রিস্ক নিবেন না। ভদ্রলোকের মত নিজের জন্য আর ওয়াইফের প্রচুর ক্যাশ রেখে দিবেন ব্যাংকে। যা সন্তানরা জানবেই না। সন্তানের ভরসায় থাকবেন এই চিন্তা মাথা থেকে ফেলে দিন।

৮। যারা চান না সন্তানরা সম্পদ বিক্রি করে নস্ট করুক তাহলে সম্পদ গুলি একটা ট্রাস্টের আন্ডারে নিয়ে আসবেন। আপনার সন্তানরা ভোগ করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। নাতি থেকে শুরু করে পরের প্রজন্ম শুধু ভোগ ই করতে পারবে। কেউ বিক্রি করতে পারবে না।

৯। সন্তানদের আঠারো বছর হয়ে গেলে ধীরে ধীরে মুক্ত করে দিন। তাদের অতিসুখে রাখা বন্ধ করে দিন। টিউসন ফি দিবেন আর বলবেন বাকি খরচ আয় করে জোগাড় করো। হার্টলেস ভাবুক যাই ভাবুক করেন। সন্তানদের বিয়ে কেন নিজের খরচে দিবেন? তারা নিজের খরচে বিয়ে করবে। ১৮ হলেই টিউসন ফি বাদে পকেট মানি ধীরে ধীরে বন্ধ করে দিন। এর ফলে কম বয়স থেকেই টাকা কামাই করা শিখবে। এইটা করলেই বুঝে যাবে জীবনের আঠারো বছর বাপ মা কি কি করেছে। নইলে বুঝবে না। যারা কম বয়স থেকে কামাইয়ে নামে দেখবেন বাপ মায়ের প্রতি প্রচুর ভক্তি থাকে। বাস্তবতা বুঝে যায়। ১৮ বছর হয়ে গেলে সন্তানদের জীবনে যা যা ঘটবে এর দ্বায়ভার তাদের। ১৮ হয়ে গেলে অতিরিক্ত বারডেন নেওয়া যাবে না তাদের নিয়ে। যার জীবন তার দ্বায়। ৮ নাম্বার পয়েন্ট খুব কাজে আসে। অমানুষ হলেও সম্পদ নস্ট করতে পারবে না ট্রাস্টের আন্ডারে সব সম্পদ রেখে গেলে। সন্তান জুয়ারি হোক, নেশাবাজ হোক, যা খুশি তাই হোক আপনার সম্পদ নস্ট হবে না। নিজের মেন্টাল হেলথ আগে। টিপিক্যাল অতি আবেগী মা বাবা হওয়া বাদ দেন। আল্লাহ একটা জিনিস বলেছেন উনি ছাড়া কারোর মুখাপেক্ষী না হতে। এইটা সব সময় প্রতিদিন মনে করবেন।

Mobasser hossain Muid

28/03/2026

রাতারগুল, সিলেট

নীরব পানির ভেতর লুকানো স্বপ্নের বন ❤️❤️

যাদের ঠান্ডা লেগেই থাকে. ...ডাস্ট অ্যালার্জির প্রধান কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাস্ট মাইটস (Dust mites) এগ...
22/03/2026

যাদের ঠান্ডা লেগেই থাকে. ...

ডাস্ট অ্যালার্জির প্রধান কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাস্ট মাইটস (Dust mites) এগুলো অতি ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না, কিন্তু আমাদের ঘরের পরিবেশেই থাকে।

ডাস্ট মাইটস কী?
•ডাস্ট মাইটস হলো এক ধরনের microscopic arthropod (ক্ষুদ্র কীটজাতীয় প্রাণী)
•এরা সাধারণত বিছানা, বালিশ, কার্পেট, পর্দা, সোফা ইত্যাদিতে থাকে
•মানুষের মরা চামড়ার কোষ (dead skin cells) খেয়ে বেঁচে থাকে

কীভাবে অ্যালার্জি করে?

ডাস্ট মাইটস নিজে নয়, বরং
•তাদের মল (f***s)
•মৃত দেহের অংশ

এসবই বাতাসে মিশে গিয়ে শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি করে।

লক্ষণ
• হাঁচি, নাক দিয়ে পানি পড়া
• নাক বন্ধ
• চোখ চুলকানো বা পানি পড়া
• কাশি বা শ্বাসকষ্ট (বিশেষ করে সকালে বা ঘুম থেকে উঠলে)
• অনেক ক্ষেত্রে Asthma ট্রিগার করতে পারে

কোথায় বেশি থাকে?
• বিছানা (ম্যাট্রেস, বালিশ)
• কার্পেট
• পুরনো কাপড়
• নরম খেলনা

প্রতিরোধের উপায়
• নিয়মিত বিছানার চাদর গরম পানিতে ধোয়া (≥60°C)
• রোদে শুকানো
• কার্পেট কম ব্যবহার করা
• ঘর পরিষ্কার রাখা (ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার)
• বালিশ/ম্যাট্রেসে ডাস্ট-প্রুফ কভার ব্যবহার
• ঘরের আর্দ্রতা কম রাখা

21/03/2026

সারাদিন শরীরে শীত শীত লাগে , যেন সবসময় ঠান্ডা লেগে আছে..কি কারণে?

21/03/2026

ঈদ মোবারক. ..

ঈদ মোবারাক. ..
20/03/2026

ঈদ মোবারাক. ..

19/03/2026

একটি শিশুর মৃত্যুর পর এই মুহূর্তে ফোনে চিকিৎসা দিতে চাই না আর...

19/03/2026

ধাঁধা!
আপনার কাছে ৩টি গরু,
২টি কুকুর এবং ১টি বিড়াল আছে।
আপনার মোট কয়টি পা আছে?

18/03/2026

সৌদি আরব ঈদ হলে দেশেও ঈদ. ..

প্রশ্ন ফাঁস করে পরীক্ষায় অংশগ্রহণ. ..

যৌবনের সেই নির্মল ভালোবাসা. .নোয়াখালী জেলা স্কুলের ইফতার প্রোগ্রামে একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ❤️
18/03/2026

যৌবনের সেই নির্মল ভালোবাসা. .নোয়াখালী জেলা স্কুলের ইফতার প্রোগ্রামে একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ❤️

16/03/2026

যক্ষ্মা না থাকলেও অনেক সময় অকারণে যক্ষ্মার ওষুধ দেওয়া হচ্ছে।
মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ও সঠিক পরীক্ষা ছাড়া যক্ষ্মার ওষুধ খাওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।



#যক্ষা

Address

Noakhali Prime Hospital , Hospital Road, মাইজদী
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Jahedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share